পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বিএন দুপুরে ১১৮০ মিটার দৈর্ঘ্য, ৪ লেন ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করেন। প্রায় সাড়ে নয়শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এ ব্রীজ।

বন্দরের সাথে ৬ লেন রাস্তার সাথে সংযুক্ত ব্রীজটি নির্মিত হলে ব্রীজটির মাধ্যমে ঢাকা কুয়াকাটা মহাসড়কের সাথে পায়রা বন্দরের সরাসরি  সংযোগ স্থাপিত হবে এবং পায়রা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর হবে। এছাড়াও  বন্দরের বানিজ্যিক কার্যক্রমে ব্যাপক গতি সঞ্চার হবে।

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান Chaina Railway Bridge Construction Group (CRBG) এবং  Chaina Civil Engineering Constitution Corporation (CCECC) এর সাথে ব্রীজটি নির্মাণ কাজের লক্ষ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। আগামী ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. এর মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছে।

আন্দারমানিক নদীর নাব্যতা এবং উক্ত নদীতে সার্বক্ষণিক জাহাজ এবং লঞ্চ সমুহ চলাচলের জন্যে বিবেচনা করে ব্রীজটি Extra Dosed পদ্ধতিতে মাত্র ২ টি পিয়ার স্থাপনের মাধ্যমে এটি নির্মাণ করা হবে এ ব্রীজটি। কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি অত্যন্ত দৃষ্টি নন্দন ও আইকনিক ব্রীজ হবে এটি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের ক্যাপ্টেন মনিরুজ্জামান, পিডি (ডিআইএসএফ), কমান্ডার মাহমুদুল হাসান খান, চিফ হাড্রোগ্রাফার, মো: আতিকুল ইসলাম, পরিচালক ট্রাফিক, আব্বাস উদ্দীন, পরিচালক বোর্ড, মো: নাসির উদ্দীন, পিডি (পিপিএফটি), ক্যাপ্টেন শরিফুর রহমান, হারবার মাস্টারসহ পায়রা বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

 




চাঁদা তুলে ভিক্ষুকের মরদেহ ভোলায় পাঠালো বাঁশখালী পুলিশ

বরিশাল অফিস :: ১০ মার্চ বিকেলে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে একা এসে ভর্তি হন এক ভিক্ষুক। সোমবার (১১ মার্চ) সকাল ৯টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর ১০ টায় বাঁশখালী থানার ডিউটি অফিসারকে ফোন দেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। তাৎক্ষণিক বিষয়টি বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদকে অবগত করেন দায়িত্বরত ডিউটি অফিসার।

ওসি তোফায়েল আহমদ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদকে দায়িত্ব দেন। পরবর্তীতে এসআই নুর মোহাম্মদ ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং জানা যায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি ফর্ম অনুসারে মৃত ব্যক্তির নাম নাসির (৬০)। সেখানে তার পিতার নাম আনিসুল হক লেখা আছে।

ঠিকানা উল্লেখ করা হয়েছে টকবি, থানা-বোরহানগঞ্জ, জেলা-বরিশাল। কিন্তু জানা যায়, বোরহানগঞ্জ নামে কোনো থানা বরিশাল জেলায় নেই। কিন্তু থেমে যাননি বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই নুর মোহাম্মদ ভিক্ষুকের ঠিকানা সুদূর বরিশাল এবং ভোলা জেলা পুলিশের সাথে যোগাযোগ করে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার টকবি ইউনিয়নের কাইচ্ছা কাজী বাড়ীর আনিসুল হকের ছেলে বলে জানতে পারেন। বহু কষ্টে ওই ভিক্ষুকের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করলেও তেমন সাড়া পাওয়া যায়নি।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. কায়কোবাদ বলেন, ‘আত্মীয়-স্বজনের ঠিকানা পাওয়া গেলেও আর্থিক অভাবের কারণে তারা মৃতদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। বহু চেষ্টায় ভিক্ষুকের আপন বোন সুফিয়া কামালের সাড়া মেলে। কিন্তু তিনি শর্ত দেন যে, তারা মৃতদেহের দাফন কাফনসহ পরিবহনের কোনো ব্যয় বহন করতে পারবেন না। পরবর্তীতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ মৃত ব্যক্তির সকল ব্যয়ভার বহন করবেন বলে মৃত ব্যক্তির বোনকে আশ্বস্ত করলে মৃত ব্যক্তির বোনের ছেলে মো. কামাল মৃতদেহ গ্রহণ করতে আসেন।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদ বলেন, ‘আমার দেওয়া প্রতিশ্রুতি মতে আমি নিজে এবং পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, এসআই কায়কোবাদ, এসআই আহসান হাবীব, এসআই নুর মোহাম্মদসহ থানার সকল অফিসারদের সহযোগিতায় মৃতদেহ পরিবহন ও দাফন কাফন করার জন্য নগদ ২৩ হাজার টাকা দান করি।’




