সদর উপজেলাবাসীর সুখে দুঃখের সাথি হতে চাই : এসএম জাকির



চন্দ্রদীপ ডেস্ক : রাজধানীর ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে লাগা আগুন আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী ও পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টায় এই আগুন লাগে।
ভোর সাড়ে পাঁচটায় ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার অগ্নিকাণ্ড সম্পর্কে জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। ধীরে ধীরে ইউনিট বেড়ে দশটা করা হয়েছে।
কাপড়ের গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। কাছাকাছি কোথাও পানির উৎস না থাকায় পানি-স্বল্পতার কথা জানিয়েছে সংস্থাটি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপন করা সম্ভব হয়নি।

প্রায় ৫ মিনিটের ওই ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলী। জানিয়েছেন, করোনা মহামারীর সময়ে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি।
এদিকে বুবলীর সেই ভিডিওর পরেই ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও বুবলীর নাম নেননি তিনি, তবে পরোক্ষভাবেই তাকে নিশানায় রেখেছেন এই অভিনেত্রী।
পরীমণির দাবি, বুবলীর প্রকাশিত সেই ভিডিওটি তাকে ‘কপি’ করেই বানানো! কেন এমনটা মনে করছেন পরী, সেই কারণটাও স্পষ্ট।
মাসখানেক আগেই ছিল পরীমণির ছেলে পূণ্যর জন্মদিন। ছেলের জন্মদিনে তাকে নিয়ে একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। পরী মনে করছেন, তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলী।
নিজের স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’
বুবলী ছেলেকে নিয়ে বুধবার দিবাগত রাত দেড়টায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন। ঠিক তার এক ঘণ্টা পর রাত তিনটা নাগাদ পরীমণি স্ট্যাটাসটা দিয়েছেন। ফলে ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি, পরী কাকে ইঙ্গিত করেছেন।
এদিকে বুবলীও থেমে থাকেননি। পরীমণির সেই স্ট্যাটাসের পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনিও পাল্টা জবাব দিয়েছেন। অপর এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে।
বুবলী আরও লেখেন, তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচ গুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২-১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি। তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারো হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট , ঘর গোছানো ,খাওয়ানো সব কিছু স্বাভাবিক কিন্তু আর কারো এরকম হয়না। তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবেনা। তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবেনা। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে।
এদিকে দুই নায়িকার ফেসবুকে কাঁদা ছোড়াছুড়ি ভক্তরাও ভালোভাবে নেননি। কেউ তাদের একজনের পক্ষ নিয়ে অন্যজনকে কথা শুনিয়েছেন। কেউ আবার দুজনকেই বিষয়টা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ক্রিকেট
সিলেট টেস্ট–১ম দিন
বাংলাদেশ–শ্রীলঙ্কা
সকাল ১০টা, টি স্পোর্টস ও গাজী টিভি
আইপিএল
চেন্নাই সুপার কিংস – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রাত ৮ টা৩০ মি., টি স্পোর্টস
ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
নরওয়ে–চেক প্রজাতন্ত্র
রাত ১১টা, সনি স্পোর্টস ২
আর্মেনিয়া–কসোভো
রাত ১১টা, সনি স্পোর্টস ৫
নেদারল্যান্ডস–স্কটল্যান্ড
রাত ১টা ৪৫ মি., সনি স্পোর্টস ২
স্পেন–কলম্বিয়া
রাত ২টা, সনি স্পোর্টস

বৃহস্পতিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের প্রথম ১০ দিন, অর্থাৎ ১১ মার্চ ভোর থেকে ২১ মার্চ সন্ধ্যা পর্যন্ত উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন মোট ৮৭৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৪২৮ জন।
বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তাই নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন হামাস যোদ্ধা— তা এখনও স্পষ্ট নয়।
রমজানের প্রথম দশ দিনে দৈনিক হিসেবে গাজায় সবচেয়ে বেশি নিহত ও আহতের ঘটনা ঘটেছে গত ১৪ মার্চ বৃহস্পতিবার। এ দিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট নিহত হয়েছেন ১৪৯ জন এবং আহত হয়েছেন ৩০০ জন।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, রমজানের দ্বিতীয় সপ্তাহে গাজার আল শিয়া হাসপাতালে অভিযান চালিয়ে ৯০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তবে রমজানের প্রথম ১০ দিনে হতাহত ফিলিস্তিনিদের যে পরিসংখ্যান উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় পেশ করেছে, তাতে আল-শিফা অভিযানে নিহতদের অন্তর্ভুক্ত করা হয়নি।
বৃহস্পতিবার পৃথক এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, রমজানের গত ১০ দিনে গাজায় অভিযান চালানোর সময় নিহত হয়েছেন ৩ ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ২২ জন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট ২৫১ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন ১ হাজার ৪৯৬ জন।
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে এক হাজারেরও বেশি হামাস যোদ্ধা। অভূতপূর্ব এই হামলার পর ওই দিনই গাজায় অভিযান শুরু করে আইডিএফ। সেই অভিযান এখনও পুরোদমে চলছে।

