ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা




গাজায় অনাহারে ২০ জনের মৃত্যু




বরিশালে ‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ছাত্রী, ইমামের বিরুদ্ধে মামলা

বরিশাল অফিস :: বরিশালের বাকেরগঞ্জে মসজিদের ইমামের ধর্ষণে দশম শ্রেণিপড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগে আদালতে নালিশি মামলা হয়েছে।

বুধবার (৬ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। বিচারক মো. ইয়ারব হোসেন অভিযোগ এজাহার হিসেবে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

আসামি আবু বক্কর ছিদ্দিক বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাজলাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ কাজলাকাঠী মিরুল্লাহ জামে মসজিদের ইমাম।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আবু বক্কর ছিদ্দিক চার বছর ধরে ওই মসজিদে ইমামতি করেন। মসজিদের পাশের একটি কক্ষে বাস করতেন তিনি। সেখানে ওই মেয়েকে তিনি প্রাইভেট পড়াতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১৭ জুন তাকে প্রথম ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রীকে ধর্ষণ করা হলে তার শারীরিক পরিবর্তন দেখা দেয়। ৩ মার্চ তাকে নিয়ে চিকিৎসকের কাছে যায় পরিবার। তখন শারীরিক পরীক্ষায় তার ৩৫ সপ্তাহ ৬ দিনের অন্তঃসত্ত্বার বিষয়টি সামনে আসে।’

এ ঘটনায় প্রথমে থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে আদালতে মামলা হয়েছে।

 




বরিশালে দুর্নীতির মামলায় ভূমি কর্মকর্তা কারাগারে

বরিশাল অফিস :: বরিশালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান পান্নাকে জেলে পাঠিয়েছেন বরিশালের একটি আদালত।

বুধবার (৬ মার্চ) এ নির্দেশ দেন আদালত। এর আগে সদর উপজেলার চন্দ্র মোহন ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা পান্না বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। কিন্তু সেটি মঞ্জুর না করে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ তাকে জেল হাজতে পাঠানের আদেশ দেন।

মিজানুর রহমান পান্না বরিশাল নগরীর কাউনিয়া মনসা বাড়ি এলাকার বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ২৩ হাজার ৭১৭ টাকার তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত ৩৫ লাখ ২৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার এ মামলা করেন।

২০২৩ সালের ১০ অগাস্ট বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা একমাত্র আসামি চরকাউয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান পান্নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

তিনি আরও বলেন, আজ (বুধবার) সরকারি কর্মকর্তা পান্না আসামি হিসেবে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেলে পাঠিয়েছেন।




বাউফলে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ছাত্রীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে মেঘলা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী।

মেঘলা আদাবাড়িয়া ইউনিয়নের আতষখালী গ্রামের জাকির সিকদারের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘলা এ বছর আতষখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার নওমালা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মেঘলা। বিকাল সোয়া ৫টায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পৌনে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটুয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার শুভ বলেন, এক ব্যক্তি অসুস্থ মেঘলাকে নিয়ে এসে বলেন সে কীটনাশক পান করেছে। এরপর তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।  তবে ঠিক কী কারণে মেঘলা কীটনাশক পান করেছে বা কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পটুয়াখালী জেনারেল হাসপাতালে মেঘলার লাশের পাশে কোনো স্বজনকেও খুঁজে পাওয়া যায়নি।

মেঘলার গ্রামে খবর নিয়ে জানা গেছে, তার বাবা জাকির সিকদার ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। মেঘলা ছাড়া তার পরিবারে মা ও দুই ভাই রয়েছেন।

বাউফল থানার ওসি শোনিক কুমার গায়েন বলেন, ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে সঠিক কারণ বের করা হবে।




ঐতিহাসিক ৭ই মার্চ আজ: “দাবায়ে রাখতে পারবা না” ‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, মানুষের অধিকার চাই

চন্দ্রদীপ ডেস্ক : আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ৫৩ বছর আগে ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক জাদুকরি ভাষণে বাঙালি জাতিকে মুক্তির স্বপ্নে বিভোর করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর সশস্ত্র মুক্তিযুদ্ধ, ৯ মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয়।

রাজনীতি বিশেষজ্ঞদের মতে, পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আর থাকা যাবে না—এ ধারণা বাঙালির মনে প্রতিষ্ঠিত হয়েছিল ৭ই মার্চের আগে। ফলে স্বাধীনতাতেই সমাধান দেখছিল আপামর জনতা। প্রশ্ন ছিল, কীভাবে সেই স্বাধীনতা অর্জিত হবে? ৭ই মার্চ বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু প্রথম বারের স্বাধীনতা-সংগ্রামের রূপরেখা দেন। এ ভাষণে জাতিকে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বানের পাশাপাশি ছিল দিকনির্দেশনাও। সেদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু বজ্রকন্ঠে ঘোষণা দেন, ‘সাত কোটি মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না। বাঙ্গালী মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবে না। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর এই তেজদৃপ্ত ঘোষণাই ছিল প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ভিত্তি। বিশ্বে সর্বাধিক বার প্রচারিত ও শ্রবণকৃত ভাষণ। বাঙালি জাতির স্বাধীনতা-সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা অবিস্মরণীয় গৌরবের এক অনন্য দিন আজ। বঙ্গবন্ধুর সেই ভাষণ বাঙালি জাতির কাছে সব সময়ই বিশেষ কিছু। ২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করে ভাষণটিকে। সংস্থাটি বিশ্বের ৭৮টি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণও অন্তর্ভুক্ত করে। দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

