পুরো প্যানেল জয়ী, বিজিএমইএ সভাপতি হচ্ছেন মান্নান কচি

চন্দ্রদীপ ডেস্ক : তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ৩৫ পরিচালক পদের মধ্যে সম্মিলিত পরিষদের পুরো প্যানেল জয়ী হয়েছে। ফলে সংগঠনটির পরবর্তী সভাপতি হচ্ছেন এই প্যানেলের দলনেতা এস এম মান্নান কচি। তিনি সেহা ডিজাইনের চেয়ারম্যান এবং বিজিএমইএর বতর্মান কমিটির সিনিয়র সহ-সভাপতি।

শনিবার (৯ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। একই দিনে চট্টগ্রাম অঞ্চলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় খুলশীর স্থানীয় অফিসে। ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৭০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

শনিবার মধ্যরাতে ভোট গণনা শেষে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, সম্মিলিত পরিষদের দলনেতা এস এম মান্নান সর্বোচ্চ এক হাজার ৫১০ ভোট পেয়েছেন।

নির্বাচনে ফয়সাল সামাদের নেতৃত্বাধীন ফোরাম প্যানেল কোনো পরিচালকের পদই নিশ্চিত করতে পারেনি।

নির্বাচনে মোট দুই হাজার ৪৯৬টি ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন দুই হাজার ২২৬ জন ভোটার। যা শতকরা হিসেবে ৮৯ শতাংশের কিছু বেশি। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৮৩৯ জন বা প্রায় ৯০ শতাংশ (৯০.৫০%)। আর চট্টগ্রামে ৪৬৪ ভোটের মধ্যে ৩৮৭ জন ভোটার ভোট দিয়েছেন, যা শতকরা হিসেবে প্রায় ৮৩ দশমিক ৪০ শতাংশ।

সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন: ঢাকা অঞ্চলের সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মান্নান, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব, ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি মো. শহিদউল্লাহ আজিম, ডেনিম এক্সপার্টের পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, ডিজাইনটেক্স নিটওয়্যারের এমডি খন্দকার রফিকুল ইসলাম, এনভয় ডিজাইনের পরিচালক শেহরিন সালাম, ফোরর্টিজ গার্মেন্টসের এমডি শাহদাৎ হোসেন, গালপেক্সের এমডি মো. রেজাউল আলম, কাউজার নিটওয়্যারের এমডি জাকির হোসেন, লায়লা স্টাইলের এমডি মো. ইমরানূর রহমান, মেসিস গার্মেন্টসের পরিচালক মো. আশিকুর রহমান, বিটপী গ্রুপের এমডি মিরান আলী, মমসন সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এমডি নুসরাত বারী, নিউটেক্স ডিজাইনের পরিচালক মো. নুরুল ইসলাম, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাসির উদ্দিন, সায়েম ফ্যাশনের পরিচালক আবরার হোসেন, শাশা গার্মেন্টসের এমডি শামস মাহমুদ, শিন শিন অ্যাপারেলসের এমডি মোহাম্মদ সোহেল সাদাত, স্প্যারো গ্রুপের এমডি শোভন ইসলাম, টেক্স টাউনের এমডি আনোয়ার হোসেন, টিএমএস ফ্যাশনের এমডি সাইফুদ্দিন সিদ্দিকী, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির এমডি হারুন অর রশীদ, তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, উর্মি গার্মেন্টসের এমডি আসিফ আশরাফ, উইন্ডি অ্যাপারেলসের এমডি মেসবাহ উদ্দিন খান, ইয়ং ফোরএভার টেক্সটাইলের এমডি রাজীভ চৌধুরী।

চট্টগ্রাম অঞ্চল থেকে বিজয়ীরা হলেন— আমহেকো ফেব্রিকসের এমডি এম আহসানুল হক, আর্জেন্টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ রাকিব আল নাসের, হাই ফ্যাশনের এমডি আমজাদ হোসেন চৌধুরী, এইচকেসি অ্যাপারেলসের রাকিবুল আলম চৌধুরী, মদিনা গার্মেন্টসের এমডি মোহাম্মদ মুসা, আরডিএম অ্যাপারেলসের এমডি মোস্তফা সারোয়ার, সোনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের পরিচালক গাজী মো. শাহীদ উল্লাহ, টপ স্টার ফ্যাশনের এমডি মো. আবজার হোসেন ও ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।




