মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বরিশাল অফিস:: মৌলভীবাজারের জুড়ি উপজেলায় তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সোনিয়া আক্তার নামে ছয় বছরের এক শিশু।

মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফয়জুর রহমান, শিরি বেগম, ১৬ বছরের সামিয়া, ১৩ বছরের শিশু সাবিনা ও আট বছরের শিশু সায়েম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় সোনিয়া আক্তার নামে ছয় বছরের এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জুড়ি থানার ওসি এস এম মাইনুদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।




কাল থেকে বাড়ছে মেট্রোরেলের ট্রিপ ও সময়

বরিশাল অফিস::  আগামীকাল (বুধবার) থেকে মেট্রোরেলের চলাচলের সময় ১ ঘণ্টা বাড়ছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল এমডি এম এ এন ছিদ্দিক।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রাতে রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে। এতে যাত্রীদের গন্তব্যে ফিরতে সুবিধার কথা ভেবে ১৬ রোজা অর্থাৎ আগামী বুধবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার পরও মেট্রোরেল চালু রাখার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানিয়েছে, ১৬ রোজার দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পর পর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন চলবে ১৯৪ বার।

ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।




ভোলার লালমোহনে মহান স্বাধীনতা দিবস পালিত

বরিশাল অফিস::  ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে পৌরশহরের থানার মোড়ে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনসহ সরকারি বিভিন্ন দফতর ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি এসএম মাহবুব উল আলম প্রমুখ।




পটুয়াখালীতে গাছের ডালে মেছোবাঘ, ৯৯৯ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

বরিশাল অফিস:: পটুয়াখালীর কলাপাড়ায় মানুষের তারা খেয়ে গাছের ডালে উঠে বসে ছিল একটি মেছোবাঘ। তবে এক অজ্ঞাত নারীর জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে সেই মেছোবাঘটিকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার বালীয়াতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে প্রাণীটি একটি বনে অবমুক্ত করা হয়েছে।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সকালে জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে এক নারীর কল করে জানান, যে একটি বাঘ উত্তেজিত মানুষের তারা খেয়ে গাছের ডালে অবস্থান নিয়েছে। তাকে যেকোনো সময়ে মেরে ফেলতে পারেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে একটি বনে অবমুক্ত করা হয়।




মারা গেছেন ফরচুন বরিশালের মালিকের মা

বরিশাল অফিস:: মারা গেছেন ফরচুন গ্রুপ ও ফরচুন বরিশালের মালিক জনাব মিজানুর রহমানের মা রহিমা বেগম। গতকাল বিকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পাঁচ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা রহিমা বেগমকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় চাঁদ পাশা ইউনিয়নের কিসমত চাঁদ পাশা নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।




স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য জাহাজ উন্মুক্ত করেছে কোস্টগার্ড

পটুয়াখালী প্রতিনিধি :

মহান স্বাধীনতা দিবসে সাধারণ মানুষের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পায়রা বন্দর স্টেশনের জাহাজ বিসিজিএস বগুড়া।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা বারোটায় প্রবেশাধিকার দেয়া হলে ঢল নামে বিভিন্ন শ্রেনী-পেশা-বয়সের মানুষ।

এসময় কোস্টগার্ড সদস্যরা বেশ আন্তরিকতার সাথে আগত দর্শনার্থীদের কাছে জাহাজ পরিচালনা ও ব্যবহৃত অস্ত্র বিষয়ে ধারনা প্রদর্শন করেন। পাশাপাশি উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ ও নিরাপত্তা রক্ষায় তাদের কাজের ধরন সম্পর্কে অবহিত করেন। নিষিদ্ধ জাল ব্যবহার ও মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

আরো পড়ুন : আইসক্রিম চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

এসময় জাহাজে আগত দর্শনার্থীদের রকমারী খাবার দিয়ে অপ্যায়িত করে কোস্টগার্ড বিসিজিএস বগুড়া’র সদস্যরা। বিকেল ৫টা পর্যন্ত জাহাজটি সবার জন্য উম্মুক্ত থাকে।

 




শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে

চন্দ্রদীপ নিউজ : রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আজ মঙ্গলবার এ কথা জানান তিনি।

পবিত্র রমজান মাসে স্কুল খোলা থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু এই বছর বিষয়টি সামনে এসেছে। আমরা আগামীতে চেষ্টা করব বছরে ৫২টি শনিবার আছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে যদি রমজানের ক্ষেত্রে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের অপ্রয়াস যাতে বন্ধ করতে পারি। সে লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করব। যাতে আদালতে গিয়ে গুছিয়ে মিথ্য বলে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে, সে ধরনের অপচেষ্টা কেউ না করতে পারে। এটা নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে; আমরা চেষ্টা করবো। ‘

সংবেদনশীলতার জায়গায় সরকার অবশ্যই শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন মহিবুল হাসান চৌধুরী। বলেন, এসব বিষয় নিয়ে আলেম ওলামাদের সঙ্গেও আলোচনা করব, তাদের একটা অবস্থান আছে এ বিষয়ে। আগামীতে শিক্ষা পরিবার সংবিধানের মূলনীতি, মুক্তিযুদ্ধের চেতনা, যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষম বাংলাদেশ সৃষ্টি করবো আমরা যেখানে পিছিয়ে পড়া মানুষেরও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হবেন না।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের শিখন ঘাটতি যাতে না পড়ে সে কারণে ঘণ্টা ঠিক পাঠদান ব্যবস্থা ঠিক রাখতে রমজানের শুরুতে মাত্র কয়েকদিন বিদ্যালয় খোলা রাখায় বিতর্ক হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় বছরের ৫২ দিন শনিবারের ছুটি বাতিলের চিন্তা-ভাবনা শুরু করেছে।




বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

বরিশাল অফিস:: বেতন-ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দাবিতে এবার বরিশালেও ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২৬ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই কর্মসূচিতে নামেন তারা।

তাদের দাবিগুলো হলো, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করতে হবে, এফসিপিএস-রেসিডেন্ট-নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে, বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করতে হবে।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, তারা মাসে ১৫ হাজার টাকা করে ভাতা পান। কিন্তু বর্তমান বাজারে এই টাকায় তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই কমপক্ষে ৩০ হাজার টাকা ভাতার দাবি তাদের।




পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

দিবসটি পালন উপলক্ষে সকাল ৮টা ৪০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা পাদদেশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি সাংবাদিক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ,  কর্মচারী পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

আরো পড়ুন :আইসক্রিম চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সকাল ৯টায় পবিপ্রবির কেন্দ্রীয় মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে উপাচার্যের নেতৃত্বে স্বাধীনতা দিবসের র‍্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।

সকাল ১০টায় পবিপ্রবি পরিচালিত সৃজনী
বিদ্যানিকেতনে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একই সময়ে কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক এ.বি.এম মাহবুব মোর্শেদ খানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের আত্মত্যাগ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা শব্দটি আমাদেরকে উপলব্ধি করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, দেশকে ভালবাসতে হবে, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষকে মূল্যায়ণ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সবাইকে সামগ্রিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে।

এছাড়াও  কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত এবং দুপুর ১২টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




আইপিএলে কোন গ্রুপে কোন দল?