বাবুগঞ্জে কৃষককে কুপিয়ে জখম

বরিশাল অফিস:: বরিশালের বাবুগঞ্জে পাট ক্ষেত দিয়ে হাটার প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত কৃষক বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, ঠাকুরমল্লিক গ্রামের কৃষক মোঃ শামসুল হক বেপারী বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তার রোপিত পাট ক্ষেত কাজ করতেছিলেন। পথিমধ্যে প্রতিবেশী মাইনুদ্দিন ও তার ছেলে ভিজা পাট ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছেন।

কৃষক শামসুল হক বেপারী তাদেরকে উদ্দেশ্য করে ভিজা ক্ষেত দিয়ে হাটায় প্রতিবাদ করেন। কিন্তু মাইনুদ্দিন এর পাশে দাঁড়িয়ে থাকা অপর প্রতিবেশী জয়নাল ফকির মনে করেন কৃষক শামসুল হক বেপারী তাকে উদ্দেশ্য করে চিৎকার চেচামেচি করেন।

পরে জয়নাল ফকির ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে তাঁর ছেলে নাহিদ ও নাঈম কে সাথে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অর্তকিত হামলা চালায়।

কৃষক শামসুল হক বেপারী ডাক চিৎকার দিয়ে তার পরিবারের লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, তিনি এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।




গাজায় দুর্ভিক্ষ মোকাবিলায় ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টানা প্রায় ছয় মাস ধরে গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। সংকট এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, ভূখণ্ডটির লাখ লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছেন।



অভিনেত্রী পূজার সঙ্গে জায়েদ খান, দিলেন নতুন চমক




গভীর রাতে সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা, ৩৬ সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রতিবেশী দেশ সিরিয়ায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৬ জন সিরীয় সেনা নিহত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) গভীর রাতে মধ্যপ্রাচ্যের এই দেশটির আলেপ্পো প্রদেশে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।



আরও কমলো রিজার্ভ




কিশোর বলল ‘আমাকে যেন হয়রানি না করা হয়’

বরিশাল অফিস:: হাসপাতালে চিকিৎসক ও তাঁর আত্মীয়দের হাতে মার খাওয়া স্কুলছাত্র দুই দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছে। তার ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছে সে। তবে জানিয়েছে, ওই ঘটনার বিচার চায় না সে। বরং এখন যেন তাকে আর কোনো হয়রানি করা না হয়—এটুকুই তার চাওয়া।

ওই কিশোরের নানা শাজাহান রাঢ়ী গুরুতর অসুস্থ হওয়ায় গত সোমবার রাতে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা না পেয়ে প্রতিবাদ করায় রোগীর স্বজন ও চিকিৎসকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ওই কিশোরকে পিটিয়ে পুলিশে দেন চিকিৎসকেরা। একই সঙ্গে কিশোর ও তার খালুর বিরুদ্ধে মামলা করেন চিকিৎসক তারিকুল ইসলাম। ওই কিশোরের নানা শাজাহান মুমূর্ষু অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন।

মুক্তি পেয়ে গতকাল সকাল ৯টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসে মা জেছমিন আক্তারকে জড়িয়ে ধরে ওই কিশোর। তখনো তার চোখেমুখে ভয়ের চিহ্ন ছিল। সে বলে, ‘আমি শান্তিতে লেখাপড়া করতে চাই। বিচার চাই না, হয়রানি থেকে মুক্তি চাই।’

অভিযুক্ত চিকিৎসক তারিকুলের চাচাশ্বশুর বরিশাল সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মজিবর রহমান। মজিবরের আরেক ভাই ইমনের নেতৃত্বে কয়েকজন ওই রাতে হাসপাতাল এবং থানায় গিয়ে ওই কিশোর ও তার স্বজনদের ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে।

নির্যাতনের বর্ণনা দিয়ে ওই কিশোর জানায়, দুপুরে নানাকে ভর্তির পর সেবা না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তার খালু জাহাঙ্গীর চিকিৎসকের কক্ষে যান কথা বলতে। এ সময় উত্তেজিত হয়ে চিকিৎসক তারিকুল তার খালুকে থাপ্পড় মারেন। এরপর হাতাহাতির একপর্যায়ে তার খালু পালিয়ে যান। তখন তাকে মুখে, পিঠে লাথি ও ঘুষি মারেন চিকিৎসক। তার মা এসে চিকিৎসকের পা জড়িয়ে ধরলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। পরে চিকিৎসকের ৮-৯ জন আত্মীয় এসে ওই কিশোরকে বেদম মারধর করে। হাসপাতালে এক ঘণ্টার মতো আটকে রাখার পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ওই কিশোর আরও জানায়, তাকে থানায় নেওয়ার পর সেখানেও চড়াও হন চিকিৎসক তারিকুলের আত্মীয়রা। ইমন নামের একজন তাকে হুমকি দিয়ে বলেন, ‘তোর খালুকে নিয়ে আস, না হলে প্লাস দিয়ে টেনে জিব ছিঁড়ে ফেলব।’ ইমন আরও বলেন, ‘ভিমরুলের চাকে হাত দিয়েছ। তুই বের হলে ধরে নিয়ে যাব।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক তারিকুল ইসলাম  বলেন, ‘ওই কিশোরকে কোনো নির্যাতন করা হয়নি। হুড়োহুড়িতে পুলিশ তাকে ধরেছে। ওই সময় কে আসামি এবং কে কিশোর, তা বুঝতে পারিনি। তাই কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন।’

তিনি স্বীকার করেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান ও তাঁর ভাই ইমন তাঁর দুই চাচাশ্বশুর।




বাকেরগঞ্জে অনুমোদন বিহীন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের দাবি

বরিমাল অফিস:: রুট পারমিট ছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোডে অনুমোদন বিহীন ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম অনুমোদন বিহীন ছাড়া ওই রুটে পরিবহন চলাচল বন্ধের দাবি জানিয়ে বরিশাল জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি, বাকেরগঞ্জ, বরিশাল (রেজি নং-১৯৬৮/০৯) এর আওতাধীন রুটে প্রায় ৪০/৫০টি বাস ও মিনিবাস গাড়ি বরিশাল বিআরটিএ কর্তৃক অনুমতি নিয়ে বাকেরগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচল করে। হাইওয়ে ব্যতীত তাদের সমিতির আওতাধীন আঞ্চলিক রুটে কোনো রকমের অনুমোদন ছাড়াই দূরপাল্লার পরিবহন বেআইনিভাবে চলাচল করে।

বাকেরগঞ্জ টু ডিসি রোডের রাস্তাটি খুবই সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এই রাস্তায় ছোট ছোটো ব্রিজ ও কালভার্ট রয়েছে। যার ওপর দিয়ে পরিবহন চলাচল করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।




নাকের দুই পাশে হওয়া চশমার দাগ দূর করুন ঘরোয়া উপায়ে




রাজকুমার সিনেমার প্রথম গান




টিভিতে যেসব খেলা দেখবেন আজ