শোভা ছড়াচ্ছে বসন্তের শিমুল ফুলের সৌন্দর্য

বরিশাল অফিস :: শীত বিদায় হয়েছে প্রকৃতি থেকে। প্রকৃতিতে চলছে বসন্ত। এরই মধ্যে ফুটেছে নানা রঙের ফুল। শিমুল গাছে তাকালেই দেখা মিলছে লাল রঙের ফুল। যেন আকাশে ডানা মেলেছে। গাছের ডালে ও ফুলে বসে কোকিল মধুর কণ্ঠে কুহুতান করছে।

ভর দুপুরে এ দৃশ্য আকৃষ্ট করে পথচারীদের। শনিবার (২ মার্চ) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন জায়গায় এখন এমন দৃশ্য চোখে পড়ে।

ফসলের মাঠ সবুজে ছেয়ে আছে। মৃদুমন্দ হাওয়া বইছে। ভেসে আসছে শিমুল ফুলের ঘ্রাণ। কোথাও টুকটুকে লাল, কোথাও হলুদ, কোথাও কমলা। দেখে মনে হয় কে যেন মুঠো মুঠো রং ছড়িয়ে দিয়েছে চারপাশে। প্রকৃতির এ রং, রূপ, বৈচিত্র্যের কারণ ঋতুরাজ বসন্ত।

মৌমাছির গুঞ্জন আর পাখির কলকাকলিতে মুখর এলাকা। এ যেন কোকিলের সুমিষ্ট কুহুতানে ফাগুনের উত্তাল হাওয়া দিচ্ছে দোলা। গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন।

স্থানীয়রা জানান, ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান গ্রামবাংলার প্রকৃতি রাঙিয়ে দেয় শিমুল ফুল। তবে কালের বিবর্তনে চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ এখন কমে যাচ্ছে। এক যুগ আগেও উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে-কানাচে, রাস্তায়, পতিত ভিটায় প্রচুর শিমুল গাছ দেখা যেত। গাছে গাছে প্রস্ফুটিত শিমুল ফুলই স্মরণ করিয়ে দিত এসেছে বসন্ত। এ ছাড়া প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন হচ্ছে শিমুল গাছ।

জানা যায়, এ গাছের সব অংশেই রয়েছে ভেষজগুণ। শীতের শেষে শিমুলের পাতা ঝরে পড়ে। বসন্তের শুরুতেই গাছে ফুল ফোটে। আর এ ফুল থেকেই হয় ফল। চৈত্র মাসের শেষের দিকে ফল পুষ্ট হয়। বৈশাখ মাসের দিকে ফলগুলো পেকে শুকিয়ে যায়। বাতাসে আপনা আপনিই ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সঙ্গে উড়ে দূরদূরান্তে ছড়িয়ে পড়া বীজ থেকেই নতুন গাছের জন্ম হয়। অন্য গাছের মতো এ গাছ কেউ শখ করে রোপণ করে না। নেওয়া হয় না কোনো যত্ন। প্রাকৃতিকভাবেই গাছ বেড়ে ওঠে। এ গাছের প্রায় সব অংশই কাজে লাগে। এর ছাল, পাতা ও ফুল গবাদিপশুর প্রিয় খাদ্য।

বর্তমানে মানুষ এ গাছ কারণে-অকারণে কেটে ফেলছে। অতীতে নানা ধরনের প্যাকিং বাক্স তৈরি ও ইটভাটার জ্বালানি, দিয়াশলাইয়ের কাঠি হিসেবে ব্যবহার হলেও সেই তুলনায় রোপণ করা হয়নি। ফলে আজ কমে যাচ্ছে শিমুল গাছ।




মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : এসএম জাকির হোসেন

বরিশাল অফিস :: আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।

শনিবার (২মার্চ) বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বি.কে ক্রিকেট টিভি কাপ টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসবক কথা বলেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন কমিনিউনিটি পুলিশ কেন্দ্রীয় ফেরামের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন এসময় আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ও ক্রীড়াঙ্গণে ব্যপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইনশআল্লাহ আমি বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে যুব সমাজ যাতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই ডলার ইনকাম করতে পারে সেবিষয়ে ট্রেনিং সহ নানাভাবে সহযোগীতা করবো।

