বরিশাল বিভাগীয় কার্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সোমবার ( ১১ মার্চ) সকাল ১০ টায় কমিশনারের কার্যালয়ে বঙ্গবন্ধু উদ্যানে ৩০তম বরিশাল বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা, এ. কে. এম আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন,বরিশাল রেঞ্জ ডিআইজি বরিশাল মোঃ জামিল হাসান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ৬ জেলার জেলা প্রশাসক বৃন্দরাসহসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ৬ টি জেলা ও বিভাগীয় ইউনিটের অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন।


শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দরা পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ক্রীড়াবিদদের প্যারেড ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 




ভালো প্রস্তাব পেলে রাজি হবেন মাহি

চন্দ্রদ্বীপ ডেস্ক :  বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরই নিজের মাঝে বিরাট পরিবর্তন এনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাল্টে ফেলেছেন লুক, ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। যদিও মাসখানেক আগে শুধু সংসার ও স্বামী নিয়েই সর্বক্ষণ কাটাতে দেখা যেত এই নায়িকাকে।




পাকিস্তানের ফার্স্ট লেডি কে হচ্ছেন?

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। রোববার (১০ মার্চ) দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন তিনি।




সুপ্রিম কোর্টে মারামারি : তিন সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, জাকির হোসেন মাসুদ ও শ্যামা আক্তারকে বরখাস্ত করেছে সরকার।




সমুদ্রের পানি ছেঁকে ধ্বংস করা হচ্ছে পোনা

পটুয়াখালী প্রতিনিধি : কুয়াকাটা সৈকত থেকে ছয় কিলোমিটার পূর্বে গঙ্গামতি এলাকা। শীত মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত এ এলাকার চরে অবৈধ সূক্ষ্ম ফাঁসের জাল (ঘোপ জাল) বা চরগড়া দিয়ে মাছ শিকার করা হয়। দিনে ভাটার সময় নির্দিষ্ট এলাকাজুড়ে খুঁটি ও জাল প্রস্তুত রাখেন জেলেরা। রাতে ও ভোরে জোয়ারের পানিতে সৈকত তলিয়ে গেলে জাল টেনে পানি ছেঁকে মাছ ও পোনা আটকানো হয়। এভাবে বড় মাছের পাশাপাশি পোনা ধ্বংস হচ্ছে।

কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর তীরবর্তী এলাকায় অবৈধ জাল দিয়ে এভাবে পোনা ধ্বংসের সব আয়োজন করেছেন অসাধু জেলেরা। এ জালের ব্যবহারে জাটকাসহ ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এভাবে যথেচ্ছ পোনা নিধনে মৎস্য সম্পদ হুমকিতে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অবৈধ জাল দিয়ে মাছ শিকার করেন গঙ্গামতি এলাকার জেলে মনির। তিনি বলছিলেন, ‘এক সপ্তাহ আগে আমার একটি জাল তুলে নিয়ে পুড়িয়ে ফেলেছে। তারপর নতুন জাল কিনে মাছ ধরতে এসেছি। আমরা গরিব মানুষ, কী করে খাব? তাই এগুলো ধরি। তবে এগুলো অবৈধ জাল।’ মাছ ধরার জন্য কাউকে টাকা দেন না বলে দাবি তাঁর।

অবৈধ জালের ফাঁদ পাততে গাছ ব্যবহার করায় সংরক্ষিত বনাঞ্চলও হুমকিতে রয়েছে। বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, জেলেরা অবৈধ জালে ব্যবহারের জন্য বনের গাছ কাটছে। এরই মধ্যে কয়েকটি মামলা করা হয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে।

প্রতিদিন যে পরিমাণ মাছ এ জালে আটকে মারা যাচ্ছে, তাতে কিছুদিন পর সাগরে কিছু পাওয়া যাবে না বলে মত মো. খলিল নামে এক জেলের।
তাঁর ভাষ্য, দুই মাসে একজন জেলে যে পরিমাণ পোনা বিক্রি করছেন, তার দাম অন্তত ১০ লাখ টাকা। এ মাছ দুই মাস পরে ধরা হলে দাম হতো কয়েক কোটি টাকা। তা থেকে সবাই বঞ্চিত হচ্ছে। দ্রুত ছোট মাছ নিধন রোধে সরকারের কাছে দাবি জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা সৈকতসংলগ্ন বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা চরবিজয়, গঙ্গামতি, লেম্বুরবনসহ বিভিন্ন চরে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। চরগুলোয় অন্তত ৫০টি ঘোপ বা চরগড়া দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরা হচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের ছত্রছায়ায় এ কাজ করছেন কিছু অসাধু জেলে। তবে সাধারণ জেলেরা মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অবৈধ চরগড়া, ঘোপ, চিংড়ি, বেহুন্দি ও কারেন্ট জাল ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন।