খোকন আহম্মেদ হীরা,বরিশাল :: ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উড়ে গেছে হানিফ পরিবহনের একটি বাসের ছাদ। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত ও বাসের আটজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
খবরপেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

আহতরা হলেন- পিরোজপুরের স্বরূপকাঠী এলাকার বাসিন্দা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ দেলোয়ার হোসেন, একই জেলার আব্দুল আউয়াল, উজিরপুর উপজেলার বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন এলাকার নারী পুলিশ কনষ্টবল উজিরপুর উপজেলার বাসিন্দা নিপা আক্তার, একই উপজেলার অনিমেষ, দশমিনা উপজেলার বাবলু হোসেন, আমতলী উপজেলার মশিউর রহমান, শরিয়তপুরের ঘোষাইরহাট এলাকার বাসিন্দা ও বরিশালের অপসোনিন কোম্পানীর কর্মকর্তা নাসির উদ্দীন, একই কোম্পানীর কর্মকর্তা ও ঝালকাঠীর বাসিন্দা মশিউর রহমান।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন গুরুত্বর আহত আটজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিহতের নাম ও পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

দূর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকা অতিক্রমকালে হানিফ পরিবহনের বাসটি ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে মুহুর্তের মধ্যে বাসের ছাদ উড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুত্বর আহত আটজন যাত্রীকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, হতাহতদের উদ্ধারের পর দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী দশমিনা উপজেলায় সন্তানের জন্মনিবন্ধন না করায় বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দজাফর ৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো. সহিদুল ইসলাম, গ্রাম পুলিশ সদস্য শাখাওয়াত হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, তিন মাস আগে হুমায়রার জন্ম হয়। গ্রাম পুলিশ বারবার বাড়িতে গিয়ে জন্ম নিবন্ধনের কথা বললেও কোনো গুরুত্ব দেয়নি। তাই সামাজিক সচেতনতায় প্রাথমিকভাবে হুমায়রার বাবা মো. হাসান পালোয়ানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে পাঁচশত টাকা জরিমানা করা হয়।

চন্দ্রদীপ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে।
ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা ঘটেছে।

বরিশাল অফিস:: বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের নদীবন্দর এলাকা ও সোনামিয়ার পোল বাজার, রায়পাশা-কড়াপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন ও মুহাম্মদ মারজানুর রহমান।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে পাঁচটি মামলায় পাঁচ ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-৮ এর তিনটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর ধুলাধসার ইউনিয়ন গঙ্গামতি এলাকায় আজ ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
“করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ” এই স্লোগানকে সামনে রেখে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্লানেট ইনিশিয়েটিভ, আমরা কলাপাড়াবাসী সংগঠনের আয়োজনে সকাল ১১টায় গঙ্গামতি এলাকায় উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় বক্তব্য দিয়েছেন ধোলাই মার্কেট ব্যবসায়ী মৎস্য সমিতির সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, আমরা কলাপাড়াবাসি সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, ওয়াটারকিপার্স বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি সহ অনেকে।
বক্তারা বলেন, এই উপকূলীয় বনাঞ্চল আমাদেরকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে প্রাথমিকভাবে রক্ষা করাসহ প্রাকৃতিক ঝড়-বন্যা প্রতিরোধ করে। এই বনাঞ্চল উপকূলীয় এলাকায় সবুজ দেয়াল হিসেবে কাজ করে। তাই আমরা বনাঞ্চল রক্ষায় কাজ করে যাচ্ছি, এই উপকূলীয় অঞ্চলের মানুষ ঝড় বন্যায় সবসময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই আমাদের সবুজ বেষ্টনী রক্ষা করার পাশাপাশি নতুন করে গাছ রোপন করা খুবই জরুরী কিন্তু বনদস্যদের কারণে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে এই সবুজ দেয়াল।