বরিশালে সড়কের মধ্যে নির্মিত গেট উচ্ছেদের দাবীতে সংবাদ সম্মেলন

“জনগনের পথ চলাচলের জন্য ’মান্নান খান সড়ক’ প্রয়োজন” জনগনের চলাচলের সড়কে অবৈধভাবে নির্মিত গেট উচ্ছেদের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড দক্ষিণ রুপাতলী ’মান্নান খান সড়ক’এর মাঝামাঝি স্থানে অবৈধভাবে রাস্তার মাঝে পিলার পুতে তার কাঁটার বেড়া দিয়ে বিনা প্লানে নির্মিত গেটের অপসারণ চেয়ে জনগনের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ক’বাসিন্দা। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই এলাকার আবদুল আল নাঈম রয়েল’র অবৈধভাবে নির্মিত গেট উচ্ছেদের দাবীতে প্রায় দু’শতাধিক স্থানীয় বাসিন্দা গণস্বাক্ষর দিয়েছে।

জনগনের পক্ষ হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার মো: হাবিব খানের পুত্র মো: শামীম খান।তিনি বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দু’হাজার মানুষসহ স্থানীয় ৫ শতাধিক ভোটার চলাচল করে। মান্নান খান জীবিত থাকা অবস্থায় তিনিও চেয়েছিলেন তার নামে সড়কটি থাকুক। শত বছরের পুরাতন ম্যাপে রয়েছে এ সড়কটি। দেশে ভোটার তালিকা শুরু হবার পর বাংলাদেশ নির্বাচন কমিশন এর ভোটের তালিকায়ও ’মান্নান খান সড়ক’ অর্ন্তভূক্ত রয়েছে। ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারী মান্নান খান মারা যাবার পরই তার ছেলে আবদুল আল নাঈম রয়েল ওরফে কালোবাজারি রয়েল বেপরোয়া হয়ে উঠে। হঠাৎ চলমান বছরের শুরুতে রাতের আঁধারে তার পিতার নামের ওই ’মান্নান খান সড়ক’এর মাঝামাঝি স্থানে অবৈধভাবে রাস্তার মাঝে পিলার পুতে তার কাঁটার বেড়া দিয়ে একটি লোহার গেট নির্মাণ করেছে কালোবাজারি রয়েল। যে কারণে, পথচারীরাসহ এলাকার ৫ শতাধিক ভোটার ও তাদের পরিবারের সদস্যদের পথ চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। সরেজমিনে যে কেউ পরিদর্শন করলে উপরোক্ত তথ্য প্রমাণের মিল পাবে। এমন পরিস্থিতির মধ্যে এলাকার বাসিন্দারা গণস্বাক্ষর দিয়ে গেটটি অপসারণের জন্য বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) বরাবর লিখিত আবেদন করেছিল।

চলাচলের রাস্তার উপর বিনা প্লানে নির্মিত গেট অপসারণ প্রসঙ্গে- বিসিসি থেকে গত ২৫/১/২০২৪ তারিখে নোটিশে উল্লেখ থাকে, সার্ভেয়ারের প্রতিবেদনের আলোকে রাস্তার উপর সৃষ্ট প্রতিবন্ধকতা অবৈধ বলে প্রতিয়মান হয়। যা (স্থানীয় সরকার) সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৯২(৪) ধারা (৫ম তফসিল) ও ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ (খ) ধারা মোতাবেক অপরাধমূলক কাজ। এমতাবস্থায়, নোটিশ প্রাপ্তির সাথে সাথে চলাচলের রাস্তার উপর বিনা প্লানে নির্মিত গেট অপসারণ করে বিসিসি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়। ব্যর্থতায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১২/০২/২০২৪ ইং তারিখে স্মারক নং- বিসিসি/সম্পত্তি/২০২৪/২২৫ জানানো হয়, ইমরান হোসেন (রকি) গং এর আবেদনের প্রেক্ষিতে জে,এল ৫৬ নং রুপাতলী মৌজার হাল এস.এ ৪২৬৫ নং দাগ তথা বি.এস. ২০৪৯১ ও ২০৪৮২ নং দাগের রেকর্ডীয় চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হওয়ায় উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ৩/০৩/২০২৪ ইং তারিখে শুনানীর দিন ধার্য্য করা হয়। পরে গত ৩/০৩/২০২৪ ইং তারিখে দু’পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিসিসি কর্তৃপক্ষ আগামী ১ মাসের মধ্যে গেট অপসারণসহ রাস্তায় পুতে রাখা পিলার ও তার কাঁটার বেড়া সরানোর নির্দেশ দেন। যেখানে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এ ঘটনায় কালোবাজারি রয়েল ক্ষিপ্ত হয়ে বিনা প্লানে নির্মিত গেট অপসারণ না করে হাজী শেখ মো: সালাম ও তার ছেলে রকি, বায়জিদ এবং মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকনসহ আব্দুল হাবিব খান, শামিম খান, ছোহরাফ খান, সাদ্দাম খান, বাবু খান, হেলাল আকন ও কবির আকনসহ এলাকার আরো ক’জনের বিরুদ্ধে চলমান মাসের গত ২৪ মার্চ ‘ঢাকা শিশু কল্যাণ পরিষদ হল’ এ সংবাদ সম্মেলন করেছেন। বাস্তব অর্থে বরিশালে যে প্রেক্ষাপট চলমান রয়েছে তার উল্টো তথ্য উপস্থাপন করে ওই সংবাদ সম্মেলন করেছে কালোবাজারি রয়েল। বর্তমানে গেট অপসারণের পক্ষে থাকা স্থানীয় লোকজনদের নামে নানা ভাবে মামলা দিচ্ছে কালোবাজারি রয়েল।

