ফিরতি ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রা অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।




এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, রুটিন প্রকাশ




এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সূচি ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। আজ মঙ্গলবার এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষাবোর্ডগুলো।

সময়সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারির পরীক্ষা শুরু হবে।

এদিকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে।

জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।




বরিশালে সেতু যেন মরণ ফাঁদ

বরিশাল অফিস:: বরিশালের বাকেরগঞ্জ পাদ্রীশিবপুর ইউনিয়নের একতা বাজার সংলগ্ন দশমী খালের উপর নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইউনিয়নের রঘুনাথপুর ও পারশিবপুরের সাথে সংযোগ সেতুটির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পরে রড বেরিয়ে গেছে।

জানা যায়, সেটির দুইপাশে নিরাপত্তা রেলিং ভেঙে সেতুর উপরেই পড়ে রয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বড় রঘুনাথপুর, ছোট রঘুনাথপুর, শাকবুনিয়া, দূর্গাপুর, পাদ্রিশিপুর, কানকি এ ৬ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করেন। বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন ওই সেতু দিয়ে শত শত কোমলমতি শিশু ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। অথচ সেতুটি মেরামতের জন্য কোনো উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় পাঁচ বছর যাবত এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিগত কয়েক বছর ধরে সেতুর মাঝখানে পলেস্তারা খসে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় রাতে গর্তে পরে গিয়ে পথচারী দুর্ঘটনার শিকার হচ্ছে।

পরে স্থানীয় লোকজন ওই গর্তে কাঠের তৈরি পাটাতন বানিয়ে এখন চলাচল করছে। এই ভাঙাচোরা সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন ওই এলাকার স্থানীয়রা ।

স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, রঘুনাথপুর ও পারশিবপুর সড়কে দশমী খালের ওপর প্রায় ১০ বছর আগে বিএনপি নেতা ঠিকাদার কাজী বশির এর মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করেন। এই সেতু দিয়ে জেলা উপজেলা সদরের সঙ্গে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্তমানে সেতুটি দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছেনা।

রঘুনাথপুর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান বলেন, আমাদের এলাকায় কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে সেতু টি দিয়ে অ্যাম্বুলেন্সসহ কোনো যানবাহন না আসতে পারায় রুগী নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। টিনে বা বাসের চেংগি বানিয়ে কাঁধে করে অসুস্থ ব্যক্তিকে পার করতে হয়।এছাড়াও সেতুটির কারণে এই অঞ্চলের শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি হচ্ছে।

পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান মো.জাহিদ হাসান বাবু বলেন, সেতুটি প্রায় ১০ বছর আগে নির্মিত হয়েছে। কাজের মান হয়তো ভালো না হওয়ায় খুব কম সময়ে সেতুটির এই পরিস্থিতি হয়েছে। সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুর মাঝখানে একাধিক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় নতুন করে নির্মাণ করা ছাড়া আর কোনো উপায় নেই।

উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, পাদ্রীশিবপুর একতা বাজার সংলগ্ন সেতুটির বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সরেজমিনে গিয়ে সেতুর বর্তমান পরিস্থিতি দেখে প্রয়জনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

ইউএনও মোহাম্মদ সাইফুর রহমান বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলবো। বর্তমানে সেতুটি সংস্কার করতে বা নতুন করে নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।




৪০ টাকা কেজিতে ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারত থেকে আসা পেঁয়াজ বিক্রি আজ থেকে শুরু হবে বলে জানিয়েছে সরকারের বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (১ এপ্রিল) টিসিবি জানায়, ২ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এই পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রি কার্যক্রম চালানো হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে।

প্রতি কেজির দাম পড়বে ৪০ টাকা।

এর আগে রবিবার বকেল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। গতকাল সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।

সকাল ৯টা থেকে ওই পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়।

এখান থেকে ট্রাকে করে পেঁয়াজ ডিলারদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।




আজ থেকে বাস ভাড়া কমছে কিলোমিটারে ৩ পয়সা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ডিজেলের দাম কমার পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি তিন পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ মঙ্গলবার থেকে এটা কার্যকর হচ্ছে।