অবৈধ জাল দিয়ে যারা মাছ শিকার করেন, তাদের প্রশাসনের চেয়েও ক্ষমতাধর বলে মনে করেন গঙ্গামতি গ্রামের জেলে হেলাল মৃধা।
তাঁর ভাষ্য, যে কেউ চাইলে এ জাল দিয়ে মাছ ধরতে পারে না। প্রভাবশালী ও প্রশাসনকে ম্যানেজ না করে পোনা শিকার সম্ভব নয়। সাগরের মোহনায় জেগে ওঠা চরে মাছ শিকারের সময় পোনা মারা পড়ছে। ফলে মৎস্য সম্পদ হুমকিতে পড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি বেহুন্দি জালে গড়ে ১০ থেকে ১৫ কেজি মাছের পোনা ধরা পড়ে। সাম্প্রতিক সময়ে কোস্টগার্ড দুটি বোটে দুই কোটি ফাইস্যা মাছের পোনা পায়। পরে সেগুলো অবমুক্ত করা হয়েছে।

কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, দুই মাসে অন্তত ৩০টি অভিযান চালানো হয়েছে। এ সময় ২২০টি বেহুন্দি এবং ৫০ হাজার মিটার কারেন্ট ও চরগড়া জাল জব্দ করে ধ্বংস করা হয়।

পোনা নিধন করায় সামুদ্রিক মাছের সংকট দেখা দিতে পারে বলে মত ওয়ার্ল্ডফিশ (ইকোফিশ-২) প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতির।
তিনি বলেন, এ পর্যন্ত যে কাজ হয়েছে, তাতে অন্তত ৩০ প্রজাতির সামুদ্রিক প্রাণী ধ্বংস হচ্ছে বলে মনে হয়েছে। এভাবে চলতে থাকলে জীববৈচিত্র্য ধ্বংস হবে। এগুলো বন্ধ করতে পুরো সিস্টেমের পরিবর্তন আনতে হবে। জাল তৈরির কারখানা, আড়তে পোনা বিক্রি বন্ধ এবং প্রশাসনের নজরদারি থাকতে হবে।
প্রতিটি স্থানে একাধিকবার অভিযান চালালেও অবৈধ জালের ব্যবহার বন্ধ হচ্ছে না।

জায়গাগুলো শনাক্ত করে নদীপথে অভিযান চালালেও পোনা শিকার বন্ধ করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। তিনি জানান, এবার কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হবে।
আইন অনুযায়ী, আড়াই ইঞ্চি ফাঁসের নিচে সব জাল অবৈধ।

মৎস্য কর্মকর্তার নির্দেশে এ ধরনের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করছেন বলে জানান কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, নৌযান ও জনবলের সংকট থাকায় অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না।




টাকার বিনিময়ে মনিটাইজেশন, ফেসবুকে নতুন ফাঁদ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইউটিউব মনিটাইজেশনের নামে প্যাকেজ তৈরি করে ৫-৭ হাজার টাকায় তা বিক্রি করার জন্য অফার দেওয়া হচ্ছে। এমন বিজ্ঞাপনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ফেসবুক।



জীবনে আর প্রেম আসবে না, লিখে দিতে পারি : পরীমণি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ক্যারিয়ারজুড়েই নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। যার অধিকাংশই ছিল ব্যক্তিজীবন কেন্দ্রিক।
কখনো প্রেম, কখনো বিয়ে-বিচ্ছেদ কিংবা কারাগারকাণ্ড- পরী বিতর্কিত হয়েছেন বিভিন্ন কারণে। তবে সবশেষ এই নায়িকা আলোচনায় ছিলেন সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদকাণ্ডে।

ভালোবেসে বিয়ে করলেও এক ছাদের নিচে খুব বেশিদিন থাকা হয়নি এই জুটির। ঢালিউডের এই তারকা দম্পতির সংসারে প্রথম সন্তান আগমনের বছরখানেকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরী।

এরপর থেকে বর্তমানে সন্তানকে নিয়েই পরীমণির সকল ব্যস্ততা। নতুন করে নাকি আর প্রেম বা বিয়ের বিষয়েও ভাবছেন না এই অভিনেত্রী। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
পরীমণি বলেন, ‘আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেয়ার কোনো ঝট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার খাঁটি প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি পদ্মর আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।’

এদিকে ওই সাক্ষাৎকারে সাবেক স্বামী শরিফুল রাজকে একহাত নেন পরীমণি। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা সবার জানা উচিত। যে নিজের সন্তানের কোনো দায়িত্ব বহন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায় তাকে আমি ছেড়ে দেব না। যারা মা, তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি।’

ছেলের কোনো খোঁজখবর রাখেন না রাজ, এমনটা জানিয়ে এই নায়িকা বলেন- ‘সে এখন পর্যন্ত আমার বাচ্চার একটা খোঁজ খবর নেয়নি। আমার বাচ্চার খোঁজ খবর ও কেন নেবে? এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চার খোঁজ খবর এবং দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই থাকবে। এটার জন্য আর কাউকে দরকার নেই। আমি আর কারও নামই উচ্চারণ করতে চাই না। এই নামটার সঙ্গে এখন আর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া কিছুই নেই। ভালোবাসা, সম্মান তো দূরের কথা, কিছুই নেই।’

সবশেষ শরিফুল রাজকে উদ্দেশ্য করে পরীমণি বলেন, ‘যে মানুষটা আমার বাচ্চার বাবা তাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য সেটুকু আমি করব, সেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারব না। সেই অসম্মানটা পুরো দুনিয়া না, আমি তাকে করব। কারন সে এটা ডিজার্ভ করে।’

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করবে যেসব দেশ

চন্দ্রদীপ ডেস্ক : পবিত্র মাহে রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা। কিন্তু উপবাস থাকার এই সময়কাল পৃথিবীর সব স্থানে একই নয়। ভৌগোলিক কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর উপবাসের সময় নির্ভর করে।

চলতি বছর রমজানের বাংলাদেশে সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট উপবাস থাকতে হবে।

এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে বেশি সময় উপবাস থেকে সিয়াম পালন করতে হয়, এ প্রশ্ন দেখা দেয় অনেকের মনেই। চলুন জেনে নিই সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে যেসব দেশে—

এ বছর সবচেয়ে বেশি সময় না খেয়ে থাকতে হবে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের। সেখানে ১৭ ঘণ্টা ২৬ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে দেশটির বাসিন্দাদের।

নরডিক দেশ আইসল্যান্ডের রোজাদাররাও দীর্ঘ সময় রোজা থাকবেন। সেখানে ১৭ ঘণ্টা ২৫ মিনিট রোজা রাখতে হবে তাদের।

ফিনল্যান্ডের বাসিন্দাদেরও উপবাস করতে হবে ১৭ ঘণ্টা ৯ মিনিট।

সূত্র: গাল্ফ নিউজ




সবচেয়ে কম সময় উপবাস থেকে রোজা পালন করবে যেসব দেশ

চন্দ্রদীপ ডেস্ক : পবিত্র মাহে রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা। কিন্তু উপবাস থাকার এই সময়কাল পৃথিবীর সব স্থানে একই নয়। ভৌগোলিক কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর উপবাসের সময় নির্ভর করে।

চলতি বছর রমজানের বাংলাদেশে সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট উপবাস থাকতে হবে।  এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে কম সময় উপবাস থেকে সিয়াম পালন করতে হয়, এ প্রশ্ন দেখা দেয় অনেকের মনেই। চলুন জেনে নিই কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে—

এ বছর সবচেয়ে কম সময় না রোজা রাখবে ল্যাটিন আমেরিকার দেশ চিলির বাসিন্দাদের। সেখানে ১২ ঘণ্টা ৪৪ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে দেশটির বাসিন্দাদের।

এরপর ওয়েশিনিয়ার দেশ নিউজিল্যান্ডের রোজাদাররা কম সময় উপবাস থেকে রোজা পালন করবেন। সেখানে ১২ ঘণ্টা ৪৬ মিনিট রোজা রাখতে হবে তাদের।

অন্যদকে আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দাদের উপবাস করতে হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।

সূত্র: গাল্ফ নিউজ।