স্থানীয় জনগনের দাবী, বিনা প্লানে নির্মিত গেট অপসারণ করে শত বছরের পুরাতন সড়কটি থাকুক। মান্নান খান সড়ক নামেই থাকুক। কিন্ত সড়কটি বন্ধ হলে হাজার হাজার মানুষের সমস্যা হবে। জনগনের পথ চলাচলের স্বার্থে সড়কটি প্রয়োজন। এলাকাবাসীর পক্ষে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ মো: সালাম, সোহরাবসহ ১০/১৫ জন।

আবদুল আল নাঈম রয়েল বলেন, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। তার পিতার নামেই সড়ক করা হয়েছে। এবং জমিও তাদের। আর তার পিতার নাম স্বরণে নাম ফলকের জন্য গেট নির্মাণ করা হয়েছে। জনগনের পথ চলাচলে কোন অসুবিধা হয় না।




কখন অবসর নেবেন, জানালেন মেসি




ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু

     

চন্দ্রদ্বীপ ডেস্ক : আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে আগামী ৭ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। এটি ট্রেনে ঈদযাত্রার পঞ্চম দিন।




মাহে রমজানে বরিশাল জেলা প্রশাসনের সুলভ মূল্যে ভ্রাম্যমান ডিম বিক্রয়

বরিশাল অফিস :: মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে গাজী পোল্ট্রি ফার্ম ও এসএস পোল্ট্রি সহযোগিতায় বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় সুলভ মূল্যে ভ্রাম্যমান ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা উপপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল আলম, বরিশাল জেলা প্রশাসক অতিরিক্ত (সার্বিক) মনদীপ ঘরাইসহ আরো অনেকে।


বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম সাধারণ ক্রেতাদের হাতে সুলভ মূল্যে ডিম তুলে দেন।




বাইডেনের গাজা নীতির প্রতিবাদে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ




বরিশালে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

বরিশাল অফিস ::বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে সিএনজি দূর্ঘটনায় চালক নিহত এ সময় আহত হয়েছে আরও ৫ যাত্রী।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত চালক হায়দার (২৫) বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা।

জানা গেছে, বরিশাল শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে বানারীপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমরে মুজরে যায়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে চালক হায়দার সেখানে মারা যায়।

আহত ৫ যাত্রী হলেন হাসান মাহমুদ, আরাফাত,নাহিয়ান,গোলাম সরোয়ার ও রেজোয়ান। তারা ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে আইটি সেক্টরে কর্মরত । বরিশালে একটি প্রজেক্ট দেখতে এসে বানারীপাড়ায় ঘুরতে যাওয়ার পথে তারা দূর্ঘটনার শিকার হন।

বরিশাল বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম তিনি জানান. দূর্ঘটনাস্থল ঝালকাঠি থানা এলাকায় হওয়ায় এ ব্যপারে সেখানকার থানা পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ইতোমধ্যে ঝালকাঠি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

