গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫০০

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩২ হাজার ৫০০ জনে।



হাসপাতালে নয়, বাড়িতেই থাকবেন খালেদা জিয়া




হায়দরাবাদের রেকর্ড সংগ্রহ তাড়ায় ৩১ রানে হারলো মুম্বাই

চন্দ্রদীপ ডেস্ক : ট্রাভিস হেডের পর ব্যাট হাতে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেন। তাদের পঞ্চাশোর্ধ রানে রেকর্ড সংগ্রহ পায় সানরাইজার্স হায়দরাবাদ।

জবাব দিতে নেমে শুরুটা দারুণ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। ম্যাচজুড়ে লড়াই করেন তিলক ভর্মা, নামান ধির ও টিম ডেভিড।

তবে তিলক ছাড়া বাকিরা খেলতে পারেননি বড় ইনিংস। এতে হারতে হয় মুম্বাইকে। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম ম্যাচে হায়দরাবাদ জয় পায় ৩১ রানে। রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই।

আগে ব্যাট করতে নামা হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে। আইপিএলের কোনো আসরে এটিই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৩ আসরে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ২৬৩ রান ছিল সর্বোচ্চ সংগ্রহ।

রান তাড়ায় নেমে তিলক-ডেভিডের ব্যাটে ভালো রান পেলেও তা যথেষ্ট হয়নি মুম্বাইয়ের জয়ের জন্য। ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানে থামতে হয় তাদের।




আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড হায়দরাবাদের

চন্দ্রদীপ ডেস্ক : চার-ছক্কার বৃষ্টিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছে প্যাট কামিন্সের দল।

এর আগে আইপিএলের ইতিহাসে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রানের ইতিহাসও গড়ে হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে প্রথম ১০ ওভারে ১৪৮ রান তোলেন হেড-অভিষেকরা। এতদিন সেই রেকর্ড ছিল মুম্বইয়ের দখলে। ২০২১ সালে সানরাইজার্সের বিপক্ষে ১০ ওভারে ১৩১ রান তুলেছিল মুম্বাই। তালিকার যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব কিংস। ২০১৪ সালে হায়দরাবাদের বিপক্ষেই ১৩১ রান তুলেছিল তারা।

এদিকে পুরো ইনিংসের হিসেব করলে সানরাইজার্সের আগে সর্বোচ্চ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারির্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ২০২৩ সালে পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে ২৫৭ রান তুলেছিল লোকেশ রাহুবের দল। পরের অবস্থানটিও বেঙ্গালুরুর। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ উইকেটে ২৪৮ রান করেছিলেন বিরাট কোহলিরা।

 




বাউফলে শিয়ালের ৪ শাবক উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া জোড়াপুল এলাকার একটি বাড়িতে আটকে রাখা চারটি শিয়ালের শাবক উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ ও বন্য প্রাণী নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চন্দ্রপাড়া জোড়াপুল এলাকার একটি বাড়িতে শিয়ালের চারটি শাবক আটকে রাখা হয়েছে। এমন খবর পেয়ে উপজেলা বন বিভাগ এবং পটুয়াখালীর অ্যানিম্যাল লাভার’স নামে বন্য প্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আটক শিয়ালের চারটি শাবককে বুধবার (২৭ মার্চ) বেলা ১১ টার দিকে উদ্ধার করে উপজেলা বন কর্মকর্তার অফিসে এনে নিরাপদ আশ্রয়ে রাখেন। পরে শিয়ালের শাবকগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন : আওয়ামী লীগের সিদ্ধান্ত না মেনে ‘দলীয় প্রার্থী’ ঘোষণা করলেন প্রতিমন্ত্রী মহিববুর

উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, শিয়ালের শাবকগুলো ছোট। আর শাবকগুলোর বাবা ও মা ওই এলাকার জঙ্গলেই আছে। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী মহোদয়ের সঙ্গে পরামর্শ করে সন্ধ্যার পরে ওই এলাকায়ই শাবকগুলো অবমুক্ত করা হয়।




আওয়ামী লীগের সিদ্ধান্ত না মেনে ‘দলীয় প্রার্থী’ ঘোষণা করলেন প্রতিমন্ত্রী মহিববুর

পটুয়াখালী প্রতিনিধি :

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত হলেও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের জন্য আওয়ামী লীগের ‘দলীয় প্রার্থী’ হিসেবে দুজনের নাম ঘোষণা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

গতকাল মঙ্গলবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের ইয়ুথ ইন চত্বরে কুয়াকাটা পৌরসভা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত সবার সামনে তিনি ওই দুজনকে পরিচয় করিয়ে দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচন গুলোয় দলীয়ভাবে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। অর্থাৎ কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। যাঁর যাঁর মতো করে স্বতন্ত্র ভাবে দলের নেতারা নির্বাচন করতে পারবেন। যে কোনো প্রার্থীর পক্ষে দলের নেতারা ভোট করতে পারবেন।

গতকালের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা দল থেকে, আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ত্যাগী নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। এ ছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলীকে দল থেকে মনোনীত করেছি।’

