বরিশালে লঞ্চ থেকে তরুণীর নদীতে ঝাঁপ

বরিশাল অফিস:: বরিশাল-ঢাকা রুটের এমভি মানামী লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বরিশাল নৌবন্দরে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ ও ঘাটে থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, এক তরুণ ও এক তরুণী লঞ্চের নিচতলার সম্মুখভাগে দাঁড়িয়ে কথা বলছিল। তারা দুজনে ঝগড়াও করেছেন। কথা কাটাকাটির একপর্যায়ে তরুণ ওই তরুণীকে চড় দেন। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।




টিভিতে আজকের খেলার সূচি 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ক্রীড়াঙ্গনে আজ (বুধবার) তেমন ব্যস্ততা নেই। এদিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে সান মারিনো–সেন্ট কিটসের। রাতে আইপিএলের বিগত ১৬ আসর নিয়ে আয়োজিত অনুষ্ঠান দেখা যাবে।



গাজায় নিহত আরও প্রায় ১০০, প্রাণহানি বেড়ে ৩১৮১৯

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩১ হাজার হাজার ৮০০ জন।



১৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

whatsapp sharing button
চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশের ১৬ জেলায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করবে কানাডা

চন্দ্রদীপ ডেস্ক : ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করবে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। এর এক দিন আগে ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করার ওপর কানাডার পার্লামেন্ট বাধ্যতামূলক নয়, এমন একটি প্রস্তাব পাস করে।

টরেন্টো স্টারকে জলি বলেন, ‘এটা বাস্তব বিষয়।’ তিনি ইঙ্গিত দেন যে এই পদক্ষেপ কেবল প্রতীকিই হবে না।
ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার সঙ্ঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার আহ্বানের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে এই ভোটাভুটি হয়। কানাডা সরকারও দ্বিরাষ্ট্র সমাধান চায়।

মূল প্রস্তাবটি উত্থাপন করেছিল মাইনরিটি বামপন্থী নিউ ডেমোক্র্যাটসরা। তারা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছিল। কিন্তু তারা এখন মনে করছে যে ট্রুডো গাজায় ইসরাইল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করছে না।

গত সপ্তাহে কানাডা জানিয়েছিল, তারা ইসরাইলে জানুয়ারি থেকে অ-প্রাণঘাতী সামরিক রফতানি বন্ধ করে দিয়েছে। ট্রুডো ইসরাইলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি জোরালোভাবে ঘোষণা করলেও গাজায় সামরিক হামলার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে সমালোচনামূলক ভূমিকা গ্রহণ করেছেন।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইয়েল কাটজ অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্তের জন্য কানাডার সমালোচনা করেছেন।

কানাডার পার্লামেন্টে আনা মূল প্রস্তাবে ইসরাইলে সকল ধরনের সামরিক পণ্য ও প্রযুক্তি রফতানি বন্ধ, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে অবৈধ অস্ত্র হস্তান্তর বন্ধ করা এবং ৭ অক্টোবর হামাসের হাতে আটক সকল বন্দীর মুক্তির আহ্বান জানানো হয়েছি।

প্রস্তাবে কানাডাকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করার আহ্বানও জানানো হয়েছিল। তবে পরে নেপথ্য আলোচনায় দ্বি-রাষ্ট্র সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

সূত্র : টাইমস অব ইসরাইল




শিক্ষা সবার জন্য নমুনা!

