প্রেমিকার বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :

যে রাতে প্রেমিকার বিয়ে হয়েছে, সেই রাতেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে।

গুঞ্জন উঠেছে- প্রেমিকার বিয়ের খবর শুনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এই প্রেমিক।

আত্মহত্যা করা ওই প্রেমিকের নাম মারুফ হাওলাদার (১৭)। সে মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের বাহাদুর হাওলাদারের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মারুফের বাড়ির ঘরসংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, একই ইউনিয়নের ভূঁইয়াকান্দা গ্রামের ১৪ বছরের এক তরুণীর সঙ্গে মারুফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই মাস আগে বিষয়টি জানতে পারে ছেলে-মেয়ের পরিবার।

নাম প্রকাশ না করার শর্তে মারুফের এক স্বজন জানান, এ ঘটনার দুই-তিন মাস আগে ওই মেয়েকে নিয়ে মারুফ তাদের ঘরে এসে ওঠে। পরে দুই পরিবার ও স্থানীয় লোকজন তাদের বুঝিয়ে শুনিয়ে মেয়েকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। তখন বলা হয়- প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেওয়া হবে।
কিন্তু বুধবার রাতে মারুফের প্রেমিকার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়। এ খবরের পর থেকে মারুফ নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে বৃহস্পতিবার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে- প্রেমিকার বিয়ের খবর শুনে সে আত্মহত্যা করেছে। তবে মেয়ের পরিবারের দাবি, মারুফের সঙ্গে তাদের মেয়ের কোনো সম্পর্কই ছিল না।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা সম্পর্কে যতটুকু জেনেছি যে, প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার নাকি বুধবার বিয়ে হয়েছে। সম্ভবত ওই আবেগ থেকেই এ কাজ (আত্মহত্যা) করেছে বলে প্রাথমিক ধারণা।

 




আজ টিভিতে যা দেখবেন




নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বিতীয় দফায় নির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অভিনন্দন জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশি রাষ্ট্রের প্রধানের মাঝে বৃহস্পতিবার বিরল এই অভিনন্দন ও ধন্যবাদ জানানোর ঘটনা ঘটেছে।



গাজায় সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠাল তুরস্ক




জ্বালানি তেলের দাম কমেছে, প্রজ্ঞাপন জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রথমবারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার।



‌আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী সমাজ এগিয়ে যাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীসমাজ এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



ঐতিহাসিক ৭ মার্চে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি :

ঐতিহাসিক ৭ মার্চে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের হাতে ৪২ বান্ডেল ঢেউ টিন, নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা ও শুকনা খাবার তুলে দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম গ্রাউন্ডে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রতিমন্ত্রী এ সহায়তা তুলে দেন ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো: হুমায়ুন কবির প্রমূখ।

এর আগে সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প স্তবক অর্পন করেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় উপজেলা প্রশাসন অয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, ব্যবসায়ী প্রতিনিধি দিদার উদ্দিন আহমেদ মাসুম, আইনজীবী প্রতিনিধি অ্যাডভোকেট সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া, শিক্ষক প্রতিনিধি সালমা কবির প্রমূখ।

পরে ৭মার্চ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত মাধ্যমিক পর্যায়ে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন, মাদ্রাসা পর্যায়ে ইসলাম প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা এবং প্রাথমিক পর্যায়ে জাতির জনকের ভাষনের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রতিমন্ত্রী।




হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টায় কলাপাড়া ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রাহমন।

এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হলুদ সাংবাদিকতা থেকে উত্তরণের বিষয় ও সাংবাদিকতার নানান প্রতিবন্ধকতা নিয়ে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর নিকট তুলে ধরেন।

 




ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধায়

বরিশাল অফিস :: বরিশাল বিসিসি মেয়র সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড সভাপতি সম্পাদক সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সকল প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ফুলের শ্রদ্ধায় ঐতিহাসিক ৭ই মার্চ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (৭ই) মার্চ সকালে নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ম জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতি কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন ও সাধারন সম্পাদক সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে মহানগর সহ ওয়ার্ড নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান গভীরভাবে ফুলের শ্রদ্ধা নিবেদন করে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি স্মরন করে।

 




মসজিদে ইফতার নিষিদ্ধ করল সৌদি