আরো পড়ুন : গলাচিপায় শিক্ষাবৃত্তি পেলেন ৫০ মেধাবী শিক্ষার্থী  

তিনি আরো বলেন, নির্বাচনে অনেক প্রার্থী আসবেন, কিন্তু দুর্দিনে যাঁরা দলের জন্য শ্রম দিয়েছেন ও দলকে আগলে রেখেছেন— এমন দুই নেতাকে দল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি।

কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী-সংগঠনের একাধিক নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানা গেছে। প্রার্থীদের অনেকে তৃণমূল ভোটারসহ বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। এমন অবস্থায় প্রতিমন্ত্রীর এ ধরনের ঘোষণাকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী’ বলে আখ্যায়িত করেছেন অনেকে।

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে স্থানীয়ভাবে গণসংযোগ করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম আল সাইফুল। প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে একজন প্রতিমন্ত্রী হয়ে তিনি এভাবে নিজের খেয়াল-খুশি মতো কাউকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন না। কারণ, ইতিমধ্যে দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, উপজেলা নির্বাচনসহ সব স্থানীয় পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। কেউই দল মনোনীত প্রার্থী হবেন না। এমনকি আমাদের দল থেকে যাঁরা নির্বাচন করবেন, তাঁরা দলীয় পদ ব্যবহার করতে পারবেন না।’
দল থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য পরবর্তীতে প্রতিমন্ত্রী হয়ে প্রকাশ্য সভায় প্রার্থী ঘোষণা করে শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন বলে মনে করেন যুবলীগ নেতা শামিম। এ বিষয়ে তাঁরা দলের সভানেত্রী, সাধারণ সম্পাদকসহ উচ্চ পর্যায়ের নেতাদের অবহিত করেছেন বলে জানান।

উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ দেখিয়েছেন টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান। প্রতিমন্ত্রীর প্রার্থী ঘোষণায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গতবার সামান্য ভোটে হেরে গেছি। এবারও চেয়ারম্যান পদে আমি নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। হঠাৎ প্রতিমন্ত্রী একজনকে প্রার্থী ঘোষণা দিলেন, এটা হতে পারে না। তিনি দলীয় নিয়ম ভঙ্গ করে এ কাজটি করেছেন। আমরা এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানাব।’

আরো পড়ুন : জমি জখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এভাবে প্রার্থিতা ঘোষণা দেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, ‘আমাদের দল থেকে তাঁরা প্রার্থী, তাঁরা তাঁরা দাঁড়াতে চান, সেটা বলেছি। দলীয় প্রার্থী তো দেওয়ার সুযোগ নেই।




গলাচিপায় শিক্ষাবৃত্তি পেলেন ৫০ মেধাবী শিক্ষার্থী  

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় শিক্ষা কল্যাণ ট্রাস্ট’র সহায়তায় ও গলাচিপা স্কিল ল্যাব এর আয়োজনে মেধাবীদের শিক্ষা বৃত্তি, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

২৭মার্চ গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তন কক্ষে ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
এছাড়া  উপজেলা গণিত উৎসব -২০২৩ এ সেরা ৭০ জন কৃতি শিক্ষার্থীদের প্রোগ্রামিং ওয়ার্কশপ আয়োজন করে তাদেরকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

গলাচিপা উপজেলা  কল্যাণ ট্রাস্টের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক, পুরস্কার ও সনদ তুলে দেন এবং গলাচিপা স্কিল ল্যাব এর গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ফসল উৎপাদন বৃদ্ধি বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন, উপজেল আ’লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সর্দার মু. শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল কবির, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো.ফোরকান কবির,অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান প্রমুখ।




আমার কাছে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই : এসএম জাকির হোসেন

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, আমার কাছে ধনী-গরীব কোন ভেদাভেদ নেই, সদর উপজেলার প্রতিটি মানুষ আমার কাছে সমান। আমি সকলের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

বুধবার (২৭ মার্চ) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের সাধারন মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসএম জাকির বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি ইনশাআল্লাহ আপনাদের নিরাশ করবো না। বরিশাল সদর উপজেলার উন্নয়নে যা যা প্রয়োজন তাই করবো।

কুশলবিনিময়কালে এসএম জাকির হোসেনকে পেয়ে কাছে নেয় আশ্রায়ন প্রকল্পের নিন্ম আয়ের মানুষগুলো। এসময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সেগুলো সমাধানের আশ্বাস দেন এসএম জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও এসএম জাকির হোসেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এ্যাড.আবুয়াল মাসুদ মামুন, ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, রায়পাশা কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য মিরন, চরমোনাই ইউনিয়নের ইউপি সদস্য শীষ মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




বরিশালে ফেক আইডিতে প্রেম, দেখা করতে গিয়ে যুবক ধরা

বরিশাল অফিস:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যুবক আলআবি মৃধা। ফেসবুকে বরগুনার তালতলীর এক তরুণীর সঙ্গে প্রেম হয় তার। সেই প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে খেয়েছেন ধরা। তিনি তালতলীতে গিয়ে বুঝতে পারেন ফেক আইডিতে প্রেম হয়েছে তার। এ নিয়ে ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আলআবি মৃধা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাই শিমুল গ্রামের জনৈক মনিরুজ্জামান মৃধার ছেলে। এ ঘটনার পর ঐ যুবককে পুলিশ হেফাজতে নেয়।

