রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

 




ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ




ফেসবুক-ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

চন্দ্রদীপ ডেস্ক : মেটা আওতাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের সার্ভার ডাউন হতে দেখা গেছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগ-আউট হয়ে পড়েন। সেশন এক্সপায়ড মে‌সেজ দেখা‌চ্ছে। এরপর লগইন করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না। কিন্তু কী কার‌ণে এমনটা হ‌য়ে‌ছে, তা এখ‌নো জানা যায়‌নি। বাংলা‌দেশসহ পৃ‌থিবীর অ‌নেক দে‌শের ব্যবহারকারীরাই এই সমস্যায় প‌ড়ে‌ছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা জানান, ফেসবুকের মতো অ্যাকাউন্ট লগ আউট না হলেও ফিড রিফ্রেশ হচ্ছে না এবং লোড নিচ্ছে না।

অন্যদিকে, থ্রেডসও সম্পূর্ণ ডাউন বলে মনে হচ্ছে। অ্যাপটি খোলার পর একটি ত্রুটি বার্তা প্রদর্শন করে যেখানে লেখা আছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আবার চেষ্টা কর।’

তবে মেটার মালিকানাধীন একমাত্র হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।

এই ঘটনায় বিপা‌কে প‌ড়ে‌ছেন বি‌শ্বের ক‌য়েকশ কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এ নি‌য়ে দুনিয়াজুড়ে হইচই, সমস্যা কোথায় স্পষ্ট নয় এখনও। এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।




মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে স্ব-মিলসহ ৩ বসতঘর ভস্মীভূত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক অগ্নিকাণ্ডে একটি স্ব-মিলসহ তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মহিষকাটা বাজারের স্ব-মিলের মালিক মাসুদ খানের বসতঘরের রান্নাঘর থেকে শ্রমিকরা আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করে। এ সময় আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে মির্জাগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলা বেতাগী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স্ব-মিলের আংশিক, এবং তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মির্জাগঞ্জ ও বেতাগী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট মিলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হয়।

 




ফলাফল ছাড়াই শেষ হলো যুদ্ধবিরতির আলোচনা




২০২৬ সালেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে২০২৬ সালেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ




পটুয়াখালীর নতুন বাজারে অগ্নিকান্ড

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী নতুন বাজার এলাকায় জেলা আওয়ামীলীগ অফিস সংলগ্ন কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫মার্চ) সকাল ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,সকাল ৮টার দিকে একটি তালাবদ্ধ ইলেকট্রিক দোকানের ভিতরে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। এর কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে ফোন দেয়। খবর পেয়ে ফায়রার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।

পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি কয়েকটি দোকানের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা কাটার দিয়ে দোকানগুলোর তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় দু’টি ব্যাবসা প্রতিষ্ঠানের আনুমানিক ১৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।




বেজোসের কাছে শীর্ষ ধনীর স্থান হারালেন মাস্ক




জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।



নতুন করে রাজনীতি শুরু করবেন মাহি