৭ ঘণ্টার চেষ্টায় এস আলম সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে

চন্দ্রদীপ ডেস্ক : অবশেষে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলে লাগা আগুন। সাত ঘণ্টার চেষ্টায় রাত ১১টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভতে আরো সময় লাগবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিকালে আগুন লাগার পর চার ঘণ্টা ধরে জ্বলে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৮ ইউনিট।

যখন ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হয়, তখন আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা যোগ দেন। এ ছাড়া ঘটনাস্থলে নিয়োজিত হন র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য।



আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




রামাল্লায় এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান ইসরায়েলি বাহিনীর




ইসরায়েলের একাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তার পদত্যাগ




সৌদিতে ১২০০ বছরের পুরনো স্থাপত্য নিদর্শন




গোপন আলোচনা ফাঁস : ক্রিমিয়া সেতুতে হামলার পেছনে জার্মানি

চন্দ্রদীপ ডেস্ক : ক্রিমিয়া সেতুতে হামলার পেছনে রয়েছে জার্মানি। ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর এ বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে এবার এই বিস্ফোরক অভিযোগ আনল রাশিয়া। শুধু অভিযোগই নয়, জার্মানির বিমানবাহিনীর কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার অডিও ফাঁস করে এবার সে কথাই প্রমাণ করল রাশিয়া। গত কয়েক দিন ধরেই এ নিয়েই প্রবল বিতর্ক চলছে দেশ দুটিতে। সে আগুনে এবার ঘি ঢালল মস্কো। বিবিসি, আরটি।

শুক্রবার রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় জার্মান অফিসারদের আলোচনার ৩৮ মিনিটের একটি রেকর্ডিং পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে উচ্চপদস্থ জার্মান সামরিক কর্মকর্তারা টরাস ক্ষেপণাস্ত্র (৫০০ কিলোমিটার দূরে পৌঁছাতে পারে) দিয়ে রুশ অধিকৃত ক্রিমিয়ার সেতুতে হামলার পরিকল্পনা করার জন্য যুক্তরাজ্যের সাহায্য চাওয়ার বিষয়ে আলোচনা করতে শোনা যায়।

অডিওতে আরও শোনা যায়, জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনে দূরপাল্লার টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে নির্দেশ দিয়েছেন। কিভাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কার্চ সেতুতে (ক্রিমিয়া সেতু) আঘাত হানা যায় সে বিষয়েও আলোচনা করছেন তারা। কর্মকর্তারা (এয়ার ফোর্স কমান্ডের অপারেশনস অ্যান্ড এক্সারসাইজ ডিপার্টমেন্টের প্রধান ফ্রাঙ্ক গ্রেফ, এয়ার ফোর্স ইনস্পেকটর ইঙ্গো গেরহার্টজ এবং স্পেস কমান্ডের এয়ার অপারেশন সেন্টারের দুই কর্মী) বলেছেন, ১০০টি এই ধরনের ক্ষেপণাস্ত্র দুটি ধাপে স্থানান্তর করা যেতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রেকর্ডিং থেকে পরিষ্কারভাবে এটাই প্রমাণিত হয় যে রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনা নিয়ে বিশেষ আলোচনা চলছে। রাশিয়ার রাজনীতিবিদরা বলেছেন, এই অডিও প্রমাণ করে তাদের দেশের সব থেকে বড় শত্রু আগে থেকেই এই হামলার পরিকল্পনা করছিল। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি হেড দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আমাদের বহু পুরোনো শত্রু নতুন করে আবারও আমাদের শত্রুতে পরিণত হয়েছে। তার টেলিগ্রাম চ্যানেলে নাৎসি জার্মানির প্রতি ইঙ্গিত দিয়ে এ কথা বলেন।

তবে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ শুরুতে এ বিষটি অস্বীকার করলেও শনিবার বলেছেন, এটি খুবই গুরুতর একটি বিষয়। এ কারণে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দ্রুততার সঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ গোটা ঘটনার তদন্ত করছে বলেও জানিয়েছেন ওলাফ। যে কথোপকথন ফাঁস করা হয়েছে, তার মধ্যেও চালাকি করে কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে দেশটিতে।

