ইভিএম দিয়ে ভোট কারচুপি করা সম্ভব নয়

পটুয়াখালী প্রতিনিধি :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান বলেছেন, ইভিএম দিয়ে কোনো ধরনের ভোট কারচুপি করা সম্ভব নয়। এর বিরুদ্ধে কারও অভিযোগ নেই। ব্যালটে কিন্তু একজন অনেক ভোট দিতে পারেন। ব্যালট বাক্স লুট হলে সব লুট হয়ে যায়। ইভিএমে কিন্তু তা সম্ভব না।

রোববার রাতে পটুয়াখালী পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

আহসান হাবিব খান বলেন, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত ইভিএম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। ইভিএমে ভোট হওয়ায় ভোটারকে কেন্দ্রে যেতেই হবে। আঙুলের ছাপ মেলাতে হবে। তারপরও ইভিএম নিয়ে ভ্রান্ত ধারণা কী কারণে আমি নিজেও বুঝি না। ইভিএম নিয়ে কারিগরি যত বিশেষজ্ঞ রয়েছেন তারা সকলেই ইভিএম খুলে দেখেছেন। তারপরও ইভিএম নিয়ে সন্দেহ কেন থাকবে তা আমার বোধগম্য নয়।

তিনি আরও বলেন, ইভিএম দিয়ে কোনো ধরনের কারচুপি করা সম্ভব নয়। আমরা যে ৬০০ নির্বাচন ইভিএমে সম্পন্ন করেছি তাতে কোনো প্রার্থী বা ভোটার কেউ বলেনি ইভিএম ভুল করেছে। এর বিরুদ্ধে কারও অভিযোগ নেই। ব্যালটে কিন্তু একজন অনেক ভোট দিতে পারেন। ব্যালট বাক্স লুট হলে সব লুট হয়ে যায়। ইভিএমে কিন্তু তা সম্ভব না।

তিনি আরো বলেন, ইভিএম না থাকলে দুশ্চিন্তার কারণ ছিল। ইভিএম রয়েছে বিধায় দুশ্চিন্তা নেই। ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। নির্বাচন চলাকালে ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।




হজযাত্রীদের জন্য নতুন সুখবর দিলো সৌদি আরব

এদিকে, অতীতে হাজিদের বাসস্থান নিয়ে যেসব অভিযোগ ছিল, সেগুলো আমলে নিয়ে সংকট সমাধানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সর্বোচ্চ মানের সেবা দিতে কর্মসূচি হাতে নিয়েছে।

জানা গেছে, এবার হজযাত্রীদের থাকার জন্য এরই মধ্যে মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন।

আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে আরও লাইসেন্স আবেদন নেওয়া হবে। এতে চলতি বছর মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

তাছাড়া এবারের হজ মৌসুমের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। এবার থেকে সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে আগের মতো দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।

এর আগে এবারের মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দেয় সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এবার অনুমতি ছাড়া হজ পালন করলে গুনতে হবে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান। এছাড়া যিনি বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন, তাদেরও একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, যে প্রবাসী আইন ভঙ্গ করবেন, তাকে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ও পরবর্তী ১০ বছর তার সৌদিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এমনকি আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে, যাতে আশপাশের সবাই তাদের চিনে রাখতে পারেন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে। এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সুস্থ সব মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে একবার হলেও হজ করা বাধ্যতামূলক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ হজ করতে মক্কায় যান। এছাড়া সৌদির স্থানীয় মানুষও হজ পালন করেন। করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এবারও হজ পালনে পবিত্র মক্কায় লাখ লাখ মুসল্লি সমবেত হবেন।

সূত্র: গালফ নিউজ




বুরকিনা ফাসোয় তিন গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় তিন গ্রামে হামলা চালিয়ে অন্তত ১৭০ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এক সপ্তাহ আগে এ হামলা হলেও গত রোববার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর আলি বেঞ্জামিন কুলিবালি এক বিবৃতিতে বলেছেন, গত ২৫ ফেব্রুয়ারি ইয়াতেঙ্গা প্রদেশের কমসিলগা, নোদিন এবং সোরো গ্রামে হামলা হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। সেখানে আনুমানিক ১৭০ জনকে হত্যা করা হয়েছে।

উত্তরাঞ্চলীয় শহর উয়াহিগুয়ার প্রসিকিউটর পৃথক বিবৃতিতে জানিয়েছেন, হামলায় আরও অনেকে আহত হয়েছেন এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেছেন, এ ঘটনায় তার অফিস তদন্তের নির্দেশ দিয়েছে এবং জনগণকে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে।

হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, নিহতদের মধ্যে কয়েক ডজন নারী ও শিশু রয়েছে।

সপ্তাহখানেক আগে উত্তর বুরকিনা ফাসোর একটি মসজিদ ও একটি গির্জায় প্রাণঘাতী হামলা হয়েছিল। তবে সেটি এবং তিন গ্রামে হামলা আলাদা ঘটনা বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো।

