অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্তে বিচলিত নই : জায়েদ খান

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে সংগঠনটিতে নিজের সদস্যপদ হারিয়েছেন জায়েদ খান। এর ফলে আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না তিনি। এবারের শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক নিপুণকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।




মিয়ানমার : এবার রাখাইনের রাজধানী দখলের পথে আরাকান আর্মি

চন্দ্রদ্বীপ ডেস্ক :  বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) কাছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারাতে চলেছে দেশটিতে ক্ষমতাসীন জান্তা সরকার। ইতোমধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী এই প্রদেশটির রাজধানী সিতওয়ের সীমানার বাইরের বিভিন্ন এলাকা ঘেরাও করে ফেলেছে এএ যোদ্ধারা।



চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা ভাবছে রাশিয়া




রাঙ্গাবালীতে তরমুজ চাষিদের স্বপ্নভঙ্গ

পটুয়াখালী প্রতিনিধি :

ধু-ধু বালুচরে সবুজের সমোরহ। দিগন্ত জোড়া ফসলের মাঠজুড়ে কৃষকের নয়নজুরানো হাসি। বুকবাঁধা স্বপ্ন নিয়ে মাঠে তরমুজের বীজ বুনেছেন চাষিরা। প্রত্যাশা ছিল বুনিত বীজের ফলন ভালো হবে। এতে করে দুঃখ বিমোচন হবে। কিন্তু সেই আশার আলো ফিকে হয়ে গেছে ফসলের মাঠে নির্ণয় না করা অজানা রোগে। বাসা বেঁধেছে জানা-অজানা ক্ষতিকর পোকাও। রোগ ধরে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ, অথচ কোনো প্রতিকার পাওয়া যায়নি। খেই হারিয়ে তবুও ধারদেনা আর ঋণ নিয়ে উচ্চ ফলনশীল ফসল তরমুজ আবাদ করছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চাষিরা। সিজনের মধ্যাংশে কোনো কোনো চাষির স্বপ্ন মারা গিয়েও যেন পুঁজি তোলার হাতছানি দিচ্ছে। আর অনেকে হয়েছেন সর্বস্বান্ত। দুশ্চিন্তা মাথায় তুলতে হবে তরমুজের সিজন ফুরালে। কেননা তখনই তাগাদা বাড়বে ঋণের টাকার।

উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে সবার আগে তরমুজ ফলনের আশায় প্রতি বছর এ এলাকার চাষিরা কম-বেশি জমি অনাবাদি রাখেন। তবে এ পন্থা থেকে প্রচার-প্রচারণা চালিয়ে কৃষকদের বিমুখ করেছে উপজেলা কৃষি বিভাগ। যার অন্যতম বার্তা হলো একই জমিতে প্রতি বছর উচ্চ ফলনশীল ফসল তরমুজ আবাদ না করা, কীটনাশক আর সার ব্যবহারের পরিমাণ কমানো। কৃষি দফতর কীটনাশক আর বালাইনাশক ব্যবহারে পরিমিত মাত্রা বেঁধে দিলেও সেটি পাত্তা দেন না অনেকে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ২০২১ সাল থেকে তরমুজের গাছ মারা যাওয়া শুরু হলেও এর ভয়াবহতা বেড়েছে ২০২২, ২৩ ও ২৪ সালে। ২০২২-২৩ অর্থবছরে আট হাজার ২৬২ হেক্টর জমিতে উৎপাদিত তরমুজ যেখানে বিক্রি হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা, সেখানে চলতি অর্থবছরে আবাদ হয়েছে পাঁচ হাজার ৬০০ হেক্টর। আবহাওয়া অনুকূল আর বাজারদর ভালো থাকলে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে এ উপজেলায়।

আক্রান্ত গাছ ও মাটির নমুনা সংগ্রহ করে বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হলে সেখানকার বৈজ্ঞানিকরা ‘গামি স্টেম ব্লাইট, ঢলে পড়া ও বাড নেক্রসিস ভাইরাস’ নামের রোগ চিহ্নিত করেছেন। এ সমস্যা সমাধানে নির্দেশনা দেয়া হয়েছে।

তরমুজচাষিরা বলছেন, বীজ বপনের পরে দেড় থেকে দুই হাত প্রসারিত হওয়ার পরে গাছের মাথা হলুদ হয়ে যেত। এরপর ফল এলে গাছ মারা যায়। তাই দাদন, ধারদেনা ও ঋণের টাকা পরিশোধের দুশ্চিন্তায় দিন পার করছেন অধিকাংশ চাষি।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ বছর শুরুর দিকে তরমুজগাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের দেয়া পরামর্শ কৃষকদের মাঝে প্রচার করছি।

বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুণ্ডু বলেন, যে কৃষক হাইব্রিড বীজ দিয়ে তরমুজ আবাদ করবে তার বীজ রাখা যাবে না। একই জমিতে বারবার তরমুজ আবাদ করায় মাটিসহ তিন ধরনের সমস্যায় গাছ মারা যাচ্ছে। এ জন্য যে জমিতে রোগ দেখা দেয়, সে জমিতে পরবর্তী দুই বছর দানাদার জাতীয় ফসল চাষ করতে হবে।

 




কুয়াকাটার নিখোঁজ পাঁচ জেলে ভারতের জেলহাজতে

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা থেকে পাঁচ জেলে ইঞ্জিনচালিত নৌকায় বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে প্রতিবেশী দেশ ভারতে অনুপ্রবেশের দায়ে আটকা পড়েছেন। সেখানকার বনবিভাগের কর্মীরা পশ্চিমবঙ্গের আলীপুরা থানা পুলিশে হস্তান্তর করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