এর আগে সোমবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো: মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৪৫ পয়সার জায়গায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হলো।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা আগের মতো বহাল থাকবে।

এ ভাড়ার হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এতদ্বারা রহিত করা হলো। এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙ্গিয়ে রাখতে হবে।




সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের ভয়াবহ হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।



পটুয়াখালীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে পৌর শহরের হেতালিয়া বাধঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, মোঃ রাকিব মৃধা (২৫) এবং মোঃ সাগর প্যাদা (২২)।

আরো পড়ুন : পটুয়াখালীতে অটোরিকশা উদ্ধার, চোর চক্রের হোতা আটক

পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর সদর উপজেলার মাদাবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের এ্যাড. জাকির হোসেন মাতুব্বর বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় ট্রান্সফরমার চুরির মামলা করেন। মামলা নং ২১। মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করে আসামীদ্বয় মামলার ঘটনার সাথে প্রত্যেক্ষ ভাবে জড়িত এমন সাক্ষ্য প্রমান পাওয়া গেলে প্রযুক্তির সহায়তায় চোর চক্রের দুজনকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয় বোতলবুনিয়া গ্রামে মেসার্স মাদবর রাইস মিল এন্ড স্ব মিল সংলগ্ন পল্লী বিদ্যুৎ সমিতির পোল-এ স্থাপিত ৩টি ১৫ কেভি এ ট্রান্সফরমার থেকে গত ১০ ডিসেম্বর গভীর রাতে অভিনব কায়দায় কয়েল ও তেল চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৮ হাজার টাকা।

আরো পড়ুন : পটুয়াখালী ইপিজেডে ১৩৫০ মিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানান, আসামিরা ইউটিউব দেখে ট্রান্সফরমার চুরির কৌশল রপ্ত করে। প্রযুক্তির মাধ্যমে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা উক্ত চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তবে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের সঙ্গে এই চোর চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে।




চুরির প্রতিবাদ করায় ভোলায় বৃদ্ধকে কুপিয়ে হত‌্যা

বরিশাল অফিস :: চুরি করে নারিকেল পেড়ে নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করায় ভোলায় নুরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখমের করে হত‌্যার অভিযোগ উঠেছে তুষার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পৌর ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই ওয়ার্ডের মৃত আবুল কালাম এর ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিঞা তিনি জানান, নিহত নুরুল ইসলাম একটি মাছের ঘেরে কাজ করতেন। প্রায়ই অনেকেই ঘের থেকে ফলফলাদি চুরি করে নিয়ে যেত। শনিবার দুপুরে বেশ কয়েকজন ঘেরের একটি গাছ থেকে নারিকেল পেড়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করায়। সন্ধ্যায় দেশীয় চাপাতি দিয়ে নুরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায় হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। সোমবার (১ এপ্রিল ) ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন তিনি মারা যান।

তিনি জানান, নিহতের লাশ এখনও ভোলায় এসে পৌঁছায়নি। লাশ ভোলায় আসার পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। এছাড়াও অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পালিয়ে আছে। পুলিশ তাদেরকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।




পিরোজপুরে পাসপোর্ট আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র

বরিশাল অফিস:: পিরোজপুরে পাসপোর্ট আনতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম রিফাত মুন্সি (২৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আসফাক আহম্মেদ সাজিদ (২৫) নামে এক যুবক।

সোমবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।

নিহত জহিরুল ইসলাম রিফাত মুন্সি ভান্ডারিয়া পৌরশহরের পুরাতন ইস্টিমারঘাট এলাকা অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ হালিম মুন্সির পুত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, পিরোজপুরে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আনতে মোটরসাইকেল নিয়ে রওনা হয় রিফাত ও তার বন্ধু সাজিদ। আসার পথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে কাউখালী উপজেলার বেকুটিয়ার দিক থেকে একটি প্রাইভেটকার আসছিল।

অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে রিফাত ও সাজিদ মোটরসাইকেলে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রিফাত ও সাজিদ গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়। যাওয়ার পাথে রিফাত মুন্সি মারা যান।

এদিকে, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ও আরোহীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করেছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান জানান, মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেলে পাঠানো হলে পথে একজনের মুত্যু হয়। প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।