এদিকে জার্মানির এমন ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে চলে আসায় এ নিয়ে দেশটির কাছে যথাযথ ব্যাখ্যা জানতে চেয়েছেন রাশিয়া। রাশিয়ান সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, অডিও ফাঁসের পর সোমবার জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। এরপর এ অঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আজভ সাগরের ওপর দিয়ে তৈরি করে কার্চ সেতু। ২০২২ সালের আগে এ সেতুটিই ছিল ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ায় বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শুরুর দিকে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম দিকে রাশিয়া তার বিশাল সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠাতে এই সেতু ব্যবহার করেছে। পরে ক্রিমিয়ার সঙ্গে ল্যান্ড করিডোর স্থাপিত হওয়ার পর থেকে সেনা মোতায়েনের জন্য এককভাবে আর এই সেতুর ওপর নির্ভর করতে হয়নি।




হিযবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বিদেশি নিহত

চন্দ্রদীপ ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে সোমবার হিযবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন বিদেশি শ্রমিক নিহত এবং আরো সাতজন আহত হয়েছে। লেবাননের সীমান্তে কয়েক মাসের শত্রুতার মধ্যে সর্বশেষ হতাহতের ঘটনা এটি। চিকিৎসকদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি প্রতিক্রিয়া পরিষেবা এক বিবৃতিতে বলেছে, বিদেশি শ্রমিকরা বাগানে কাজ করার সময় সেখানে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত করে।

এতে একজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

বিবৃতিতে আহতদের সবাইকে ৩০ থেকে ৩৯ বছর বয়সী ভারতীয় পুরুষ বলে চিহ্নিত করা হয়েছে। তবে নিহত ব্যক্তির জাতীয়তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে চালানো হামলায় বেশ কিছু বেসামরিক লোক আহত হয়েছে এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সীমান্তবর্তী ছোট কৃষি সম্প্রদায় মার্গালিওটের কাছে হামলাটি হয়েছে। তারা হামলার জবাবে লেবাননে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জায়গায় আঘাত করেছে বলেও জানিয়েছে।

এএফপি বলেছে, ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবানিজ গোষ্ঠীগুলো প্রতিদিন সংঘর্ষে জড়াচ্ছে। সংস্থাটির হিসাব অনুসারে, ইসরায়েল-লেবানন সীমান্তে লড়াইয়ের কারণে উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং লেবাননে কমপক্ষে ২৯৬ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহর যোদ্ধা।




ক্লাশে ঢুকে মেডিকেল ছাত্রকে গুলি করা সেই শিক্ষক আটক

চন্দ্রদীপ ডেস্ক : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় তাকে কলেজ থেকে সদর থানায় নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলেই সেটা এজাহার হিসেবে নিয়ে মামলা দায়ের করা হবে। মামলা হলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন বলেন, আহত শিক্ষার্থীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সে এখন শঙ্কামুক্ত। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলস্থ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন আইটেম ক্লাশ চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডা.রায়হান শরিফ বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসতো। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। এমনিক ডা. রায়হান শরিফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়ার স্বত্তেও তার নিজস্ব ক্ষমতা দেখিয়ে ফরেনসিক বিভাগে তিনি ক্লাস নিয়ে থাকেন। ক্লাস চলাকালীন সময় ছাড়াও প্রায় সময়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন। আজ বিকেলে ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দেশীয় পিস্তল নিয়ে হঠাৎ করে ক্লাসে প্রবেশ করে শিক্ষক রায়হান শরীফ ৩য় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করে। তার চিৎকারের সবাই এগিয়ে এসে ডা. রায়হান শরিফকে তালাবদ্ধ করে রাখেন এবং গুরুতর আহত অবস্থায় তমালকে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে ওই শিক্ষকের বিচার চেয়ে আন্দোলন শুরু করে মেডিকেলের ছাত্র-ছাত্রীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনী।




জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। জাকের আলির ঝড়ো ফিফটিতে জয়ের খুব কাছে গিয়েছিল টাইগাররা। তবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সামাবিক্রমা ৪৮ বলে ৬১ ও আসালাঙ্কা ২১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হাসান শান্ত।

তবে দলীয় ৬৮ রানে ২২ বলে ২০ রান করে আউট হন শান্ত। এরপর ক্রিজে আসা জাকের আলিকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মাহমুদউল্লাহ। ২৭ বলে ফিফটি তুলে নেন অভিজ্ঞন এই ব্যাটার।

তবে দলীয় ১১৫ রানে ৩১ বলে ৫৪ রান করে আউট হন মাহমুদউল্লাহ। তবে ক্রিজে আসা মাহেদি হাসানকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন জাকের। ২৫ বলে ফিফটি তুলে নেন তিনি।