 




আজ থেকে জ্বালানি তেলের দামে বড় পরিবর্তন আসতে পারে: প্রতিমন্ত্রী

চন্দ্রদীপ ডেস্ক : আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে জ্বালানি তেলের দামে ‘বড় ধরনের পরিবর্তন আসছে’ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয়ের মধ্য দিয়ে এ পরিবর্তন আনা হচ্ছে। সেই সঙ্গে জ্বালানি তেলের দাম কমবে বলে জানান তিনি।

বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।




৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রানের সংগ্রহ গড়ে লঙ্কানরা। জবাবে শান্তর ছক্কায় ১১ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিক শিবির। আর অধিনায়ক পেলেন ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশের দেখা। শ্রীলঙ্কার বিপক্ষে পরে ব্যাটিং করে এটিই সবচেয়ে বড় জয়। আগামী শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই উত্তাপ, সেই রেশ দেখলো এবার সিলেটের মাঠ। লঙ্কানদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার লিটন ও সৌম্য। ভালো শুরুর পর চতুর্থ ওভারের প্রথম বলে ভাঙতে বসেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। বিনুরা ফার্নান্ডোর শর্ট লেংথের বলে পুল করেন সৌম্য। লঙ্কান বোলারের আবেদনে সাড়া দিয়ে সৌম্যকে আউট দেন আম্পায়ার গাজী সোহেল। আউটের বিপক্ষে রিভিউ করেছিলেন সৌম্য। আল্ট্রা এজে স্পাইক দেখা গেলেও হালকা ফাঁকা দেখা গেছে। যেটির কারণে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ‘নট আউট’ ঘোষণা দেন। আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য ফিরে আসেন আবার।

টিভি আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা দল। চোখেমুখে বিস্ময় নিয়ে আম্পায়ারকে ঘিরে ধরেন চারিথ আসালাঙ্কারা। মিনিটখানেক যুক্তিতর্কের পর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে, নটআউট থাকেন সৌম্য। বিতর্কিত রিভিউয়ে বেঁচে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য সরকার। দলীয় ৬৮ রানে পাথিরানার বলে ম্যাথুসের ক্যাচ হয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে ৫ চারে ২২ বলে ২৬ করে ফেরেন সৌম্য। এরপর লিটন দাসকেও ফেরালেন পাথিরানা। ২৪ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৬ রানে থামলেন ডানহাতি ব্যাটার।

লিটন-সৌম্যের শক্ত ভিত গড়ার পর শান্ত ও হৃদয়ের ব্যাটে জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। ৫৫ বলে ৮৭ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। ছক্কায় জয়ের রান করে হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন শান্ত। ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি, ২৫ বলে ৩২ রান করেন হৃদয়।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। আভিষ্কা ফার্নান্দোকে ফেরান তাসকিন আহমেদ। ৭ বল খেলে শূন্য রানে ফেরেন এই ওপেনার। ১ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিকে থামান সৌম্য সরকার। ২২ বলে ৩৬ রান করেন কুশল মেন্ডিস। তার বিদায়ে ভাঙে ৬৬ রানের জুটি।

কুশল মেন্ডিসের বিদায়ের পর রান আউটের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন কামিন্দু মেন্ডিসও। আউট হওয়ার আগে করেন ২৭ বলে ৩৭ রান। তার বিদায়ে ৭৭ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৯২ রানে মুস্তাফিজের শিকার হন সাদিরা সামারাবিক্রমা। আগের ম্যাচে ৬১ রান করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটার। এবার ১১ বল খেলে মাত্র ৭ রান করেছেন সাদিরা।

৪ উইকেট হারানোর পর ঝড় তুলেছিলেন আসালাঙ্কা। তাকে থামান শেখ মেহেদী। বোল্ড হয়ে ফেরার আগে ১ চার ও ৩ ছক্কায় ১৪ বলে ২৮ রান করেন তিনি। এরপর দলের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা। পঞ্চম উইকেটে এই জুটির ৫২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুস ২১ বলে ৩২ ও দাসুন শানাকা ১৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেন শরিফুল। ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট নেন শেখ মেহেদী। মুস্তাফিজ ৪ ওভারে ৪২ এবং তাসকিন ৩৮ রান দিয়ে নেন একটি করে উইকেট। সৌম্য সরকার ১ ওভারে ৫ রানে নেন এক উইকেট।




পটুয়াখালী পৌর নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে মেয়র প্রার্থীকে শোকজ

পটুয়াখালী পৌর নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে মেয়র প্রার্থীকে শোকজ

মো:আল-আমিন, পটুয়াখালী :

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এতে চিঠি প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৬ মার্চ) রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। এই নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার কর্মী-সমর্থকরা গত ৫ মার্চ বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও শোডাউন করেছে। এমতাবস্থায় কেন আপনার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না, তার জবাব চিঠি প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে দেয়ার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান জানান, মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিডিওসহ এসেছে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নো‌টিশের জবাব সন্তোষজনক না হলে তার প্রার্থিতা বাতিলের জন্য সুপারিশ করা হবে।

উল্লেখ্য, আগামী শনিবার (৯ মার্চ) পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 




গাজায় ইসরায়েলি হামলা শতাব্দীর অন্যতম ‘শ্রেষ্ঠ বর্বরতা’ : এরদোয়ান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।