পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনারের লাল বৃত্তের একাংশ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনারের লাল বৃত্তের একাংশ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারের লাল বৃত্তের একাংশ দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলেছে। অনুমানিক বৃহস্পতিবার রাতে এমন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থাণীয়রা।

স্থাণীয়রা জানিয়েছেন, পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনারটি ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে তৈরি করা হয়েছে। এটির সাথে সংযুক্ত করা হয়েছে সূর্যের মত দেখতে লাল বৃত্ত। রাতে যখন এই এই লাল বৃত্তের মধ্যে আলোকসজ্জা করা হয় তখন দেখতে আকর্ষনীয় হয়ে ওঠে। কিন্তু কিছু মাদকসেবী দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে এই লাল বৃত্তের একাংশ পরিকল্পিতভাবে ভেঙ্গে ফেলেছে।

স্থাণীয় বাসিন্দা এবং ব্যবসায়ী সোহেল জানিয়েছেন, এই ঝাউতলা প্রাঙ্গনে অনেক মানুষ ঘুরতে আসে। তাদের মধ্যে কেউ পরিকল্পিত ভাবে এমন কাজ করতে পারে।

এদিকে অনেকে অভিযোগ করেছেন কিছু মাদবসেবী এমন কাজ করেছেন।

এমন কর্মকান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালীর সচেতন নাগরিকরা।

ইয়ুথ পাওয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি কে.এম জাহিদ হোসেন বলেন, আমাদের পটুয়াখালীতে এখন মানুষ ঘুরতে আসে। এমন ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওয়াতায় নিয়ে আসা উচিৎ।

তবে এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম বলেন, আমাদের টহল টিমের সদস্যরা সার্বক্ষনিক ঝাউতলা প্রাঙ্গনে টহলরত অবস্থায় থাকে। শহিদ মিনারের আশপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 




সড়কের পাশে ‘ইফতার খানা’ প্রতিদিন বাড়ছে রোজাদারদের উপস্থিতি

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী শহরের প্রানকেন্দ্র ঝাউতলায় প্রতিদিন আসরের নামাজের পর পরই একদল সেচ্ছাসেবকরা জড়ো হচ্ছেন।

ফোর লেনের প্রশস্ত ওয়াকওয়েতে পলিথিন সিটি(ট্রিপল) বিছিয়ে একে সেখানে দুই সারি করে রাখা হচ্ছে প্লেট, গ্নাস এবং পানির বোতল। একে একে ইফতারীর জন্য সেই প্লেটেরেইরই রাখা হয় ১০ পদের খাবার ঠিক যেন কোন বাড়িতে দাওয়াত করা মেহমা দের জন্য খাবার পরিবেশন করা হচ্ছে। কিন্তু না এগুলো প্রস্তুত হচ্ছে পথচারী ও অসহায় মানুষের ইফতারের জন্য। প্রতিদিন এভাবে কয়েকশ মানুষকে বিনা মূল্য ইফতারের আয়োজন করা হচ্ছে।

প্রথম রমজান থেকেই শুরু হওয়া এই ইফতার কার্যক্রমের নাম দেয়া হয়েছে ইফতার খানা। পটুয়াখালী জেলার সেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসী এই এফতারের আয়োজন করছে। জেলার বিত্তবানদের সহযোগীতায় চলছে এই কার্যক্রম, যা চলছে শেষ রমজান পর্যন্ত। ইফতার করার পাশাপাশি এখানেই ওজু এবং জামাতে নামাজ পরারও ব্যবস্থা করেছে সেচ্ছাসেবী সংগঠনটি। জামাতে নামাজ আদায় করার জন্য রয়েছেন একজন ইমাম।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালী বাসী’র সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, গত বছরেও আমরা এই ইফতার কার্যক্রম পরিচালনা করেছি। গত বছর আমাদের কিছু টাকা বেচে গিয়েছিল সেই টাকা দিয়ে এ বছর প্রথম রোজায় ইফকতার কার্যক্রম শুরু করি। আমাদের এখানে মোট ১০ আইটেম এর খাবার দিয়ে থাকি এর মদ্যে আছে বুট, মুড়ি, পিয়াজু, জিলাপি, আলুর চপ, পেয়ারা, খেজুর, কলা, সরবত এবং মিনারেল ওয়াটার এর পানি।

এক জন মানুষকে ইফতার করাতে ৯০ টাকা করে খরচ হচ্ছে। প্রথম দিনে ৫০ জন দিয়ে ইফতার খানা শুরু করলেও বর্তমানে ১০০ জনকে ইফতার করানো হচ্ছে। সহযোগীতা এবং চাহিদা বৃদ্ধি পেলে সংখ্যা বড়ানো হবে। এছাড়া আগামী ৬ রমজান পর্যন্ত আমাদের অর্থের সংস্থান হয়েছে। বিত্তবানরা সহযোগীতার আশ্বাস দিয়েছেন, আশা করছি শেষ রমজান পর্যন্ত আমাদের এই নইফতার খানার কার্যক্রম চালাতে পারবো। ইতিমধ্যে আগামী ৬ রোজা পর্যন্ত ইফতারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়েছে,পাশপাশি অনেকেই প্রতিশ্রæতি দিয়েছে সহযোগীতা করার।’

