পটুয়াখালীর কলাপাড়ায় ১ টাকায় ৭ পদের ইফতারি

পটুয়াখালীর কলাপাড়ায় ১ টাকায় ৭ পদের ইফতারি

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় নিম্ন আয়ের মানুষদের জন্য মাত্র এক টাকায় সাত পদের ইফতারি দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইফতারি দিচ্ছেন।

মঙ্গলবার প্রথম রমজান থেকে শুরু হওয়া এ ব্যতিক্রমী উদ্যোগটি চলবে পুরো রমজানজুড়ে। প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন রোজাদারের মধ্যে এ ইফতারি বিতরণ করা হচ্ছে।

কলাপাড়া শহরের দিন মজুর আবুল হোসেন জানান, মাত্র এক টাকায় ইফতার পেয়ে আমরা ভীষণ খুশি। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাল-ডাল কেনাই দুরূহ। সেখানে ইফতারি কিনে খাওয়া কোনভাবেই সম্ভব নয়। এ সংগঠনের লোকজন নামমাত্র মূল্যে খাবার দেওয়ায় আমরা কিছুটা হলেও তৃপ্তিসহ ইফতার করতে পারছি।

শহরের অটো রিকশা চালক বাবুল মিয়া বলেন, রমজান মাসের শুরু থেকে সব কিছুর দাম আরও বেড়েছে। দোকান থেকে ইফতারি কিনে খেতে একজনের কমপক্ষে ৫০-৬০ টাকা লাগে। এক টাকায় সাত পদের ইফতারি পেয়ে আনন্দ লাগছে।

সংগঠনের সদস্যরা জানান, সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা তুলে প্রতি বছরের মতো এবারও প্রথম রমজান থেকে ইফতারি বিতরণ করছি। তারা একেক দিন একেক মহল্লায় ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করেন। এক টাকার প্যাকেজে রয়েছে ছোলা, মুড়ি, খেজুর, পিয়াজু, চপ, বেগুনি ও আপেল।

‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জানান, এক টাকা আসলে মূল বিষয় না। মানুষ যাতে এটাকে ত্রাণ বা দান মনে না করে সেজন্য আমরা এক টাকা নিচ্ছি। করোনা কালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২০২০ সালের রমজান মাসে এটি শুরু করেছিলাম। সেই থেকে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এ উদ্যোগে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারেন।




জনতার কাতারে সামিল হয়ে সদর উপজেলার উন্নয়ন করতে চাই : এসএম জাকির

বরিশাল অফিস :: দড়জায় কড়া নারছে উপজেলা পরিষদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজার, বেলতলা বাজার এবং বিশ্বাসের হাট বাজারে গণসংযোগ করেছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন।

এ সময় জনগণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে বরিশাল সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে বরিশাল সদর আসনের সাংসদ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে নিয়ে সদর উপজেলার এবং মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো। সদর উপজেলার পূর্বাঞ্চলে ভালো কোন চিকিৎসা সেবা না থাকার কারণে চিকিৎসা সেবা পেতে জনগণের ভোগান্তি হয়। এ কথা চিন্তা করে আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কে বিষয়টি অবগত করেছি এবং ভালো একটি চিকিৎসা সেবা কেন্দ্র করার জন্য কথা বলেছি।

এসএম জাকির হোসেন আরো বলেন, জনগণের কাতারে সামিল হয়ে জনগণের জনগণের উন্নয়নে কাজ করে যাবো। স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়তে যা যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।

এসময় চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য মো: জুয়েল, আব্দুস সালাম, শাকিল রাঢ়ি, পান্নু চৌকিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




বরিশালে ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদণ্ড

বরিশাল অফিস : পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বৃহস্পতিবার( ১৪ মার্চ) বিকালে সাড়ে ৫ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শহিদুল ইসলামের নির্দেশনায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু।


এ সময় তিনি বাংলা বাজার ও নথুল্লাবাদ কাচা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইনে ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




দশমিনায় ধসে পড়া সেতু সংস্কারের উদ্যোগ নেই

পটুয়াখালী প্রতিনিধি :

নদীর ওপর ঝুলছে সেতু। কিন্তু সেই সেতু কাজে আসছে না। ১৫০ ফুট সেতুর অংশ বিশেষ ধসে পড়ায় তা ব্যবহার হচ্ছে না। তাই খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপারে সময়-অর্থ দুটোই অপচয় হচ্ছে। সেতু ধসের দুই মাস পেরিয়ে গেছে। সংস্কারের উদ্যোগ না নেয়ায় চরম ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা খেয়া নৌকায় নদী পারাপার হচ্ছে।