পটুয়াখালী প্রতিনিধি : আমেনা ছয় সন্তানের জননী। শিক্ষা গ্রহণের সুযোগ না পেলেও ছেলে-মেয়েদেরকে শিক্ষিত করার স্বপ্ন ছিল। গ্রামে স্কুল না থাকায় ছেলে-মেয়েদেরকে লেখাপড়া শেখাতে পারেননি। তিন ছেলে আর তিন মেয়ে নিরক্ষর। বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী। রাঙ্গাবালীর বিচ্ছিন্ন দ্বীপ কাশেম চরের বাসিন্দা আমেনা বেগম। স্বামী আজাদ জেলে। সাগরের মোহনায় জাল ফেলে যা পান, তা দিয়েই চলে সংসার। চরে স্কুল না থাকায় আমেনা সন্তানকে লেখাপড়া শেখাতে পারেননি। মেয়ে আইরিন, আলভী ও মনিকে বিয়ে দিয়েছেন। ছেলে রাফিক গার্মেন্টসে চাকরি করে। ছেলে শাকিল ও শাহিন বাবার সাথে মাছ ধরায় ব্যস্ত। ‘লেখাপড়া শিখতে পারি নাই, সন্তানদের লেখাপড়া শেখানোর আশা ছিল।’ স্কুল না থাকায় ছেলে-মেয়েকে লেখাপড়া শেখাতে না পারায় আক্ষেপ।

ওই চরের বসবাসকারী সব পরিবারেই এই আক্ষেপ রয়েছে। চরে ৬০০ লোকের বাস থাকলেও প্রাথমিক বিদ্যালয় বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ছেলেমেয়েরা নিরক্ষর।

চরের বাসিন্দা রফিক সরদার জানান, তার দুই ছেলে ও এক মেয়ে। গ্রামে স্কুল না থাকায় ছেলে-মেয়েকে শিক্ষার সুযোগ দিতে পারেননি। ছেলেরা তার সাথে নদীতে মাছ ধরে আয়ে সহযোগিতা করছে।

রেজাউল হাওলাদারের তিন ছেলে। এদের মধ্যে দুই ছেলেকে শিক্ষিত করতে না পারলেও ছোট ছেলে দ্বীন ইসলামকে অন্য চরের প্রাইমারি স্কুলে পাঠাচ্ছেন। এখন তৃতীয় শ্রেণীর ছাত্র। নদী পার হয়েই পাঁচ কিলোমিটার দূরের স্কুলটিতে যেতে হয় ইসলামকে। তাই নিয়মিত যেতে পারে না। বর্ষা মৌসুম এলে খেয়া চলাচল বন্ধ থাকায় বছরের প্রায় ছয় মাস স্কুলে যাওয়া হয় না দ্বীন ইসলামের। রেজাউলেরও আক্ষেপ চরে স্কুল থাকলে সব ছেলে-মেয়ে লেখাপড়ার সুযোগ পেত। তিনি জানান, সরকারের প্রকল্পের মাধ্যমে রঙিন টিনের ঘর পেয়েছেন। কিন্তু সন্তানদের লেখাপড়া শিখানোর স্বপ্ন রঙিন হয়নি।

গ্রামের বাসিন্দা নূর হোসেন জানান, এই চরে প্রায় ৭০০ লোকের বসবাস। ৬০ পরিবারকে সরকারের আশ্রয়ণ প্রকল্পের রঙিন টিনের ঘর দেয়া হয়েছে। এ ধরনের ঘর পেয়ে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। ‘এই চরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হলে সন্তানকে লেখাপড়া শেখাতে পারতাম।’ এই চরের দু’চারজন শিশু অন্য চরে লেখাপড়া করছে। তারা না ফেরা পর্যন্ত দুশ্চিন্তায় থাকতে হয়। তিনি বলেন, এই চরের শতাধিক স্কুলে গমনোপযোগী শিশু রয়েছে। অবিলম্বে এই চরে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ বলেন, ‘চর কাশেম বিচ্ছিন্ন দ্বীপ। অফিস থেকে তথ্য পাঠানো হয়েছে। নতুন স্কুল করার ব্যাপারে সরকারের বিধিমালা আছে। পর্যায়ক্রমে কাজটি সম্পন্ন হবে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন জানান, ‘আমরা উপজেলা থেকে ওই চরে আবাসনের ব্যবস্থা করে দিয়েছি। উপজেলা থেকে চরটি বিচ্ছিন্ন থাকায় শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করে সর্বশেষ আপডেট জানাব।’