শুক্রবার বিকিলে ঝাউতলা এলাকায় গিয়ে দেখা যায় সড়কের পাশে সারি সাড়ি অটোরিকশা,ভ্যান সহ সাইকেল স্টান্ড করে রাখা হয়েছে। সকলেই ইফতার খানার মেহমান হয়ে ইফতার করছেন। সেখানেই কথা হয় অটোরিকশা চালক আলম গাজীর সাথে। তিনি বলেন, ‘কোন হোটেলে ইফতার করতে গেলে কমপক্ষে ১শ টাকা খরচ হয়। সারা দিন যা আয় করি তাতে ঠিক মতো সংশারের খরচই চালাইতে পারি না। হের পর যদি একলা মানুষ ইফতার করতে ১শ টাহা খরচ করি তয় পোলা পানেরে খাওয়ামু কি? পহেলা রমজান হইতে এই হানে ইফতার করি। রাস্তার পাশেই অটো রাখতে পারি, চোহের সামনে থাহে, চুরি হওয়ার ভয় নাই। হেরপর নামাজটাও এহানে পরতে পারি। আর যে ভাইরা ইফতার আয়োজন করে হেগো ব্যবহার ও অনেক ভালো। মানষেরে (মানুষ) বোলাইয়া বোলাইয় (ডেকে ডেকে) ইফতার করায়।

এদিকে বিগত বছরগুলোর মত এ বছর ও পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে এই ইফতার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে পটুয়াখালী পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে মুসুল্লিদের ওজু করার জন্য বেশ কিছু পানির ট্যাপ স্থাপন করে দেয়া হয়েছে। পাশপাশি বসানো হয়েছে অস্থায়ি ডাস্টবিন।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি সহ আমার যত শুভাকাঙ্খি আছে সকলকেই বলেছি এখানে নিয়মিত ইফতার কার্যক্রমে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য। গত বছরও আমি বেশ কয়েকদিন ইফতারের ব্যবস্থা করেছি, এ বছরও সার্বিক সহযোগীতা করবো। যেদিন কোন ডোনার থাকবে না সেদিন আমার পক্ষ থেকে ইফতারের অয়োজন করা হবে। আমার বন্ধু জেলা পরিষদ চেয়ারম্যান, তিনিও এই কার্যক্রমে সহযোগীতা করছেন। পাশপাশি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ইফতার পার্টি আয়োজন না করার বিষয়ে অনুৎসাহিত করেছেন সে কারনে অসহায় মানুষদের নিয়েই এবার ইফতার কার্যক্রম পরিচালনা করা হবে।’

 




কুয়াকাটায় অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে এসব জাল পুড়িয়ে ধ্বংস করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, মাছ শিকারে যে সকল জেলেরা চায়না দুয়ারী জাল ব্যবহার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 




রমজানে বাজার মনিটরিং: ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড

বরিশাল অফিস :: পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নির্দেশনায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৫ টার দিকে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।


মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। এ সময় তিনি নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইনে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 




শিশু আবদুল্লাহকে বাঁচাতে সাহায্য প্রয়োজন

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে শিশু আবদুল্লাহ (৭) জন্ম থেকেই হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত। তার হৃৎপিণ্ডে ছিদ্রসহ ব্লাড সার্কুলেশনের ডান পাশের শিরা বা পাশের শিরার সঙ্গে যুক্ত। এরই মধ্যে তার হাত-পায়ের নখ নীল রং ধারণ করেছে। ওজন মাত্র ১১ কেজি। সামান্য হাঁটা চলা বা খেলাধুলা করলেই হাঁপিয়ে ওঠে, শ্বাসকষ্ট হয়।

 

ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠিসহ তার চিকিৎসা করেছেন।

আবদুল্লাহর বাবা আলী আক্কাস পটুয়াখালী শহরের আলাউদ্দিন শিশু পার্ক এলাকায় ছোট খেলনার দোকান দিয়ে সংসার চালান। মা মুসলিমা বেগম গৃহিণী। তাদের বাড়ি উপজেলার নওমালা গ্রামে। দুই সন্তানের মধ্যে আবদুল্লাহ বড়।

দরিদ্র পরিবারটি সম্বল হারিয়ে কয়েক লাখ টাকা দিয়ে এ পর্যন্ত আবদুল্লাহর চিকিৎসা করালেও এখন আর করাতে পারছে না।

চিকিৎসকরা বলেছেন, তার চিকিৎসায় আরও ৬ লাখ টাকা দরকার। কিন্তু এত টাকার জোগাড় না থাকায় মৃত্যুর দিকে এগোচ্ছে শিশুটি।

আবদুল্লাহকে সাহায্যের আশ্বাস দিয়েছেন বাউফল ইউএনও বশির গাজী ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল।

সাহায্য পাঠানোর ঠিকানা—মো. আলী আক্কাস, ইসলামী ব্যাংক লিমিটেড, পটুয়াখালী শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১৪৪১২২০০০২১৭০৯
(বিকাশ ও নগদ) ০১৮৪২৭৯৯৯৭৯




বিশ্ব ভোক্তা দিবসে বরিশালে আলোচনা সভা

বরিশাল অফিস :: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্মার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই পতিপাদ্য নিয়ে বরিশাল জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী,বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বরিশালের সভাপতি সাইদুর রহমান রিন্টু।

বীর মুক্তিযোদ্ধা বীর প্রতিক কেএসএ মহিউদ্দিন মানিক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক অপূর্ব অধিকারীসহ বিভিন্ন অতিথিরাসহ ক্যাব এর সদস্য, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে আলোচনায় অতিথি বৃন্দরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।




ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস




রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তিন দিন ধরে চলবে এই ভোটগ্রহণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।



বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন




সরকার দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে