আফগানিস্তানে নারীদের পোশাক বানাতে পারবে না পুরুষ দর্জি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আফগানিস্তানের পারওয়ান প্রদেশের কয়েকজন দর্জি জানিয়েছেন, তাদের নারীদের কাপড় তৈরি না করতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এমন নির্দেশনা দিয়েছেন তালেবান নিয়ন্ত্রিত সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়।



উপজেলা নির্বাচনে জাতির পিতার নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র প্রার্থীতা ঘোষণা

বরিশাল অফিস :: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতার ছোট নাতি আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। গত রবিবার রাতে নেদা-কর্মীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক আবদুল্লাহর প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে নতুন করে শুরু হলো আগৈলঝাড়া উপজেলার রাজনৈতিক নতুন মেরুকরণ। নতুন প্রজন্মের “আইডল ম্যান” হিসেবে পরিচিত আশিক আবদুল্লাহ’র প্রার্থীতার খবরে আনন্দ-উচ্ছাসে ভাসছে উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আশিক আবদুল্লাহর প্রার্থী হবেন এমন জল্পনা-কল্পনা ছিল সর্বত্র। ৩১ মার্চ রাতে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে জনাকীর্ণ নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ছোট ছেলে, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া নিশ্চিত করে সোমবার সকালে এই প্রতিনিধিকে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ বলেন- বিষয়টি দলের সিদ্ধান্ত। তাই দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনই এই বিষয়ে দলের নেতা-কর্মী ও সর্বস্তরের লোকজনকে তার প্রার্থীতা হওয়া বা না হওয়া নিশ্চিত করবেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানান, সেরনিবাত আশিক আবদুল্লাহর প্রার্থীতার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন- দল থেকে প্রতীক না দিলেও দলের নেতা-কর্মীদের একজন প্রার্থীর পক্ষে অবশ্যই সমর্থন থাকবে। আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সেরনিবাত আশিক আবদুল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করবেন। সে লক্ষে দল সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

 




ভয়াবহ ধ্বংসযজ্ঞ আর হত্যাকাণ্ডের পর আল-শিফা ছাড়ল ইসরায়েলি বাহিনী




পায়রা বন্দরে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর পায়রা বন্দরে বারেক আঁকন (৩৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গতকাল দুপুরে লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া এলাকার প্রথম টার্মিনাল সংলগ্ন নির্মাণাধীন ব্রিজ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বারেক পার্শ্ববর্তী তালতলী উপজেলার পূর্ব ঝারাখালী এলাকার সত্তার আঁকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বারেক তার বাড়ি থেকে ওই প্রকল্প এলাকায় শ্রমিকের কাজ করতে আসে। সেখানে নদীতে কাজ করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় বন্দর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত না করেই লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। পরে স্বজনরা তার বুকে আঘাতের চিহ্ন দেখে পুলিশে অবহিত করলে আজ সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে অটোরিকশা উদ্ধার, চোর চক্রের হোতা আটক

মৃত বারক আঁকনের বড় ভাই আ: খালেক আঁকন জানান,আমার ভাইকে হত্যা করা হয়েছে। কারন তারা তাড়াহুড়ো করে লাশ বাড়িতে নিয়ে এসেছে। আমরা তার বুকে আঘাতের চিহ্ন না দেখলে বুকতেই পারতাম না। তারা লাশ থানায় না নিয়ে তাড়াহুড়ো করে বাড়িতে নিয়ে আসলো কেন? আমরা তাই এ হত্যার সুষ্ঠু বিচার চাই।

তার ভাগিনা সোহাগ জানান, আমার মৃত মামার ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে, এখন তার পরিবার অসহায়।

পায়রা বন্দরের ওই প্রকল্প এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোহিমিনুল চৌধুরী জানান, ওই শ্রমিকের লাশ বাড়ি পাঠানোর পর আমরা বিষয়টি জানতে পেরেছি। যার কারনে আর পুলিশে অবহিত করা হয়নি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, ওনারা আমাদের না জানিয়ে লাশ তালতলী বাড়ী পাঠিয়ে দেয়,আবার না জানিয়েই লাশ থানায় নিয়ে আসে। আজ সোমবার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।




পটুয়াখালীতে অটোরিকশা উদ্ধার, চোর চক্রের হোতা আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ব্যাটারি চালিত তিনটি বড় ও একটি ছোট অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের হোতা মো: মিলন খানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত অটোরিকশা গুলোর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

রবিবার (৩১ মার্চ) রাতে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার সংলগ্ন আবাসন মাঠ থেকে চোরাই অটোরিকশা উদ্ধার করা হয় এবং আসামীকে আটক করা হয়। আসামী একই ইউনিয়নের মাড়াইপাড়া গ্রামের নাসির উদ্দিন খানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহয়তায় অটোরিকশা চোর চক্রের হোতা মো. মিলন খানের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে রবিবার রাতে জেলা ডিবির ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে কলাপাড়া থেকে আসামীকে আটক করা হয়। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য অনুযায়ী আবাসন মাঠ থেকে চোরাই ৪ টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আসামী মিলনকে জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের অন্যান্য সদস্যদের বিষয় তথ্য সংগ্রহ করা হবে।

আরো পড়ুন : ১ সপ্তাহে পটুয়াখালীর হাসপাতালে ভর্তি ২৬৪ ডায়রিয়া রোগী

পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম আজমল হুদা বলেন, অটোরিকশা গুলো প্রকৃত মালিকের কাছে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। আসামীর বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।




বাউফলে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

পটুয়াখালী প্রতিনিধি :: তফসিল ঘোষণা না হলেও পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। অধিকাংশ সম্ভাব্য প্রার্থী দলীয় সমর্থন আদায়ের জন্য তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দারস্থ হচ্ছেন। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গ্রামে-গঞ্জে আলোচনার ঝড় উঠেছে।

সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মশিউর রহমান লাভলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মো. আলাউদ্দিন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা সহো আরো অনেকে।

আরো পড়ুন :১ সপ্তাহে পটুয়াখালীর হাসপাতালে ভর্তি ২৬৪ ডায়রিয়া রোগী



গাজায় অভিযানে ৬০০ ইসরায়েলি সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই সেখানে শত শত ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে বহু বাড়ি-ঘর, মসজিদ, স্থাপনা। হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। সেখানকার বেশিরভাগ হাসপাতালেই অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে চিকিৎসা নেওয়ার মতো আর কোনো হাসপাতালই এখন অবশিষ্ট নেই।

গাজায় এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে
সেখানে নিহতের সংখ্যা বাড়ছেই। আল-শিফা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, গত ১৮ মার্চ ওই হাসপাতালে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ জন রোগী নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় অভিযানের সময় আরও এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ২০ বছর বয়সী ওই সেনার নাম নাদাভ কোহেন। এ নিয়ে গাজায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬০০ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহায় পায়নি।

পুরো গাজা যেন এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়ি-ঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে। গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ৩২ হাজার ৭৮২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ২৯৮ জন।

 




ব্যর্থ সাকিব, এলেন আর গেলেন লিটন

চন্দ্রদ্বীপ ডেস্ক: গেল বছরের এপ্রিলে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি টাইগার এই তারকাকে। তবে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও টেস্ট দলে ফিরেছিলেন সাকিব। দলে ফেরার পর প্রথম ইনিংসে বল হাতে সাফল্য পেলেও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে।




লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে রকেট হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল দিবেইবাহর বাসভবনে রকেট হামলা হয়েছে। রোববার সকালে তার বাসভবন লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে।




ফের প্রকাশ্যে ইসরায়েলের রাজনৈতিক বিভাজন