মসজিদ ও গির্জায় হামলার ঘটনায় কতজন প্রাণ হারিয়েছিলেন, সেই সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোতে উগ্রবাদী হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ বুরকিনা ফাসো। আল-কায়েদা এবং আইএস সংশ্লিষ্ট বিদ্রোহীরা আফ্রিকান দেশটিতে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

এই সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি।

নাগরিকদের নিরাপত্তা দিতে রাষ্ট্রের ব্যর্থতায় জনমনে সৃষ্ট ক্ষোভ ২০২২ সালে দেশটিতে দুটি সামরিক অভ্যুত্থানে প্রধান ভূমিকা পালন করেছিল। বুরকিনা ফাসোর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়েছেন।

সূত্র: এএফপি, এনডিটিভি




বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন জয়া 




যে কারণে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দখলদার ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছে। রোববার (৩ মার্চ) মিসরের রাজধানী কায়রোতে এই আলোচনা শুরু হয়।



রাজধানীজুড়ে রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক ২৫

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাজধানীজুড়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা ও বসুন্ধরা এলাকায় অর্ধশত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানা অনিয়মের অভিযোগে ২৫ জনকে আটক করা হয়।



বাউফলে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে ২৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজন হাওলাদার (২৪) নামের এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগী অটোরিকশা চালক রাজিব হাওলাদারকে (২২) আটক করেছে বাউফল থানা পুলিশ। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাংগঠনিক সম্পাদক। আটককৃত রাজিব একই এলাকার।

রবিবার (৩ মার্চ) দুপুরে বাউফল থানার এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কাছিপাড়া ইউনিয়ন বাজার থেকে তাদের আটক করে।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে সুজন ও রাজিব খাবারের সাথে ঘুমের ওষুধ খায়িয়ে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় ওই নারীর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে অভিযুক্তরা। এরপর ওই ছবি দেখিয়ে তার সাথে পুনঃরায় শারীরিক সম্পর্ক করতে চায়। এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়। এ ঘটনায় ওই নারী রবিবার (৩ মার্চ) সকালে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন অভিযুক্তদের আটকের সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 




শাহবাজরা মসনদে বসলেও জনগণের মন পাবেন না

চন্দ্রদীপ ডেস্ক : পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর কেটে গেছে ২৪ দিন। সবাই ভেবেছিল এবার হয়তো দেশে একটি স্থিতিশীল সরকার হবে। কিন্তু দিনে দিনে দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জনগণের পছন্দ তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ‘একঘরে’ করে রাখা হয়েছে। জনপ্রিয় নেতা ইমরান খানের দলীয় প্রতীক ছিনিয়ে নিয়ে পাঠানো হয়েছে কারাগারে। সঠিক ফলাফল প্রকাশ না করে নির্বাচনে হয়েছে ‘মহাকারচুপি’। এমন সব অভিযোগের মাঝেই সরকার গুছিয়ে নিয়েছে মিলিটারি-পুতুল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। জোট সরকার গঠন করেছে। রোববার জাতীয় পরিষদের অধিবেশনে পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে শাহবাজরা মসনদে বসলেও মন পাবেন না জনগণের।

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন আবশ্যক হয়ে ওঠে পাকিস্তানে। কিন্তু একাধিক আলোচনার পরও সিদ্ধান্তে আসতে পারছিল না পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। শেষ পর্যন্ত ২১ ফেব্রুয়ারির মধ্য রাতের বৈঠকে হালে পানি পায় নওয়াজ-বিলাওয়াল জোট। তবে আমজনতার হাওয়া বলছে, সরকার গঠিত হলেও তা বেশিদিন স্থায়ী হবে না। জনগণের প্রিয় দল পিটিআই’র দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়ায় তারা সরকার গঠন করতে পারেনি। ফলে জনগণের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। ভোট ডাকাতির বিরুদ্ধে পিটিআই’র ডাকা বিক্ষোভগুলোতে তার নমুনাও দেখছে গোটা দেশ।

পাশাপাশি দেশের সর্ববৃহৎ দলসহ অন্যান্য ধর্মীয় দলগুলোও রাজপথে প্রতিবাদ জানাচ্ছে। ভোট কারচুপির কারণে এমন সরকার স্থানীয় পর্যায়ে অস্বীকার করা হচ্ছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সরকার গঠিত হলেও এর প্রভাব শুধু দেশের রাজনীতিতে নয় বরং দেশে অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে তুলবে। এই বছরের শেষ নাগাদ পাকিস্তানকে প্রায় ৭ বিলিয়ন ডলার বৈশ্বিক ঋণ পরিশোধ করতে হবে। অন্যদিকে পাকিস্তানকে আর্থিক শূন্যতা পূরণের জন্য চলতি অর্থবছরে ২২ থেকে ২৪ বিলিয়ন ডলারের বাহ্যিক অর্থায়ন পরিচালনা করতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন দেশে রাজনৈতিকভাবে স্থিতিশীল সরকার থাকবে।

