বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল অফিস:: বরিশালের বাকেরগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাসেল বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাছ ব্যবসায়ী সহিদের সঙ্গে গাছ কাটতে যান শ্রমিক রাসেল। গাছের ডাল কাটার সময় একটি মিটারের সংযোগ লাইন বিচ্ছিন্ন করতে বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন রাসেল। এ সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলতে থাকেন তিনি। পরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের চাচা তাজেম হাওলাদার বলেন, রাসেলকে বৈদ্যুতিক খুঁটিতে না উঠালে সে মারা যেত না। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেবো। ওসি আফজাল হোসেন জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তিনি।

এদিকে এ বিষয়ে বরিশাল পল্লি বিদ্যুৎ-১ বাকেরগঞ্জের জোনাল ম্যানেজার (ডি জি এম) গোবিন্দ চন্দ্র দাস জানান, গাছ কাটার বিষয়টি আমাদের অফিসকে অবহিত করা হয়নি, জরুরি সেবা নাম্বারে বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে আমরা অফিস থেকে সংযোগ বিচ্ছিন্ন করি। তবে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের লোক গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সাথে আমাদের লোকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।




ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গ্রন্থাগারে স্বাধীনতার ইতিহাস

বরিশাল অফিস:: বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব ধরনের জনসাধারণকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা দায়িত্ব। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে দেশ স্বাধীন তথা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানান দিতেই প্রতিষ্ঠা করেছেন গ্রন্থাগার। সেই গ্রন্থাগারে রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। যেখানে দেড় হাজারেরও বেশি বইয়ের মধ্যে ৩ শতাধিক বই রয়েছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার ইতিহাস সম্বলিত।

এছাড়াও কুরআন-হাদিসের অনুবাদসহ ধর্মীয়, সামাজিক, বিভিন্ন বিখ্যাত মানসিক ব্যক্তিদের রচিত বই রয়েছে। যা রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম নিজ গালুয়া এলাকায় জনসাধাণের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন মনোয়ার হোসেন।

তিনি ১৯৭১ সালে খুলনা কমার্স কলেজে এইচএসসি পড়াশুনা অবস্থায় দেশমাতৃকার টানে বঙ্গবন্ধুর ডাকে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীনের পর উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে ১৯৭২ সালে পুলিশের উপপরিদর্শক পদে যোগ দেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে পুলিশ পরিদর্শক (ওসি) পদে দায়িত্ব পালন করেন। ২২ বছর ওসির দায়িত্ব পালন শেষে ২০০৫ সালের ৩১ জুন অবসর গ্রহণ করেন।

অবসরকালীন সময়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে ২০০৭ সালের এপ্রিলে বাবার নামে গড়ে তোলেন মাস্টার জহির উদ্দিন স্মৃতি পাঠাগার। সেখানে বর্তমানে দেড় হাজারেরও বেশি বিভিন্ন বই রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বই রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন ইতিহাস সম্বলিত।

মনোয়ার হোসেন জানান, পাঠাগারে রয়েছে বঙ্গবন্ধুর লেখা চিঠি। এগুলোর মধ্যে তার কন্যা শেখ হাসিনা, স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব, জননেতা মাওলানা ভাসানীসহ জনতার উদ্দেশে লেখা চিঠি উল্লেখযোগ্য।

স্থানীয় বিভিন্ন বধ্যভূমির আলোকচিত্র, বঙ্গবন্ধুর অ্যালবাম, বিভিন্ন জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, বরেণ্য গবেষকদের লেখা ইতিহাসগ্রন্থ, এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, ফোকলোর গ্রন্থসহ দুষ্প্রাপ্য দেড় হাজারের বেশি বইয়ের সংগ্রহ। রয়েছে ভাষা আন্দোলনের, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী সন্তানদের আলোকচিত্র ও পরিচিতি। সব মিলিয়ে ঝালকাঠি জেলায় বেসরকারি গ্রন্থাগারের জরিপ ও প্রতিযোগিতায় জেলায় একাধিকবার প্রথম স্থান অধিকার করে।

একজন পাঠক বলেন, মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম। জাতীয় ইতিহাসের সঙ্গে স্থানীয় গৌরবময় ইতিহাস যুক্ত করে এক মালায় গেঁথে যে উপস্থাপনা, তা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এখানেই আমাদের আশার জায়গা। এই কাজের যারা কান্ডারি, তাদের জানাই অভিবাদন।

মনোয়ার হোসেন বলেন, গ্রন্থাগারে ২০টি চেয়ার রয়েছে বসে পড়ার জন্য। পাশেই প্রাইমারি এবং হাইস্কুল আছে। আমরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছি। তারা যেন গ্রন্থাগারে এসে সময় কাটায়। বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের নিদর্শন, প্রকাশনা, চিঠি ও বধ্যভূমির মাটি সংগ্রহসহ আরো নানা উপাদানে গ্রন্থাগারটি সমৃদ্ধ করার ইচ্ছে আছে।

