ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ




রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

চন্দ্রদীপ নিউজ: রমজান মাসে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্কুল খোলা রাখার ব্যাপারে জারি করা প্রজ্ঞাপন স্থগিত ঘোষণা করে এ নির্দেশ দেওয়া হয়।

রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়।

রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে মঙ্গলবার (১২ মার্চ) বা বুধবার (১৩ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হতে পারে।




ধ্বংস হয়ে যাওয়া গাজা পুনর্গঠনে লাগবে ৯ হাজার কোটি মার্কিন ডলার

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।




পটুয়াখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে রেলি আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার মাঠে গিয়ে শেষ হয়।

রেলি শেষে ডিসি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সহ ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মাঠ মহড়া অনুষ্ঠিত হয় সেখানে ভূমিকম্প ও অগ্নিকান্ড হলে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।

 




নেতানিয়াহু ইসরায়েলের ক্ষতি করছেন: জো বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : গাজায় যুদ্ধ ঘিরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ‌‌‘‘ইসরায়েলকে সহায়তা করার চেয়ে ক্ষতিই বেশি’’ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

গাজা উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় বাইডেন ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলে সামরিক অভিযান চালানোর হুমকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘আমার মতে, তিনি (নেতানিয়াহু) ইসরায়েলকে সহায়তা করার চেয়ে ক্ষতিই বেশি করছেন।’’

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা থেকে বাঁচতে উপত্যকার দক্ষিণের রাফাহ শহরে বর্তমানে প্রায় ১৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। আর এই শহরটিতে ইসরায়েল আগ্রাসন চালাতে পারে বলে জানিয়েছে। তবে রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।

রাফাহ আগ্রাসনের বিষয়ে ৮১ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন বলেছেন, ‘‘এটা একেবারে চূড়ান্ত সীমা। আমি কখনই ইসরায়েলকে ছেড়ে যাব না। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সংকটাপন্ন।’’

‘‘এখানে কোনও চূড়ান্ত সীমা নেই; যেখানে আমি সব অস্ত্রের সরবরাহ বন্ধ করতে চাই। কারণ তাদের সুরক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নেই।’’ তবে নিজের এমন মন্তব্যের পাল্টাও কথা বলেছেন জো বাইডেন। তিনি বলেন, আসলে এখানে রেড লাইন আছে… কারণ আপনি আরও ৩০ হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলতে পারেন না।’’

সূত্র: এমএসএনবিসি।




সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা কবে শুরু, জানা যাবে আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :  পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষ্যে চাঁদ দেখতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। একইভাবে দেশের সকল নাগরিককে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।




আরেকটি ফাইনালে বাংলাদেশের সামনে ভারত




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ খেলার সূচি




সাংবাদিককে কারাদণ্ড: সুষ্ঠু তদন্তের ওপর জোর তথ্য প্রতিমন্ত্রীর

চন্দ্রদীপ নিউজ: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৈনিক দেশ রুপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউর রহমান রানাকে কারাদণ্ড প্রদানের ঘটনার সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পাশাপাশি তিনি বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রধান তথ্য কমিশনার মো. আব্দুল মালেকের সঙ্গে কথা বলেন এবং বিষয়টির খোঁজ-খবর নেন। এ সময় ঘটনাটির সুষ্ঠু তদন্তের ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঘটনাটির খোঁজ নিলে প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রীকে জানান, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী উক্ত বিষয়ে তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ১০ মার্চ শেরপুর জেলার নকলা উপজেলা ও সংশ্লিষ্ট এলাকায় যাবেন। আগামীকাল সোমবার (১১ মার্চ) তথ্য কমিশনে তার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে প্রতিমন্ত্রীকে অবহিত করেন প্রধান তথ্য কমিশনার।

এর আগে গত ৭ মার্চ একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রুপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তথ্য কমিশন থেকে তথ্য অধিকার আইনের ২৫(৫) ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুককে দায়িত্ব দেওয়া হয়।

প্রকাশিত সংবাদে বলা হয়, শেরপুর জেলার নকলা উপজেলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানা একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করার কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।




মার্কিন জোটের ওপর হাউছিদের বড় ধরনের হামলা

চন্দ্রদীপ ডেস্ক : ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধারা লোহিত ও এডেন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। মার্কিন পক্ষ দাবি করেছে তারা ইরান-সমর্থিত যোদ্ধাদের নিক্ষিপ্ত ১৫টি একমুখী ড্রোন ভূপাতিত করেছে।

ঘটনার কিছুক্ষণ পরই বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে নিয়ে জানায়, তারা একটি ‘আমেরিকান’ বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ‘লোহিত সাগর ও এডেন উপসাগরে’ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

ইসরাইল-হামাসের যুদ্ধে, হামাসের সাথে সংহতি জানিয়ে আসছে ইরান। নভেম্বরের পর থেকে লোহিত সাগর অঞ্চলে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটিতে জাহাজে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখন পর্যন্ত এটিই হাউছিদের সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি ।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, ভোর হবার আগেই লোহিত সাগর ও তার-সংলগ্ন এডেন উপসাগরে হাউছিরা ‘বড় ধরনের’ হামলা চালায়।

জোট বাহিনী এবং সেন্টকম বলছে, ড্রোনগুলোই মূলত ‘এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং জোটের জাহাজগুলোর জন্য আসন্ন হুমকি স্বরূপ।’

সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ দেয়া এক পোস্টে তারা ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ এবং বিমানের সাথে জোটের নৌবাহিনীর একাধিক জাহাজ ও বিমান ১৫টি ড্রোন ভূপতিত করেছে। নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক পানিসীমাকে নিরাপদ ও আরো সুরক্ষিত করতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।’

এদিকে, বিদ্রোহীরা দুটি পৃথক অভিযান চালিয়েছে বলে এক্স-এ জানিয়েছেন, হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি।

সারিয়ি বলেন, প্রথমটি এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ প্রোপেল ফরচুন, যেটি আমেরিকান জাহাজ বলে তিনি উল্লেখ করেন। আর দ্বিতীয় অভিযানে ‘৩৭ টি ড্রোন’ নিক্ষেপ করা হয় আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে।

গত ডিসেম্বরে, লোহিত সাগরে হাউছিদের হামলা থেকে জাহাজ রক্ষায় সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই সব আক্রমণের কারণে বানিজ্যিক জাহাজগুলি নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য হয় যেখান থেকে সাধারণত বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ বহন করা হয়।

বিদ্রোহীদের হামলায় চলতি সপ্তাহেই প্রথম হতাহতের ঘটনা ঘটল।

জাহাজে হামলার জবাবে ইয়েমেনের হাউছির ঘাঁটিগুলোতে জানুয়ারি মাস থেকে বার বার হামলা চালাতে থাকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। কিন্তু এতেও দমে না গিয়ে ক্রমাগত আমেরিকান ও ব্রিটিশ বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েই যাচ্ছে হাউছিরা।
সূত্র : ভয়েস অব আমেরিকা