তুরস্কে সত্যিই কী নূহ নবীর সেই নৌকার সন্ধান?




ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী ১০ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা শুরু হয়েছে। এবার ঢাকা থেকে বর্হিগামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।



এমভি আবদুল্লাহতে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা

চন্দ্রদীপ ডেস্ক : সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিজস্ব নৌবাহিনী। অন্যদিকে নিজেদের ‘শক্ত’ অবস্থান জানান দিতে ফাঁকা গুলি ছুড়ছে জলদস্যুরা।

এ ছাড়া জাহাজের পাশে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে তারা। ইইউ জাহাজের উপস্থিতিতে বন্দি ২৩ নাবিকের ওপর কড়াকড়িও আরোপ করছে সশস্ত্র জলদস্যুরা। তবে এখনো পর্যন্ত সব নাবিক সুস্থ আছেন।

শুক্রবার (২২ মার্চ) রাতে জিম্মি এক নাবিকের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান নাবিক পরিবারের এক সদস্য।

তিনি বলেন, জাহাজে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সে জন্য পানি ব্যবহার নিয়ে বিপাকে পড়তে হচ্ছে নাবিকদের। ৩০ থেকে ৩৫ সশস্ত্র জলদস্যু জাহাজে সার্বক্ষণিক পাহারায় থাকছে। যুদ্ধজাহাজের উপস্থিতির পর থেকে জলদস্যুরা নাবিকদের ওপর নজরদারি বাড়িয়েছে। কেবিনে থাকতে দেওয়া হচ্ছে না তাদের। একটি টয়লেট ব্যবহার করতে হচ্ছে সবাইকে। খাবার নিয়েও কষ্টে আছেন নাবিকরা।

এদিকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জলদস্যুদের বিমান বিধ্বংসী বন্দুকের ছবি প্রকাশ করা হয়েছে। দ্য ডেইলি সোমালিয়া ও ভারতীয় বিমানবাহিনীর এক্স অ্যাকাউন্ট থেকে এই ছবি প্রকাশ করা হয়।

বিমান বিধ্বংসী অস্ত্রের ছবিটিতে দেখা যায়, কাপড় মুড়িয়ে সমুদ্রের দিকে তাক করে রাখা হয়েছে অস্ত্রটি।

অন্যদিকে উত্তর-পশ্চিম ভারত মহাসাগরের নিরাপত্তায় ইউরোপীয়ান নেভাল ফোর্স গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বাহিনীটি এমভি আবদুল্লাহর কাছে তাদের অবস্থানের তিনটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করে।

ইইউ নেভাল ফোর্সের সদস্যদের নজরদারির পাশাপাশি ওই আকাশসীমায় তাদের হেলিকপ্টারও টহল দিতে দেখা যায় ভিডিওতে। ইইউ নেভাল ফোর্স যুদ্ধজাহাজ মোতায়েন করলেও কোনো অভিযানের বিষয়ে জানায়নি।

সর্বশেষ অবস্থান অনুযায়ী জাহাজটি এখন সোমালিয়ার গদভজিরান উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে দস্যুরা।

গত ১২ মার্চ দুপুরে শিল্প গ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। বন্ধ করে দেওয়া হয় জাহাজের ইন্টারনেট সংযোগও। ছিনিয়ে নেওয়া হয় নাবিকদের কাছে থাকা মোবাইল, সঙ্গে থাকা ডলার।




মস্কো হামলা : নিহত বেড়ে ৬০




৭ দিনের রিমান্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

চন্দ্রদীপ ডেস্ক : আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালকে আজ শুক্রবার রাউস এভিনিউ আদালতে তোলা হলে ইডির ১০ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে বিচারক ২৮ মার্চ পর্যন্ত তাকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছে ইডি।

তবে তিনি কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন গ্রেপ্তার হননি।

কেজরিওয়ালকে গ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আম আদমি পাটি (আপ)। বৃহস্পতিবার রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করে তারা। শুক্রবার সকালেও এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কেজরিওয়ালের আইনজীবী।

কিন্তু পরে সে আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। 

এর আগে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে। রাত কাটে ইডি দপ্তরে। নিয়ম মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আদালতে হাজির করানো হয়।