 




স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, স্বামীর হাতে বৃদ্ধ প্রেমিক খুন

পটুয়াখালী প্রতিনিধি :

র্দীঘদিন থেকেই ফয়জর মোল্লা ওরফে হুমায়ন কবিরের স্ত্রী মোসা. রুনা বেগমের সঙ্গে অবৈধ সর্ম্পকে লিপ্ত ছিলেন ৬৫ বছরের আবু জাফর মোল্লা। একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও স্ত্রীর প্রেমিক জাফরকে ফেরাতে পারেননি হুমায়ন কবির। যা নিয়ে হুমায়ন কবির ও রুনার সঙ্গে কলহ চলছিল।

তাই জাফরকে মারধরের সিদ্ধান্ত নেন হুমায়ন কবির। এতে স্ত্রী রুনা বেগম প্রথম দিকে রাজী না হলে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে বশে আনেন।

পরিকল্পনামতে গত ১১ মার্চ সন্ধ্যায় জাফরকে ফোনকলে বাড়ির পেছনে দেখা করতে বলেন রুনা। প্রেমিকার ফোনকলে নির্ধারিত সময়ে হাজির হন জাফর।

এ সময় জাফর-রুনার মাঝে নানান কথার এক পর্যায়ে রুনা কৌশলে প্রেমিককে মাঠের মাঝে নিয়ে যান। এ সময় হুমায়ন কবির উপস্থিত হয়ে জাফরকে মাটিতে শুয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন হুমায়ন কবির ও রুনা বেগম।

আরো পড়ুন : গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫০০

ঘটনার বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসীম বলেন-স্থানীয় গ্রাম পুলিশের দেওয়া সংবাদে গত ১২ মার্চ সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে আবু জাফরের মরদেহ উদ্ধার করা হয়। জাফর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে এমন ধারণা করে পোষ্টমর্টেম করাতে অনিচ্ছুক ছিল পরিবার। কিন্তু মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে অ্যাডিশনাল এসপি সাজেদুল ইসলাম সজল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পোষ্ট মর্টেমের সিদ্ধান্ত দেন। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে এবং নিহতর ছেলে কবির মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা করে মামলা করেন।

এরপর বিষয়টি উদঘাটন করতে অ্যাডিশনাল এসপি সাজেদুল ইসলাম সজল নির্দেশনায় এলাকায় নিবিড়ভাবে খোঁজখবর নিলে জাফর-রুনার অবৈধ সম্পর্ক প্রকাশ্যে আসে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় খুনের ঘটনায় ফয়জর-রুনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ২৭ মার্চ দিবাগত রাতে অভিযুক্তদের বসতবাড়ি থেকে স্বামী-স্ত্রীকে আটক করেন এসআই দিপায়ন বড়াল।

আটকের পর বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমীর মল্লিকের আদালতে হাজির করলে খুনের ঘটনায় জড়িত থাকার স্বীকার করেন স্বামী-স্ত্রী।

আদালতে স্বামী-স্ত্রী স্বীকারোক্তিতে বলেন, জাফরকে খুন করার উদ্দেশ্য ছিল না তাদের। কিন্তু ঘটনাক্রমে খুন করতে বাধ্য হয়েছেন তারা।

এসআই দিপায়ন বড়াল জানান, নিহত জাফর মোল্লা চার মেয়ে ও এক ছেলের বাবা এবং রুনা বেগম এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

আরো পড়ুন : বাবা-মায়ের যে ৫ ভুলে শিশু হয়ে ওঠে জেদি



আজ টিভিতে যা দেখবেন




বাবা-মায়ের যে ৫ ভুলে শিশু হয়ে ওঠে জেদি




ভেনিস কি শেষ পর্যন্ত তলিয়ে যাবে?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইতালির স্বপ্নময় শহর ভেনিস গোটা বিশ্বের পর্যটক আকর্ষণ করে আসছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে শহরটির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে। একাধিক পদক্ষেপের মাধ্যমে ভেনিসের সুরক্ষার উদ্যোগ চলছে। ১ হাজার ৬০০ বছর আগে থেকেই ভেনিস গোটা বিশ্বের বিস্ময়ের কারণ। বন্যা ও কোনও এক সময়ে সমুদ্রে তলিয়ে যাওয়ার ভয়ও ততই পুরোনো।