৯ এপ্রিল ছুটি হচ্ছে না

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এরফলে এদিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।




বরিশালে নজরদারি জোরদারে ২৬০ সিসি ক্যামেরা

বরিশাল অফিস:; বরিশাল মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং উন্নত পুলিশি সেবা প্রদানের লক্ষে ক্রাইম কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল এবং সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ চালু করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকালে নগরের বান্দরোডস্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. জিহাদুল কবির।

তিনি জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় ২ হাজার ৫০৮ স্কয়ার ফুট আয়তনের একটি কক্ষে স্থাপিত এ অত্যাধুনিক কমান্ড সেন্টার থেকে ২৬০টি সিসি ক্যামেরার মাধ্যমে ২৪/৭ বরিশাল মেট্রোপলিটন এলাকাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ সেল থেকে বরিশাল মেট্রোপলিটন এলাকায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের কার্যক্রম নজরদারি করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র নজরদারি করার জন্য মহানগরী এলাকায় ২৬০টি উন্নত সিসি ক্যামেরা স্থাপন ও দক্ষ জনবল নিয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরা পর্যবেক্ষণ সেল তিনভাবে কাজ করবে। অত্র সেন্টার থেকে সিসি ক্যামেরার মাধ্যমে বরিশাল মহানগরী এলাকার আইন-শৃঙ্খলা চিত্র সার্বক্ষণিক নজরদারি করা হবে। এছাড়াও মহানগরী এলাকায় অনুষ্ঠিত যেকোনো ধরণের জনসমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা চুরি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে চিহ্নিত করণ এবং পূর্বে ঘটে যাওয়া অপরাধসহ আইন-শৃঙ্খলা সম্পর্কিত প্রকৃত লাইভ ভিডিও চিত্র ধারণ ও সংগ্রহ করা সম্ভব হবে। স্থাপিত সিসি ক্যমেরার মাধ্যমে সহজেই বরিশাল মহানগরীর ব্যস্ততম সড়কগুলোর যান চলাচল নিয়ন্ত্রণ ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে যানজট নিরসনে বাস্তবসম্মত নির্দেশনা প্রদান করা সম্ভব হবে।

বিএমপি কমিশনার বলেন, অপরাধীরা এখন ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপরাধ করছে। বাস্তবতা হলো এই অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন অত্র কমান্ড সেন্টারে স্থাপিত আইসিটি এন্ড মিডিয়া সেলে একঝাক দক্ষ জনবলের মাধ্যমে ফেসবুক, ইউটিউবের মত সোশ্যাল মিডিয়ায় যেকোনো ধরণের গুজব প্রতিরোধ এবং অনলাইন ভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণের জন্য ২৪/৭ সাইবার পেট্রোলিং করা হচ্ছে।

তিনি বলেন, ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশাল সংক্রান্ত যে কোন ধরণের সংবাদ প্রকাশিত হলে তা সাইবার পেট্রোলিং টিমের নজরে চলে আসে। অত্র সেন্টার থেকে সার্বক্ষণিকভাবে বরিশাল মেট্রোপলিটন এলাকা থেকে প্রকাশিত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক নিউজ সাইটে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

বিএমপি কমিশনার মো. জিহাদুল কবির বলেন, কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার থেকে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দক্ষ জনবলের মাধ্যমে মাঠ পর্যায়ে বিদ্যমান সকল ইউনিটসহ অপারেশনাল ফোর্সের সাথে যোগাযোগের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপত করা হয়েছে। ফলশ্রুতিতে এই সেন্টার নেটসহ অপারেশনাল ফোর্সের সাথে স্বাভাবিক সময়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের প্রকৃত তথ্য জানা, ফোর্স প্রেরণ, নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সকলের সাথে সহজে তথ্য আদান প্রদান করা সম্ভব হবে। বরিশাল মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিকট থেকে প্রাপ্ত সহযোগিতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন -শৃঙ্খলা রক্ষা করে নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার হবে এই প্রচেষ্টার অন্যতম হাতিয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি মাে. আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম ফজলু, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায়সহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী ও বিএমপি পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




১ সপ্তাহে পটুয়াখালীর হাসপাতালে ভর্তি ২৬৪ ডায়রিয়া রোগী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহে প্রায় তিনশ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে দিন যত যাচ্ছে গরমের সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যাও বাড়ছে।
প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত এক সপ্তাহে ২৬৪ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এছাড়া ডায়রিয়ায় আক্রন্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যাও কম নয়।