 

শুক্রবার (২২ মার্চ) বিশেষ সিবিআই আদালতের বিচারক কাবেরি বাওয়েজার এজলাসে কেজরিওয়ালের মামলার শুনানি ছিল। ইডির পক্ষে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে যুক্তিতর্ক করেন। তিনি দাবি করেন, ‘আবগারি দুর্নীতির ‘কিংপিন’ হলেন কেজরিওয়াল।

ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতার সঙ্গে যোগসাজেশ করেই তিনি আবগারি নীতি তৈরির নির্দেশ দিয়েছিলেন। নতুন নীতি তৈরির জন্য কে কবিতা আপ নেতৃবৃন্দকে ১০০ কোটি রূপি দিয়েছিলেন।

ওই অর্থ পাঞ্জাব ও গোয়া বিধানসভায় খরচ করে আম আদমি পার্টি (আপ)। 

শুক্রবার আদালতে ইডির পক্ষ থেকে আরো বলা হয়, আবগারি মামলায় ‘সাউথ গ্রুপ’কে সুবিধা পাইয়ে দিতে অর্থ চেয়েছিলেন কেজরিওয়াল। এ দাবির পক্ষে বয়ানও আছে বলে আদালতে জানায় ইডি।

অন্যদিকে, আম আদমি পার্টি প্রধান কেজরিওয়ালের গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি।

মামলার শুনানিতে তিনি বলেন, ‘আবগারি দুর্নীতি মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে ৫০ শতাংশ মানুষ কেজরিওয়ালের নাম নেননি। ৪২ শতাংশ দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের কথা স্বীকার করেননি। তাই এইভাবে কোনো কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না।’

একইসঙ্গে অতীতের প্রসঙ্গ টেনে সিংভি বলেন, ‘কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের পর ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। কিন্তু ইডি জবাবদিহির জন্য সময় চায়। এর কিছুক্ষণের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।’

দুই পক্ষের যুক্তিতর্কের শেষে বেশ খানিক্ষণ রায়দান স্থগিত রাখেন বিচারক। রাত সাড়ে আটটার পরে রায় ঘোষণা করে আদালত। তখনই দিল্লির মুখ্যমন্ত্রীকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।




প্রিন্সেস কেট ক্যান্সারে আক্রান্ত, চলছে কেমোথেরাপি

চন্দ্রদীপ ডেস্ক : যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন শুক্রবার বলেছেন, তার ক্যান্সার হয়েছে এবং কেমোথেরাপি চলছে।

বুধবার রেকর্ড করা এবং শুক্রবার প্রকাশিত একটি ভিডিও বার্তায় তার অবস্থার কথা প্রকাশ করা হয়। জানুয়ারিতে তিনি পেটের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার অবস্থান এবং স্বাস্থ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনা চলছিল।

এই অনির্দিষ্ট ক্যান্সারের চিকিত্সার সময়ে কেট সবার কাছে সময় এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।

তিনি আরো বলেন, ‘আমি ভালো আছি। আমাকে নিরাময় করতে সাহায্য করবে এমন বিষয়গুলোর প্রতি নজর দিয়ে আমি প্রতিদিন শক্তিশালী হয়ে উঠছি।’

বড়দিনের পর থেকে ৪২ বছর বয়সী রাজকুমারী কেটকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে এই সপ্তাহে তার স্বামী, সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের সাথে তাদের উইন্ডসরের বাড়ির কাছে একটি খামারের দোকান থেকে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ হয়।

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের অবস্থা সম্পর্কে কেনসিংটন প্যালেস প্রথমে বিস্তারিত তেমন কিছুই জানায়নি। তারা বলেছিল যে তার অসুস্থতা ক্যান্সারের সাথে সম্পর্কিত নয়, অস্ত্রোপচার সফল হয়েছে এবং সেরে উঠার সময়ে এপ্রিল পর্যন্ত তিনি সরকারি দায়িত্ব থেকে দূরে থাকবেন।

