পটুয়াখালীতে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

বরিশাল অফিস::পটুয়াখালীর বাউফলে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে জালাল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেলে মহাখালী জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাতে তার মরদেহ বাউফলের নিজ বাড়িতে পৌঁছায়।

জানা যায়, গত ৩ মার্চ বাউফল পৌর শহরের শের-ই-বাংলা সড়কের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কাজ করছিলেন জালাল হাওলাদার। এ সময় একটি কুকুর এসে তাকে কামড় দেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিকভাবে ভ্যাকসিন দিয়ে বরিশাল শের- ই-বাংলা মেডিকেল কলেজে রেফার্ড করেন।

শেবাচিম কর্তৃপক্ষ রোগীর অবনতি দেখে, ঢাকায় জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মার্চ) বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যক্তিকে আজ দুপুর ২টায় নিজ বাড়িতে দাফন করা হয়।

এদিকে বাউফল পৌর শহরে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিনেশন করা এবং মানুষকে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর দাবি তাদের। আর এই একই কুকুর স্থানীয় আরও কয়েকজন ব্যক্তিকে আক্রমণ করেছিল। তাদের চিহ্নিত করে সুচিকিৎসার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, কুকুরের আক্রমণে একজনের মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। ওই কুকুরগুলোকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে এবং জলাতঙ্ক সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।




ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলের কারাদণ্ড

বরিশাল অফিস:: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ১১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান প্রত্যেক জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দেন। ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেঘনা ও তেতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল মাসে ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মৎস্য আহরণ কার্যক্রম বন্ধের অংশ হিসাবে মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে তেতুলিয়ার নদী থেকে ১১ জন জেলেকে আটক করা হয়। এ সময় প্রায় ৪০০০ মিটার জাল জব্দ করা হয়। পরে প্রত্যেক জেলেকে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে ভোলা সদর থানা ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।




পটুয়াখালীতে গ্রাহকদের টাকা ‘আত্মসাৎ’, এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি : 

পটুয়াখালীতে গ্রাহকদের ঋণ দেওয়ার কথা বলে সাড়ে ১২ লাখ টাকা হাতিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) পা‌লিয়ে যাওয়া ক্রেডিট অফিসার কাওসার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মার্চ) দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি মো. জসিম এ তথ্য জানান। এদিকে কাওসার আলীর গ্রেপ্তারের খবরে থানায় ছুটে আসেন প্রতারিত মানুষেরা।

এ সময় তারা তাদের অর্থ উদ্ধারের পাশাপাশি প্রতারকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ওসি মো. জসিম বলেন,  গত ৮ মার্চ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নামে এই প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজন ছিল।

এ সময় শারীরিক অসুস্থতার অজুহাতে ক্রেডিট অফিসার কাওসার আলী কুয়াকাটা না গিয়ে অফিস কার্যালয়ে অবস্থান করেন। পরে তিনি ১৩টি সমিতির ৮৩ জন সদস্যদের ঋণ আবেদনের গচ্ছিত জামানতের সাড়ে ১২ লাখ টাকা ও একটি হিরো ব্রান্ডের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

এ ঘটনা জানাজানি হলে সংস্থাটির সদস্যরা অফিসের সামনে এসে হট্টগোল করেন। নিজেদের আমানত হারিয়ে দিশেহারা হয়ে পরেন খেটে খাওয়া মানুষ।

পরে অভিযুক্ত ক্রেডিট অফিসার কাওসার আলীর অফিসিয়াল জামিনদার আশরাফুল ইসলামের যোগাযোগ করলে, তিনি চুরির ঘটনা স্বীকার করে টাকা ও মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা জানান। তবে কয়দিন পর উভয় আত্মগোপনে চলে যায়। পরে গত ১৭ মার্চ উক্ত ঘটনায় সদর থানায় দুজনকে আসামি করে রিকের শাখা ব্যবস্থাপক মিরাজ শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ও নওগাঁ পুলিশের সহযোগিতায় সাপাহার থানার এরেন্দা এলাকা থেকে মূল আসামি কাওসার আলীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মো. জসীম।




২৮০ রানে শেষ শ্রীলঙ্কা

চন্দ্রদীপ ডেস্ক : টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্তের প্রতিদানও দিয়েছিল টাইগার পেসাররা। প্রথম সেশনে ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছিল খালেদ-শরিফুলরা। তবে এরপর ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন অভিষিক্ত নাহিদ রানা। তার তিন উইকেট শিকারে ২৮০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই নিশান মাধুশঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন দিমুথ করুণারত্নে।

৩৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ১৭ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চাপে ফেলে দেন খালেদ ও শরিফুল।

এরপর শূন্য রানে ক্যাচ তুলে দেন কামিন্দু মেন্ডিস। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। জীবন পেয়ে ধানাঞ্জায়াকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন কামিন্দু। ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।

