সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ




ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ২৯

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ভিড়ে নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৯ জন।



তালতলীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ব্যতিক্রমী মানববন্ধন

বরিশাল অফিস :: বরগুনার তালতলীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মরা খালে কলসি দিয়ে পানি ঢেলে ব্যতিক্রমী মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার পাঁজরা ভাঙ্গা শাখা খালের পাড়ে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ছোট ভাইজোড়া মিঠাপানি সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, পায়রা নদীর বিভিন্ন প্রবহমান খাল দখল ও দূষণের ফলে পাঁজরা ভাঙ্গা শাখা খালটি ধীরে ধীরে যৌবন হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। এতে মিঠা পানির অভাবে খালটির দুই পাড়ের কয়েক হাজার কৃষক রবিশস্য, আমন, বোরো ধান, তরমুজ, সূর্যমুখী ফুলের চাষ করতে পারছে না তাই কৃষকরা দ্রুত খালটি খননের মাধ্যমে মিঠা সংরক্ষণের দাবি জানান। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সবাইকে নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছোট ভাইজোড়া মিঠাপানি সংরক্ষণ কমিটির আহ্বায়ক খালিদ মাসুদ, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল ফরাজী, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশ কর্মী হাইরাইজ মাঝী, উন্নয়নকর্মী এম মিলন, পরিবেশ কর্মী মোস্তাফিজ প্রমূখ।




পটুয়াখালীতে চর্তুথ সন্তানও কন্যা, এক লাখ টাকায় বিক্রি করেন বাবা

বরিশাল অফিস :: তিন কন্যার পরে চতুর্থবার কন্যা হওয়ায় মাত্র এক লাখ টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করে দেন বাবা। এ ঘটনা ঘটেছে পটুয়াখালী পৌর শহরের অ্যাপোলো হাসপাতালে। এ ঘটনায় নবজাতকের বাবা এবং অ্যাপোলো হাসপাতালের নার্স লাইজুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পটুয়াখালীর দশমিনা উপজেলার নিজাবাদ গোপালদী গ্রামের নিবাসী ৪নং ওয়ার্ডের মেম্বার হানিফ মৃধার স্ত্রী শাহনাজ বেগমের প্রসব বেদনা উঠলে ৩ মার্চ সকাল ৮টার দিকে তাকে পটুয়াখালী অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন। বিকেলে সিজারে তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম হয়। এর আগেও শাহনাজ বেগম তিন কন্যার জন্ম দেন। এবারও কন্যা সন্তান দেন। তাই চতুর্থ কন্যা সন্তানের দায় এড়াতে এবং আর্থিক লাভবান হতে হানিফ অ্যাপোলো হাসপাতালের নার্স লাইজু বেগমের সঙ্গে যুক্তি করে এক লাখ টাকার বিনিময়ে সদ্য ভূমিষ্ট হওয়া কন্যা সন্তানকে বিক্রি করে দেন।

শিশুটির মা শাহনাজ বেগম জানান, বারবার নার্স লাইজু বেগমের কাছে আমার সন্তান কোথায় জানতে চাইলে তিনি জানান বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি সন্তানকে ফিরে পেয়েছি। আমার স্বামীসহ যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার চাই।

লাইজু বেগম (নার্স) বলেন, পরপর চার মেয়ে সন্তান হওয়ার কারণেই হানিফ মৃধা তার কন্যাকে বিক্রি করেছেন। তিনি আমাকে অনুরোধ করে এ কাজ করিয়েছেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, শাহনাজ বেগমের অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালী ব্রিজের ওপর থেকে বাচ্চাসহ লাইজু বেগমকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া নবজাতককে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।আব্দুস সালাম আরিফ/জেএই




১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ

চন্দ্রদীপ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

দেশের সব বিভাগীয় শহরে এই পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় ও নম্বর

মোট ১০০টি প্রশ্নের বিপরীতে ১০০ নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সঠিক উত্তরের জন্য ১ নম্বর যুক্ত হবে এবং ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূণ্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

গত বছর ৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণের আবেদন গ্রহণ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারির পর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।




আড়াই ঘণ্টা পর হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

চন্দ্রদীপ ডেস্ক : রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকার রাজ কমপ্লেক্স নামক ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টায় রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাতিরপুলে সন্ধ্যায় ৬টা ৪ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়।

পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করে রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে আগুনের সময় ছাদে আটকেপড়া চারজনকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনাস্থলে চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।

এরপর ভবনে ছাদে গিয়ে আশ্রয় নেওয়া চার ব্যক্তিকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।




গাঁজাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা বাবু খলিফা

বরিশাল অফিস;: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে স্থানীয় যুবলীগের এক নেতা ও তার সহযোগীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার যুবলীগ নেতা হলেন-গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠীর হাজীপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ খলিফার ছেলে সম্পাদক রুহুল আমিন খলিফা ওরফে বাবু খলিফা।
তিনি নলচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