এসব জেলেদের ঠিকানা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি আলীপুর মৎস্য বন্দর থেকে বড়শি নিয়ে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয় খাজুরা গ্রামের মো. জামাল (৩৮), দিয়ার আমখোলাপাড়া গ্রামের গোলাম রাব্বি (২৮), ফাঁসিপাড়া গ্রামের মাসুম (২৪), আলীপুরের ইয়াছিন খান (৩৫) ও মো. হোসেন (৪৫)। ১৩ দিন পরেও কিনারে না ফেরায় নিখোঁজ রাব্বির ভাই মিজানুর রহমান মহিপুর থানায় পহেলা মার্চ একটি জিডি করেছেন।

মিজানুর জানান, ভারতের একটি ইলেকট্রনিক মিডিয়ায় সচিত্র খবরের মাধ্যমে জানতে পারেন, বর্তমানে ওই পাঁচ জেলে ভারতীয় জেলহাজতে রয়েছেন।

পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ইঞ্জিন বিকল হয়ে তারা নৌকাসহ সাগরে ভেসে ভারতীয় সীমানায় অনুপ্রবেশের অভিযোগে সেখানকার বনকর্মীদের হাতে গত ২৪ ফেব্রুয়ারি আটক হন পাঁচ জেলে। এরপর তাদের আলীপুরা থানা পুলিশে হস্তান্তর করা হয়। নিখোঁজ জেলেদের ভারত থেকে ফিরিয়ে আনার জন্য মিজানুরসহ স্বজনরা সরকারের সহায়তা কামনা করেছেন। ১৪ দিন পরে নিখোঁজ থাকা জেলেদের সন্ধান পেলেও ভারতীয় জেলহাজতে বন্দি থাকায় পরিবারের উৎকণ্ঠার যেন শেষ নেই।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার পাঁচ জেলে নিখোঁজে জিডির বিষয়টি স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 




মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ কত?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ছেলের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের আলোচনায় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ ধনীদের পাশাপাশি যোগ দিয়েছেন হলিউড-বলিউডের বড় তারকারা। এতে খরচ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। ফলে অনেকেই জানতে চান মুকেশ আম্বানি কত সম্পত্তির মালিক।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১১৫ বিলিয়ন ডলার বা ১১ হাজার ৫০০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ১১তম।

তালিকায় ১২তম স্থানে রয়েছেন ভারতের আরেক শীর্ষ ধনী গৌতম আদানি। ১০৪ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি।

এদিকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এখন জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারিয়েছেন টেসলার প্রধান ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ এখন ২০০ বিলিয়ন ডলার। অপরদিকে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গত এক বছরে ইলন মাস্ক প্রায় ৩১ বিলিয়ন ডলার সম্পত্তি হারিয়েছেন। অপরদিকে জেফ বেজোস আরও ২৩ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক হয়েছেন।




ফেসবুক ডাউন: উপহাস করলেন ইলন মাস্ক

চন্দ্রদীপ ডেস্ক : মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক ঘণ্টার ওপরে নিষ্ক্রিয় ছিল। বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার পর থেকে সাড়ে ১০টার পর্যন্ত নিষ্ক্রিয় ছিল সামাজিক মাধ্যমটি। এতে করে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক নিজের আইডি ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

এ অবস্থায় ব্যবহারকারীদের আশ্বস্ত করতে এক্সে একটি পোস্ট করেন মেটার কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ডি স্টোন। তিনি লেখেন, ‘আমাদের পরিষেবা ব্যবহার করতে মানুষের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়ে আমরা অবগত। আমরা এ নিয়ে কাজ করছি।

কিছু সময় পর তার পোস্টের স্ক্রিনশট নিয়ে মেটাকে খোঁচা দিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক্সের মালিক ইলন মাস্ক। মাস্কের পোস্ট করা ছবিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস মাথায় হাত দিয়ে থাকতে দেখা যায়। আর ফুরফুরে মেজাজে দেখা যায় এক্সকে।

ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা এও জানতে চাচ্ছেন— কী হয়েছে সামজিক মাধ্যমটির? কেনই বা লগইন করা যাচ্ছে না? কখন ঠিক হবে?




র‍্যাবের হাতে ধরা ভুয়া ডিজিএফআই কর্মকর্তা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে ইমাম হাসান নামে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া ইমাম হাসান নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (৫ মার্চ) পটুয়াখালীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমাম হাসান বাংলাদেশ বিমান বাহিনীর একজন বহিষ্কৃত সদস্য। ইমাম হাসান ২০২১ সালের নভেম্বর মাসে বিমান বাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ যুবককে আটকে রাখা এবং টাকা দাবির সঙ্গে সরাসরি জড়িত থাকায় গ্রেফতার হয়েছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার হয়, যেখানে দেখা যায় ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে একজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভিডিও চিত্রটি পটুয়াখালী র‍্যাব-৮ এর নজরে আসে। এ সময় তার সম্পর্কে ভুয়া ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকাণ্ডের সত্যতা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া আইডি কার্ডসহ লক্ষাধিক টাকার একটি মোবাইল ফোন এবং নগদ ৭১৮০ (সাত হাজার একশত আশি) টাকা পাওয়া যায়।

ইমাম হাসানকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 




বাংলাদেশের ম্যাচসহ আজ যেসব খেলা দেখবেন 




জানা গেল ফেসবুক বন্ধ হওয়ার কারণ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই সমস্যা দেখা দেয়। বিশ্বজুড়ে মঙ্গলবার (৫ মার্চ) ফেসবুক বন্ধ হয়ে যায়। ওই সময় লগইন করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান এই ভেবে যে তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।