বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারের লজ্জা দিলো শ্রীলঙ্কা 

চন্দ্রদ্বীপ ডেস্ক : টেস্ট ম্যাচে রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় হার লঙ্কানদের বিপক্ষে। ২০০৯ সালে ৪৬৫ রানে তাদের বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই লঙ্কানদের বিপক্ষে ফের রেকর্ড ব্যবধানেই হারতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের। রানের দিক থেকে ৬ষ্ঠ সর্বোচ্চ ব্যবধানে পরাজয় দেখতে হলো সিলেটে। এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার এটি।




রাফাহ থেকে জোর করে মানুষকে স্থানান্তর হবে ‘যুদ্ধাপরাধ’: ম্যাক্রোঁ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় সকল অঞ্চলে ধ্বংসলীলা চালিয়ে ইসরায়েলের নজর এখন রাফাহ শহরের দিকে। ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ গাজার এই শহরটিতে হামলার অনুমতিও দিয়েছে নেতানিয়াহু সরকার।




২ টাকা লাভে পণ্য বিক্রি

পটুয়াখালী প্রতিনিধি :

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ২ টাকা লাভে পণ্যসামগ্রী বিক্রি শুরু করেছেন দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের হাজির হাট এলাকার আসাদুজ্জামান টিপু ফরাজি। সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ক্রেতারও খুশি।

এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী যখন রমজানে পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা করছে, সেখানে টিপু ফরাজী সুলভে পণ্য বিক্রি করছেন। রোজার প্রথম দিন থেকেই মুড়ি, ছোলা বুট, খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়াসহ অন্যান্য পণ্য প্রতি কেজিতে মাত্র দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করছেন।রমজানে মহৎ এ উদ্যোগ গ্রহণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টিপু। তবে শুধু রমজান মাসেই নয়, সারা বছর ব্যবসায়ীরা আসাদুজ্জামান টিপু ফরাজীর মতো ব্যবসা পরিচালনা করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

জেলা সদর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে হাজির হাট বাজারে রয়েছে আসাদুজ্জামান টিপু ফরাজীর মালিকানাধীন ‘সততা ভ্যারাইটিজ স্টোর্স’।

এক সময় টিপু সৌদি আরবে প্রবাসী ছিলেন। ২০১০ সালের দেশে ফিরে আসেন। তিন বছর আগে ২০২১ সালের শুরুতে নিজ এলাকা হাজির হাট বাজারে মুদি-মনোহরী ব্যবসা শুরু করেন। সেই থেকে প্রতি বছর রমজানের প্রথম দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতি কেজিতে দুই থেকে তিন টাকার সামান্য লাভে বিক্রি করে আসছেন তিনি। বিশেষ করে মুড়ি, ছোলা বুট, খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়াসহ ইফতারির অন্যান্য খাদ্য সামগ্রী পণ্যগুলোতে নগদ ক্রেতাদের এ ছাড় দিচ্ছেন তিনি।

দুমকী এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, রমজানে টিপু ফরাজী সুলভ মূল্যে পণ্য বিক্রি করছেন। তাঁর এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই’।

আসাদুজ্জামান টিপু ফরাজী বলেন, রমজান নাজাতের মাস। ১১ মাস তো কম-বেশি লাভ করি, কিন্তু রমজান মাসে ছাড় দিয়ে পণ্য বিক্রি করব।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালীর সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, টিপু ফরাজীর মতো অন্য ব্যবসায়ীরা এভাবে এগিয়ে আসলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ মানুষও উপকৃত হবে।

আরো পডুন : গলাচিপায় কলেজছাত্র জিসান হত্যা ঘটনায় ২ জন আটক



১০ বিশিষ্টজনের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী




সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

চন্দ্রদীপ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবন থেকে তিনি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানান, সরকারপ্রধান সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো প্রধানমন্ত্রীর এ ভাষণ একযোগে সম্প্রচার করবে।




শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব

চন্দ্রদ্বীপ ডেস্ক :  গেল কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ার বড় খবর, জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। অবাক হওয়ার কারণ নিশ্চয় রয়েছে। কারণ আগেই যে শ্রীলঙ্কা সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তারকা এই ক্রিকেটার। তবে বিশ্রাম কাটিয়ে দ্বিতীয় টেস্ট দিয়ে দলে ফিরতে যাচ্ছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টে খেলবেন টাইগার অলরাউন্ডার।




গাজায় সাহায্য সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা নির্বিচার এই হামলার জেরে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।




১০ বছর আগে নিহত দুই সেনার মরদেহ ফেরত চায় ইসরায়েল




ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় ফেরার নির্দেশ




না খেতে পেয়ে গাজায় ইসরায়েলি জিম্মির মৃত্যু