আক্রমণাত্নক ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। ধানাঞ্জায়াকে সঙ্গে নিয়ে ২০২ রানের জুটি গড়েন কামিন্দু। তবে দলীয় ২৫৯ রানে ১২৭ বলে ১০২ রান করে আউট হন কামিন্দু। তাকে আউট করেন অভিষিক্ত পেসার নাহিদ রানা।

কামিন্দুর বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন ধানাঞ্জায়া। সেঞ্চুরির পরই তাকে সাজঘরে ফেরান রানা। দলীয় ২৬৪ রানে ১৩১ বলে ১০২ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক।

এরপর দ্রুতই আরও তিন উইকেট তুলে নিয়ে লঙ্কানদের অলআউট করে বাংলাদেশ। ৬৮ ওভারে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে খালেদ ও রানা নেন ৩টি করে উইকেট।




কলাপাড়া ইউএনওর বদলিতে কান্নার রোল

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের বদলী জনিত বিদায়ে বিষন্নতা ছড়িয়ে পড়েছে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে। ইউএনও’র বদলীর তথ্য জানাজানির পর নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সহ সকল শ্রেনী পেশার মানুষ এ বদলী স্থগিত করার দাবী জানান।

মাত্র ১ বছর ১ মাসে ভালোবাসার বিনা সুতোয় বেধেছেন উপজেলার সাধারণ মানুষদের। তার এ বদলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিব্যক্তি মত প্রকাশ করেছেন।

কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে কান্না জুড়ে দেন উপজেলা কম্পাউন্ডে এসে। গত দুই দিন ধরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিষন্ন মনে এসে ভিড় করে ইউএনও’র সরকারী বাসভবন ও সহ অফিসে। তাদের চোখের অশ্রু দেখে ইউএনও জাহাঙ্গীর হোসেনের চোখ ভিজতে দেখা গেছে।

এর আগে গত ১৮ মার্চ ২০২৪ বরিশাল বিভাগীয় কমিশনার মো: শওকত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনকে বরিশালের হিজলা ইউএনও হিসেবে বদলী করা হয়। বর্তমাসে কলাপাড়া উপজেলায় ইউএনও হিসেবে যোগ দেন মো: রবিউল ইসলাম রবি।

গত ২৮ ফেব্রুয়ারী ২০২৩ পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনও হিসেবে যোগ দেন মো: জাহাঙ্গীর হোসেন। যোগদানের পর থেকে অসহায়দের সহায়, কন্যা দ্বায়গ্রস্থ পিতার ভরসা, দরিদ্র শিক্ষার্থীর ফরম ফিলাপ সহ বইয়ের যোগানদাতা, কৃষকের কৃষি চাষাবাদে জলাবদ্ধতা নিরসনকারী, দুরারোগ্য অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তাকারী, ভিটে মাটি হারা বাস্তুহারাদের আশ্রয়স্থল সহ গনমাধ্যমকর্মীদের কাছে সাংবাদিক বান্ধব ইউএনও হয়ে ওঠেন অল্প ক’দিনেই।

 




পটুয়াখালীতে বিশ্ব পানি দিবস পাললিত

পটুয়াখালী প্রতিনিধি:

 ‘শান্তির জন্য পানির ব্যবহার’ এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে ২২ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হাসান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন সুবিধাভোগী এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পানির অপর নাম জীবন, সেই জীবনকেই আমরা বিভিন্ন উপায়ে অপচয় করছি। ইতোমধ্যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। আমরা নিরাপদ পানযোগ্য পানির সংকটে ভুগছি। তাই নিরাপদ পানির যোগান ও অপচয় রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

 




চর বিজয়ে বনায়ন করছে বন বিভাগ

পটুয়াখালী প্রতিনিধি :

বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দ্বীপ ‘চর বিজয়’। চারদিকে অথই জলরাশি, আর শুধু ধু ধু বালু। সারা দিন চেনা-অচেনা পাখির কলকাকলিতে মুখরিত থাকে এ দ্বীপ। সৈকতে অগণিত লাল কাঁকড়া ঘুরে বেড়ায়। এই চরে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি। চরটিতে ঝাউ ও ম্যানগ্রোভ বনায়নের কাজ শুরু করেছে বন বিভাগ। পশুপাখির অভয়ারণ্য গড়ে তোলার জন্য পুরো চরটিতে বনায়নের পরিকল্পনা রয়েছে বন বিভাগের।

বন বিভাগ সূত্র জানায়, পটুয়াখালীর কুয়াকাটার বন বিভাগের জাতীয় উদ্যান থেকে দক্ষিণ-পূর্ব কোণে ১৪ কিলোমিটার দূরে গভীর সাগরে জেগে ওঠা মনোমুগ্ধকর এক দ্বীপ চর ‘বিজয়’। ২০১৭ সালের ডিসেম্বর মাসে এই চরটির দেখা পাওয়ায় এই নামকরণ করা হয়। প্রায় ২ হাজার ৫৭৩ একর আয়তনের এই দ্বীপের আকৃতি কিছুটা ডিমের মতো। বর্ষার ছয় মাস পানিতে চর বিজয়ের অর্ধেক এলাকা ডুবে থাকে। আবার শীতের মৌসুমে ধু ধু বালুচর। জনবসতিহীন দ্বীপজুড়েই লাল কাঁকড়া ও নানা প্রজাতির পরিযায়ী পাখির অভয়াশ্রম।

কুয়াকাটায় বন বিভাগের তিন হাজার একরের জাতীয় উদ্যান ভাঙনের কবলে পড়লেও সাগর বুকে নতুন করে জেগে ওঠা চর বিজয় টিকে আছে। একে নিয়ে নতুন করে পরিকল্পনা নিতে শুরু করে বন বিভাগ। এরই মধ্যে তারা ঝাউ, কেওড়া ও চরের কর্দমাক্ত এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির লক্ষ্যে গাছের চারা রোপণ শুরু করেছে।

মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ২০২৩-২৪ অর্থবছরে বন বিভাগ চর বিজয়ে ৮০ হেক্টর ঝাউবাগান ও ২০ হেক্টর ম্যানগ্রোভ বাগান করেছে। পর্যায়ক্রমে চর বিজয় ম্যানগ্রোভ বনাঞ্চলের আওতায় আনা হবে।

পর্যটনসংশ্লিষ্ট সংগঠন কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, ‘প্রতিদিনই পর্যটকেরা ট্রলার-স্পিডবোটে চর বিজয় দেখতে যাচ্ছেন। তবে বনায়ন শুরু হয়েছে। বনের ছায়ায় অনেক সময় ধরে থাকতে পারবেন পর্যটকেরা। পর্যটকদেরও আগমন বাড়বে। আমরা মনে করি এই চরটি হবে দেশের “দ্বিতীয় সেন্ট মার্টিন”।’

উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, গাছপালা থাকলে চরটি থাকবে। পর্যটকেরাও পরিবেশ উপভোগ করতে পারবেন। পশুপাখির অভয়ারণ্য গড়ে উঠবে। বনায়নের মাধ্যমে চর বিজয়কে আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে।

আরো পড়ুন : দুমকিতে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

বিষ দিয়ে ‘কালোমাথা কাস্তেচরা’ মেরে ফেলার অভিযোগ




প্রধানশিক্ষিকাকে জুতা পেটার অভিযোগ

বরিশাল অফিস:: এডহক কমিটি গঠণকে কেন্দ্র করে জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকাকে ক্লাস চলাকালীন সময় টেনে হেচরে স্কুল মাঠে নিয়ে প্রকাশ্যে লাথি, কিল, ঘুষি ও জুতা পেটা করার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আকতার হোসেন বাবু ও তার সহযোগিদের হামলায় আহত প্রধানশিক্ষিকাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় বিমান বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগম অভিযোগ করে বলেন, অতিসম্প্রতি বিদ্যালয়ের এডহক কমিটি গঠণ হওয়ায় ক্ষিপ্ত হয় বাবু। এরপর থেকে সে আমাকে আক্রমন করার চেষ্টা করে আসছে। বাবুর বোন স্কুলের সহকারি শিক্ষিকা খুরশিদা বেগম বিভিন্ন সময়ে তার ভাইয়ের পক্ষালম্বন করে আমার সাথে বাগ্বিতন্ডায় লিপ্ত হয়। তিনি আরও বলেন, গত ২০ মার্চ স্কুল পরিদর্শনে ডিডি আসেন। তিনি চলে যাওয়ার পর খুরশিদা বেগম তার ভাইকে ফোন করে স্কুলে আনেন। তারা আমাকে ক্লাস থেকে টেনেহিচড়ে বিদ্যালয়ের মাঠে নিয়ে বেধম মারধর করে।

 

সহকারি শিক্ষিকা খুরশিদা বেগম বলেন, মারধরের কোন ঘটনা ঘটেনি। তবে আমার ভাই বিদ্যালয়ে আসার পর প্রধানশিক্ষিকা তার সাথে খারাপ ভাষায় কথা বলেন। এনিয়ে তাদের দুইজনের মধ্যে বাগ্বিতন্ডা হয়েছে। অভিযুক্ত আকতার হোসেন বাবু বলেন, মারধরের কোন ঘটনা ঘটেনি। তবে প্রধানশিক্ষিকার সাথে তুমুল বাগ্বিতন্ডা হয়েছে।




বাইডেনের ইফতার-ঈদের দাওয়াত বয়কটের পরিকল্পনা মুসলিম নেতাদের




অ্যাপলের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের