ঈদুল ফিতর কত তারিখে?

চন্দ্রদীপ ডেস্ক : রোজা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ঈমান, নামাজের পর সুস্থ, স্বাভাবিক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক ইবাদত হলো রমজান মাসের রোজা। প্রতিদিন সুবহে সাদিক থেকে নিয়ে সুর্যাস্ত পর্যন্ত পাহানার, স্ত্রী সহবাস, কোরআন ও হাদিসে বর্ণিত বিধি-নিষেধ থেকে বিরত থাকাকে রোজা বলা হয়।

৩০ দিন রোজা বা সিয়াম সাধনার পরে আসে ঈদুল ফিতর যা মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন।

রমজান শেষে পুরো বিশ্বের মুসলমানের ঈদ পালন করেন।

২০২৪ সালের রমজান শুরু হয়েছে ১২ মার্চ। সেই হিসেবে রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৪ সালে ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১০ এপ্রিল।

আর রমজান ৩০ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১১ এপ্রিল।

রমজানঈদ, হজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। এখানে ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে ২০২৪ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন সেখানে আগে থেকে বসবাস করা মানুষেরা বছরে দুইটি বিশেষ উৎসব পালন করছে (গান-বাজনা, ঢোল-তবলা বাজিয়ে)।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসব পালনের এই রীতি অপছন্দ করলেন এবং তাদের জিজ্ঞেস করলেন, এই দুই দিনে তোমরা কিসের উৎসব পালন করো?

উত্তরে তারা বললো- আমরা জাহেলিয়াতের যুগে এই দুটি দিনে খেলাধুলা, আনন্দ ফুর্তি করতাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহ তায়ালা তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন, এর একটি হল ঈদুল ফিতর, অপরটি হলো, ঈদুল আজহা। ’(আবু দাউদ, হাদিস, ১১৩৪)




মিরসরাইয়ে লাউয়ের জোড়া ৮ টাকা!

চন্দ্রদ্বীপ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকেরা প্রতি পিস লাউ ৪ টাকার বেশি বিক্রি করতে পারছেন না। একজোড়া লাউ মাত্র ৮ টাকায় বিক্রি হচ্ছে। তাই ক্ষোভে অনেক কৃষক লাউ গাছ কেটে ফেলেছে। বাজারে নিয়ে বিক্রি করতে না পেরে বাজারে ফেলে যাচ্ছেন অনেকে। চরম বিপাকে পড়েছেন উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকেরা।

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার প্রায় ৩০০ একর জমিতে লাউ চাষ করা হয়। গ্রীষ্মকালীন সময়ে অনেক কৃষক লাউ চাষ করে বেশ লাভবান হলেও এবার রমজান মাস শুরু হওয়ায় লাউয়ের চাহিদা কমে যায়। এতে করে ভোক্তারা আগের মতো লাউ ক্রয় না করায় চরম বিপাকে পড়তে হয়েছে চাষিদের।

জানা গেছে, লাউ চাষ করতে সার, বীজ, সেচ, শ্রমিক, মাচা তৈরিসহ অনেকটা টাকা খরচ করতে হয়। প্রথম দিকে প্রতিপিস দেড়-দুই কেজি ওজনের একটি লাউ বিক্রি করেছেন ৪০-৪৫ টাকায়। মাঝামাঝি সময়ে বিক্রি করেছেন ২৫-৩৫ টাকা প্রতি পিস। শেষ সময়ে রমজান শুরুর সময় থেকে প্রতিপিস লাউ ৩-৫ টাকা বিক্রি করেছেন।

খৈয়াছড়া এলাকার কৃষক আকতার হোসেন, গত মঙ্গলবার জমি থেকে ১৫৫ পিস লাউ তুলেছিলেন। লাউ তুলতে শ্রমিক খরচ হয় ৩৫০ টাকা। বাড়ি থেকে বড়তাকিয়া বাজারে নিতে ভ্যানভাড়া খরচ হয়েছে ১৫০ টাকা। বাজারের হাসিল দিয়েছেন ৭০ টাকা। তার মোট খরচ হয়েছে ৫৭০ টাকা। আকতার বলেন, লাউয়ের মাচায় এখনো ৩০০ পিস লাউ ঝুলে আছে। এগুলো তুলে বিক্রি না করলে মাচা ভেঙে ক্ষতির মুখে পড়ব। গত পাঁচ বছরের মধ্যে এত কম দামে লাউ বিক্রি হয়নি। এবার পাইকার ও খুচরা ব্যবসায়ী কেউ লাউ কিনছে না। ফলে পানির দরে লাউ বিক্রি করতে হচ্ছে।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, এবার উপজেলায় ৩০০ একর জমিতে লাউ চাষ হয়েছে। মৌসুমে শুরুতে লাউয়ের দাম ভালো ছিল। শীত কমে যাওয়ার কারণে লাউয়ের চাহিদা কমে গেছে। চলতি মৌসুমে উপজেলায় প্রচুর পরিমাণে লাউয়ের উৎপাদন হয়েছে। তবে অন্যান্য জিনিসপত্রের যে দাম কৃষক সে তুলনায় এখন লাউয়ের একেবারে দাম পাচ্ছে না।




