বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক :  বাংলাদেশ-অস্ট্রেলিয়া মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।




গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফ্রান্স-মিসর-জর্ডানের




দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস




সেই দুলাল ফকিরের জালে এবার ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারো পিরোজপুরের ইন্দুরকানীর জেলে সেই দুলাল ফকিরের জালে এবার ধরা পড়েছে ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে শনিবার (১৬ মার্চ) তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রি করে আলোচিত হয়েছিলেন।

জানা গেছে, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামে মাছ ধরার দুটি ট্রলার ১৪ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়েছে।

প্রতিটি লাক্ষার ওজন তিন থেকে সাত কেজি।

ট্রলারের জেলেরা জানান, ১৪ দিন আগে আমরা জাল, বরফ ও রসদ বোঝাই করে সাগরে যাই। আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য মাছের সঙ্গে আরো ১২০টি লাক্ষা মাছও পেয়েছি। ২৫ লাখ টাকায় মাছ বিক্রি হয়েছে।

ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। 

এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হলেও আড়ৎদারি বাদ দিয়ে আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে তিনি আশা করছেন।

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার মহসিন মেম্বার জানান, শনিবার দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুটি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে।

পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম অনেক বেশি।



আজ থেকে মিলবে নতুন টাকার নোট

চন্দ্রদ্বীপ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রোববার (৩১ মার্চ) থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ৯ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ। এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে।

এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও আলোচিত সময়ে ৫, ১০,২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।




কঠোর অবস্থানে আ’লীগ : এমপি-নেতারা প্রার্থী দিতে পারবেন না উপজেলায়

চন্দ্রদ্বীপ ডেস্ক : উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র এমপিরা কাউকেই প্রার্থী করতে পারবেন না। দলের জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল কোনো নেতাও প্রার্থীর নাম ঘোষণা করতে পারবেন না। তবে স্থানীয় কোনো নেতা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে দল থেকে কোনো অবস্থায়ই কাউকে সমর্থন করা যাবে না।

গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট দলীয় দ্বন্দ্ব-কোন্দল নিরসনের লক্ষ্যে সিরিজ বৈঠকের প্রথম দিনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। যেখানে রংপুরের কেন্দ্রীয় বিভাগীয় নেতারা ছাড়াও ৯টি সাংগঠনিক জেলা ও মহানগর নেতারা এবং দলীয়, স্বতন্ত্র এমপিসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ রোববার দ্বিতীয় দিনের বৈঠকে চট্টগ্রাম বিভাগের নেতাদের ডাকা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া কেন্দ্রীয় ও জেলার কয়েকজন নেতা জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছে আওয়ামী লীগ। অর্থাৎ, উন্মুক্ত নির্বাচনে কাউকে দলীয় প্রতীক দেওয়া হবে না। এই অবস্থায় বিভিন্ন জায়গায় দলীয়, স্বতন্ত্র এমপিরাসহ স্থানীয় নেতারা যার যার মতো করে প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। স্থানীয় রাজনীতিতে প্রভাব ধরে রাখতে কিংবা নতুন করে প্রভাব বলয় গড়ে তুলতে উপজেলায় পছন্দের নেতাদের প্রার্থী করার এই প্রবণতাকে ঘিরে বিভিন্ন জায়গায় দলের মধ্যে নতুন করে দ্বন্দ্ব-কোন্দল দেখা দিয়েছে। এই অবস্থায় দলীয়, স্বতন্ত্র এমপিসহ স্থানীয় নেতাদের প্রার্থী ঘোষণার ওপর নিষেধাজ্ঞা এলো।

এর আগে সূচনা বক্তব্যে বৈঠকের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিরা প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করতে পারবেন না বলে জানান। পরে রুদ্ধদ্বার বৈঠকে সব ধরনের দ্বন্দ্ব-কোন্দল নিরসনের কঠোর তাগিদের পাশাপাশি উপজেলা নির্বাচন প্রভাবিত করতে এমপি কিংবা নেতাদের কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সতর্ক করে দেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের মতো আগামীতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
তাই এসব নির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব-কোন্দলের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সতর্ক থাকতে হবে। দলীয় কোন্দলের কারণে সরকারের ভাবমূর্তি ও উন্নয়ন কর্মককাণ্ড ম্লান না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা আরও জানান, রংপুর মহানগরসহ রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ, গঙ্গাচড়া, পীরগঞ্জ, কাউনিয়া ও পীরগাছায় আওয়ামী লীগে আগে থেকেই অন্তর্কোন্দল রয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনের পর পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধার জেলা-উপজেলায়ও নতুন করে কোন্দল রয়েছে। এই কোন্দল নিরসনসহ দল গোছাতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। বিশেষ দুর্গম চরাঞ্চলে সাংগঠনিক শক্তি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।




বরগুনায় অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

বরিশাল অফিস :: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে অদ্ভুত আকৃতির এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাত ২টার দিকে এ সন্তানের জন্ম হয়। এই নবজাতক গোয়ালবাড়ি গ্রামের লামিয়া ও আক্তারুজ্জামান দম্পতির সন্তান।

