রাফায় অভিযানের অনুমোদন নেতানিয়াহুর, কয়েক দেশের সতর্কতা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েলের হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে মিশরের সীমান্তবর্তী রাফা শহরে। এত দিন এই জায়গাটিকে নিরাপদ মনে করা হয়েছে। কিন্তু এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানেও সেনাবাহিনীকে অভিযানের অনুমোদন দিয়েছেন। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ থেকে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে।

তবে রাফায় ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে, জাতিসংঘ, জার্মানি ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে সতর্ক করেছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় ৩১ হাজার ৪৯০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৩ হাজার ৪৩৯ জন।

হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি নেতানিয়াহুকে আরও গণহত্যার মতো অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত করেছেন।

এদিকে হামাসের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েল। শুক্রবার (১৫ মিার্চ) যুদ্ধবিরতির ওই প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের নতুন প্রস্তাব এখনো অনেক অযৌক্তিক দাবি রয়েছে। তবে যুদ্ধবিরতি প্রচেষ্টা চালিয়ে যেতে ইসরায়েলি প্রতিনিধিদের কাতারে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: আল-জাজিরা




ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই আর নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দীর্ঘদিন রোগভোগের পর থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতালে মারা গেছেন স্বাধীন বাংলায় ঝিনাইদহে প্রথম পতাকা উত্তোলনকারী ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ঝিনাইদহ-১ আসনে পর পর ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

৭ জানুয়ারি ভোটের পর লিভার সিরোসিস ও ফুসফুসে নিউমোনিয়া নিয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর গত ১৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। বেশকিছুদিন লাইফসাপোর্টে থাকার পর বাংলাদেশ সময় আজ শনিবার (১৬ মার্চ) সকাল ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম আহমেদ এবং ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য আব্দুল ওহাবকে পরাজিত করে প্রথম ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তিনি এ আসন থেকে ৫বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আব্দুল হাই ১৯৫২ সালের ১ মে ঝিনাইদহের শৈলকুপার মোহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুদ্দিন মোল্যা ও মা ছকিরন নেছা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট তিনি। তিনি ১৯৬৪ সালে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালালয়ে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন এবং স্কুল কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঝিনাইদহ কেসি কলেজে ভর্তি হন।

তিনি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ১৯৬৯ সালে সরকারি কেসি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৬৮ সালে মহকুমা ছাত্রলীগের সহসভাপতি এবং ১৯৬৯ সালে বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীনের পর আব্দুল হাই ঝিনাইদহ যুবলীগের আহ্বায়ক ও ১৯৭৩ সালে ঝিনাইদহ যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও ১৯৯৮ সালে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সালে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আব্দুল হাই জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে মৃত্যু পর্যন্ত আসিন ছিলেন।




বরিশালে জনপ্রতিনিধির উদ্যোগে পারিবারিক সাশ্রয় বাজার চালু

বরিশাল অফিস :: বরিশাল নগরের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে চালু হয়েছে পারিবারিক সাশ্রয় বাজার।

শুক্রবার (১৫ মার্চ) নগরের ব্রাউন কম্পাউন্ড রোডে এ বাজারে বেচা বিক্রি শুরু হয়।

খোলা বাজারে যে দামে বিক্রি হয়, তার চেয়ে কম দামে এখানে পণ্য পাওয়া যায়। যার কারণে প্রথম দিনেই এ বাজার সাড়া ফেলেছে ওয়ার্ডবাসীদের মাঝে।

ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন সিকদার জানান, এই বাজারে পণ্যের মূল্য এমন হবে যেন একটি পরিবারের মাসে কম করে হলেও ৩ হাজারের বেশি টাকা সাশ্রয় হয়। সেই হিসাব করেই পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে।

আমার লক্ষ্য বা ইচ্ছা হলো সাশ্রয়ের পাশাপাশি মানুষকে ফ্রেস খাবার খাওয়ানো। সে লক্ষ্যেই কাজ করছি।

আল্লাহ বাঁচিয়ে রাখলে ধীরে ধীরে পুরো বরিশালে এই সাশ্রয় বাজার ছড়িয়ে দেব।
তিনি আরো বলেন, ২০১২ সালে বীর মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঢাকার মোহাম্মদপুরে সাশ্রয়ী বাজার চালু করেছিলেন। সেটাই আমার প্রেরণার উৎস। আমি তাকে অনুসরণ ও অনুকরণ করে তখন থেকেই মাথায় নিয়েছি বরিশালে এই বাজার চালু করার বিষয়ে। আপাতত আমার নির্বাচিত এলাকা ১৬ নম্বর ওয়ার্ডে শুরু করলাম। ভবিষ্যতে গোটা নগরে ছড়িয়ে দেব। সমাজের নিম্ন ও মধ্যবিত্ত মানুষগুলো একটু ভাল থাকুক এটাই আমার এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য।

বাজারের মাংস বিক্রেতা মো. সুমন জানান, প্রথম দিনে জুম্মা নামাজের পর বিক্রি শুরু হয়। বিকেল চারটার মধ্যে ১৪০ কেজি গরুর মাংস বিক্রি করেছেন। বাজারে গরুর মাংসের দাম প্রতিকেজি ৭৮০ টাকা। কিন্তু তারা বিক্রি করেছেন মাত্র সাড়ে ৬শত টাকা দরে।

১৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ছেলেকে কোচিং থেকে নিতে এসে পাশের বাজারের আসেন। এক কেজির গরুর মাংসের দাম মাত্র সাড়ে ছয়শ টাকা দেখে আড়াই কেজি কিনে নিয়েছেন।

বাজার পরিচালনায় থাকা মো. ফেরদৌস জানালেন, এ বাজারে মাছ, মাংস, দুধ, ডিম, শাক সবজি, ফল ও মুদী মালামালসহ একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সব পণ্য রয়েছে। অন্যান্য বাজারের চেয়ে এখানে কম দাম। এ বাজারের পণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে আনা হয়। গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে গরু কেনা হবে।

পারিবারিক সাশ্রয় বাজারের প্রবেশ মুখে টানানো রয়েছে পণ্যমূল্যের তালিকা ও অন্যান্য বাজারের একই পণ্যের মূল্যে। সেই তালিকায় দেখা গেছে, অন্যান্য বাজারে কোরাল মাছ প্রতিকেজি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই মাছ পারিবারিক সাশ্রয় বাজারে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এ বাজারের প্রতি কেজি গাজর ২৫ টাকা, টমেটো ৫০, লেবু হালি ৪৫, কাচা মরিচ ৬০ টাকা, পেপে ৩০ টাকা, শশা ৭০ টাকা, ঢেড়শ ৫০ টাকা, বেগুন ৭০ টাকা, চাল ৫৫ টাকা, মিনিকেট ৬৮, বেশন ৯৫ টাকা, ছোলা ১০৫, চিনি ১৩৮, সায়াবিন ১৬৪, আদা ১৮০, রসুন ১৯৫, দেশি রসুন ১৩০, পেঁয়াজ ৭২, আলু ৩০, পাবদা মাছ ৩৩০, তেলাপিয়া ২৫০ টাকা ও চিংড়ি মাছ সাড়ে ৭শত টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

 




অভিনেতা অপূর্ব’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)।



আজ টিভিতে যা দেখবেন




রাফাহতে হামলার আগে স্পষ্ট পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদস্থল রাফাহতে হামলার অনুমোদন দিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (১৫ মার্চ) যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, সেনাবাহিনীকে রাফাহতে হামলার অনুমতি দেওয়া হয়েছে। সেনাবাহিনী হামলা চালানো এবং সেখান থেকে বেসামরিকদের সরিয়ে নিতে প্রস্তুত আছে।



জাপার ইফতারে যাননি আওয়ামী লীগ, বিএনপির কেউই




নির্বাচনের মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০




বরিশাল হিজলা উপজেলার ভাইস চেয়ারম্যান মারা গেছেন

বরিশাল অফিস :: বরিশালের হিজলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আলতাফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)। শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ৯টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ ২০ বছর হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

হিজলা উপজেলার সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাজমা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আলতাফ হোসেন দীর্ঘ তিন বছর ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দাফনের সময় চুড়ান্ত হয়নি বলে জানান তিনি।’

এর আগে গত ৫ ফেব্রুয়ারি হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী মারা যান।




পটুয়াখালীতে চুরির ১০ দিন পর নিজ সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত মা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে কন্যা সন্তানের দ্বায় এড়াতে স্ত্রীর কোল থেকে নবজাতক চুরি করে পাচার করার অভিযোগে স্বামী ও হাসপাতালের নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবজাতক কন্যা শিশুটি উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। ১০ দিন পর নিজ সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত মা।

৪ কন্যা সন্তানের জননী এই মা জানিয়েছেন, পরপর ৪ কন্যা সন্তান জন্ম নেয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন তার স্বামী। তিনি তার স্বামীর শাস্তি দাবি করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানিয়েছেন , জেলার দশমিনা ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হানিফ মৃধা গত ৩ মার্চ সকালে তার প্রসুতি স্ত্রীকে জেলা শহরের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করান। ঐ দিন বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রীর কন্যা সন্তান জন্ম হলে হাসপাতালের নার্স লাইজু বেগমের মাধ্যমে শিশুটিকে চুরি করিয়ে বিক্রির জন্য পাচার করেন। সদর থানা পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযানে বৃহস্পতিবার ভোররাতে পটুয়াখালী সেতুর উপর থেকে শিশুটিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত শিশুটির পিতা ও হাসপাতালের নার্স লাইজু বেগমকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় মায়ের কাছে শিশুটি হস্তান্তর করা হয়।