এদিকে ডায়রিয়া রোগীর চাপে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এখন তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতালের মেঝে থেকে শুরু করে হাঁটার পথ, বারান্দা সবখানেই অস্থায়ী বিছানা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে মশা-মাছি এবং নোংরা পরিবেশের কারণে ভোগন্তিতে আছেন আগত রোগী এবং তাদের স্বজনরা।

আরো পড়ুন : স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার রোগী আয়শা বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পাতলা পায়খানা এবং বমি শুরু হয়। রাতে পাঁচ থেকে ছয়বার টয়লেটে যাওয়ার পর সকালে আর দাঁড়ানোর শক্তি ছিল না। এরপর সরাসরি পটুয়াখালী হাসপাতালে এসে ভর্তি হই। সেই থেকে স্যালাইন চলছে। এখন শরীর কিছুটা ভালো। তবে হাসপাতালে কোনো বেড পাইনি, তাই বারান্দায় ফোম বিছিয়ে চিকিৎসা নিচ্ছি। আমাদের বাড়িতে আরও কয়েকজনের এমন পরিস্থিতি হয়েছে। তবে তারা বাড়িতেই চিকিৎসা করাচ্ছে।

একই কথা জানান কলাপাড়া থেকে আসা রোগী ইসমাইল ফরাজী। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হইছি, কিন্তু কোনো সিট খালি নেই। রাস্তার পাশে ছিট লাইচ্চা স্যালাইন ফুরতেছি। স্যালাইন-ওষুধ হাসপাতালই দেছে। তয় মশা মাছির কারণে টেকতে পারছি না। চার দিকে গন্ধ আর প্রচণ্ড গরম, ভোগান্তির যেন শেষ নাই।

পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত সাত দিনে জেলায় ২৬৪ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন উপজেলায় ভর্তি হয়েছেন। এরমধ্যে বাউফল উপজেলায় ২৯ জন, দশমিনা উপজেলায় ২৬ জন, দুমকি উপজেলায় ১৮ জন, মির্জাগঞ্জ উপজেলায় ১২ জন, কলাপাড়া উপজেলায় ৩২ জন, গলাচিপা উপজেলায় ৩৪ জন এবং পটুয়াখালী সদরে ১১৩ জন রোগী ভর্তি হয়েছেন।

আরো পড়ুন : ডাকাতিসহ ১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

এছাড়া গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ২১০৩ জন রোগী ডায়রিয়া আক্রন্ত হয়ে চিকিৎসা নিলেও কোনো রোগী ডায়রিয়া আক্রন্ত হয়ে মারা যাননি।

পটুয়াখালী সিভিল সার্জন এস এম কবির হাসান বলেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিগত বছরগুলোতেও এমন ভাবে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছিল। এসব বিষয় মাথায় রেখে ডায়রিয়ার চিকিৎসার বিষয়ে আমাদের আগে থেকেই প্রস্তুতি রয়েছে। তবে সকলের খাবার গ্রহণ এবং পানি পানের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরিস্তিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। খাবার স্যালাইনসহ অনান্য ওষুধেরও পর্যাপ্ত মজুত রয়েছে।

অপরদিকে ডায়রিয়ার পাশাপাশি জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। গত এক সপ্তাহে ১৬২ জন নিউমোনিয়ায় আক্রন্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। তবে ডায়রিয়া কিংবা নিউমোনিয়ায় এ বছর জেলায় কোনো রোগী এ পর্যন্ত মারা যাননি।




ববির প্রথম সমাবর্তনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বরিশাল অফিস:; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

রোববার (৩১ মার্চ) দুপুর দেড়টায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চ.দা) মো. ফয়সল মাহমুদের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য। সাক্ষাতকালে উপাচার্য প্রধানমন্ত্রীকে ববির ভৌত অবকাঠামোগত কাজের বিষয়ে অবহিত করেন এবং ববির প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন উপাচার্য ।




ভোলায় গরুর ঘাস নিতে বাড়ির বাইরে মা, সন্তানকে গলা কেটে হত্যাচেষ্টা

বরিশাল অফিস:: ভোলার লালমোহন উপজেলায় ৯ মাসের এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে শিশুর গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা আকলিমা বেগম।

আহত শিশু রবিউল ইসলাম মুন্না (৯ মাস) উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খারাকান্দি এলাকার আব্দুল হাসিম ও আকলিমা বেগম দম্পত্তির ছেলে।