স্থানীয় সুধীজনের আশা, মাস্টার জহিরউদ্দিন স্মৃতি পাঠাগার দিনে দিনে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা ও তথ্য সংগ্রহের কেন্দ্র হয়ে উঠবে।

ঝালকাঠি জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান শেখ রুবেল বলেন, রাজাপুর উপজেলার নিজ গালুয়া গ্রামে মাস্টার জহির উদ্দিন স্মৃতি পাঠাগার স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন। তিনি পুলিশেরও একজন কর্মকর্তা ছিলেন। আমি তার পাঠাগার পরিদর্শন করেছি। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে রয়েছে। দেখে মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম। জাতীয় ইতিহাসের সঙ্গে স্থানীয় গৌরবময় ইতিহাস যুক্ত করে এক মালায় গেঁথে যে উপস্থাপনা, তা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এখানেই আমাদের আশার জায়গা। এই কাজের যারা কান্ডারি, তাদের জানাই অভিবাদন।




দৌলতখানে মহান স্বাধীনতা দিবস পালন

বরিশাল অফিস:: ভোলার দৌলতখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছ। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনে দৌলতখান উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ণিল কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, ওসি সত্য রঞ্জন খাসকেল।

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয। উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, দৌলতখান থানা অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল মঞ্চে উপস্থিত থেকে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা বিষয়ক শরীরচর্চা প্রদর্শন করে। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ওসি সত্য রঞ্জন খাসকেল, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক শশী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগ।




সিরিয়ায় বিমান হামলা, ইরানের কমান্ডারসহ নিহত ১৩

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার রয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, একটি হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার রয়েছেন। একটি উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

অন্য একটি হামলায় ইরাকি সীমান্তের কাছে আলবু কামাল শহরে চারজন নিহত হয়েছেন।

তবে কারা এই হামলা চালিয়েছে ব্রিটেনভিত্তিক সংস্থাটি তা জানায়নি। তাছাড়া কেউ এই হামলার দায়ও এখন পর্যন্ত স্বীকার করেনি।

তবে গত কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু কখনই তারা এসব হামলার দায় স্বীকার করে না।

এদিকে সোমবার (২৫ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। আর তাতে প্রথমবারের মতো কোনো আপত্তি জানায়নি যুক্তরাষ্ট্র। দেশটি এর আগে অন্তত তিনবার ভেটো দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দিয়েছিল।

বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেনি ইসরায়েল। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।




বাউফলে বিভিন্ন আয়োজনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বরিশাল অফিস:: পটুয়াখালীর বাউফলে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬মার্চ মঙ্গলবার সকাল ৭ টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন স্বাধীনতার স্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে স্থানীয় সাংসদ ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি ‘ র পক্ষে ফুলেল শুভেচ্ছা দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ফুলের শুভেচ্ছা দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। সকাল আটটায় উপজেলা চত্বরে স্বল্ল আকারে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার- ভিডিপি, স্কাউট, বিএনসিসির কুচ কাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল নয়টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা ইমাম সমিতির কার্যালয় আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে সম্বর্ধনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবীর সঞ্চালনায় আলোচনা সহ অন্যান্য আলোচনায় বক্তব্য রাখেন বাউফল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন খান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিত কুমার গায়েন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, মরিয়ম বেগম নিশু, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল বারেক মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল হক, বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক, গোলাম কিবরিয়া পান্নু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, মামুন খান প্রমুখ। দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল কালাম ও হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।




আর্থিক প্রতিষ্ঠানের এমডি হতে কী কী যোগ্যতা লাগবে




আগে কার সঙ্গে প্রেম করতেন আম্বানির ছেলের বউ?

চন্দ্রদ্বীপ  ডেস্ক:  কিছু দিন আগেই গুজরাটের জামনগরে হইহই করে অনুষ্ঠিত হয়েছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন তিন খান থেকে শুরু করে হলিউডের সেলিব্রিটিরা।



কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বরিশাল অফিস:: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল, শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর বারোটায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন ,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ড, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান , বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানের জন্য আমি আজ সংসদ সদস্য হতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছেন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস সহ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার জন্য দোয়া করব।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠক আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন।




বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

বরিশাল অফিস:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত উপজেলার ১৬ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।




গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বরিশাল অফিস:: গলাচিপায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং মুক্তিযুদ্ধের বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে গলাচিপা থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।

ভোর ৫টা ৫৬ মিনিটে গলাচিপা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা । এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।