পরীক্ষা কেন্দ্রে নকলসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় একটি কেন্দ্রের সীমানার মধ্যে সন্দেহজনকভাবে এক যুবককে তল্লাশি করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট। তল্লাশিতে তার কাছে থাকা ইংরেজি পরীক্ষায় আসা একটি প্রশ্নের উত্তরসহ চিরকুট পাওয়া যায়। এই অপরাধে তাকে আটক ও পরে জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে জেলার গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডিত যুবকে রনাম রাকিব শরিফ। তিনি উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা গ্রামের বাসিন্দা। এসময় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরকে আটক করা হলেও এক সরকারি কর্মকর্তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল জানান, সন্দেহভাজন ওই যুবকের কাছে ইংরেজি প্রথম পত্রের ৯ নম্বর প্রশ্নের হুবহু মিল থাকা উত্তরসহ চিরকুট পাওয়া যায়। তার উদ্দেশ্য ছিল নকল প্রস্তুত করে কেন্দ্রে সরবরাহ করা। পরে তাকে জেল ও জরিমানা করা হয়েছে। অপর এক কিশোরকে গলাচিপা উপজেলা প্রবেশন অফিসারের জিম্মায় জামিন দেওয়া হয়েছে।

 




শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

আজ রোববার ৩ মার্চ সকালে পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ে সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।

অংশগ্রহণকারীরা বিদ্যালয়টির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে অভিযুক্ত শিক্ষক সবুজ খানকে অপসারণ, অবৈধ পরিচালনা পর্ষদ বাতিল ও ঘটনায় দায়ীদের শাস্তি দাবি জানান।

পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিপন চন্দ্র রায়ের ওপর সবুজ খান ও তার সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বিদ্যালয়ে অনিয়মের প্রতিবাদী শিক্ষকদের পক্ষ নেয়ায় গণিতের শিক্ষক শিপন চন্দ্র রায়ের ওপর অফিস কক্ষে ও হরিদেবপুরে ভরাটে মাস্তান দিয়ে হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শরীর চর্চা শিক্ষক সবুজ খান।

 




অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা, খাদ্য সহায়তা ও কম্বল প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান ও ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান ফরহাদ মুন্সী।

 

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, নজরুল ইসলাম ও ইউপি সদস্য হেলেনা বেগম উপস্থিত ছিলেন। একইদিন ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন।

 

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় খাঞ্জাপুর গ্রামের আবুল কালাম বয়াতীর রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। এতে আবুল কালামের বসতঘরসহ একই বাড়ির গিয়াস উদ্দিন, সিরাজ বয়াতী ও ফজলে বয়াতীর বসতঘর এবং একটি গোয়াল আগুনে সম্পূর্ন ভস্মিভূত হয়েছে।




নির্বাচন ঘিরে উৎসবের আমেজে পটুয়াখালী পৌর এলাকা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী পৌর নির্বাচনকে সামনে রেখে ক্রমেই সরগরম হচ্ছে পটুয়াখালীর পৌর এলাকার ভোটের মাঠ। চায়ের স্টল, হাট বাজার, পথে-ঘাটে এখন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী ও কাউন্সিলর নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। আগামী ৯ মার্চ পৌর নির্বাচনে কে হবেন মেয়র, কে হবেন কাউন্সিলর। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী পৌরসভা নির্বাচন। গত ২৩ তারিখ প্রতীক বরাদ্দের পর থেকেই ৯ টি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন সাবেক ও বর্তমান মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক। বিরতিহীনভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। এবারের পৌর নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র হিসেবে পাঁচ জন মেয়র প্রার্থীসহ ৬১ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর ভোটারদের দাবি অবাধ সুষ্ঠু নির্বাচন। যিনি পৌরসভার জন্য কাজ করবেন সাধারণ মানুষের পাশে থাকবেন তাকেই তারা ভোট দিবেন। এদিকে সুষ্ঠ নির্বাচনের জন্য কাজ কেউ আচরণবিধি ভাঙছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখছে জেলা আইন-শৃঙ্খলা বাহিনী।

২৯ বর্গ কিলোমিটার নিয়ে ১৮৯২ সালে নির্মিত এ পৌরসভায় আগামী ৯ মার্চ ইভিএম মেশিনের মাধ্যমে পঞ্চাশ হাজার ছয়শত নিরানব্বই জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করবেন।