মা আকলিমা বেগম জানান, তিন ছেলের মধ্যে রবিউল ইসলাম মুন্না সবার ছোট। বড় ছেলে ঢাকায় বাবার সঙ্গে সিএনজি চালায়। শনিবার সকালে শিশু মুন্নাকে ঘরের বারান্দার খাটের ওপর রেখে মেজো ছেলেসহ পাশের বিলে গরুর ঘাস কাটতে যান তিনি। কাজ শেষে ঘরে ফিরে শিশু মুন্নাকে খাটের ওপর গলাকাটা অবস্থায় দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় শিশুকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। মুন্না বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে কিভাবে শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলতে পারছেন না মা আকলিমা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশু রবিউল ইসলাম মুন্নার গলায় ৭ থেকে ৮টি সেলাই করতে হয়েছে। তার গলার রগ কাটা না গেলেও অনেকখানি চামড়া কেটে গেছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত তথ্য পেয়ে ওই শিশুকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। এ ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।




যে ৪ কারণে খুশকি হতে পারে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  খুশকি হলো মাথার ত্বকের একটি সাধারণ অবস্থা যা মৃত ত্বকের কোষ দ্বারা চিহ্নিত করা হয়। এটি বেশিরভাগ ক্ষেত্রে ম্যালাসেজিয়া নামক একটি খামিরের মতো ছত্রাকের অত্যধিক বৃদ্ধির ফলে হয়, যার ফলে চুলকানি এবং জ্বালা হয়। শুষ্ক ত্বক, তৈলাক্ত মাথার ত্বক এবং ত্বকের কিছু সমস্যার কারণে খুশকি বেড়ে যেতে পারে। সঠিক স্বাস্থ্যবিধি এবং চিকিৎসার মাধ্যমে খুশকি দূর করা সম্ভব। কিছু খাবার খাওয়া কিংবা কিছু খাবারের অভাবের কারণেও খুশকি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক-



শাকিবকে নিয়ে ইতিবাচক বুবলী, দূরত্ব বেড়েছে অপুর সঙ্গে?




বাসায় ২৫ দিন শেকলে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : তরুণীর ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে উদ্ধার, তিন আসামি পলাতক

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসায় ২৫ দিন শেকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেয়েছে পুলিশ। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত শনিবার তিন যুবক ও এক নারীর নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। তারা হলেন- সান (২৬), হিমেল (২৭), রকি (২৯) ও সালমা ওরফে ঝুমুর (২৮)।

তবে গতকাল রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য দেন।

তিনি বলেন, শনিবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের নবীনগরে চার তলার এক ফ্ল্যাটে টানা ২৫ দিন আটক রাখার ঘটনায় ওই নারীর সহায়তা করা এবং ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগও করা হয়েছে মামলায়।

মামলার এজাহারে ওই তরুণী বলেন, বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ এবং পরে তারা অন্যত্র বিয়ে করায় ওই তরুণী তার মেঝ বোনের বাসায় থাকছিলেন। সে সময় ভগ্নিপতির মাধ্যমে মাসুদ নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রী সালমা ওরফে ঝুমুরের সঙ্গে পরিচয় হয় তরুণীর।

একপর্যায়ে বোনের বাসা ছেড়ে সালমার সঙ্গে নবীনগরের ভাড়া ফ্ল্যাটে ওঠেন ওই তরুণী। পরে ঝুমুরের মাধ্যমে সান নামের এক যুবকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নবীনগরের ওই বাসায় গত ২৩ ফ্রেব্রুয়ারি প্রথম ধর্ষণ করে সান বলে এজাহারে অভিযোগ করা হয়। সর্বশেষ ২৭ ফ্রেব্রুয়ারি একইভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার পর বিয়ের জন্য চাপ দিলে সান তার পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের আশ্বাস দেয়। বিয়ে না করলে থানায় গিয়ে মামলা করার কথা বললে সান যোগাযোগ বন্ধ করে দেয়।
ঘটনার বর্ণনা দিয়ে মামলায় অভিযোগ করা হয়, গত ৫ মার্চ দুপুরে দুই বন্ধু হিমেল ও রকিকে নিয়ে ওই বাসায় এসে সান তাকে সারপ্রাইজ দেবে বলে চোখ বন্ধ করতে বলে। সালমা এ সময় খাবার আনার কথা বলে রুম থেকে বের হয়ে যায়। সানের কথায় চোখ বন্ধ করলে তারা তিনজন মিলে তার হাত, পা ও চোখ বেঁধে ফেলে এবং মুখে কসটেপ লাগিয়ে ফেলে। পরে সালমার কথায় হিমেলকে পাহারায় রেখে অন্যরা শেকল আনার জন্য বাইরে চলে যায়। এ সময় একা পেয়ে হিমেল তাকে ধর্ষণ করে।