সাত বছর তিন মাস আগে পটুয়াখালীর দশমিনার খারিজা বেতাগি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সুতাবাড়িয়া শাখা নদীর উপর লোহার সেতুটি বিধ্বস্ত হলেও এখনো মেরামত কিংবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেই।

জানা যায়, বেতাগী সানকিপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুতাবড়িয়া শাখা নদী। নদীর পূর্ব পাড়ে মরদানা, গরমআলী, জাফরাবাদ গ্রামসহ খারিজাবেতাগী ও তফালবাড়ীয়া গ্রামের একাংশ। আর পশ্চিমপাড়ের গ্রামগুলো হচ্ছে রামবল্লভ, দাবাড়ি, চিংগরীয়া, চন্দ্রাবাজসহ খারিজাবেতাগীর এবং তফালবাড়ীয়ার অপর অংশ। এ অবস্থায় ১১ গ্রামবাসীর সরাসরি উপজেলার সাথে সহজ যোগাযোগ, লেখাপড়া, জরুরি স্বাস্থ্য সেবাসহ সব কার্যক্রম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় জানায়, ২০১৪-১৫ অর্থ বছরে উপজেলার ঠাকুরের হাট সংলগ্ন পরিত্যাক্ত লোহার সেতুটি সড়িয়ে এনে বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধা বাজার এলাকায় স্থাপনে ব্যয় হয় ১০ লাখ টাকা।

বদ্যালয়ে পাঠদান নিতে শিক্ষার্থীরা ছোট্ট একটি ডিঙ্গি খেয়া নৌকায় নদী পাড় হচ্ছে।

অষ্টম শ্রেণির ছাত্র মনিরা আক্তার বলে, ইউনিয়নের একমাত্র মাধ্যমিক স্কুল। সেতু ভেঙে পরায় ঝুঁকি নিয়ে নদী পাড় হয়ে স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে।

প্রধান শিক্ষক হিরন আহমেদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ শিশু শিক্ষার্থী রয়েছে। সেতুটি যখন ভেঙে পরেছিল তখন একটি শিশু মারা যায়।

বেতাগিসানকিপুর ইউপি চেয়ারম্যান মসিউর রহমান ঝন্টু বলেন, নতুন করে একটি সেতুর জন্য দশমিনা উপজেলা পরিষদ ও এলজিইডি কার্যালয়ে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, বালু ভর্তি কার্গোর ধাক্কায় লোহার সেতুটি বিধ্বস্ত হয়। স্থান পরিবর্তন করে আরসিসি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু মাটি পরিক্ষা করে দেখা যায় ব্রিজ নির্মানের উপযোগী নয় স্থানটি।

 




সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ, সতর্ক থাকবেন যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স) হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রতারণা ও জালিয়াতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে।




হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি হুথিদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি। বৃহস্পতিবার হুথি গোষ্ঠীর ঘনিষ্ঠ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।




ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনির

চন্দ্রদ্বীপ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ভিড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ছোড়া গুলিতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। বৃহস্পতিবার গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।




কেজিতে তরমুজ বেচায় চার ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :

পিস হিসাবে কিনে কেজিতে বিক্রি করার দায়ে পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট ও পুরানো বাজারে চার তরমুজ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করে।

একই অভিযানে বাধঘাট এলাকায় জ্বালানি তেল মাপে কম দেওয়ায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পটুয়াখালী পৌরসভার স্যানিটারি পরিদর্শক শারমিন সুলতানা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং তরমুজ বিক্রির ব্যাপারে প্রতারণা কমাতে  করতে বাজার মনিটরিং ও অভিযানের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট বিভাগের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া এই অভিযানে নেতৃত্ব দেন।

 




নেভি-জলদস্যু গোলাগুলি, তবুও উদ্ধার করা যায়নি নাবিকদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া ২৩ বাংলাদেশি নাবিককে উদ্ধার করতে নেভির একটি জাহাজ তাদের পিছু নিয়েছে। এসময় জলদস্যু ও নেভির মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে জিম্মি বাংলাদেশিদের হত্যার হুমকিও দেয় জলদস্যুরা। এরপর কোনো উপায় না থাকায় পিছু হটে নেভির জাহাজটি।




মারা গেলেন সাফজয়ী নারী ফুটবলার

চন্দ্রদ্বীপ ডেস্ক :  এক সময় বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন রাজিয়া খাতুন। বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লিগ খেলেছেন। নারী ফুটবলের সেই পরিচিত মুখ রাজিয়া আর নেই। প্রসবকালীন জটিলতায় আজ ভোরে পৃথিবী ছেড়েছেন তিনি। তার সতীর্থ ফুটবলার ও ফুটবলসংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।