গলাচিপায় শ্রদ্ধায় বঙ্গবন্ধুর জন্ম-বার্ষিকী ও জাতীয়

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় বিন¤্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জন্ম- বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১শত ৪তম শুভ জন্ম-বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর আলোকে দিবসের সূচনায় উপজেলা প্রশাসন চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বাহিনী, পৌরসভা, প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত, র্যালি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের জনপ্রিয় নেতা মু. শাহিন।
আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভ‚মি মো. নাছিম রেজা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খান, আ’লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ত্যাগী নেতা সরদার মু. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সুমসুদ্দিন সানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা প্রকৌশলী
মো. জাহাঙ্গীর আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশু কিশোরদের নিয়ে কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করেন এবং রচনা ও চিত্রাঙ্কণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এছাড়া উপজেলা আ’লীগ বিভিন্ন কর্মসূচী সহ আলোচনা ও শিশুদের নানা প্রোগ্রাম পালন করে।