সেই দিন থেকে শেকল দিয়ে তার হাত ও পা বেঁধে রাখা হয় দাবি করে ওই তরুণী মামলায় অভিযোগ করেন, একদিন পর ৭ মার্চ রকি বাসায় এসে তাকে ধর্ষণ করে। খাবার এবং বাথরুমে যাওয়ার সময় বাসায় থাকা সালমা শুধু পায়ের শেকল খুলে দিত। পরদিন সানের ধর্ষণের চিত্র ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে সালমা। এরপর থেকে ২৮ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ওই তিনজন তাকে ধর্ষণ করেন এবং একে অপরের ভিডিও করেন। এ সময় সালমা তাদের সহায়তা করে। গত ৩০ মার্চ (শনিবার) রাতে বাসায় কেউ না থাকার সুযোগে জানালা দিয়ে চিৎকার করে স্থানীয় এক ব্যক্তির দৃষ্টি কারতে সক্ষম হন নির্যাতনের শিকার ওই তরুণী। পরে ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এগিয়ে আসে।




গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যানের

চন্দ্রদ্বীপ ডেস্ক : গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছেন মার্কিন রিপাবলিকান এক কংগ্রেসম্যান।

রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিশিগানের প্রতিনিধি টিম ওয়ালবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটারে) প্রচারিত একটি ভিডিওতে বলেছেন, ‘গাজার অবস্থা নাগাসাকি ও হিরোশিমার মতো হওয়া উচিত। এটি দ্রুত শেষ করুন।’

জাপানের নাগাসাকি ও হিরোশিমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলেছিল। তিনি সেই উদাহরণ টেনে এই কথা বলেন।

ওয়ালবার্গ একজন রিপাবলিকান। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময়ে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। তাদের জন্য মানবিক সহায়তার বিরুদ্ধে কথা বলতে শোনা যায় ওই ভিডিওতে।

ওয়ালবার্গ বলেন, ‘গাজায় মানবিক সহায়তার জন্য আমাদের আর একটি পয়সাও ব্যয় করা উচিত নয়।’

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে চলা এ যুদ্ধে এই অঞ্চলে কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন নিহত হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন এবং ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে হামলা চালানোর পর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকায় মোট ৭৫ হাজার ১৯০ জন আহত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই




কুয়াকাটা উপকূলীয় হিজবুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় কোরআনের পাখি হাফেজদের উৎসাহিত ও অনুপ্রানিত করার লক্ষ্য প্রথমবারের মত কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে” কুয়াকাটা উপকূলীয় হিজবুল কোরআন প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে

রোববার (৩১ মার্চ) সকাল ১০ টায় কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মুহুমুহু উৎসবের মধ্যদিয়ে বিকাল ৪টায় সমাপ্তি হয় ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মোহাম্মদ মুবাশ্বের হোসেন , পেশ ইমাম- কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ।

আরো পড়ুন : স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র জনাব আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ও কুয়াকাটা ইভেন ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক হোসাইন আমির, অথিতি হিসেবে মঞ্চে ছিলেন সাংবাদিক জুয়েল ফরাজী,জনী আলমগীর, জাকারিয়া জাহিদ এবং ভিবিন্ন মাদ্রাসার প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ বেলালা হোসাইন, ইমাম ও খতিব আলীপুর কেন্দ্রিয় জামে মসজিদ, হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলাম,পরিচালক তারবিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা, কলাপাড়া।

আরো পড়ুন : ডাকাতিসহ ১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

উক্ত প্রতিযোগিতায় ৮ টি প্রতিষ্ঠানের ২৩ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এতে ১ম পুরুষ্কার অর্জন করেন-মোহাম্মাদ মুহিন, মারকাজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা মহিপুর , ২য় পুরুষ্কার অর্জন করেন- মোঃ ইসমাইল, মিরা বাড়ি হাফেজী মাদ্রাসা,কুয়াকাটা । ৩য় পুরুষ্কার অর্জন করেন- মোহাম্মাদ তাওহীদ, ৪র্থ পুরুষ্কার অর্জন করেন- মোহাম্বামদ ইজিদ, ৫ ম পুরুষ্কার অর্জন করেন- মেহেদি হাসান তাওহীদ, মারকাজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা মহিপুর।এবং সকল প্রতিযোগিদের জন্য সান্তনা পুরস্কারের ব্যবস্থা করেন।

বক্তারা বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান প্রজন্মকে অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখে এবং আগামীতেও অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যহত রাখার আহ্বান জানান।

আরো পড়ুন : গলাচিপায় ৪ দিন ধরে কিশোর নিখোঁজ