লঙ্কা বাংলার হেড অব এসএমই কামরুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে এসময় সাহেবেরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ নেতা শাহ পরান সুজন, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগের মোঃ টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি এসএম জাকির হোসেন সহ অন্যান্য অতিথিরা।




কাজী নাসির উদ্দিন বাবুলের মৃত্যুতে রাশেদ খান মেনন এমপি`র শোক

খবর বিজ্ঞপ্তি  :: শহীদ আবদূর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি,

বরিশাল-২ আসনের সাংসদ কমরেড রাশেদ খান মেনন গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

একই সাথে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু সাধারণ সম্পাদক এড.টিপু সুলতান, জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ এবং বাংলাদেশ ছাত্র মৈত্রী ও যুব মৈত্রীর জেলা নেতৃবৃন্দ।




বরিশালে ভোটার দিবসে র‌্যালি

বরিশাল অফিস :: “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” শ্লোগানকে সামনে রেখে নগরীতে জাতীয় ভোটার দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি তরুণ প্রজন্মের প্রতি জ্ঞানার্জন, শৃঙ্খলা রক্ষা ও সাহসী ভূমিকা পালনের উপদেশ দিয়েছেন। তিনি উপস্থিত সকলকে আগামী নির্বাচনগুলোতেও বরিশাল এবং বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আন্তরিক ও যোগ্য প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান করেন।

শনিবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান। এর আগে নানাবিধ সেবা কার্যক্রম, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

একইদিন গৌরনদীতে ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ অন্যান্যরা।




বরগুনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

বরিশাল অফিস :: বরগুনা প্রেসক্লাবে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মানববন্ধনে বরগুনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বরগুনা প্রেসক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা অনলাইন সাংবাদিক ফোরাম, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, জেলা অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোস্তফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাড. এম মজিবুল হক কিসলু, অ্যাড. সঞ্জীব কুমার দাস, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাফিজুর রহমান, জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক গ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিঠু, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা মইনুল আবেদীন খান সুমন, অ্যাড. মাইনুল ইসলাম, বরগুনা জেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান মান্নু, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ইত্তিজা হাসান মনির প্রমুখ।

 

সমাবেশ ও মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে বরগুনায় অপসাংবাদিকতার মাধ্যমে চাঁদাবাজিসহ নানা অপকার্যকলাপ চালিয়ে আসছিলো। তাদের এসব অপকর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বরগুনা প্রেসক্লাবের উপর ক্ষিপ্ত হয়ে তারা এ হামলা চালায়। বক্তারা এই হামলার সাথে জড়িত আসামিদেরকে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বরগুনা প্রেসক্লাবের অধিকাংশ সদস্য যখন শিক্ষা সফর উপলক্ষে কোলকাতা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করছিলেন তখন পূর্বপরিকল্পিতভাবে ৪০ থেকে ৫০ জনের একটি কুচক্রী দল বরগুনা প্রেসক্লাবে হামলা চালায়। এসময় তারা প্রেসক্লাব দখলে নেওয়ার অপচেষ্টা চালায়। খবর পেয়ে বরগুনা প্রেসক্লাবে পৌঁছালে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সোহেল হাফিজসহ একাধিক সদস্যকে লাঞ্ছিত করে হামলাকারীরা। বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক পরিচয়দানকারী মাসুদ তালুকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। বরগুনা প্রেসক্লাবে হামলার ঘটনায় ২৯ ফেব্রুয়ারি দ্রুত বিচার আইনে ১৭ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।

বরগুনা প্রেসক্লাবের পক্ষে মামলা (নং ১৮/২৪) দায়ের করেন সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার। এ মামলার আসামীরা হলেন সাংবাদিক পরিচয়দানকারী মাসুদ তালুকদার (৪৫), মুশফিকুল ইসলাম আরিফ (৪০), হারুন অর রশীদ রিংকু (৪৫), সগির হোসেন (৪০), শাজনুস শরীফ (২৫), আল আমিন (৩২), জাফরুল হাসান রুহান (৪০), রাকিবুল ইসলাম রাজন (২৮), মো. মিরাজ (৩৪), আনোয়ারুল ইসলাম (৫০), সানাউল্লাহ (৩০), জহিরুল ইসলাম (৩৮), জুয়েল মোল্লা (৩৬), রিমন (৩৮), জুলহাস (৪২), রিমন (৪০) এবং রাশেদ আহমেদ বশির (৪৯)।