তবে রাজবধুর ক্যান্সারের খবরটি রাজপরিবারের জন্য আরেকটি ধাক্কা। কারণ গত মাসে জানা গিয়েছিল যে রাজা তৃতীয় চার্লসকে একটি অনির্দিষ্ট ধরণের ক্যান্সারের জন্য চিকিৎসা করানো হচ্ছে। এটি বর্ধিত প্রোস্টেটের চিকিৎসা চলাকালীন ধরা পড়ে।

৭৫ বছর বয়সী রাজা চার্লস ক্যান্সারের চিকিৎসার সময় সকল প্রকাশ্য ও নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থেকেছেন। অবশ্য, তাকে প্রায়ই সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে সভা করতে দেখা গেছে, এমনকি গির্জায় যেতেও দেখা গেছে।

অন্যদিকে, কেট দৃষ্টির বাইরে ছিলেন। ফলে কয়েক সপ্তাহ ধরে জল্পনা ও গুজবের জন্ম দেয়। যুক্তরাজ্যে মা দিবসে তার তিন সন্তানের সাথে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশের মাধ্যমে জল্পনাকে প্রশমিত করার চেষ্টা চলেছিল। তবে অ্যাসোসিয়েটেড প্রেস এবং অন্যান্য সংবাদ সংস্থা ছবিটি প্রত্যাহার করেছিল। কারণ এতে আসল ঘটনা লুকানো হয়েছিলো।

কেট পরের দিন একটি বিবৃতিতে ছবির কারণে ‘যেকোন বিভ্রান্তির’ জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, তিনি ‘ছবি সম্পাদনা নিয়ে অনুশীলন করতে পছন্দ করেন।’ তবে সে জন্য জল্পনা-কল্পনা বন্ধ হয়ে যায়নি।




চকবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

চন্দ্রদীপ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি ও হতাহতের খর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় (শনিবার ভোর রাতে) চকবাজার ইসলামবাগের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে জুতার কারখানা ছিল। সেখানে দাহ্য পদার্থ ছিল। ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।




চেন্নাইয়ের জয়ের নায়ক মোস্তাফিজ

চন্দ্রদীপ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে বোলিংয়ে নেমেই বোলিংয়ের ঝলক দেখিয়ে তাক লাগিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তার বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই হারিয়েছে চেন্নাই।

দুই ওভারে মোস্তাফিজ একাই নেন চার উইকেট। এরপর চাহারের বলে আউট হয়েছেন বেঙ্গালুরুর ম্যাক্সওয়েল। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি দলটির। ১৭৩ রান করে ক্ষান্ত হয়েছে তারা।

১৭৪ রান তাড়ায় রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ১৫ করে আউট হয়ে গেলেন রাচিন সমান বলে ৩টি করে চার-ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস। এরপর আজিঙ্কা রাহানে আর ড্যারেল মিচেল দলকে অনেকটা পথ এগিয়ে দেন। রাহানে ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান। টানা দুই ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন ক্যামেরন গ্রিন।

সেখান থেকে রবীন্দ্র জাদেজা আর ইমপ্যাক্ট প্লেয়ার (মোস্তাফিজের বদলি) শিভাম দুবে ৩৭ বলে ৬৬ রানের জুটিতে ম্যাচ বের করে নেন। জাদেজা ১৭ বলে ২৫ আর দুবে ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে মোস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ের পরও ৬ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় বেঙ্গালুরু। ৭৮ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে অনুজ রাওয়াত আর দিনেশ কার্তিক ৫৭ বলে বেঙ্গালুরুকে এনে দেন ৯৫ রান। কার্তিক ২৬ বলে ৩৮ আর রাওয়াত ২৫ বলে করেন ৪৮ রান।

টসে হেরে ফিল্ডিংয়ে নামে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাঙ্গালুরু ধস শুরু হলেও পরে ভারসাম্য চলে আসে রানে। হাই ভোল্টেজ ম্যাচে একাদশে জায়গা হয়েছে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ছাড়াও রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও মাহিশ থিকশানার।

একনজরে দুই দলের একাদশ

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গাইকোয়াদ (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, মাহিশ থিকশানা, মোস্তাফিজুর রহমান ও তুষার দেশপাণ্ডে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অনুজ রাওয়াত, করন শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্ক দাগার ও মোহাম্মদ সিরাজ।




