চলতি মাসেই ‘অভাগী’ হয়ে আসছেন মিথিলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাফিয়াত রশীদ মিথিলা অভিনয়গুণে দুই বাংলার দর্শককের মন জয় করেছেন। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমায় তাকে দেখা যাবে।

অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় এ সিনেমার নাম ‘ও অভাগী’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিথিলাকে।

এরই মধ্যে ‘ও অভাগী’ সিনেমার টাইটেল সং প্রকাশ্যে আসতেই সাড়া ফেলে দিয়েছেন মিথিলা। এ সিনেমায় নাম ভূমিকায় মিথিলাকে দেখা যাবে। চলতি মাসের শেষেই অর্থাৎ, ২৯ মার্চ ‘ও অভাগী’ সিনেমাটি ‍মুক্তি পাচ্ছে।

এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েই নিজেকেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মিথিলা। সিনেমায় অভাগীর লুকে নিজেকে নিয়ে অনেক পরীক্ষা চালিয়েছেন মিথিলা। সিনেমায় রসিকের ভূমিকায় দেখা যাবে আরজে সায়নকে।

‘ও অভাগী’ সিনেমায় গান গেয়েছেন রূপঙ্কর, লগ্নাজিতার মতো শিল্পীরা। প্রবীর ভৌমিকের প্রযোজনায় ‘ও অভাগী’ সিনেমায় দেখা যাবে ষাট-সত্তরের দশকের গ্রামীণ বাংলার পটভূমি। যেখানে ষোলো আর তিরিশ বছরের দুই লুকে অভাগীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

আর নারী যদি হয় দলিত শ্রেণির, তাহলে তাদের উপর যে শোষণ হয়, ‘ও অভাগী’ সিনেমায় তারই প্রতিচ্ছবি দেখা যাবে। তাই অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এ পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।’




জলদস্যুদের হাত থেকে ১৭ নাবিক উদ্ধার!

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সোমালি জলদস্যুদের হাত থেকে মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে মুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এর ১৭ জন ক্রুকেও। শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নি জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা গত ৪০ ঘণ্টায় সমন্বিত ক্রিয়াকলাপের মাধ্যমে সফলভাবে ৩৫ জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। পাশাপাশি, শনিবার সন্ধ্যায় জাহাজটি থেকে অক্ষত অবস্থায় ১৭ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

গত বছরের ডিসেম্বরে সোমালি দস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছিল কার্গো জাহাজ এমভি রুয়েন। প্রায় তিন মাস পর গত শুক্রবার এটিকে আটকে দেয় ভারতীয় নৌবাহিনী।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ ছিনতাইয়ের জন্য মাল্টার পতাকাবাহী এই জাহাজটি ব্যবহার করেছিল সোমালি জলদস্যুরা।

শনিবার ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে দস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজ এমবি রুয়েনকে থামতে বাধ্য করে আইএনএস কলকাতা। আইএনএস সুভদ্রা, হালে আরপিএ ড্রোন, পি৮আই সামুদ্রিক টহল প্লেনের সমন্বিত কার্যকলাপ এবং সি-১৭ প্লেন থেকে কমান্ডোদের এয়ারড্রপের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়।

দস্যুদের হাত থেকে উদ্ধারের পর জাহাজটি থেকে সব ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

এর আগে পৃথক এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানায়, গত শুক্রবার তাদের একটি যুদ্ধজাহাজ মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজটিকে বাধা দেয়। এসময় জলদস্যুদের দখলে থাকা জাহাজটি থেকে ভারতীয় যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় আন্তর্জাতিক আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওই পোস্টে আরও বলা হয়, ভারতীয় নৌবাহিনী জাহাজটিতে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলেছে এবং জিম্মি সব বেসামরিক নাগরিককে ছেড়ে দিতে বলেছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে, সোমালি জলদস্যুরা গত ১৪ ডিসেম্বর মাল্টিজ জাহাজ এমভি রুয়েন দখল করে। তারা এ সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ছিনতাইয়ে এটি ব্যবহার করে থাকতে পারে।




আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ হতে চলেছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। শনিবার (১৬ মার্চ) ওহিওর এক জনসভায় এ কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বাজে প্রেসিডেন্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি পুনর্নির্বাচিত না হলে দেশটিতে রক্তগঙ্গা বয়ে যাবে। যদিও ঠিক কোন বিষয়ে ইঙ্গিত করে এ কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্প বলেন, ৫ নভেম্বর তারিখটা মনে রাখবেন। আমার বিশ্বাস, এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।

মেক্সিকোয় গাড়ি তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রির বিষয়ে চীনের পরিকল্পনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি পুনর্নির্বাচিত হলে ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না। এখন আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তগঙ্গা বইবে। অন্তত এটুকু হবে, দেশে রক্তগঙ্গা বইবে। কিন্তু ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না।

ট্রাম্পের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাইডেনের প্রচারণা দলের পক্ষ থেকেও এর তীব্র সমালোচনা করা হয়েছে।

২০২১ সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দিকে ইঙ্গিত করে ডেমোক্র্যাট শিবির বলেছে, তিনি আরেকটি ৬ জানুয়ারি দেখতে চান। কিন্তু মার্কিন জনগণ আগামী নভেম্বরে তাকে আবারও নির্বাচনী পরাজয় দিতে চলেছে। কারণ তারা তার চরমপন্থা, সহিংসতার প্রতি ভালোবাসা এবং প্রতিশোধের নেশা প্রত্যাখ্যান করছে।

পরে বাইডেন নিজেও এ বিষয়ে মুখ খুলেছেন। ওয়াশিংটনে এক নৈশভোজে তিনি বলেছেন, স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে… ২০২০ সালের নির্বাচন সম্পর্কে মিথ্যাচার, এর ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্ত, ৬ জানুয়ারির দাঙ্গা আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০২০ সালে ওরা ব্যর্থ হয়েছিল, কিন্তু হুমকি রয়ে গেছে।