রাঙ্গাবালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে মৎস্য ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদী পাড়ে চাল বিতরণের সময় এই অনিয়ম করা হয়।
এর আগে  রোববার চরবেষ্টিত এলাকায় মৎস্য ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অভিযোগ রয়েছে ইউএনও’র সামনেই ৮০ কেজির চাল ৭৫  কেজি করে বিতরণ করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্কাস। এ ছাড়াও নানাবিধ খরচের কথা বলে মাস্টার  রোলের ৩ হাজার ২৮ জেলে  থেকে ৫শ’ থেকে ১ হাজার করে টাকা উত্তোলন করেন স্ব স্ব ওয়ার্ডের মেম্বার ও প্যানেল  চেয়ারম্যান।

জানা যায়, জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহের জন্য দুই মাসে ৮০  কেজি করে চাল বিতরণ করা হবে। সেক্ষেত্রে চরমোন্তাজ ইউনিয়নে ৩ হাজার ২৮ জেলের অনুকূলে ২৪২ দশমিক ২৪০ টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু নিয়মানুযায়ী সে পথে না হেঁটে চাল বিতরণের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতাদের ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে চাল বিতরণ করা হয়।

সরজমিন দেখা যায়, পরিদর্শক (ট্যাগ অফিসার) ছাড়াই চাল বিতরণ করছেন প্যানেল চেয়ারম্যান। নিয়মানুযায়ী মাস্টার রোলে কার্ডধারী জেলে স্বাক্ষর অথবা আঙ্গুলের ছাপ প্রদান করে ৮০  কেজি চাল বুঝিয়ে দেয়ার কথা থাকলেও সেই নিয়মের তোয়াক্কা না করে নিজেদের তৈরিকৃত  টোকেন বা হাতে লেখা স্লিপের মাধ্যমে চাল দিচ্ছেন প্যানেল  চেয়ারম্যান ও মেম্বাররা।

মাস্টার  রোলে একজন ব্যক্তিকে দিয়ে একাধিক আঙ্গুলের ছাপ রেখে যে যার মতো করে চাল বিতরণের নামে হরিলুট করছেন। এর ফলে চাল পাননি প্রকৃত অনেক  জেলে।

এ ছাড়াও এদিন চাল আনতে গিয়ে স্থানীয় নেতাদের হামলার শিকার হয়েছেন জেলে কার্ডধারী  মো. খলিল নামের এক জেলে। তিনি ওই ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের বাসিন্দা।

চাল দেয়ায় অনিয়মের কথা রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে অবহিত করলেও যথাসময়ে ব্যবস্থা নিতে দেখা যায়নি।

জেলেরা জানায়, চাল দেয়ার কথা বলে কার্ডপ্রতি ৫০০-১০০০ করে টাকা নিয়েছে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। যারা টাকা দেয়নি তাদের চাল দেয়া হয়নি। আমরা ৭৫ কেজি করে চাল পাইছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জেলে বলেন, ‘চাল দিবে ৮০ কেজি এজন্য ৫০০ টাকা খরচ দিছি। কিন্তু এহন দেহি চাল দিছে ৬০  কেজি।  বিষয়টি মৎস্য অফিসের স্যারকে বলছি, তিনি বলেছেন, আরও চাল ও ওই ৫০০ টাকা এনে দেবে।

তবে প্রকাশ্যে এসব অনিয়মের বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন জেলেরা।

আরেক জেলে জানান, তার কাছ থেকে খরচ বাবদ ১০০০ টাকা নিয়েছেন মেম্বার। কিন্তু চাল দিয়েছেন মাত্র ৫০  কেজি।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে  চেয়ারম্যান মো. আক্কাস জানান, ‘৭৫ কেজি করে চাল দিতেছি’। ৬০ কেজি করে চাল দেয়া হয় কেন? প্রশ্নোত্তরে তিনি বলেন, ‘তবে হয়কি একজন ওই তালিকায় নাম নেই কিন্তু এমন কায়দায় আউরা (বায়না) দেয় গরিব মানুষ তখন আর করার নাই কিছু হেরপর হয়তো  মেম্বাররা ওই ৬০ কেজি করে কিছু চাল দিতে পারে।’  তবে টাকা নেয়ার কথা তিনি জানেন না বলে জানান। পরিবহন খরচের জন্য ৫ কেজি করে চাল কম দেয়া হচ্ছে বলে তিনি জানান।