মির্জাগঞ্জের সেই হনুমানটি উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ টিম

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে সেই হনুমানটিকে খাঁচায় আটকিয়েছে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ৬ সদস্যর একটি টিম। 

শুক্রবার দুপুর ১২টার দিকে উজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালি বটতলা নামক স্থান থেকে হনুমানটিকে উদ্ধার করা হয়। পরে হনুমানটিকে ওই টিমের সদস্যরা খুলনায় নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার সকালে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আশ্চর্য ৬ সদস্যের একটি টিম নিয়ে মির্জাগঞ্জে আসেন। অনেক চেষ্টার পরে গোলখালি থেকে হনুমানটি খাঁচায় বন্দী করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসান, বন কর্মকর্তা মো. মনিরুজ্জান ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

আরো পড়ুন :
মির্জাগঞ্জে হনুমানের আক্রমণে ২ স্কুলছাত্রী আহত

খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আশ্চার্য বলেন, হনুমানটি খুলনায় নিয়ে ড়কোয়ারেন্টেনে রাখা হবে। প্রাণীসম্পদ কর্মকর্তাদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হওয়ার পরে তাকে মুক্ত করব।




বিষ দিয়ে ‘কালোমাথা কাস্তেচরা’ মেরে ফেলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিষ দিয়ে দুর্লভ প্রজাতির ‘কালোমাথা কাস্তেচরা’ নামের কয়েকটি পাখি মেরে ফেলার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বালুর মাঠ সংলগ্ন তরমুজ খেতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের তরমুজ খেতের পাশে কিছু দিন পর্যন্ত কয়েকটি দুর্লভ প্রজাতির ‘কালোমাথা কাস্তেচরা’ পাখি আসতে শুরু করে। নিচু একটি জায়গায় পানি জমে থাকায় সেখানে প্রতিনিয়ত খাবারের সন্ধানে আসছিল পাখিগুলো। কিছু দুষ্ট চাষি পানিতে বিষ প্রয়োগের মাধ্যমে পাখিগুলোকে ধরেন। পরে তারা পাখিগুলোকে জবাই করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, পানি জমে থাকা নিচু জায়গাটিতে ৮ থেকে ১০টি ‘কালোমাথা কাস্তেচরা’ পাখি নিয়মিত আসতো। মূলত ওরা প্রতিনিয়ত খাবারের সন্ধানেই এখানে আসতো। এখানের তরমুজ খেতের কিছু চাষি গতকাল কয়েকটি পাখি বিষ প্রয়োগের মাধ্যমে ধরে ফেলেন। পরে পাখিগুলো জবাই করে বাড়িতে নিয়ে যান তারা।

নাম প্রকাশ না করার শর্তে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, পাখিগুলি দেখতে খুবই সুন্দর। গতকাল দেখলাম তরমুজ খেতের কিছু চাষিরা একটি পাখি ধরেছে। তারা খেতের পাশে বসেই পাখি জবাই করেছেন।

এ বিষয়ে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য কে এম বাচ্চু বলেন, ‘কালোমাথা কাস্তেচরা’ দুর্লভ প্রজাতির পাখি। এই পাখি এখন খুব দেখা যায় না। তবে, কুয়াকাটা সৈকতের লেম্বুরবন এলাকায় কিছু পাখি থাকে। সেখান থেকেই মূলত এদিক-সেদিক খাবারের সন্ধানে যায় পাখিগুলো। গতকাল আমরা পাখি ধরে জবাই করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। তবে আমরা এসব পাখি যেন আর না মারা হয় এজন্য চাষিদের সতর্ক করে এসেছি। আশা করছি চাষিরা আর কোনো পাখি মারবেন না।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে স্পষ্ট বলা আছে, কোনো ধরনের বন্য পশু পাখি ধরা এবং মারা যাবে না। কেউ যদি পশু পাখি শিকারের দুঃসাহস দেখান তাদের বিরুদ্ধে আমর কঠিন ব্যবস্থা নেব। ‘কালোমাথা কাস্তেচরা’ পাখির বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। আমরা এখন খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।