বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার

বরিশাল অফিস:: বরিশালের বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রানাসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রানা খান (২৬), মো. সোহেল খান (২৮) ও মো. সাব্বির খান (২২)।

সোমবার দিবাগত রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সেখান থেকে তাদের আটক করা হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ৩ ডাকাতে আটক করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, গরু চুরি, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।




বরিশাল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার 

বরিশাল অফিস:: বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন কার্যালয়ের  আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মঙ্গলবার (২ এপ্রিল)  দুপুর ২ টায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার  অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন,বরিশাল  জেলা প্রশাসক  শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারসহ অনলাইনে সংযুক্ত ছিলেন ৫ জেলার জেলা প্রশাসক বৃন্দ।
শুরুতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথিরা দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।



স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :: কলাপাড়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত জয়নব বিবি (৫০) ওই গ্রামের দিনমজুর মজিবর মোল্লার প্রথম স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে পুলিশ। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন : বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাচন ২১ মে



ইসরায়েলি হামলায় কঠোর প্রতিশোধের হুমকি ইরানের




প্রবৃদ্ধি অর্জনে ভারতের পরের অবস্থানে থাকবে বাংলাদেশ: বিশ্বব্যাংক




ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ




বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাচন ২১ মে

পটুয়াখালী প্রতিনিধি ::  দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই ধাপে আগামী ২১ মে পটুয়াখালীর ৩ উপজেলাসহ দেশের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পটুয়াখালীর তিনটি উপজেলা পরিষদ হচ্ছে- বাউফল, গলাচিপা এবং দশমিনা উপজেলা ।

আরো পড়ুন : কেনাকাটায় জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার

সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে




কেনাকাটায় জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার

পটুয়াখালী প্রতিনিধি :: নতুন পোশাকে ঈদ উদযাপনে কেনাকাটায় জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ-তরুণীসহ নানান বয়সী মানুষের পদচারণায় মুখরীত বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক কিনতে ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মাকের্টে। বিশেষ করে শহরের শপিং মল ও বিভিন্ন মার্কেটের থ্রি-পিস কর্ণারগুলো রোজার শুরু থেকেই ক্রেতা আকর্ষণে এগিয়ে রয়েছে।

ফ্যাশন সচেতন তরুন – তরুণীদের পোশাকের মধ্যে বরাবরের মতো এবারও পছন্দের শীর্ষে রয়েছে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে দিনরাত যেন একাকার হয়ে গেছে। তবে প্রতিটি স্থানেই পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

জেলার সদর রোডের অভিজাত মমতাজ শপিং মল, বন্ড, সাতসওদা, বিসমিল্লাহ সুপার মার্কেট, রুপ মহল, প্লাস পয়েন্ট, গৌরাঙ্গ বস্রালয়, আনিষা বুটিক হাউজ, প্রজপিতি কসমেটিকস, এপেক্স, লোটো, বাটা, অমনি সু, লাকী সু স্টোর, ফারিবা সু স্টোর, নাজ সুজ ও নিউ মার্কেটের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে হরদমে চলছে কেনাকাটা।

আরো পড়ুন : পটুয়াখালীতে ১টি সেতুর অভাবে ৮ লাখ মানুষের ভোগান্তি

ক্রেতারা জানায়, গতবারের তুলনায় এবার একটু দাম বেশি। কিন্তু মোটামোটি সাধ্যের মধ্যে সবকিছু কেনাকাটা করার চেষ্টা করছি। তবে ভালো মানের পোডাক্ট ও কেয়ালিটির দিক থেকে দাম একটু বেশি মনে হচ্ছে।

বিক্রেতারা জানায়, এবার ঈদে নতুন নতুন ডিজাইনের জিনিস আসছে। মার্কেটে ভিড় আছে কিন্তু ক্রেতা মোটামুটি। তবে  দ্রব্যমূল্যের কারণে সব কিছুর দাম অনেকটা বেড়ে গেছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: জসিম জানায়, ঈদ উপলক্ষে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও সাদা পোষাকে পুলিশের নজরদারি রয়েছে।




দিনের প্রথম শিকার সাকিবের

চন্দ্রদ্বীপ ডেস্ক: তৃতীয় দিনের শেষ বিকেলে খালেদ আহমেদ আর হাসান মাহমুদের আগুন ঝরা বোলিংয়ে ১০২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে থিতু হয়ে খেলার চেষ্টা করেন প্রবাথ জয়সুরিয়া ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

ম্যাথিউজ হাঁকিয়ে ফেলেন ফিফটি। তবে ফিফটির পর তাকে বেশি সামনে এগুতে দেননি সাকিব আল হাসান। ৭৪ বলে ৫৪ রানের মাথায় এই লঙ্কান ব্যাটারকে বোল্ড করে দেন সাকিব। ম্যাথিউজকে চতুর্থ দিনের প্রথম শিকার বানান বাংলাদেশের সেরা অলরাউন্ডার।

এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ ৩৮ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ১৪২ রান। জয়সুরিয়া ২২ আর বিশ্ব ফার্নান্ডো অপরাজিত আছেন ৪ রানে।

আগের দিন প্রথম ইনিংসে ৩৫৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৮৬ রানে চলে যায় ৬ উইকেট।

লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে বোল্ড করে শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর কুশল মেন্ডিসকে বোল্ড করেন খালেদ আহমেদ। বাকি তিন উইকেট টানা ৩ ওভারে শিকার করেন হাসান।

ওপেনার নিশান মাদুশকাকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান হাসান। পরের ওভারে এসে দিনেশ চান্দিমালকে শাহাদাত হোসেনের তালুতে বন্দি করেন এই ডানহাতি পেসার। নিজের পরের ওভারে এসে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে। লঙ্কান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান হাসান।

দিনের শেষ উইকেটটি নেন খালেদ। কামিন্দু মেন্ডিসের (৯) ব্যাটে বল লেগে উইকেটরক্ষক লিটন ক্যাচ নিলেও আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে স্পর্শ করেছে।




আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস ইসরায়েলে