এদিকে চরমোন্তাজ ইউনিয়নের নিয়মিত  চেয়ারম্যান একে শামসুদ্দিন আবু মিয়া অসুস্থতাজনিত কারণে ছুটিতে আছেন বলে জানা যায়।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি দেখছি বলে জানান।




এবার শিলাবৃষ্টির আভাস, সঙ্গে ২ নম্বর সতর্ক সংকেত

চন্দ্রদীপ ডেস্ক: দেশের চার অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়—টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রথম তামিম, দ্বিতীয় হাবিবুল্লাহ

চন্দ্রদীপ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে ফলাফল প্রকাশের নোটিশ প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা দেওয়া হয়েছে এবং মেধাতালিকা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ বণ্টন করা হয়েছে। এর মধ্যে মেধাক্রম মেনে মোট ১ হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আদনান আহমেদ তামিম, তার ভর্তি পরীক্ষার রোল ছিল ৫২৭০৭। দ্বিতীয় হয়েছেন হাবিবুল্লাহ খান, তিনিও নটরডেমের ছাত্র, রোল ৫২৮৮০। অন্যদিকে তৃতীয় হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র সুদীপ্ত পোদ্দার, রোল ৫০৯৬৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা এবং বিজ্ঞপ্তিতে নির্দেশিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্মে তথ্য পূরণ করবেন। দ্বিতীয় ধাপে ভর্তির ফি প্রদান করবেন। এ বছর প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি ফি ৭ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্থাপত্য বিভাগের ভর্তি ফি ৭ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় ধাপে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি-এর রশিদ জমা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২৭ মার্চ স্থাপত্য বিভাগে নির্বাচিত শিক্ষার্থীরা সনদ ও  দলিলাদি যাছাই এবং জমাদান, স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র গ্রহণ এবং ভর্তি ফি প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিত করবেন। এছাড়া প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে নির্বাচিত শিক্ষার্থীরা ২৭ ও ২৮ মার্চ একই প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করবেন।

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কমিটিসমূহের সভাপতি অধ্যাপক ড. জীবন পোদ্দার বলেছেন, আগামী মে মাসের শেষ সপ্তাহ থেকে নতুন বর্ষের শ্রেণি কার্যক্রম চালু হবে।




দুমকিতে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর দুমকিতে চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই কর্মকর্তা। প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়ড়া গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শামিম মৃধা, রুহুল আমীন গাজী, নাজমা আক্তারসহ অনেকে বলেন, সরকারি খালের ওপর কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিনের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে পথ অবরুদ্ধ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. কামরুজ্জামান ও তার ভাই একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। এই খালের ওপরে চলাচলের জন্য একটি সাঁকো ছিল, পরবর্তীতে বাঁধ নির্মাণ করা হয়।

তারা বলেন, বাঁধ নির্মাণে পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন এসে একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে কালভার্ট নির্মাণের কাজ শুরু হলে চলাচলের পথে কামরুজ্জামান ও সাইফুল ইসলাম গং কাঁটাতারের বেড়া দিয়ে পথ অবরুদ্ধ করে দেয়।

তারা আরও বলেন, এই পথ দিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে চলাচল করত এবং গরু-ছাগল আনা-নেওয়াসহ বিভিন্ন কাজে উভয়পাড়ে যাতায়াত করতেন।

সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মৃধা বলেন, জনচলাচলের পথে প্রকৌশলী সাইফুল ইসলাম ও কামরুজ্জামানের কাঁটাতারের বেড়া দেওয়া অশোভনীয়। এতে চলাচলের বিঘ্ন ঘটেছে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত কামরুজ্জামান বলেন, আমরা পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দিয়েছি। সরকারি জায়গায় বেড়া দেইনি। এটা কোনো সরকারি পথও নয়।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিন গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।