পরিবেশ রক্ষায় ববি’র শিক্ষার্থীদের ভিন্নধর্মী উদ্যোগ

বরিশাল অফিস :: আসুন আমাদের পরিবেশ বাঁচাতে একসাথে হাত মেলাই” শ্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভিন্নধর্মী উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাস পরিস্কার কর্মসূচির উদ্বোধণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে ফিল্ডওয়ার্কটির উদ্বোধণ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আফরোজ।

বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের “সোসোলজি অফ এনভায়রনমেন্ট” কোর্সের অধীনে ফিল্ডওয়ার্কের অংশহিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ বান্ধব পাটের তৈরি ব্যানারে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় এমন আয়োজন আসলেই প্রশংসার দাবি রাখে। সকলের প্রতি আহবান জানিয়ে ভিসি বলেন, আসুন আমরা সকলে মিলে পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতে সহযোগিতা করি।

 




রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রন ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার ( মার্চ ১২) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রফেসর আঃ সালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর কুতুবুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, ক্যাব পটুয়াখালী জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক, ক্যাব বরিশাল বিভাগীয় সম্পাদক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া। সভাপতি পটুয়াখালী প্রেস ক্লাব জাফর খান, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স সহ অন্যান্য সকল দপ্তর ও অধিদপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।

১/ তরমুজ কেজি তে বিক্রি হবে না পিচ হিসেবে বিক্রি করতে হবে জেলা প্রশাসক প্রয়োজনে ব্যবহার বন্ধ রাখব।

২/ ব্যবসা করতে হলে লিখিত কাগজ থাকতে হবে। কথা কথি হবে না, লেখা লেখি করতে হবে না হয় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে।

৩/ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন ৫০ পয়সার
জিনিস ২ টাকায় বিক্রি করা যাবে না ( একই ৫০ পয়সার পন্য বিদেশি কোন নাম দিয়ে)

মূর্দা কথা অতিরিক্ত মুনফার চিন্তায় জিম্মি করা চলবে না তাহলে নিয়মিত আইন প্রয়োগ করা হবে ভোক্তা সাধারনের কথা মাথায় রেখে।

পরিশেষে জেলা প্রশাসক আরো বলেন, বাজার বন্ধ রাখার হুমকি দিয়ে লাভ হবে না ১৫/১৬ বছর চাকরি করে এই পর্যায় এসেছি আপনাদের চুরি সম্পর্কে অবগত আছি উপরের নির্দেশনা আছে বাজার নিয়ন্ত্রণে যেকোন পদক্ষেপ গ্রহণের।




বরগুনায় বালিকা বিদ্যালয়ের এ কী হাল!