নবজাতক শিশুর ডান চোখ এবং মুখ ঝুড়ে টিউমার আকৃতিরস অস্বাভাবিক একটি চিহ্ন রয়েছে। অদ্ভুত এই মানব সন্তানটিকে দেখতে লামিয়ার বাবার বাড়িতে গ্রামবাসী ভিড় করছেন।

গৃহবধূ লামিয়া জানান, সে বেতাগী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। দেড় বছর হয় তার বিয়ে হয় দক্ষিণ বেতাগী গ্রামের সোলায়মানের সাথে। তিনি ঢাকার সাভারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। এটি তাদের প্রথম সন্তান। এই সন্তান পেয়েই সে খুশী। তার সন্তান সুস্থ আছে, স্বাভাবিক শ্বাস প্রশাস নিচ্ছেন। আল্লাহ যা দিয়েছেন এতে সে তার পরিবার খুশী।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা বার্তা২৪.কমকে বলেন, ছবিতে বুঝা যাচ্ছে জন্মগত ত্রুটি এটি। তবে কি কারণে হয়েছে তা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবেন।




অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার, ১৪ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি :: বাউফলের তেঁতুলিয়া নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশের একটি টিম। আটককৃত জেলেদের মধ্যে ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১১ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।

শনিবার (৩০ মার্চ) ভোররাতে কালাইয়া নৌ পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের তেঁতুলিয়া নদীর রিজির মায়ের ভাড়ানি এলাকায় দীর্ঘদিন থেকে অর্ধশতাধিক নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ভোলা ও বাউফলের কতিপয় দাদন ব্যবসায়ীর শেল্টারে অসাধু জেলেরা বেপরোয়া ভাবে বেহুন্দি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার করছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

আটককৃতরা হলেন– শামিম (২৫), বজলুর রহমান (২১), আলমগীর (৪২), রাকিব (২১), আলমগীর (৪৮), সুজন (২১), মাসুদ মিয়া (৩২), রায়হান (১৯), আল আমিন (৩২), নাহিদ (১৭), আবুল কাশেম (৬০), আমিন (৪৫),  ছবু (৪০)ও রহিম (৩২) এর বাড়ি ভোলার লালমোহন এলাকায়। আটককৃতদের মধ্যে রাকিব ও সুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর নাহিদ কিশোর হওয়ায় তার মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। বাকী প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : ৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ



দুমকিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে খালের পানিতে পড়ে জারামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৬ মাস বয়সী ওই শিশু উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘরামী বাড়ীর সুলতান ঘরামীর নাতি কাশেম ঘরামীর মেয়ে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

শিশুটির মা জানান, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলার ফাঁকে পাশের ডাকাতিয়া খালে পড়ে যায়। তিনি খালের ঘাটে পানি আনতে গিয়ে তাকে ভাসমান দেখে তুলে এনে দুমকি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : ৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

শনিবার (৩০ মার্চ) দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মো. সিয়াম (১২) নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ৮ম শ্রেণিতে পড়ুয়া মো: রিফাত নামে এক কিশোরের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জসিম শিকদারের ৭ম শ্রেণিতে পড়ুয়া ছেলে সিয়াম এবং তার সহপাঠী কিশোর গ্যাংয়ের নেতা রিফাত ছোটবেলা থেকেই পাঙ্গাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে এক সঙ্গে ক্লাস পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে সিয়াম লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। অভিযুক্ত রিফাত পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঞ্চন হাওলাদারের মেয়ের ঘরের নাতি। ছোট থেকেই রিফাত নানাবাড়িতেই  থাকেন। তাই সিয়াম ও রিফাতের বসবাস পাশাপাশি এলাকায়। বর্তমানে সিয়াম অন্য প্রতিষ্ঠানে পড়লেও সহপাঠী হিসেবে সিয়াম ও রিফাতের মধ্যে মোটামুটি একটা বন্ধুসুলভ সম্পর্ক ছিল।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

সিয়ামের বাবা জসিম সিকদার বলেন, গত কয়েক দিন ধরে সিয়াম ও রিফাতের মধ্যে একটা ঘনিষ্ঠতা লক্ষ করেছি, তবে ওদের মধ্যে কোনো সময় ঝগড়াঝাটি হয়নি। তবে শুনেছি রিফাত কিশোর গ্যাংয়ের নেতা। শুক্রবার সন্ধ্যায় সিয়ামকে ডেকে অটোরিকশায় করে তেঁতুলবাড়িয়া নামক এলাকার এক নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে সিয়ামকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে জবাই দেওয়ার চেষ্টা করলে সিয়াম চিৎকার দিলে স্থানীয় লোকজন টের পেলে রিফাত পালিয়ে যায়। আহতাবস্থায় সিয়ামকে উদ্ধার করে পটুয়াখালী হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে সিয়াম ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।