জানা যায়, কলেজ পড়ুয়া আলআবি মৃধার সঙ্গে আরিফা ইসলাম নামে এক তরুণীর ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেম হয়। প্রেমের একপর্যায় ম্যাসেঞ্জারে ম্যাসেজ দিয়ে দেখা করতে তালতলীর নয়াপাড়া এলাকায় আসতে বলেন ঐ তরুণী। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে প্রেমিকাকে দেওয়া কথা রাখতে উপজেলার নয়াপাড়া এলাকায় আসেন আলাআবি মৃধা।

ভুক্তভোগী প্রেমিক আলআবি জানান, ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে তার সঙ্গে বেশ কয়েকবার কথা ও ম্যাসেজের মাধ্যমে সব সময় কথা হয়েছে। তার ফেসবুক আইডির নাম ছিল (আরিফা ইসলাম)। সে আমাকে আসতে বলেছে আমি এ এলাকায় এসেছি তার সঙ্গে দেখা করতে। আমি এসে জানতে পারি ওটা একটি ফেক আইডি ছিলো। রাতে আমাকে আশ্রয় দিয়েছিলেন স্থানীয়রা। আজ সকালে ঐ মেয়ের পরিবার আমাকে মারধর করে। পরে পুলিশ এসে আমাকে থানায় নিয়ে আসে।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান জানান, বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ঐ যুবককে পুলিশি হেফাজতে থানায় নিয়ে আসা হয়। পরে তার মা ও বোনের নিজ জিম্মায় আলআবি মৃধাকে দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ নেই।




স্যাটেলাইট ট্যাগ নিয়ে সুন্দরবনের কুমির ঘুরছে বরিশালের নদীতে

বরিশাল অফিস:: সুন্দরবনের লোনা পানির চারটি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্যাগ লাগানোর পরে দেখা যাচ্ছে, এর তিনটি সুন্দরবনে ফিরে গেলেও একটি বহু পথ ঘুরে এখন বরিশাল বিভাগের জেলা পিরোজপুরে ঘোরাফেরা করছে।

কুমিরের আচরণ ও গতিবিধি জানতে সম্প্রতি চারটি কুমিরের গায়ে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছিলো। এর মধ্যে তিনটি সুন্দরবনের বিশাল এলাকায় চলে যায়। তবে একটি কুমির বন ছেড়ে মংলা, বাগেরহাট, মোড়েলগন্জ হয়ে এখন পিরোজপুরে ঢুকে পড়েছে। মাত্র এগারো দিনে প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে কুমিরটি। গায়ে বসানো স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণে দেখা গেছে কুমিরটি বুধবার বিকালে পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালির একটি নদীতে রয়েছে।

বিশেষজ্ঞরা আশা, নির্দিষ্ট সময় পর হয়তো আবারো সুন্দরবনে ফিরে আসতে পারে কুমিরটি। তবে আপাতত সে তার নিজের জন্য নিরাপদ পরিবেশ খুঁজছে। এবার কুমিরের পিঠে বসানো হলো স্যাটেলাইট

গত ১৬ মার্চ স্যাটেলাইট ট্যাগ বসিয়ে কুমিরটি অবমুক্ত করা হয়েছিলো সুন্দরবনের হারবাড়িয়া পয়েন্টে। এরপর এটি মংলা, রামপাল, বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে পিরোজপুরে ঢুকেছে।

বন বিভাগ বলছে, এই গবেষণার মাধ্যমে সুন্দরবনের কুমিরের চলাচল ও গতিপথ সম্পর্কে তারা জানতে চায়।

বন সংরক্ষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ইমরান আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, “আমরা মূলত এই গবেষণার মাধ্যমে তাদের আচরণ ও বসবাসের পরিবেশ বোঝার চেষ্টা করেছি। যে কুমিরটি বনের বাইরে গেছে সে হয়তো তার বসবাসের জন্য সুবিধাজনক জায়গা খুঁজছে”।

কুমিরের গায়ে স্যাটেলাইট ট্যাগ বসিয়ে নদীতে অবমুক্ত করার কাজটি যৌথভাবে করছে বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার (আইইউসিএন)। তাদের সহযোগিতা করছে, জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিআইজেড)।

আইইউসিএন এর প্রোগ্রাম ম্যানেজার সারোয়ার আলম দীপু বিবিসি বাংলাকে বলেন, “সুন্দরবনের কুমির কোথায়, কিভাবে বিচরণ করে তা নিয়ে বিস্তারিত কোন গবেষণা হয় নি। সে কারণেই স্যাটেলাইট ট্যাগ বসিয়ে এই গবেষণাটি করা হচ্ছে”।

বিশ্বে পাখি, কচ্ছপ, নেকড়েসহ বিভিন্ন প্রাণীর শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে তাদের আচরণ নিয়ে গবেষণার নজীর রয়েছে। তবে বাংলাদেশের কুমির নিয়ে এভাবে গবেষণা এই প্রথম করা হচ্ছে।