বরিশাল অফিস :: বরগুনার আমতলী উপজেলার ৫৮ বছরের পুরোনো আমতলী এমইউ (মফিজ উদ্দিন) বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থা জরাজীর্ণ। ছাদ এবং দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।

দীর্ঘদিন ধরে একটি নতুন ভবনের দাবি তুললেও তা এখনও নির্মাণ হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে।

এদিকে বালিকা বিদ্যালয় হলেও নেই কোনো সীমানাপ্রাচীর। এতে মাদকাসক্তরাসহ যে কেউ ঢুকে পড়ছে বিদ্যালয় সীমানায়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিষ্ঠানটির ছাত্রীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আমতলীর শিক্ষানুরাগী সাবেক এমএলএ মরহুম মফিজ উদ্দিন তালুকদার ১৯৬৫ সালে আমতলী শহরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু সড়কের পাশে আমতলী এমইউ (মফিজ উদ্দিন) বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করেন।

বিদ্যালয়টিতে বর্তমানে ৪২০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানের ৬টি ভবনের মধ্যে সবগুলোই ব্যবহারের অযোগ্য এখন।

জানা গেছে, ১৯৬৬ সালে ৪ কক্ষের একতলা মূল ভবনটি নির্মাণ করা হয়। এই ভবনে রয়েছে একটি হলরুম, প্রধান শিক্ষকের বসার কক্ষ, অফিস, শিক্ষক মিলনায়তন ও শেখ রাসেল কম্পিউটার ল্যাব। ভবনটি নির্মাণের পর কোনো ধরনের সংস্কার না করায় বর্তমানে ভবনের ছাদে ফাটল ধরে অনেক জায়গা দিয়ে ধসে পড়েছে।

বর্ষা মৌসুমে ছাদ চুঁইয়ে পানি পড়ায় মূল ভবনের ভেতরে কেউ বসতে পারে না। এই ভবনের একটি কক্ষে রয়েছে শেখ রাসেল কম্পিউটার ল্যাব।

পানি পড়ার কারণে বর্ষা মৌসুমে তা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। প্রধান শিক্ষক, অফিসকক্ষসহ সকল রুমের একই অবস্থা। ভবনের অধিকাংশা দরজা জানালা খুলে পড়েছে।

মূল ভবনের দক্ষিণ পাশে ১৯৭২ সালে ২ কক্ষের একটি টিনশেডের ক্লাশ রুম নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে ৫ বছর পূর্বে সেটি তালাবদ্ধ করে রাখ হয়েছে।

এর পাশেই রয়েছে দোতালা টিনশেডের ১টি বিজ্ঞানাগার ভবন। সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হওয়ায় এটিও বর্তমানে তালাবদ্ধ। ছাউনির টিন দিয়ে পানি পড়ায় বিজ্ঞানাগারের মালামাল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

মূল ভবনের দক্ষিণ পাশে শিক্ষার্থীদের ক্লাসের জন্য রয়েছে দুটি ভবন। একটি তিন কক্ষের আরেকটি দুই কক্ষের। পূর্ব পাশে রয়েছে দোতালা পাঁচ কক্ষের একটি ভবন। তিন কক্ষের ভবনটি ১৯৮৭ সালে নির্মাণ করা হয়। দুই কক্ষের ভবনটি নির্মাণ করা হয় ২০০৪ সালে। পূর্ব পাশের দোতলা পাঁচ কক্ষের ভবনটি নির্মাণ করা ২০০২ সালে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবন তিনটির দেয়াল এবং ছাদের পলেস্তারা খসে পড়েছে। দরজা জানালা খুলে গেছে। মেঝে গর্ত হয়ে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থী-শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাদে ফাটল ধরায় বর্ষা মৌসুমে ছাদ চুয়ে পানি পরে ফলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা ঠিকমতো বসে ক্লাস করতে পারে না।

এছাড়া পূর্ব পাশের দোতালা ৫ কক্ষের ভবনটিতে নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অতি অল্প সময়ে ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটি অধিক নাজুক হওয়ায় ভয়ে কোনো শিক্ষার্থীরা দোতালায় উঠতে চান না।

বিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে প্রধান শিক্ষক এবং নৈশপ্রহরীর জন্য দুটি টিন সেডের ঘর। এগুলোও সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বসবাসকারীরা নিজেদের টাকায় কোনোরকম ঠিক করে বসবাস করলেও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়।