বরিশালের অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর ভষ্মিভূত

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বয়সা গ্রামের পাঁচটি বসতঘর অগ্নিকান্ডে সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

শনিবার ( ২ রা মার্চ) বিকেল ৫ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি বসতঘর সম্পূর্ন
ভষ্মিভূত হয়েছে। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থর। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে।




বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-২০ ম্যাচের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৪ মার্চ থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই ভেন্যুর টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

সিলেট স্টেডিয়ামের সর্বনিম্ন ২০০ টাকা টিকিট ধরা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া স্ট্যান্ডের। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়, ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বোচ্চ দেড় হাজার টাকা।

টিকিট পাওয়া যাবে সিরিজ শুরুর আগেরদিন (৩ মার্চ) থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা টিকিট কাউন্টারের মূলগেট ও রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। টিকিট ছাড়ার সময় নির্ধারিত হয়েছে ম্যাচের দিন ও তার আগেরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

অনলাইনেও সিলেট ভেন্যুর টিকিট পাওয়া যাবে ২ মার্চ থেকে। যা পরবর্তীতে সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। ওই টিকিট নিতে হবে ম্যাচের আগেরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

উল্লেখ্য, ৪ মার্চ শুরু হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচ ৬ ও ৯ মার্চ। তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে রয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। দুই টেস্টের সিরিজ হবে সিলেট ও চট্টগ্রামে।




বিদায়ের সুর, শেষবেলায় প্রাণবন্ত বইমেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অমর একুশের বইমেলার পর্দা নামছে আজ। বিদায়ের সুর বাজছে মাসব্যাপী বইমেলায়। অন্যান্য দিনের চেয়ে শেষবেলায় দর্শনার্থী কম থাকলেও পাঠকদের সমাগম রয়েছে। আজকেই ছুটি পাবেন স্টল কর্মীরা। কেউ কেউ বই গোছানো শুরু করছেন।

শনিবার (২ মার্চ) সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের মতো ভিড় জমেনি মেলায়। স্টলে স্টলে পাঠকদের ভিড় দেখা গেলেও দর্শনার্থীদের সংখ্যা কম দেখা গেছে। শেষবেলা বইপ্রেমীরা খুঁজে খুঁজে বই কিনছেন। তবে আজ অধিকাংশ পাঠকদের হাতে বই নিয়ে ঘুরতে দেখা গেছে। খালি হাতে মেলা প্রাঙ্গণ থেকে বের হচ্ছে না পাঠকরা।

এদিকে আজ মেলার শেষ দিন হওয়ায় বই গোছাচ্ছেন কর্মীরা। প্রদর্শনী থেকে বইগুলো প্যাকেজিং করে বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিক্রয়কর্মীরা জানান, আজকে মেলায় দর্শনার্থী কম হলেও বেচাকেনা ভালো। যারা স্টলে আসছেন তাদের ৯০ শতাংশই বই কিনছেন। ঘুরতে আসা মানুষের সংখ্যা কম।

ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথি  বলেন, মেলার সময় বাড়ানোর কারণে কাল থেকে ভালো বিক্রি হয়েছে। বই কেনেননি এমন পাঠক দেখিনি। প্রবন্ধ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য-বিষয়ক ও বাচ্চাদের নৈতিকতার বই বেশি বেচাকেনা হয়েছে।

তৃপ্তি প্রকাশের প্রকাশক সাব্বির আহমেদ বলেন, মেলার সময় বাড়ানোয় বড় প্রকাশনীগুলো লাভবান হয়েছে। আমাদের বেচাকেনা নেই। শুক্রবার কিছু ক্রেতা এলেও আজ তো একদম নেই, সন্ধ্যার পর হয়তো বাড়বে।