৭০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাই করছে আর্জেন্টিনা

চন্দ্রদীপ ডেস্ক : রেকর্ড মূল্যস্ফীতিতে টালমাটাল অর্থনীতির গতি ফেরাতে ৭০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই । সেই সঙ্গে সরকারের চলমান সমাজকল্যাণমূলক কর্মসূচি থেকে ২০ হাজার কর্মসূচি শিগগির বন্ধ হবে বলেও জানিয়েছেন তিনি। খবর ব্লুমবার্গের।

চাকরি ছাঁটাই ও সমাজকল্যাণমূলক কর্মসূচি বন্ধের পক্ষে যুক্তি হাজির করে তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে আর্জেন্টিনার অর্থনীতির ন্যূনতম ভারসাম্য ফেরানোর লক্ষ্য নিয়েছে সরকার। সেই লক্ষ্যের অংশ হিসেবে এই ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হচ্ছে। এছাড়া সরকারি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির বেশির ভাগই বর্তমানে ‘চরম দুর্নীতিগ্রস্ত’ বলেও উল্লেখ করেছেন তিনি।

আমেরিকা মহাদেশভুক্ত দেশগুলোর অর্থনৈতিক জোট ইন্টরন্যাশনাল ইকোনমিক ফোরাম অব আমেরিকাসের (আইইএফএ) লাতিন বিভাগের সম্মেলন শুরু হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে। বুধবার সেই সম্মেলনের উদ্বোধনী ভাষণে এসব তথ্য জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি বাড়ছে আর্জেন্টিনায়। কয়েক মাস আগে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন এই দেশের ইতিহাসে প্রথম বারের মতো মূল্যস্ফীতি ছুঁয়েছে ১০০-এর কোঠায়। ফলে খাদ্য-ওষুধ-জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন আকাশছোঁয়া মূল্যে নাভিশ্বাস উঠছে দেশটির সাধারণ জনগণের।




সুলতান আহমেদ হাওলাদারের দাফন সম্পন্ন 

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ-সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদারের বড় ভাই পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা ৩টায় দুমকির সরকারি জনতা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বাদ আসর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন : ছুটিতে হল বন্ধ করায় শিক্ষার্থীদের ভোগান্তি

সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত সুলতান আহমেদ হাওলাদারের দ্বিতীয় জানাজায় উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন পটুয়াখালী-২ আসনের সংসদ-সদস্য ও সাবেক চিফ-হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-১ আসনের সংসদ-সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার, পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়ার আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নান, মরহুমের একমাত্র ছেলে দুমকি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাসুদ আল মামুন। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীসহ বহু লোক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত জোড়া কচ্ছপ

উল্লেখ্য, সুলতান আহমেদ হাওলাদার বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে।




ছুটিতে হল বন্ধ করায় শিক্ষার্থীদের ভোগান্তি

পটুয়াখালী প্রতিনিধি :: পবিত্র জুমাতুল বিদা, শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছুটির সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সব আবাসিক হল। এতে ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র জুমাতুল বিদা, শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আজ ২৯ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সব শিক্ষা ও প্রশাসনিক বিভাগের অফিস কার্যক্রম বন্ধ কয়েছে। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এভাবে বিশ্ববিদ্যালয় ছুটির সঙ্গে হল বন্ধ রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, এর ফলে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের শিক্ষার্থীদের। এতে একদিকে পড়াশোনার ব্যাঘাত ঘটছে, অন্যদিকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে যানবাহনে। এ ছাড়া বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের হওয়ায় তাঁদের টিউশনি করে চলতে হয়। হল বন্ধ রাখায় দীর্ঘদিন অনুপস্থিতির কারণে টিউশনি হারাতে হয় অনেককে।