বিদ্যালয়টি নারী শিক্ষার হলেও স্থাপনের পর থেকে নেই কোনো সীমানাপ্রাচীর। শহরের প্রধান সড়কের পাশে নির্মিত হওয়ায় এবং সড়ক থেকে দেখা যাওয়ার কারণে নারী শিক্ষার্থীরা খেলাধুলায় সংকোচ বোধ করে।

এছাড়া সীমানাপ্রাচীর না থাকায় অবাধে গরু-ছাগল প্রবেশ করে মাঠ নষ্ট করছে। রাতে বিদ্যালয়ের মাঠে ঢুকে পড়েন মাদকসেবীরা, তারা আড্ডাও দেন নিয়মিত।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নওশীন আক্তার ও ঝিনিয়া আক্তার বলেন, আমাদের বিদ্যালয় ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদ, দেয়াল ও পিলারের পলেস্তারা খসে পড়েছে। বর্ষ মৌসুমে ছাদ চুয়ে পানি ঝরে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবরার বলেন, আমরা ভয়ের মধ্যে দিয়ে ক্লাস করি। বর্ষা কালে ছাদ চু্ইঁয়ে পানি পড়ার কারণে ঠিকমতো ক্লাস করতে পারি না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবীর বলেন, বিদ্যালয়ের ৬টি ভবনের মধ্যে সবগুলো এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষার্থীরা ক্লাস করছে। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করা হয়েছে।

আমতলী উপজেলা একাডেমিক সুপারভাইজার ও শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সেলিম মাহমুদ বলেন, আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভবন সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে।

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।




ভোলার লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে ‘যুব উৎসব’

বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় মৎস্যজীবী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ)সকাল ১১ টায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে দিনব্যাপী এ উৎসব উপলক্ষ্যে প্রথমে র‌্যালি বের হয়। পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে দেশের মৎস্য চাষ ও মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। জেলেদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন। এ জন্য দেশের জেলেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব উৎসবের সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, এসডিএফের জেলা আঞ্চলিক সমন্বয়কারী রওনক ফেরদৌস, যুব ও কর্মসংস্থান ভোলার আঞ্চলিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, লালমোহন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 




রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান : আপিল বিভাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।




রমজানে খোলা থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল: হাইকোর্টের আদেশ স্থগিত

চন্দ্রদীপ নিউজ: রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানিকালে

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।

সোমবারের শুনানিতে এ কে এম ফয়েজ বলেন, রমজান মাস পবিত্র। করোনার সময় দুই বছর সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। রমজানে ১০-১৫ দিন স্কুল বন্ধ রাখলে পড়ালেখার কোনো ক্ষতি হবে না। বরং খোলা রাখলে যানজটের সৃষ্টি হবে, অভিভাবকরা সমস্যায় পড়বেন। এ ছাড়া স্কুল বন্ধ রাখতে অভিভাবকরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করে যাচ্ছেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, স্কুল খোলা রাখা সরকারের পলিসির বিষয়। হাইকোর্ট এখানে হস্তক্ষেপ করতে পারে না।

৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিকা আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।




বরিশালে লাখ টাকার ফসল লুটপাটের অভিযোগ

বরিশাল অফিস :: পৈত্তিক সম্পত্তি থেকে অতিরিক্ত জমি দাবী করা মামলায় আদালত থেকে রায় বঞ্চিত হওয়া সহ পুলিশ সুপার নিকট ও বিভিন্নস্থানে অভিযোগ দিয়ে হয়রানি করা হয় । যা প্রতিটি অভিযোগ তদন্তে প্রমানিত না হওয়ায় খারিজ হয়ে যাওয়ার জেড় হিসাবে সৎভাই অহিদ রাঢ়ির ৫ বছরের জন্য লিজ নেওয়া দেড় একর জমির ঘেড় থেকে মাছ চাষ ও কৃষি চাষাবাদ ফসল জোড় পূর্বক বিভিন্ন লোকজন নিয়ে এসে প্রায় লক্ষাধিক টাকার মিষ্টি কুমড়া প্রকাশ্য দিবালোকে ঘেড় থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মামলার বাদী আবদুল মোতালেব রাঢ়ির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড গাগুরিয়া আননুর জামে মসজিদ সংলগ্ম অহিদ রাঢ়ির ঘেড়ে।

সরেজমিনে গেলে স্থানীয় লোকজন সহ অহিদ রাঢ়ি বলেন ২৩ সালের অক্টোবর মাসে পিডিবিতে কর্মরত ইঞ্জিনিয়ার সেলিম ও তার নিকটতম আত্বিয় সৌদি মিশনে থাকা র‌্যাব সদস্য বাবুলের কাছ থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে ৫ বছরের জন্য দেড় একর সম্পত্তি লিজ নিয়ে অহিদ রাঢ়ি একটি মাছের ঘেড় সহ ঘেড়ের চারপাশে কৃষি ফসলাধী চাষাবাদ
করেন।

সৎভাই মামলাবাজখ্যাত মোতালেব রাঢ়ির নেতৃত্বে স্ত্রী,পুত্র,কন্যা,জামাই ও কিছু ভাড়াকরা লোকজন নিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে অহিদ রাঢ়ি বরিশালে থাকার সুযোগে তার ঘেড়ে লুটপাঠ চালায়।

এসময় ঘেড়ের খেতে থাকা প্রায় লক্ষাধিক বড় বড় মিষ্টি কুমড়া কেটে নিয়ে যায়। এসময় অহিদ রাঢ়ির স্ত্রী ও বাড়ির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করা হলে তাদেরকে হাতে থাকা দা নিয়ে মোতালেব তেড়ে আসলে ভয়তে তারা বাড়ির ভিতর চলে যায়।

ঘেড় সংলগ্ম আননুর জামে মসজিদের ইমাম মাওঃ আবুল হাসান বলেন,শুক্রবার সকাল থেকে ১০টার মধ্যে আব্দুল মোতালেব রাঢ়ি লোকজন নিয়ে এসে ঘেড়ে হামলা চালিয়ে ফসলাদী কেটে নিয়ে যায়। কেন অহিদের ঘেড়ের ফসল কেটে নিয়ে যাচ্ছেন তা জানতে চাইলে মোতালেব বলেন আমার জমির ফসল আমি কেটে নিচ্ছি

একই এলাকার ইলিয়াস বেপারী বলেন অহিদের যে ঘেড় থেকে লক্ষাধিক টাকার ফসল কেটে নিয়ে গেছে মোতালেব। ঐ জমি অহিদ র‌্যাব সদস্য বাবুল ও ইঞ্জিনিয়ার সেলিমের কাছ থেকে লিজ নিয়ে ঘেড় তৈরী করে সেই ফসল কেটে নিয়ে যায় মামলাবাজ মোতালেব সহ তার দলবল।

এব্যাপারে উক্ত এলাকার উকিলবাজারে বসে মোতালেব রাঢ়ির কাছে অহিদের ঘেড়ে লুঠপাট করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি মামলায় রায় পেয়েছি সেই কারনে আমার জমি থেকে সামান্ন কয়টা মিষ্টি কুমড়া কেটে আনছি আমি কোন লুঠপাট করি নাই। তবে লোকজন ঘেড়ের পাশে থাকা আমার জমির ফসল কেটে আনার কথা অকপটে স্বিকার করেন।