চেক সুন্দরী ক্রিস্টিনার মাথায় উঠল মিস ওয়ার্ল্ডের মুকুট

চন্দ্রদীপ ডেস্ক : বিশ্বের অন্যতম বড় আয়োজন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা। প্রতিযোগিতার ৭১তম আসরটি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) আয়োজিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণার সঙ্গে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দু-বছর বিশ্ব সুন্দরীর খেতাব ছিল পোলিশ এ সুন্দরীর দখলে। কারণ, শিডিউল জটিলতায় ২০২৩ সালে আয়োজন হয়নি এ প্রতিযোগিতার।

দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজন হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ফলে এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামকরা বলিউড অভিনেত্রীরা।

বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগীতায়। প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেট্টি। কিন্তু প্রতিযোগিতায় ৮ম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় এ সুন্দরীকে। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের সুন্দরী ইয়াসমিনা জেইতুন। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। কিন্তু তিনি কোনো সুখবর বয়ে আনতে পারেননি।

সৌন্দর্যের মানদণ্ডে বিশ্বের ১১৯ জন প্রতিযোগিকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম এ সুন্দরীর। আর বেড়ে ওঠা রাজধানী প্রাগে।




আমাকে বিয়ে করতে অনেক ধনী ব্যক্তিই রাজি ছিলেন : শিল্পা শেঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় থাকা অবস্থায় ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এরপর এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন ১৪টি বছর।



দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি




বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জড়াল সাকিবের বোনের নাম




সভাপতিসহ ৪ পদে বিএনপি, সম্পাদকসহ ১০ পদে আ.লীগ জয়ী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৪টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হকসহ ১০টি পদে আওয়ামী লীগের প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।



জেলা পরিষদ, পৌরসভা ও ইউপিতে জয়ী হলেন যারা

চন্দ্রদীপ ডেস্ক : জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ২০৯টি প্রতিষ্ঠানে শনিবার সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩টি জেলা পরিষদ চেয়ারম্যান, ৫টি পৌরসভার মেয়র ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল পাওয়া গেছে।

কুড়িগ্রাম জেলা পরিষদ : চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে দুইবারের জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আ ন ম ওবায়দুর রহমান।

হবিগঞ্জ জেলা পরিষদ : চেয়ারম্যান পদে উপনির্বাচনে এমপি পত্মী আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

সিরাজগঞ্জ জেলা পরিষদ : চেয়ারম্যান পদে উপনির্বাচনে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল পেয়েছেন ৫০৬ ভোট।

শিবগঞ্জ পৌরসভা : বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক (নারিকেল গাছ) তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

ত্রিশাল পৌরসভা : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে বর্তমান সংসদ-সদস্যের স্ত্রী জগ প্রতীকের শামীমা আক্তারকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ প্রতীকের আমিনুল ইসলাম সরকার।

মুন্সীগঞ্জ পৌরসভা : মেয়র পদে উপনির্বাচনে ২২ হাজার ১৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন ৫৪৬ ভোট।

বকশীগঞ্জ পৌরসভা : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন তালুকদার পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট।

আমতলী পৌরসভা : বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মো. মতিয়ার রহমান তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৫৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাজমুল আহসান খান পেয়েছেন ৫ হাজার ৭৬৬ ভোট।

বাহারছড়া ইউপি : চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজাউল করিম ইউনুস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার আজিম চৌধুরী পেয়েছেন ৩৫৩২ ভোট।

মোকাম ইউপি : কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে উপনির্বাচনে কুলসুম আক্তার ১৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার পেয়েছেন ১৪৯৬ ভোট।

ফতুল্লা ইউপি : নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে ফাইজুল ইসলাম ২০ হাজার ৯২৭ ভোট পেয়ে  চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন।

গদখালী ইউপি : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন প্রিন্স আহম্মেদ। তিনি পেয়েছেন ৭ হাজার ৮৭৫ ভোট।

নেত্রকোনার দুই ইউপি : নেত্রকোনা সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলা ও রৌহা ইউনিয়নের ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম বাতেন ৪৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বাংলা ইউনিয়নে মোফাক্কারুল হুসেন মিলন ৩৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আহম্মদপুর ইউপি : পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মো. সোহানুর রহমান সবুজ ৪৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কেশবপুর ইউপি : পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে এনামুল হক অপু ৭ হাজার ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. মালেক মিয়া পেয়েছেন ৩ হাজার ২৯০ ভোট।

লোহাজুরী ইউপি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নুরুজ্জামান ইকবাল ৫ হাজার ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪০৭ ভোট।

আহম্মদপুর ইউপি : পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মো. সোহানুর রহমান সবুজ ৪৭৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শারমিন সুলতানা পেয়েছেন ৩২৩৪ ভোট।

ধাপেরহাট ইউপি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে শহিদুল ইসলাম শিপন ৭ হাজার ৫২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরে আলম সিদ্দিকি মিঠু পেয়েছেন ৫ হাজার ৮০৬ ভোট।

জলিরপাড় ইউপি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিভা মন্ডল ৫০৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লব মজুমদার পেয়েছেন ৩৬২৮ ভোট।




সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টকে ৭ দিনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগে একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ও অটোরিকশা প্রতীকের পোলিং এজেন্টকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ নম্বর উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ম্যাজিস্ট্রেট এ সাজা দেন।

শনিবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে ৯ নম্বর উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত মো. বশির উদ্দিন ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ও নাহিদ অটোরিকশা প্রতীকের এজেন্ট ছিলেন।

সহকারী প্রিজাইডিং অফিসার বশির উদ্দিন চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। এ ছাড়া নির্বাচনের আগের দুইদিন কয়েকটি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারসহ বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ জন পুলিশ সদস্য ও পর্যাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও সাদা পোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৪৮ জন সদস্য নির্বাচনী মাঠে কাজ করছে।

এ ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ২৯০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৭০ জন এবং নারী ভোটার ১২ হাজার ২২০ জন।

উল্লেখ, গত বছর আগস্ট মাসে কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। আজ শনিবার (৯ মার্চ) ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন।




পটুয়াখালী পৌর নির্বাচনে মহিউদ্দিনের জয়

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে মহিউদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

৯টি ওয়ার্ডের মোট ২৪টি কেন্দ্রের ফলে জগ প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৫৫২ ভোট।

পটুয়াখালী পৌর শহরের ২৪টি ভোট কেন্দ্রে শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে  ইভিএমের মাধ্যমে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চার জন পুলিশসহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করেছেন।

 




ভোট দিতে পেরে খুশি ৯০ বছর বয়সী ফকু বিশ্বাস

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌরসভা নির্বাচনে নাতির কাঁধে ভর দিয়ে ফজলুল হক সরকারি প্রাথমিক  বিদ্যালয় কেন্দ্রে দুপুর বারোটার দিকে ভোট দিতে আসেন ৯০ বছর বয়সী মো. ফকু বিশ্বাস।

বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তিনি। চোখে ঠিকমতো দেখতে পান না, তবে কানে স্পষ্ট শুনতে পান। এই বয়সেও ভোট দিতে পেরে তিনি খুব খুশি।

পটুয়াখালী পৌর শহরের এই পৌঢ় ভোটার  তিন ছেলে ও এক মেয়ের জনক।

৯০ বছর বয়সী ফকু বিশ্বাস বলেন, এই বৃদ্ধ বয়সেও ভোট দিতে পারবো সেটা ভাবতে পারিনি। খুব সহজে ভোট দিয়েছি। কেউ কোনো ভাবেই আমাকে প্রভাবিত করতে পারেনি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। নির্বাচন এভাবেই হওয়া উচিত।