অপর গ্রেপ্তার হলেন তার সহযোগী হাজীপাড়া গ্রামের মৃত অতুল হালদারের ছেলে সমীর হালদার।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেছেন, গ্রেপ্তারদের মধ্যে বাবু খলিফার কাছ থেকে ৩০ গ্রাম ও সমীর হালদারের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানার এসআই হৃদয় কুমার চাকলাদার মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুজনকে আদালতে পাঠানো হয়েছে।




ববি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

বরিশাল অফিস::  বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিত্ব করেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক ইনগেইজমেন্ট কোঅর্ডিনেটর ফারোহা সুহরোয়ার্দ্দী এবং দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট ফারহানাজ মেহরিন।

মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতা, বিভিন্ন প্রোফেশনাল প্রোগ্রাম এবং স্কলারশিপের বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, ভাষাগত দক্ষতা বাড়ানো, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফুল ব্রাইট স্কলারশিপ, লংটাইম ও সর্টটাইম কোর্সসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণা সংক্রান্ত বিষয়ে তাদের সহযোগিতা কামনা করেন।

এক্ষেত্রে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, কলা ও মানবিক অনুষদের ডিন তানভীর কায়ছার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. হেনা রানী বিশ্বাসসহ বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।




কপালে গুরুতর আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

চন্দ্রদীপ ডেস্ক :: কপালে গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কীভাবে চোট পেয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

তবে জানা যাচ্ছে, নিজের বাসভবনেই পা পিছলে পড়ে যান মুখ্যমন্ত্রী। তাকে এসএসকেএম হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের উডবার্ন কেবিনে সাড়ে ১২ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে।

পিজি হাসপাতালের চিকিৎসকের পাশাপাশি অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক নিয়ে আসা হয়েছে। সেলাই পড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কপালে ব্যথাও রয়েছে।

হঠাৎই কেন পড়ে গেলেন, সেই খোঁজ চলছে। তার শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রাখছেন চিকিৎসকরা।

মমতার বাসভবন সূত্রে খবর, কলকাতার গড়িয়াহাটে অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে পা পিছলে বাড়ির শোকেসে মাথায় আঘাত লাগে। তাতেই রক্তক্ষরণ হয়। ৭১ বছর বয়সী মমতা এখন চিকিৎসা নিচ্ছেন।




নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের একাংশে ধস

পটুয়াখালী প্রতিনিধি :

নির্মাণাধীন ৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দার ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান বলছে, ঢালাই শ্রমিকদের সেন্টারিং ত্রুটির কারণে ঘটনাটি ঘটেছে।  

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বারান্দা অংশের ছাদ ঢালাই দেওয়া হচ্ছিল। শেষ মুহূর্তে ঢালাই চলাকালীন সময়েই বারান্দার অংশের সেই ছাদ ধসে পড়ে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। কিন্তু ছাদ ঢালাইয়ের শ্রমিকদের মধ্যে তখন আতঙ্ক সৃষ্টি হয়।

ওইদিন রাতেই সরেজমিনে গিয়ে দেখা গেছে, বারান্দার অংশের ছাদ ধসে পড়ে আছে। সেখান থেকে রড সরিয়ে নিচ্ছে নির্মাণ শ্রমিকরা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি। আর সন্ধ্যায় কেন ঢালাই দেওয়া হচ্ছিল, এ নিয়েও প্রশ্ন উঠেছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কাজটি দেখভালের দায়িত্বে থাকা রাহাত হোসেন বলেন, ‘হাসপাতালের পুরো ছাদটি ১০ হাজার স্কয়ার ফুট। এরমধ্যে বারান্দার অংশটুকু শুধু ২২ ফুট। আমরা সবাই যখন ইফতারি করতে যাই। তখন আমাদের না বলেই বারান্দার সেই অংশটুকু ঢালাই দেওয়া শুরু করে শ্রমিকরা। এ সময় সেন্টারিং ভালভাবে না হওয়ায় এই ঘটনা ঘটে।’

জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) অধীনে পটুয়াখালীর প্রাইম কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজটি করছিল। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে কাজটি পায় এই ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বছরের জুলাই মাসে কাজটি শুরু করে তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘দুর্বল সেন্টারিংয়ের কারণে সামনের বারান্দার অংশটির ছাদ ধসে পড়েছে। তারাহুরো করে কাজটি করতেছিল মিস্ত্রীরা। তাই ঢালাই দেওয়ার পরপরই পড়ে গেছে। আমরা এলজিইডির উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পর মূল ঘটনাটি সম্পর্কে জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’