অবাধ ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে পটুয়াখালীর ভোট গ্রহন

পটুয়াখালী প্রতিনিধি :

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে পটুয়াখালীর ২৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে ।

পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। প্রত্যাশিত সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনো কিছু বন্ধ হয়নি।

ফলাফল আসছে….




রিশাদ-তাসকিনের ব্যাটিং তাণ্ডবের পরও সিরিজ হাতছাড়া

চন্দ্রদীপ ডেস্ক : চরম ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে লেগ স্পিনার রিশাদ ও পেস বোলার তাসকিনের অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং। এই দুই বোলারের ব্যাটিং শৈলীর পরও সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৪ রান করে শ্রীলংকা। দলের হয়ে ৫৫ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৬ রান করেন কুশাল মেন্ডিস।

টার্গেট তাড়া করতে নেমে নুয়ান থুশারার গতির মুখে পড়ে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। এরপর দলীয় ৩২ রানে ৬ উইকেট পতনের পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ।

দলের এমন চরম ব্যাটিং বিপর্যয়ের পরও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে ৩০ বলে ৫৩ রান করে ফেরেন লেগ স্পিনার রিশাদ আহমেদ। তার ব্যাটিং তাণ্ডবের কারণেই শতরানের আগেই গুঁড়িয়ের যাওয়ার শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১৪৬ রান তুলতে সমর্থ হয়।

রিশাদ আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন পেস বোলার তাসকিন আহমেদ। তিনি ২১ বল খেলে তিন চার আর দুই ছক্কায় ৩১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তার বিদায়ের মধ্য দিয়ে ১৯.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

নুয়ান থুশারার হ্যাটট্রিক করার ম্যাচে ২৮ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় শ্রীলংকা।




পটুয়াখালী পৌরসভার ভোটগ্রহণ চলছে 

পটুয়াখালী প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পটুয়াখালীর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে। বিরতহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সকাল থেকেই ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মেয়র প্রার্থী ডা. শফিকুল ইসলাম টাউন জৈনকাকাঠি ডোনাবান স্কুল সেন্টারে সকাল ৯টায় ভোট দেন। দুই প্রার্থীই ভোটের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পটুয়াখালী পৌর শহরের ২৪ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চারজন পুলিশসহ ৯জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪ টিম ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

পৌরসভায় ৫০ হাজার ৬৯৯ জন ভোটারের বিপরীতে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




রওশনপন্থী জাপার সম্মেলন, তৈরি হচ্ছে জাতীয় পার্টি নামে আরও একটি দল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিভিন্ন সময় জাতীয় পার্টি থেকে একাধিক নেতাকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।



বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টি আজ। সন্ধ্যায় খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড।



সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ




বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় পাঁচজন নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।



গাজায় অস্থায়ী বন্দর নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র : বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভয়াবহ যুদ্ধের জেরে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়া গাজা উপত্যকায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠাতে সেখানে অস্থায়ী বন্দর নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।



বরিশাল থেকে ঢাকাগামী বাস ফরিদপুরে উল্টে নিহত ৩, আহত ৩০

চন্দ্রদীপ ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর একটি বাস উল্টে যায়। এতে ৩ জন যাত্রী নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন।

সংবাদ পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫), অজ্ঞাত পুরুষ (৫০), অজ্ঞাত পুরুষ (৩০)।

দুর্ঘটনার সংবাদ পেয়ে শুক্রবার (৮ মার্চ) সকালে নিহত ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে ও হাইওয়ে থানায় ভিড় করেন স্বজনেরা।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমরান ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এসময় বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। নিহত ও আহতদেরকে উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করি। ধারণা করা হচ্ছে, এই গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন।ফলে হঠাৎ বাউলি দিয়ে রাস্তার উপর গাড়িটি উল্টে যায়।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাবলাতলা বাসষ্ট্যান্ডে পৌছাই। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে হতাহতদের উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




বিশ্বের ধনী নারীদের মধ্যে আধিপত্য আমেরিকার

চন্দ্রদীপ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ধনী নারীর তালিকায় বরাবরের মতোই আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এই তালিকায় চীনের পাশাপাশি এগিয়ে আসছে ভারতও। এদের কেউ কেউ উত্তরাধিকারী সূত্রে বিলিয়নেয়ার হলেও অনেকেই প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে স্বপ্রচেষ্টায় বিলিয়নেয়ার হচ্ছেন। ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে ঘিরে নারী বিলিয়নেয়ারের সংখ্যা অনুযায়ী দেশের তালিকা প্রকাশ করেছে আর্থিক সেবা প্রতিষ্ঠান সিটি ইনডেক্স।

এ তালিকা তৈরিতে ফোর্বস ম্যাগাজিনের লাইভ বিলিয়নেয়ার ট্র্যাকার ব্যবহার করা হয়েছে।

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নারী বিলিয়নেয়ারের সংখ্যা ৯৭ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।

দেশটির নারী বিলিয়নেয়ারের সংখ্যা ৪২। তৃতীয় অবস্থানে থাকা দেশটি হচ্ছে জার্মানি। এই দেশটির নারী বিলিয়নেয়ার ২২ জন। চতুর্থ স্থানে ইতালির নারী বিলিয়নেয়ার ১৯ জন।
পঞ্চম স্থানে ভারতের নারী বিলিয়নেয়ার ১৫ জন। ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও ব্রাজিলের ৯ জন করে। সপ্তম স্থানে হংকং, স্পেন, সুইডেন ও ফ্রান্সের সাতজন করে। অষ্টম স্থানে কানাডা ও দক্ষিণ কোরিয়ার ৬ জন করে। নবম স্থানে ইসরায়েল ও তুরস্কের চারজন করে।
সিটি ইনডেক্সের জরিপ অনুসারে, ভারতের ১৫ জন মহিলা বিলিয়নেয়ারের মধ্যে শীর্ষে রয়েছে সাবিত্রী জিন্দালের নাম। সমীক্ষা অনুসারে, ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দালের মোট সম্পদ ২০.২ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে সাইরাস মিস্ত্রির স্ত্রী রোহিকা সাইরাস মিস্ত্রির নাম, যার সম্পদ রয়েছে সাড়ে সাত বিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় অবস্থান ধরে রেখেছেন ফরাসি বিলিয়নেয়ার ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার। বর্তমানে পরিবারসহ তাঁর নেট সম্পদ ৯৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমেরিকার নারী অ্যালিস ওয়ালটন। তার সম্পদের পরিমাণ ৬৩.৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন নিউ ইয়র্ক ভিত্তিক জুলিয়া কোচ। তাঁর সম্পদের পরিমাণ ৫৯.৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের চকোলেট ও কনফেকশনারি জায়ান্ট মার্স এর জেকুলিন মার্স চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর সম্পদ ৩৯.৫ বিলিয়ন ডলার। সিটি ইনডেক্সের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রতি পাঁচজন ধনী নারীর মধ্যে চারজনই আমেরিকার।