সূত্র: এএফপি, এনডিটিভি




টিভিতে যেসব খেলা দেখবেন আ




বঙ্গবন্ধু আমাদের মাঝে এসেছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করেছি




জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা




ভারতে লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল, ফলাফল ৪ জুন

চন্দ্রদীপ ডেস্ক : এবারও সাত দফাতেই হচ্ছে লোকসভা নির্বাচন। উনিশের লোকসভা নির্বাচনও হয়েছিল সাত দফাতেই। আর এবারের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হচ্ছে।

বাংলা ছাড়াও উত্তর প্রদেশ ও বিহারেও সাত দফাতেই ভোট হবে। ভোটগ্রহণ পর্ব শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন। এরপর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল।

তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ মে। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। ২০ মে হবে পঞ্চম দফায় ভোটগ্রহণ। ২৫ মে হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব এবং ১ জুন হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে ৪ জুন। খবর, টিভি নাইন অনলাইন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার এ ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিকিম, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্র প্রদেশ- এই চারটি রাজ্যে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তালিকায় জম্মু-কাশ্মীরের নাম নেই।
১৮ তম লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভোটারের এবারের নির্বাচনে ভোট দেওয়ার কথা৷ এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ কোটির উপরে, মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটির কিছু বেশি৷   প্রায় ১ কোটি ৮২ লক্ষ ভোটার এবার প্রথম ভোট দেবেন৷ ভোট কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষেরও বেশি৷




অবন্তিকার মৃত্যুর ঘটনায় জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান আটক

চন্দ্রদীপ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত জবি শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম এবং সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক-সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে ফাইরুজ অবন্তিকা শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা সদরের ঠাকুরপাড়া এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত ও প্রক্টরিয়াল বডি থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে— ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে; অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকিকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের আওতায় আনা; দ্রুত সিন্ডিকেট ডেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার; ভিক্টিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন সেল কার্যকর করতে হবে।




ভাঙন আতঙ্কে আগুনমুখা নদী তীরবর্তী বাসিন্দারা

পটুয়াখালী প্রতিনিধি : আগুনমুখা নদীর ভাটা জোয়ারের পানির তোরে দীর্ঘ দিন ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নটি ভাঙন কবলিত।

নদীভাঙনে ইতোমধ্যে ইউনিয়নের তিনের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙন হতে বিচ্ছিন্ন এ চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষায় কার্যত কোনো পদক্ষেপ দৃশ্যমান নেই। তার পরেও ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে আগুনমুখা নদী হতে প্রভাবশালী চক্রের অব্যাহত অবৈধ বালু উত্তোলন। নদীর যে অংশে সারি সারি ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করা হয়, সে পথ ধরে প্রতিনিয়ত উচ্চপদস্ত কর্মকর্তার পদচারণ রয়েছে। তবুও যেন দেখেও দেখছেন না ওই চক্রের কর্মকাণ্ড। এখনই বালু উত্তোলন বন্ধ করা না হলে যেকোনো সময় শুরু হতে পারে ভাঙন।

উপজেলা ভূমি অফিস জানায়, রাঙ্গাবালীর ডিগ্রি নদীতে নতুন বালু মহাল ঘোষণা করা হবে। এটি ছাড়া দ্বিতীয় কোনো বালু মহাল নেই। নতুন প্রস্তাবনার মধ্যে আগুনমুখা নদী পড়েনি।

জানা গেছে, পটুয়াখালী জেলাধীন গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার মধ্যে প্রবহমান আগুনমুখা নদীতে প্রায় দেড় মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর পেছনে কাজ করছে প্রভাবশালী একটি চক্র। সকালে রাঙ্গাবালীর অংশে তো রাতে গালাচিপার অংশে বালু উত্তোলন করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে ব্যবহৃত হয় ৫-৮টা ড্রেজার মেশিন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমি এক দিন গিয়েছিলাম। যেয়ে দেখছি রাঙ্গাবালীর সীমানায়। ইউএনও রাঙ্গাবালীকে বলেছি। জানতে পারলাম রাতে নাকি আমার এখানে বসে। অভিযানে যাব। যদি পাই, শাস্তি পেয়ে যাবে।’

স্থানীয়রা বলেছেন, দিন রাত মিলিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। এর ফলে কৃষি জমি ও নদী ভাঙনের মাত্রা আরো বেড়ে যাবে। এ ছাড়াও নদীর যে অংশে বালু তোলা হচ্ছে সেখানেও দীর্ঘ একটি চর জেগেছে। যেখানে বন বিভাগের ম্যানগ্রোভ নতুন বাগান করা হয়েছে। অবৈধ এ বালু সিন্ডিকেট বন্ধ করা না হলে আমরা উভয়ই ক্ষতির মধ্যে পড়ব। কিন্তু উপকৃত হচ্ছে অসাধু কিছু প্রভাবশালী মানুষ।

রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু বলেন, বালু উত্তোলন করলে বাগানের ক্ষতি হবে। কিন্তু বালু উত্তোলনে আমরা বাধা দিতে পারব না। এ বিষয়ে ইউএনও স্যারকে জানাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি, অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান বলেন, আমরা ব্যবস্থা নিবো।

 




চট্টগ্রামে ইউসিবি ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

বরিশাল  অফিস:: চট্টগ্রাম নগরের আমতল এলাকায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় নগরের রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) জুবিলী রোড শাখা অফিসে এ দুর্ঘটনা ঘটে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাতটার দিকে রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।

ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আছেন।’