এক্ষেত্রে পিটিআই’র নেতৃস্থানীয় ভূমিকায় পিপিপির সঙ্গে জোট সরকার গঠনে ক্যান্টনমেন্ট কারিশমাও এখন আর গোপন কিছু নয়। কেননা, এটি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল পাকিস্তানের লক্ষ্য অর্জন করবে। কিন্তু পিটিআই এই মুহূর্তে তা মানতে রাজি নয়।

এখনো পিটিআই’র একটাই দাবি, নির্বাচনের প্রকৃত ফল ঘোষণা করা হোক। পাশাপাশি পিডিএম সরকারকে ১৬ মাসে তাদের ভুল স্বীকার করতে হবে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দেশের পরিস্থিতি খারাপ করার জন্য অনেক গণতন্ত্রবিরোধী শক্তির ইচ্ছা ও প্রচেষ্টা রয়েছে। এতে করে মার্শাল ল জারির মতে পরিস্থিতিও তৈরি হতে পারে পাকিস্তানে।

লেখক পরিচিতি: খালিদ জামিল, পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক। আউসাফ ব্রডকাস্ট নেটওয়ার্কের (এবিএন) ইসলামাবাদ ব্যুরোপ্রধান




আরো ব্রিটিশ জাহাজ ডোবানোর হুমকি হুতিদের

চন্দ্রদীপ ডেস্ক : ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রবিবার যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার ডুবে যাওয়ার পর এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী শনিবার নিশ্চিত করে, ১৮ ফেব্রুয়ারি ইয়েমেনি হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার ডুবে গেছে।

হুতি নেতৃত্বাধীন সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘ইয়েমেন আরো ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেবে এবং ব্রিটেনের তালিকায় যেকোনো প্রতিক্রিয়া বা অন্যান্য ক্ষয়ক্ষতি যোগ করা হবে। এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্র, যেটি ইয়েমেনে আক্রমণ করে এবং গাজার বেসামরিকদের বিরুদ্ধে চলমান অপরাধের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হয়।

সূত্র : রয়টার্স।




রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান, আটক ৩৫

চন্দ্রদীপ নিউজ: রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে রেস্টুরেন্টে অনিয়ম ও অবব্যবস্থপনার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে শুধু ধানমন্ডিতেই ১৫টি রেস্তোরাঁয় অনিয়ম ও অব্যবস্থপনার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে রেস্টুরেন্টের ব্যবস্থাপকসহ কর্মীরাও রযেছেন।

এছাড়াও অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ধানমন্ডির হোয়াইট হল নামের রেস্তোরাঁর শামীম হোসেন তুহীন, ম্যারিটেজ ঢাকার খুরশীদ আলম, এ্যারিস্টোক্যাটের সাব্বির হোসেন, আদি কড়াই গোস্তের খালিদ হোসেন, দি লবি লাউঞ্জের মারুফ হোসেন, ইয়ামচা ডিস্ট্রিক্টের পুলক বিশ্বাস, ক্যাফে ডোলচের আশিক তালুকদার, ক্যাফে সাওপাওলোর শাহিন সারোয়ার, ক্যাপিট্যাল লাউঞ্জের রেদুয়ান আহম্মেদ, পার্ক এন্ড স্ট্রাটের্র মিজানুর রহমান, খানাজের শরিফুল ইসলাম, ক্যাফে ইউফোরিয়ার আল আমিন, টুইন পার্কের আল আমীন মোস্তফা তালুকদার, স্টার দেশীর মেহেদী হাসান, ডিকে-১৩ এর রাসেল পালমা, বেস্টার প্রের আমিনুল ইসলাম রিফাত, চা-টাইপের সামিত আলম সিয়াম, চয়ন হালদার ও বিবিকিউ’র সুমিত রায়।

রোববার (৩ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া যেসব রেস্তোরাঁয় ছোটখাট অনিয়ম পাওয়া গেছে তাদের মুচলেকা রেখে সতর্ক করা হয়।

ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, রাজধানীতে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হচ্ছে। প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু, অগ্নি নির্বাপন যন্ত্র এবং ঝুঁকির বিষয়টি দেখা হয়।

এদিকে পুলিশের মাঠ পর্যায়ের বিভিন্ন থানার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নিয়ম মেনে হোটেল-রেস্টুরেন্ট চালানো হচ্ছে কিনা সেই বিষয় অভিযানে গুরুত্ব পাচ্ছে। তবে আগে সেভাবে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়নি। এ কারণে মাঠপর্যায়ে পুলিশ সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ করছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছে। এর মধ্যে ৪৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো সনাক্ত হয়নি। সিআইডি এই দুইজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে।

আগুনের ঘটনার প্রেক্ষিতে ভবন ও রেস্টুরেন্ট সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অবহেলাজনিত দুর্ঘটনায় মৃত্যুতে ভবন মালিকসহ দায়ীদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।