আরো পড়ুন : কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত জোড়া কচ্ছপ

শিক্ষার্থী ফাইজুর আলম মঈন বলেন, ‘করোনা-পরবর্তী সময়গুলোতে সেমিস্টার পরীক্ষা ও পড়াশোনার চাপ দুটিই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হলে থেকে এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছি। এই ছুটিতে হল বন্ধ করে দেওয়ায় এখন পড়াশোনার ক্ষতি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘হঠাৎ করে হল বন্ধ ঘোষণা করায় বাধ্য হয়ে আমাকে আমার গ্রামের বাড়ি চলে আসতে হয়েছে। অথচ আমাদের ঈদের ছুটির কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা।’

শিক্ষার্থী মো. ফরহাদ ইসলাম  বলেন, ‘বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ রকম মাঝারি ছুটিতে হল বন্ধ ঘোষণা করা হয় না।’

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু বলেন, ‘প্রভোস্ট কাউন্সিল মিটিংয়ের মাধ্যমে আমাদের যে সিদ্ধান্ত জানিয়েছে, আমরা সে অনুযায়ী নোটিশ করেছি।’

এম কেরামত আলী হলের প্রভোস্ট অধ্যাপক আশরাফুল বলেন, ‘হল বন্ধেও শিক্ষার্থীরা থাকার আগ্রহ প্রকাশ করে আগে থেকে আবেদন দিলে আমরা বিবেচনা করতাম।
এখন আর সুযোগ নেই।’




জমে উঠেছে আমতলীর ঈদ বাজার

বরিশাল অফিস:: জমে উঠেছে আমতলীর ঈদ বাজার। শিশু, নারী-পুরুষের পদচারনায় সরগরম বিপণি বিতানগুলো। সবচেয়ে কদর বেশী ইন্ডিয়ান-পাকিস্তানী পোষাকের। ক্রেতারা তাদের পছন্দ মত জামা-জুতা পোশাক-প্রসাধনী ঈদপন্য কিনছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের ভিড়ও তত বাড়ছে। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত টেইলার্স কারিগড়রা। রাত জেগে তারা কাজ করছে।

জানাগেছে, এ বছর ১৫ রোজা থেকে আমতলীর ঈদ বাজার জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। ঈদ বাজারে ইন্ডিয়ান ও পাকিস্তানী পোশাকের চাহিদা বেশী। ইন্ডিয়ান লং ফ্রোগের চাহিদা বেশী। প্রতিপ্রিস ফ্রোগ চার হাজার থেকে ছয় হাজার পাচ’শ টাকায় বিক্রি হচ্ছে। অরগাঞ্চা ডিজিটাল প্রিন্ট শাড়ীর প্রতি গৃহবধুদের আকর্ষণ বেশী। এ শাড়ী ৪ হাজার পাচ’শ থেকে ১২ হাজার পাচ’শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমতলীর বাজারে ধুপিয়ানা, কাঞ্চিভরাম কাতান ও প্রিন্ট কাতান এবং ভিপুল, পাকিস্তানী তাওয়াক্কাল, আয়রা, মাসাল, তাওয়াক্কাল, দিল্লি বুটিক্স ও লরস থ্রি পিস বেশী বিক্রি হচ্ছে। প্রকার ভেদে এ সকল থ্রি পিস ও শাড়ী ২ হাজার ৫’শ থেকে ১২ হাজার ৫’শ টাকায় বিক্রি হচ্ছে। নিউ মাতৃছোয়া বস্ত্রালয়ের সেলসম্যান বাসু ও মোশাররফ হোসেন বলেন, ইন্ডিয়ান লং ফ্রোগের চাহিদা বেশী।

 

প্রতিপ্রিস ফ্রোগ চার হাজার থেকে ছয় হাজার পাচ’শ টাকায় বিক্রি করছি। অরগাঞ্চা ডিজিটাল প্রিন্ট শাড়ীর প্রতি গৃহবধুদের আকর্ষণ বেশী। এ শাড়ী ৪ হাজার পাচ’শ থেকে ১২ হাজার পাচ’শ টাকায় বিক্রি করছি। তারা আরো বলেন, ধুপিয়ানা, কাঞ্চিভরাম কাতান ও প্রিন্ট কাতান এবং ভিপুল, পাকিস্তানী তাওয়াক্কাল, আয়রা, মাসাল, তাওয়াক্কাল, দিল্লি বুটিক্স ও লরস থ্রিপিস বেশী বিক্রি হচ্ছে।

 

বাজার ঘুরে দেখাগেছে, ইন্ডিয়ান লং ফ্রোগ চার হাজার থেকে ছয় হাজার পাচ’শ, অরগাঞ্চা ডিজিটাল প্রিন্ট শাড়ী ৪ হাজার পাচ’শ থেকে ১২ হাজার পাচ’শ টাকায় বিক্রি হচ্ছে। ধুপিয়ান শাড়ী ৭ হাজার ৫’শ থেকে ৮ হাজার, কাঞ্চিভরাম কাতান ৩ হাজার ৫’শ থেকে ৭ হাজার ৫’শ ও প্রিন্ট কাতান শাড়ী ৬ হাজার ৫’শ থেকে ১০ হাজার ৫’শ এবং ভিপুল থ্রিপিস ২ হাজার ৫’শ থেকে ৫ হাজার ৫’শ, পাকিস্তানী তাওয়াক্কাল ৬ হাজার ৫’শ থেকে ১২ হাজার ৫’শ, আয়রা ৩ হাজার ৫’শ থেকে ৭ হাজার ৫’শ, মাসাল ৩ হাজার ২’শ থেকে ৫ হাজার ৫’শ, দিল্লি বুটিক্স ৬ হাজার থেকে ১৫ হাজার, তাওয়াক্কাল ৬ হাজার ৫’শ থেকে ১২ হাজার ও লরস ৬ হাজার ৫’শ থেকে ৮ হাজার ৫’শ টাকায় বিক্রি হচ্ছে। আমতলী পৌর শহরের তানিয়া বলেন, এ বছর পোশাকের ধরন বদলে গেছে এবং দামও একটু বেশী। ইন্ডিয়ান লং ফ্রোগ ৬ হাজার টাকায় ক্রয় করেছি।

তিনি আরো বলেন, দাম একটু বেশী হলেও ভালো মানের পোশাক পাওয়া যাচ্ছে। ক্রেতা মরিয়াম ও পূর্ণতা বলেন, নিউ মাতৃছোয়া বস্ত্রালয় থেকে পোশাক ক্রয় করেছি। চাহিদামত মালামাল পাওয়া যায়। নিউ মাতৃছোয়া বস্ত্রালয়ের পরিচালক জিএম মুছা বলেন, ঈদকে সামনে রেখে বিক্রি অনেক ভালো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা।

 

সেলসম্যানদের ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বৃহস্পতিবার আমতলী পৌর শহরের আকন বস্ত্রালয়, মদনমোহন বস্ত্রালয়, সিরাজ উদ্দিন মৃধা বস্ত্রালয়,ইসলামিয়া বস্ত্রালয়, আকন টাওয়ার, সাকিব প্লাজা, আব্দুল্লাহ মার্কেট ও সুমাইয়া কমপ্লেক্স, ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারী ও পুরুষরা মিলে পছন্দের পোশাক ক্রয় করছে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঈদকে সামনে রেখে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে মানুষের বাড়ী ফিরে যেতে যেন সমস্যা না হয়




মহানবীকে অবমাননা করার প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ

বরিশাল অফিস:: ভোলার দৌলতখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম কে অবমাননাকর বিষোদগার ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা দৌলতখান উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে দৌলতখান শহরে আসে। পরে সব কয়টি মিছিল একত্রিত হয়ে দৌলতখান শহর প্রদক্ষিণ করে। উপজেলা ওলামা আয়িম্মাঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সবার ডাক দেন ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) কে নিয়ে ভোলা তজুমদ্দিন উপজেলার এক হিন্দু ধর্মাবলম্বী ‘‘বসু দাস” কর্তৃক বিষোদগার ও কুরুচিপূর্ণ অবমাননাকর মন্তব্য করায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে দৌলতখান মধ্য বাজারে এইচ এম মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৌলতখানের সম্মানিত ওলামা মাশায়েখ গণ। বক্তারা বলেন, বাসু দাস মুসলমানদের হৃদয় স্পন্দন কলিজার টুকরা প্রিয় নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অবমাননা করে মুসলমানদের কলিজায় আঘাত করেছেন।