তবে দলীয় ১৮০ রানে ১১ বলে ১৬ রান করে আউট হন মাহেদি। তবে একাই লড়াই চালিয়ে যান জাকের। বলের সঙ্গে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখেন এই ব্যাটার। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন হয় বাংলাদেশের।
৪ বলে ১০ রান বাকী থাকতে দলীয় ১৯৭ রানে ৩৪ বলে ৬৮ রান করে আউট হন জাকের। শেষ পর্যন্ত  ২০ অভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।




মাসে ৩০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ – বন্ধ পায়রা বন্দরের উন্নয়নমূলক কাজ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে পায়রা বন্দরের উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের নেতা–কর্মীরা প্রতি মাসে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভাংচুর করা হয়েছে ঠিকাদার কোম্পানির অফিস। হামলা চালিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ আহত করা হয়েছে পাঁচজনকে। এরপর থেকে বন্ধ রয়েছে পায়রা বন্দরের উন্নয়নমূলক কাজ। 

এই ঘটনায় পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে দেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেড ও চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ানিং কোম্পানি লিমিটেড। এতে অনিয়শ্চতায় পড়েছে সরকারের অগ্রাধিকার প্রকল্পের যথাসময়ে উদ্বোধন।

লিখিত অভিযোগপত্র ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্পের অধীনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের প্রথম টার্মিনালের উন্নয়নকাজ করে আসছে ওয়াটার বার্ডস লিমিটেড ও সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ানিং কোম্পানি লিমিটেড। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে বন্দরের প্রথম টার্মিনালের উন্নয়নকাজের স্থানে গিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদারের নেতৃত্বে জিতু, রনি, সজীব মৃধা, বাশার, রাজা, তুহিন তালুকদার, উজ্জ্বল তালকুদার, জুয়েল তালুকদারসহ ৩০টি মোটরসাইকেলে ৭০ থেকে ৮০ জন বহিরাগত লোক পায়রা বন্দর এলাকায় প্রবেশ করেন। এ সময় তাঁরা দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
দাবিকৃত ৩০ লাখ টাকা প্রতি মাসে প্রদান না করলে পায়রা বন্দরে কোনো ধরনের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন ও কাজ বন্ধ করে রাখেন।

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তাঁর সঙ্গীদের হামলায় ওয়াটার বার্ডস লিমিটেডের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী জাহিদুল ইসলাম, স্টোর কিপার মনির হোসেন, ড্রাইভার দুলাল মৃধাসহ পাঁচজন আহত হন। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনার পর থেকে বন্দরের উন্নয়নকাজ বন্ধ রেখেছে দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এই বিষয়ে ওয়াটার বার্ডস লিমিটেডের প্রধান প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ‘২৬ ফেব্রুয়ারি বিকেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদারের নেতৃত্বে দলবল নিয়ে এসে আমাদের অফিসে হামলা চালিয়ে আমাদের কর্মীদের আহত করে। তারা প্রতি মাসে ৩০ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ রাখার হুমকি দিয়ে গেছেন। ওই দিনের পর থেকে পায়রা বন্দরের উন্নয়নকাজ এখন বন্ধ রয়েছে। আমরা এই ঘটনার পর পায়রা বন্দর কর্তৃপক্ষকে আমরা ও চায়নিজ কোম্পানি লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কাজও চালু করা সম্ভব হয়নি।

প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ‘ছাত্রলীগের নেতা–কর্মীরা সব সময় আমাদের পাহারা দেয়। তাই কাজ করা সম্ভব হচ্ছে না।’

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার  বলেন, ‘আমরা কোনো চাঁদা চাইনি। পায়রা বন্দরে আমাদের জমি জমা গেছে। তাই এখানে আমরা কিছু কাজ চেয়েছিলাম। কিন্তু আমাদের কোনো কাজ দেওয়া হয়নি। তাই এটা নিয়ে আমাদের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের ঝামেলা হইছে।’

এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, ‘আমরা ওই প্রকল্পের কাজে নিয়োজিত একটি চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ানিং কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার লি জোইং এবং দেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার জাহিদুল ইসলামের আলাদা দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী জুনের মধ্যে কাজ উদ্বোধন করা হবে। তবে কাজ বন্ধ থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে। কাজ না হলে যথাসময়ে প্রকল্প উদ্বোধন করা যাবে না।’