গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান




গৌড়নদীতে রাস্তার পাশে কাঁদছিল ফুটফুটে নবজাতক

বরিশাল অফিস:: বরিশালের গৌরনদীতে রাস্তার পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পথচারীদের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ এলাকা থেকে উদ্ধার করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম তিনি জানান, নবজাতককে কে বা কাহারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাঃ তৌকির আহমেদ বলেন, রক্তমাখা অবস্থায় নবজাতককে পাওয়া যায়। তার শারীরিক অবস্থা একটু খারাপই ছিলো। হাসপাতালে নিয়ে আসার পর নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাতে শয়ন সরদার নামের এলাকার এক ছোট ভাই বাসায় ফিরছিলো। পথিমধ্যে রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে আমাকে ফোন দেয়। পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই।




আপনি বুদ্ধিমান নাকি বোকা? ব্যক্তিত্ব বলে দেবে কপালের আকৃতি




ফিল্মফেয়ারে বাংলাদেশের পাঁচ তারকা




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন




বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গাজায় নিহত ১৮

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুদ্ধ জর্জরিত গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই ট্রাজেডি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস।



আবারও জ্বলে উঠলেন মুস্তাফিজ, চেন্নাইয়ের বড় জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চেন্নাইয়ের জার্সিতে অভিষেক ম্যাচেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও তাকে ঘিরে বাড়ছিল প্রত্যাশার চাপ। অবশ্য গুজরাটের বিপক্ষে শুরুর দিকে বেশ খরুচে হলেও শেষ দিকে ঠিকই জ্বলে উঠলেন। ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেছেন দুই উইকেট। শিবাম দুবের ঝোড়ো ফিফটিতে দুইশো ছাড়ানো সংগ্রহের পর মুস্তাফিজ-দীপক চাহারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গেল আসরের রানার্সআপ গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬৩ রানের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।



দুমকিতে কোটি টাকা হাতিয়ে নেয়া এক প্রতারক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব – ৬।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুমকিতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকে শাহীনকে এজেন্ট হিসাবে নিয়োগ করা হয়। তিনি গ্রাহকদের কাছ থেকে ৯১ লাখ ৮৭ হাজার ৯৮২ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে গ্রাহকরা লিখিতভাবে পটুয়াখালীতে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসে অভিযোগ করেন। টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় এবং ব্যাংকের সুনাম রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী সময় ব্যাংকের এরিয়া হেড রিপন কুমার দে বাদী হয়ে দুমকি থানায় প্রতারণা মামলা করেন। এ ঘটনার পর থেকে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

আরো পড়ুন : কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন ১৩৬ পরিবার : পায়রাবন্দরের সড়ক নির্মাণ শুরু

এরই ধারাবাহিকতায় গত সোমবার র‌্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই দিন বিকালে ফকিরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহীন হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি দুমকির মো. ইউনুচ হাওলাদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরবর্তিতে গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।




কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন ১৩৬ পরিবার : পায়রাবন্দরের সড়ক নির্মাণ শুরু

পটুয়াখালী প্রতিনিধি :

পায়রাবন্দরের উন্নয়নের অংশ হিসাবে সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় উচ্ছেদ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন ১৩৬টি পরিবার।

কলাপাড়ার পায়রাবন্দর প্রশাসনিক ভবনের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে পরিবারগুলো। ফলে অসহায় দরিদ্র ভূমিহীনরা নতুন করে ভূমিহীন হতে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যারা বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্থদের মতো পুনর্বাসনের দাবি জানান।

আরো পড়ুন : বাউফলে শিশু নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী আটক

সরজমিন গিয়ে জানা যায়, সড়ক নির্মাণের জন্য কলোনিসহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী ১৩৬টি পরিবারকে উচ্ছেদ করা হবে। কলাপাড়া উপজেলায় পায়রাবন্দরে ক্ষতিগ্রস্থ ৩,৪২৩টি পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হয়েছে। একইভাবে উচ্ছেদ হতে যাওয়া পরিবারগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বাস্তুভিটাহীন হওয়ার কারণে সরকার বসবাসের জন্য ইটবাড়িয়া গ্রামে আন্ধারমানিক নদীর পাড়ে বেড়িবাঁধের ঢালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে কলোনি করে বন্দোবস্ত দিয়েছিলেন। যার পর থেকে দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের ঢালে বসবাস করে আসছে পরিবারগুলো।
স¤প্রতি পায়রাবন্দরের প্রথম টার্মিনাল থেকে পায়রাবন্দর প্রশাসনিক ভবন হয়ে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সঙ্গে যুক্ত হওয়ার বিকল্প সড়ক হিসাবে পায়রা বন্দরের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের উপর রাস্তা নির্মাণ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য রাবেয়া বেগম বলেন, আমাদের জায়গা জমি কিছুই ছিল না, তাই সরকার এখানে বসবাস করতে দিয়েছে। এখন আমাদের প্রতিদিন ঘর ভাঙ্গার জন্য হুমকি দিয়ে আসছে। সরকারি জায়গায় আছি তাই টাকা পয়সা কিছুই দেবে না। ঘর ভেঙে না নিলে বালি দিয়ে আটকিয়ে দেবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোনো পরিবার ভূমিহীন থাকবে না। পায়রা বন্দর ও যারা ক্ষতিগ্রস্থ আছে তাদের সঙ্গে সম্মিলিতভাবে কথা বলে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সাময়িকভাবে এবং পরবর্তী সময় স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।




বাউফলে শিশু নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে একটি দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম খাওয়ার অপরাধে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হাওলাদারকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরো পড়ুন : আইসক্রিম চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশু ইমাম হোসেন (৭), আব্দুল্লাহ (৯) ও ফাহিম (১০) মৃধার বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের অনুপস্থিতিতে তার দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খেয়ে ফেলে। পরে ব্যবসায়ী দোকানে এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে যান। একপর্যায় তিনি চুরির অপবাদ দিয়ে তিন শিশুকেই শিকলে বেঁধে রাখেন এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাদের পরিবারের সদস্যরা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনাটি জানাজানি হলে গা ঢাকা দেন ব্যবসায়ী আনোয়ার হাওলাদার। মঙ্গলবার ভোররাতে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন : পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সাত ইউপি সদস্যদের লিখিত অভিযোগ