সমাবেশে উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে দোয়া মোনাজাত করেন দৌলতখান চরখলিফা ইজ্জাতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত আলেম হযরত মাওলানা নুরুল্লাহ হুজুর। সমাবেশে মুসলিম উম্মাহ তথা ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতা বন্ধ, বাংলাদেশের উন্নয়ন, সুখ সমৃদ্ধ ও বিশ্বের মুসলমানদের নিরাপত্তা কামনা করা হয়।




বরগুনায় স্বামীর সাথে অভিমান করে পিত্রালয়েই আত্মহত্যা

বরিশাল অফিস:: বরগুনার তালতলীতে বৃহস্পতিবার (২৮ মার্চ) গভীর রাতে স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ি বসে আত্মহত্যা করেছেন স্ত্রী খুশি আক্তার (২১)। নিহত খুশি আক্তার উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের পশ্চিম অঙ্কুজানপাড়া গ্রামের মোজাম্মেল আকন এর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের আনিস মোল্লার ছেলে মো. শামীমের সঙ্গে পারিবারিকভাবে খুশি আক্তারের বিয়ে হয়।

বিয়ের ছয় মাস পরে শামীম সৌদি চলে যান। স্বামী প্রবাসে যাওয়ার পর থেকেই গৃহবধূ খুশির চলাফেরা ও কাজকর্ম নিয়ে প্রতিনিয়ত শ্বশুর-শ্বাশুড়ির সাথে সংসার জীবনে প্রতিনিয়ত বাকবিতন্ডা চলছিলো। ঝগড়াঝাঁটির এক পর্যায়ে গত এক সপ্তাহ আগে বাবার বাড়িতে চলে আসেন খুশি। এরপর বৃহস্পতিবার রাতে খুশির সঙ্গে মোবাইল ফোনে পারিবারিক নানা বিষয় নিয়ে তার স্বামী শামীমের সঙ্গে কথার কাটাকাটি হয়।

একপর্যায়ে স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথেই খুশি মারা যায়। স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, খুশি আক্তারের সাথে শশুর-শাশুড়ির বাকবিতন্ডা হওয়ায় গত এক সপ্তাহ আগে বাবার বাড়িতে চলে আসে।

পরে বৃহস্পতিবার রাতে তার স্বামীর সাথে মুঠোফোনে কথার-কাটাকাটি খাওয়ার পর খুশি বিশ্পানে আত্মহত্যা করে হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খুশি আক্তার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মরা যায়। তাই ওই হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




বরিশালে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের ২ মাস পর ধর্ষণ মামলা

বরিশাল অফিস ::  বরিশালে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মা।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (২৮ মার্চ) বাদী হয়ে তিনি এ নালিশী অভিযোগ করেন।

বিচারক ইয়ারব হোসেন অভিযোগটি মামলা হিসেবে রুজু করেছেন। এ ঘটনার তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবার (২৯ মার্চ) আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রিয়াজ ও তার (রিয়াজ) তিন বন্ধু মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। এ কারণে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছেন তার মা।

বিবাদীরা হলেন – ওই তরুণীর প্রেমিক নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা জামাল সিকদারের ছেলে রিয়াজ সিকদার। প্রেমিক রিয়াজের বন্ধু একই এলাকার বাসিন্দা মানিক হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার, নগরীর সিঅ্যান্ডবি রোডের তৈয়ব ম্যানশনের মো. আলালের ছেলে বাধন এবং সাগরদী হামিদ খান সড়কের শুক্কুর ভূঁইয়ার ছেলে সাকিব ভূঁইয়া।

এর আগে এক সন্তানের জননী ওই তরুণী তার প্রেমিক রিয়াজের সঙ্গে নগরীর একটি ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকতেন। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে ওই তরুণীর সঙ্গে তার প্রেমিকের তর্ক হয়। এরপর গত ১১ ফেব্রুয়ারি দুপুরে প্রেমিক রিয়াজ সিকদারসহ তার বন্ধুরা ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ কারণেই ওই তরুণী আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার মা।




বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল অফিস :: পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযানে ৪ ব্যবসায়ীকে ৩৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শহিদুল ইসলামের নির্দেশনায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল এ কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন,বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান, মোঃ শহীদ উল্লাহ ও শাহরুখ আলম শান্তনু।

এ সময় তারা নগরীর পোর্ট রোড পাইকারী ও খুচরা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইন ও ভোক্তা অধিকার আইনে এসময় নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

এছাড়াও, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রয়ের অপরাধে ৪ টি মামলায় ৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।