উল্লেখ্য পৈত্তিক বিরোধীয় সম্পত্তি নিয়ে আবদুল মোতালেবের সৎভাই অহিদ রাঢ়ির
বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন উক্ত মামলায় বাদী-বিবাদী উভয় পক্ষ ভোগ দখলীয় জমিতে থাকার কারনে বিবাদী অহিদ রাঢ়ির বিরুদ্ধে স্থাপিত প্রসিডিং চুরান্ত গেল
না এবং উভয়পক্ষদ্বয়কে তাদের দখলীয় সম্পত্তিতে শান্তিপূর্ণ ভোগ দখলে থাকার জন্য আদেশ দিয়ে এবং মামলাটি নিস্পত্তি করে দেন বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ রফিকুল ইসলাম।

উক্ত আদেশ পেয়ে মামলাবাজ আবদুল মোতালেব রাঢ়ি মনে করেন আদালত তার পক্ষে রায় দিয়েছে বলে নিজ এলাকায় প্রচার করে বেড়ান। অন্যদিকে মামলার বিবাদী অহিদ রাঢ়ি নিজ ভোগ দখলীয় জমির পাশে ২৩ সালের অক্টোবর মাসে দেড় একর জমি ৫বছরের লিজ নিয়ে ঘেড় সহ কৃষি ফসলাদী চাষাবাদ করেন। এব্যাপারে অহিদ রাঢ়ি বলেন আমার সেই লিজের ঘেড়ের থাকা মোতালেব দলবল নিয়ে লক্ষাদিক টাকার ফসল কেটে নিয়ে গেছে আমি আদালতে ২/১দিনের মধ্যে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি বলে জানান।




কাফনের কাপড় নিয়ে ১৩ বছর ধরে নৌকায় বসবাস পিরোজপুরের সুলতানের

বরিশাল অফিস :: ভাঙাচোরা একটি নৌকাই সম্বল। অসহায় প্রতিবন্ধী সুলতান মিয়ার নেই কোনো ঘর কিংবা এক ইঞ্চি জমিও। তাই ঘর বেঁধেছেন নৌকাতেই। ঝড়-বৃষ্টির মধ্যেও কোনোরকমে সংগ্রাম করে বেঁচে আছেন তিনি।

এক টুকরো মাটি না থাকায় তিনি মারা গেলে তার কবর হবে কোথায় সেটিই চিন্তা দরিদ্র এই মানুষটির। এসব চিন্তা থেকেই নৌকায় ১৩ বছর ধরে দাফনের কাপড় রেখে দিয়েছেন সুলতান মিয়া। কাফনের কাপড়ের সঙ্গেই কবর দেওয়ার জন্য রেখেছেন ভিক্ষা করে জমানো কিছু টাকাও।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পরিষদের সামনের একটি খালে নৌকায় বসবাস করছেন প্রতিবন্ধী ও ভিক্ষুক সুলতান মিয়া। নৌকার সামনে বড় প্লেকার্ডে লেখা তার জীবন কাহিনি, ছোট্ট খালের পাশে জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে তার মনের আকুতি দিয়ে লেখা জীবন কাহিনি।

এই বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে জন্ম সুলতান মিয়ার। যৌবনে কাঠ কাটতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়ে পড়েন তিনি। একটি ঘরের আশায় ইউনিয়ন পরিষদের সামনেই বসবাস করেন তিনি। দীর্ঘ ১৩টি বছর অপেক্ষা করেও পাননি স্থানীয় জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের সহযোগিতা।

মাত্র ৮ মাসেই কোরআনের হাফেজ ১২ বছর বয়সী সোহেল নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কখনো কোনো জনপ্রতিনিধি হতদরিদ্র সুলতান মিয়ার বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে জানায়নি। এখন তাকে সরকারি সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এলাকাবাসী বলছেন, সুলতান মিয়া খুবই অসহায়। দীর্ঘদিন ধরে এই নৌকায় বসবাস করছেন। সহায়-সম্বলহীন এই মানুষটির কিছুই নেই। অসুস্থ হওয়ায় নেই কোনো উপার্জন। তাই সরকারের পক্ষ থেকে একটি ঘর এবং বয়স্ক বা ভূমিহীন ভাতার ব্যবস্থা করে দিলে খেয়ে পড়ে বাঁচতে পারত এই মানুষটি।