 




ইসরায়েল শর্ত মেনে নিলে দুই-একদিনের মধ্যে যুদ্ধবিরতি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্ত মেনে নেয় তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হতে পারে।




বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুলের দাফন সম্পূর্ন

বরিশাল অফিস :: বরিশাল প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের বার্তার প্রকাশক সম্পাদক কাজী

নাসির উদ্দিন বাবুলের জানাজার নামাজ ও নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়েছে। আজ রোববার (৩ই) মার্চ বেলা ২টায় নগরীর কাশিপুরস্থ কাজী বাড়ি জামে
মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

 

এসময় জানাজার নামাজে অংশ গ্রহন করে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ,বরিশাল মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি)জুলফিকার আলী হায়দার, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়েদুল হক চাঁন, জেলা
আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল
কবির জাহিদ, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সিকদার,বরিশাল মহানগর জাতীয় পার্টি অঅহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতা এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল,অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন,

বরিশাল প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোটার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস সহ বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান,প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার প্রকাশক,সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যম
প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের মানুষ জানাজার নামাজে অংশ গ্রহন করেন। এর পূর্বে কাজী বাবুলের বড় ছেলে কাজী রাসেল বাবার হয়ে উপস্থিত মুসল্লিদের উর্দেশ্যে বক্তব্য রাখেন। পরে জানাজার নামাজ আদায় করেন নেছারাবাদের হুজুর মাওলানা খলিলুর রহমান।

উল্লেখ্য শনিবার সোয়া ৮টায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়কি হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।




দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বিপাকে শিক্ষিকা

বরিশাল অফিস :: দরিদ্র পরিবারের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে সহকর্মীদের রোষানলে চরম বিপাকে পরেছেন বীর মুক্তিযোদ্ধার মেয়ে সহকারি শিক্ষিকা নুপুর আক্তার।

উপায়অন্তুর না পেয়ে রবিবার ( ৩ রা মার্চ) সকালে ওই শিক্ষিকা উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মাধ্যমে ওই শিক্ষিকাকে মানসিক নির্যাতন শুরু করেছেন সহকর্মী অন্যান্য শিক্ষক, বিএনপি নেতাদের নিয়ে গঠিত ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য ও তাদের ভাড়াটিয়া লোকজনে। এতে শারিরিকভাবে অসুস্থ্য শিক্ষিকা নুপুর আক্তার মানসিকভাবে ভেঙ্গে পরেছেন।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। রবিবার বিকেলে শিক্ষিকা নুপুর আক্তার জানান, ২০১২ সালের ১১ জুলাই থেকে তিনি ওই
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে যোগদান করে ২০২১ সাল পর্যন্ত সুন্দরভাবেই চাকরি করে আসছিলেন। কিন্তু বর্তমান প্রধানশিক্ষক কমল কান্তি সরকার ওই বিদ্যালয়ে যোগদানের পর পরই কতিপয় সহকারি শিক্ষককে নিয়ে নানা অনিয়ম করে আসছেন। কোমলমতি শিশু শিক্ষার্থীদের শারিরিক নির্যাতন, রাতভর জাতীয় পতাকা টানিয়ে রাখার মতো একাধিক অনিয়ম করেন। এর প্রতিবাদ করায় তাকে (নুপুর) অসংখ্যবার মানসিক নির্যাতন করা হয়।

এমনকি উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার নাম ব্যবহার করে প্রধানশিক্ষক কমল কান্তি
সরকার তাকে (নুপুর আক্তার) শোকজ করার হুমকি প্রদর্শন করেন। প্রধানশিক্ষকের অনিয়ম মেনে নিতে না পেরে ইতোমধ্যে ওই বিদ্যালয়ের দুইজন সহকারি শিক্ষক অন্যত্র বদলী হয়ে গেছেন।

নুপুর আক্তার আরও জানান, তিনি দীর্ঘদিন থেকে নিজের বেতনের টাকার একটি অংশদিয়ে ওই বিদ্যালয়ের দরিদ্র পরিবারের কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস দিয়ে আসছেন। বিষয়টি মেনে নিতে না পেরে চরম বিরোধিতা করেন প্রধানশিক্ষক কমল কান্তি সরকারসহ তার অনুসারী কতিপয় শিক্ষকরা। ফলে বিভিন্নভাবে তার (নুপুর) মান সন্মান ক্ষুন্নসহ হেয় প্রতিপন্ন করে আসছেন প্রধানশিক্ষক ও তার অনুসারী শিক্ষকরা।

এমনকি স্কুলের লাইব্রেরী থেকে নুপুর আক্তারের বসার চেয়ারটিও গায়েব করে নাজেহাল করা হয়। সহকারি শিক্ষিকা নুপুর আক্তারের সকল অভিযোগ অস্বীকার করে প্রধানশিক্ষক কমল কান্তি সরকার বলেন, অভিযোগের কোন সত্যতা নেই। মূলত তার (নুপুর) স্বামী অঢেল সম্পত্তির মালিক। তাই তিনি কাউকে সম্মান দিয়ে কথা বলেন না।




অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।



মালদ্বীপের কাছে কৌশলগত নতুন ঘাঁটি ভারতের

চন্দ্রদীপ ডেস্ক : ভারতের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে নতুন ঘাঁটি খুলতে যাচ্ছে।

এদিকে মালদ্বীপ ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো শুরু করতে যাচ্ছে। তার আগেই ভারতীয় নৌবাহিনী ঘোষণাটি দিলো।

মালদ্বীপে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু গত বছরের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে শনিবার ভারতীয় নৌ-বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারত সন্দেহগ্রস্ত। নতুন এই ঘাঁটি ওই এলাকায় ভারতের সক্রিয় নজরদারিকে জোরদার করবে।

এদিকে মইজ্জু মালদ্বীপে থাকা ভারতের ৮৯ সেনা সদস্যকে ফিরিয়ে নিতে ভারতকে বলেছে। আগামী ১০ মার্চ প্রথম দফায় এবং বাকি সৈন্যরা আগামী দু’মাসের মধ্যে মালদ্বীপ ছেড়ে যাবে।

মালদ্বীপের ১৩০ কিলোমিটার উত্তরে ভারতের লাক্ষ্যাদ্বীপ অবস্থিত। মিনিকয় দ্বীপে ভারতের নতুন নৌঘাঁটিটি এর খুব কাছেই অবস্থিত।

সূত্র : বাসস

 

 




অর্থসংকটে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড : চাইলেন সহায়তা

নৈপথ্যে কারণটাও অনুমিতই, অর্থের অভাব। যে কারণে, দলের বড় তারকাদের জাতীয় দলে খেলায় মন নেই। নিজেদের আর্থিক নিরাপত্তার সন্ধানে তাদের মনোযোগ বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলায়। এবার বোর্ডের অর্থাভাব নিয়ে প্রকাশ্যেই কথা বললেন প্রধান নির্বাহী জনি গ্রেভ।

গ্রেভ জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) আগে রাজস্বের ৭ শতাংশ ওয়েস্ট ইন্ডিজকে দিতো। কিন্তু বর্তমানে সেটা ৫ শতাংশে নামিয়ে এনেছে সংস্থাটি। যে কারণে, আইসিসির সমালোচনাও করেছেন তিনি।

উইজডেন ক্রিকেটকে দেওয়া একটি সাক্ষাৎকারে আইসিসির এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছেন গ্রেভ। ওয়েস্ট ইন্ডিজকে আগের মতো একটি শক্তিশালী দলে পরিণত করতে ক্রিকেটবিশ্বের কাছে সহায়তার আবেদনও জানিয়েছেন তিনি।

গ্রেভ বলেন, ‘আমরা যদি সত্যিকার অর্থে একটি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট চাই, তাহলে সেটি করা খুব কঠিন হবে না। শুধু একটু সহায়তা দরকার। আইসিসি আরও সহায়তা দিতে পারে। কিন্তু আমাদের রাজস্ব ৭ শতাংশ থেকে কমে ৫ শতাংশে এসেছে। যা দিয়ে আমাদের পক্ষে চলা কঠিন।’

বিশ্বকাপে খেলতে না পারলেও ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর শেষ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এর পরপরই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ২৭ বছর পর টেস্ট জয় করার কৃতিত্ব দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষ করেছে ১-১ সমতায়।

ক্যারিবীয়দের চোখ এখন আগামী ১ জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। আসরটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। ২ তারিখে পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে ক্যারিবীয়রা।