মেলায় আসা দর্শনার্থী সেলিম রহমান বলেন, ‘মাসজুড়ে ভালো বইয়ের সংখ্যা খুবই কম পেয়েছি। এখনো আগের ফিকশনগুলোই চলছে। ফেসবুকে যা দেখি, কিন্তু এখন সব লেখক সৃজনাল। মেলা উপলক্ষে বই লিখে ভাইরাল হওয়ার জন্য। পরিশ্রম করে ভালো কোনো নন-ফিকশন বই লিখছেন না তারা।

জানা যায়, রীতি অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রকাশকদের আবেদনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে মেলার সময় দুদিন বাড়ানো হয়।




আগুন থেকে বাঁচতে নিচে পড়ে মারা যান পটুয়াখালীর জুয়েল

পটুয়াখালী প্রতিনিধি : রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে নিচে নামার চেষ্টা করেছিলেন এমবাসিয়া নামের খাবারের দোকানের কর্মচারী জুয়েল।

বৃহস্পতিবার ভবনে আগুন লাগার পর জীবন বাঁচাতে সাততলা থেকে নামতে গিয়ে তিনি জানালার পাশে এসির ওপর দাঁড়িয়েছিলেন। কিন্তু সেখান থেকে নিচে পড়ে মারা যান জুয়েল। জুয়েলের ভাগ্নে রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

জুয়েল রানা গাজী (৩০) পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম মধুখালী গ্রামের ইসমাইল গাজীর ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম জুয়েলের মা-বাবা ছাড়াও এক ভাই, তিন বোন, স্ত্রী রেবেকা সুলতানা, ছয় বছরের মেয়ে তাসনিয়া ও তিন বছরের ছেলে তাইফুর রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম।

শ্রমজীবী পরিবারের ছেলে জুয়েল ও তার বড় ভাই আল আমিন ঢাকায় কাজ করতেন। প্রায় তিন বছর আগে জুয়েল ঢাকায় যান। মাঝখানে করোনার কারণে জুয়েল বেকার ছিলেন।

প্রতিবেশী মতিউর রহমান জানান, ওরা ছাদে ছিল। নিচে আগুন দেখে নামার জন্য জীবন বাঁচাতে জুয়েল রানা ভাগ্নে রাকিবসহ একজন বাবুর্চি জানালা ভেঙে ওয়াই-ফাইসহ ডিশের বিভিন্ন তার ধরে নিচে নামার পরিকল্পনা করে। প্রথমে রাকিব নিচে নামতে সক্ষম হয়। পরে ওই বাবুর্চি নামেন। এরপর নামার জন্য জুয়েল এসির ওপর দাঁড়ালে সেটি ভেঙে পড়ে। তার শরীর দুমড়ে-মুচড়ে গেছে। দরিদ্র সংসারে জুয়েলের উপার্জনের ওপর নির্ভরশীল ছিল তার পরিবার।

জুয়েলের মরদেহ শুক্রবার বিকালে কলাপাড়ায় নিজ বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এলাকার শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় করে। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জুয়েলকে দাফন করা হয়।

এর আগে কলাপাড়ার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন জুয়েলের বাড়ি গিয়ে তার বাবা ইসমাইল গাজীর কাছে সরকারের দেয়া ২৫ হাজার টাকার চেক ও নিজ উদ্যোগে নগদ পাঁচ হাজার টাকা হস্তান্তর করেন।
তিনি জুয়েলের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।




যুদ্ধবিরতি ইস্যুতে বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আসন্ন রমজান মাসে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকর হতে পারে।

যদিও সম্প্রতি বাইডেন বলেছিলেন আমরা যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি। এই সপ্তাহেই তা কার্যকরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রমজানের মধ্যে কার্যকরে আমি আশাবাদী। আগামী ১০ মার্চ রমজান শুরু হবে।

হোয়াইট হাউজ থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বলেন, আমি আশাবাদী, এটি বাস্তবায়নে আমরা কাজ করছি।

যুদ্ধবিরতি কখন কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে গত সপ্তাহে বাইডেন আইসক্রিম হাতে বলেন, আশা করছি এই সপ্তাহের শেষের দিকে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।

বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, আমরা একটি যুদ্ধবিরতির কাছাকাছি এবং এটি আগামী সোমবারে কার্যকর হতে পারে।

এদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এজন্য আকাশ থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে খাবার সরবরাহ করার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি।