ফোনের বিপজ্জনক ম্যালওয়্যার থেকে সাবধান

চন্দ্রদীপ ডেস্ক : অ্যান্ড্রয়েড এক্সলোডার নামে নতুন একটি ম্যালওয়্যার ওয়েব জগতে ঘুরছে। আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনাকে সাবধান হতে হবে। কেননা এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ফোনের শত্রু।

অ্যান্ড্রয়েড এক্সলোডার ম্যালওয়্যারটি এতই বিপজ্জনক যে এটি লুকিয়ে থেকে যে কোনো ফোনে টিকে থাকতে পারে।

এই ম্যালওয়্যার ফোনে কাজ করার জন্য ব্যবহারকারীর অনুমতিও নেয় না। এক্সলোডারকে MoqHao নামেও ডাকা হয়।

এই ম্যালওয়্যারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ফোন থেকে ব্যাংকিং ডেটা চুরি করতে পারে। ‘রোমিং ম্যান্টিস’ নামের অনুপ্রাণিত এই ম্যালওয়্যারটি কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে দেখা গেছে।

ইউআরএল শর্টনার ও এসএমএসের মাধ্যমে এটি ফাইল হিসেবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

এদিকে গুগলের পক্ষ থেকেও এই অ্যাপ সম্পর্কে সতর্ক করা হয়েছে। তবে প্লে-স্টোরে উপস্থিত না থাকায় গুগল সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে অ্যান্ড্রয়েড এক্সলোডারের সমস্ত সার্চ রেজাল্ট গুগল ব্লক করছে।

এমন অবস্থায় ফোন থেকে এই ম্যালওয়্যার সরাতে অ্যান্টিভাইরাস ব্যবহার করা প্রয়োজন। আর বেনামি কোনো এপিকে ফাইল ফোনে ডাউনলোড করা উচিত হবে না বলে পরামর্শ তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের।




গাজায় হামাসের হামলায় ইসরাইলি মন্ত্রী স্মোটরিচের ভাই নিহত

চন্দ্রদীপ ডেস্ক : গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের হামলায় ইসরাইলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্রমন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন।

এই নিয়ে ইসরাইলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট ২৪৮ দখলদার সেনা নিহত হল। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের।

ইসরাইলি সেনাবাহিনী শনিবার রাতে এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। ৪৩ বছর বয়সি এই দখলদার সেনা কর্মকর্তা ইসরায়েলের ‘ওজ’ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এবং তাকে ইসরাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার উগ্র অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। তিনি গত গ্রীষ্মে নিহত সেনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

নিহত ইসরাইলি সেনা কমান্ডার জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘এলি’র অধিবাসী ছিলেন। শনিবার তার নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এলি’র মেয়র অ্যারিয়েল এলমালিয়াচ। তিনি লিখেছেন, অ্যামিশারের নিহত হওয়ার খবর ছিল তার বুকে ছুরি বসিয়ে দেওয়ার মতো আঘাত। অ্যামিশারের সঙ্গে তিনি একটি সামরিক একাডেমিকে অংশ নিয়েছিলেন।

গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে এর আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্ঞাতি ভাই নিহত হন। এরপর নিহত হন ইসরাইলের এক সাবেক সেনাপ্রধানের ছেলে। সবশেষ অর্থমন্ত্রীর চাচাতো ভাইয়ের নিহত হওয়ার খবর প্রকাশিত হল।

সূত্র: টাইমস অব ইসরাইল




ডিএনএ রিপোর্টে শনাক্ত হলো অভিশ্রুতির পরিচয়

চন্দ্রদীপ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত গণমাধ্যমকর্মী অভিশ্রুতি শাস্ত্রি ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় শনাক্ত হয়েছে। ডিএনএ পরীক্ষা প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুন।

শনিবার (৯ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক ল্যাবে তার পরিচয় শনাক্ত হয়। রোববার (১০ মার্চ) সিআইডি থেকে ওই প্রতিবেদন থানায় পাঠানো হয়েছে।

সিআইডি ডিআইজি (ফরেনসিক) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, অভিশ্রুতি ওরফে বৃষ্টি খাতুনের বাবা-মা দাবিদার সবুজ শেখ ও বিউটি খাতুনের কাছ থেকে ডিএনএ নমুন সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি নিহত নারীর মৃতদেহ থেকেও ডিএনএ নমুনা নেওয়া হয়। তা সিআইডি ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে, অভিশ্রুতি বা বৃষ্টির বাবা সবুজ শেখ ও মা বিউটি খাতুন।

ডিআইজি নাহিদুল বলেন, রোববার ওই ডিএনএ প্রতিবেদনে স্বাক্ষর করে তা থানায় তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। মরদেহ বাবা-মা দাবিদারের কাছে হস্তান্তরের জন্য বলা হয়েছে।

২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিহত ৪৬ জনের মধ্যে একজন এই বৃষ্টি খাতুন। বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুত শাস্ত্রি নামে পরিচিত ছিলেন। কিন্তু অভিশ্রুতি শাস্ত্রি নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার তার লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর মন্দিরের পুরোহিত তাকে নিজেদের ধর্মালম্বী দাবি করেন। উল্টোদিকে সবুজ শেখ ও বিউটি খাতুন বাবা-মা দাবি করে জানান, নিহত তরুণী অভিশ্রুতি নয়, তার নাম বৃষ্টি খাতুন। বৃষ্টি তাদের সন্তান। এমন পরিস্থিতিতে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় পুলিশ।

বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের প‌শ্চিমপাড়ায়। কলেজের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রেও অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন। তবে তার বন্ধু সহকর্মীরা জানতেন তার নাম অভিশ্রুতি। মৃত্যুর পর এই নাম নিয়েই ঝামেলা হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের ডিএনএ পরীক্ষাতেও তার পরিচয় শনাক্ত হয়েছে।




হয়রানিমূলক কারাদন্ডাদেশ’র নিন্দা, দুমকিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি : তথ্য চাওয়ায় শেরপুরের নকলা উপজেলার দৈনিক দেশ রূপান্তর’র সাংবাদিক শফিউজ্জামান রানা’কে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬মাসের কারাদন্ড দেয়ার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর দুমকিতে প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।

রবিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব দুমকির সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোঃ হারুন অর রশীদ মৃধার সভাপতিত্বে ও দেশ রূপান্তর প্রতিনিধি মোহাম্মাদ মজিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জনকন্ঠ প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভি সাংবাদিক মোঃ মিজানুর রহমান, মানবকন্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম, পর্যবেক্ষন প্রতিনিধি মোঃ সুমন মৃধা, কালবেলা প্রতিনিধি মোঃ রাজিবুল ইসলাম রন্টি প্রমূখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, অনিয়মের তথ্য চাইতে গেলেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়াসহ নানা ধরণের হয়রানি করা হচ্ছে।অবিলম্বে সাংবাদিক রানা’র বিরুদ্ধে দায়ের করাা মিথ্যা মামলা প্রত্যাহার করে রানা’র নি:শর্ত মুক্তি দাবি করেছেন।সেই সাথে সাংবাদিকরা বিচার বিভাগীয় তদন্ত করে দোষিদের শাস্তি দাবি করেছেন। না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী করে দেওয়া হয়।




সৌদি আরবে আজ থেকে রোজা শুরু

চন্দ্রদীপ ডেস্ক: সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ ১১ মার্চ থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে। সে হিসেবে রোববার রাতে তারাবির নামাজ শুরু হয়।

রোববার স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এদিকে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু করবে।

অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, কাউন্সিল অব ফতোয়া এবং শরিয়া আরবিট্রেশনের সহযোগিতায় দেশটির গ্র্যান্ড মুফতি জানিয়েছে, সোমবার শাবান মাস শেষ হবে। ফলে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।

ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না পাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে।

এদিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন।

সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে।




কলাপাড়ায় ভোররাতে দুর্ধর্ষ চুরি

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী কলাপাড়ায় ভোররাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে শাহআলম গাজীর বাসায় আজ রবিবার (১০ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শাহআলম গাজীর ছেলে সোহাগ গাজী জানান, ঘরের পিছনের লোহার দরজা কেটে তিনটি ছিটকানি খুলে ঘরে চারজন মুখোশ পরা লোক প্রবেশ করে। আমার রুমে ঢুকে রামদা ঠেকিয়ে আমাকে চিৎকার দিতে নিষেধ করে।

এসময় তারা স্টিল আলমারি, ওয়ারড্রব ভেঙে টাকা, গয়না, মোবাইল নিলে। আমি চিৎকার দিলে তারা আমার পায়ে হাতুড়ি দিয়ে পিটায়। ঘরের দোতলায় থাকা আমার বাবা-মা, ভাই ঘটনা বুঝতে পারলে। তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশী সোহেল মৃধা টর্চ লাইটের আলো জ্বালিয়ে আসলে তারা পালিয়ে যায়।

প্রতিবেশী সোহেল মৃধা জানান, ভোররাতের আগে আমি চিৎকার শুনে দৌড়ে তাদের বাড়িতে গেলে সকল দরজা খোলা দেখতে পাই। আমার উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়।

শাহাআলম গাজী জানান, আমরা ঘরের দোতলায় ঘুমিয়ে ছিলাম। ছেলের চিৎকার ও শব্দ শুনে বুঝতে পারলাম ঘরে কেউ এসেছে। আমরা ডাক চিৎকার দিলে লোকজন চলে আসে। এর আগে  স্টিল আলমারি ভেঙে নগদ এক লক্ষ, বারো হাজার সাতশত টাকা, দুটি স্বর্ণের চেইন, একজোড়া রুলি, তিনটি আংটি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগ, দশটি শাড়ি নিয়ে যায়।

কলাপাড়ার থানার এসআই মোঃ গোলাম মাওলা জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গেছে। আমাদের টিম কাজ করছে। আইনগত ব্যবস্থা নিচ্ছি।

 




প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

চন্দ্রদীপ নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব  ইমরুল কায়েস যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

ইহসানুল করিমকে ২০১৫ সালের ১৫ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের মেয়াদ ২০১৬ সালের ১৬ জুন তিন বছরের জন্য বাড়ানো হয়।

২০১৯ সালের ১৮ জুন আরও তিনবছর তার নিয়োগের মেয়াদে বাড়ানো হয়। সর্বশেষ ২০২২ সালের জুনে আরও একদফায় তার নিয়োগের মেয়াদ দুবছরের জন্যে বাড়ানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে, তিনি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৯-২০১৩ সালে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাসসে তিনি ১৯৭২ সালে স্টাফ রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

ইহসানুল করিম তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) ও পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া)-সহ কয়েকটি বিদেশী সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) সদস্য হিসেবে দেশের পশ্চিমাঞ্চলের রণাঙ্গনে যুদ্ধ করেন।

ইহসানুল করিম কুষ্টিয়া জেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম ডিগ্রি লাভ করেন।

তিনি বাসসের নয়াদিল্লি সংবাদদাতা হিসেবে ভারতে পাঁচ বছর কাজ করেন।

ইহসানুল করিমের সহধর্মিণীর নাম মমতাজ শিরিন করিম। তাদের এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।




চাঁদ দেখা যায়নি, ব্রুনাই-মালয়েশিয়ায় রোজা শুরু মঙ্গলবার

চন্দ্রদ্বীপ ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই এবং মালয়েশিয়ায় আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটি ঘোষণা দিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান।




ইফতারের সময় মেট্রোরেলে খাবার গ্রহণ করা যাবে না




কাল থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু