যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের সর্বশেষ পরীক্ষা গাজা যুদ্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ওয়াশিংটন ডিসিতে ক্ষমতার পালাবদল চলতে থাকলেও ডেমোক্র্যাটস ও রিপাবলিকানদের সবসময় একটি ইস্যুতে এক থাকতে দেখা গেছে। আর সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক।




বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ১৫০ টি অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

আজ (৪ এপ্রিল) বৃহস্পতি বার দুপুর বারটায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়   স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়  সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব  আ.স.ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১৫০ টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করেন।

আরো পড়ুন : কলাপাড়াতে রেকর্ড পরিমাণ জমিতে সূর্যমুখীর আবাদ

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বাউফল উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইব্রাহিম ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস, সাংবাদিক ও সুবিধাভোগী পরিবারের সদস্যগন প্রমুখ।




বরিশালে নিম্ন আয়ের পরিবারের মধ‌্যে ঈদ উপহার বিতরণ

বরিশাল অফিস :: খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন,বরিশাল অঞ্চলের পক্ষ থেকে নিম্ন আয়ের দরিদ্র অসচ্ছল পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

প্রতিদিনের নিম্ন আয়ের দরিদ্র অসচ্ছল পরিবারগুলোর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি সবার মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার প্রয়াসে বরিশাল পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশাল মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বরিশাল অঞ্চলের সদস্যগণ এ সকল সুবিধাবঞ্চিত মানুষদেরকে একটি করে উপহারসামগ্রীর ব্যাগ তুলে দেন।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও কৃ্ষিবিদ হীরামন লালসহ বিভিন্ন পেশায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বরিশাল অঞ্চলের সদস্যবৃন্দ ।

সেবা ও মানবতার এই অনন্য প্রোগ্রামের আয়োজনে সমন্বয়কবৃন্দ হলেন, প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম, সাবেক ডিন, সিএসই অনুষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বাংলালিংক এর ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামান, ফরেস্ট অফিসার তন্ময় দে এবং কৃ্ষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা উপস্থিত ছিলেন ।

 




বুয়েটের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অপি করিম

চন্দ্রদ্বীপ ডেস্ক :  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিয়ে উত্তাল দেশের শিক্ষাঙ্গন। সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ চাইছে, বুয়েটে ছাত্ররাজনীতি আবারও চালু হোক। কিন্তু বুয়েট শিক্ষার্থীরা চাইছেন, ক্যাম্পাস ছাত্ররাজনীতি মুক্ত হোক।




৩৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির নিষেধাজ্ঞা




বরিশালে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বরিশাল অফিস :: আসন্ন পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ ১৪৩১ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, বরিশাল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম,বরিশাল জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদাসহ আরও অনেক।

শুরুতে পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। আগামী ১৪ এপ্রিল সকাল ৯ টায় বরিশালে জেলা প্রশাসন আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে।




কলাপাড়াতে রেকর্ড পরিমাণ জমিতে সূর্যমুখীর আবাদ

পটু্য়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের বিপীনপুর গ্রাম। বছর পাঁচেক আগেও এ মৌসুমে এ গ্রামে প্রচুর পরিমাণে বোরো ধানসহ বিভিন্ন সবজির আবাদ হতো। কিন্তু জমিতে লবণাক্ততা বাড়ায় বিগত দিনের তুলনায় কমে যায় ফলন। এতে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন কৃষক। পরে এই অবস্থার উত্তরণ ঘটান ১৫ জন কৃষক।
কৃষক খোকন সিকদারের নেতৃত্বে এই ১৫ জন কৃষক ২৮ বিঘা জমিতে চাষ করেন সূর্যমুখী ফুলের। বর্তমানে তাদের আবাদকৃত জমি ছেয়ে গেছে সূর্যমুখী ফুলের হলুদ আভায়। বাম্পার ফলনে হাসি ফুটেছে তাদের মুখে।

শুধু বিপীনপুরের কৃষকরাই নয় এই উপজেলার সহস্রাধিক কৃষক প্রায় ২ হাজার হেক্টর জমিতে চাষ করেছেন সূর্যমুখী ফুলের। উপজেলা হিসেবে দেশের সবচেয়ে বেশি পরিমাণ জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে কলাপাড়ায়। আর এসব ফুলের বীজ দিয়ে ১০ লাখ টন ভোজ্য তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন।

মহিপুরের বিপীনপুর গ্রামের কৃষক খোকন সরদার জানান, ৫ বছর আগেও আমরা এখানে লাউ, শশা, সিম ও মরিচসহ বিভিন্ন সবজি উৎপাদন করতাম। কিন্তু উৎপাদনের লক্ষমাত্রা কমে যাওয়ায় লোকসানে পড়ি। পরে আমরা কৃষকরা একত্রিত হয়ে সূর্যমূখী ফুলের আবাদ শুরু করি। গত বছরও করেছিলাম। আমাদের বেশ ভালো ফলন হয়েছে। আমরা অনেক খুশি। আমাদের বীজ ও সার দিয়ে সহায়তা করেছে ব্র্যাক।

আরো পড়ুন : পটুয়াখালীতে ১ সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫২৩ ডায়রিয়া রোগী

অপর কৃষক নীলগঞ্জ ইউনিয়নের সাইদুল ইসলাম বলেন, জমিতে লবণের পরিমাণ বেড়েছে। তাই বোরো বাদ দিয়ে আমি একাই ১০ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। এখন তেলের দামটা ভালো পেলেই আমরা পুষিয়ে উঠতে পারবো।

কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, অনেক কৃষক দলবদ্ধভাবে অনেক বেশি জমিতে আবার অনেক কৃষক সীমিত পরিসরে কম জমিতে সূর্যমুখীর আবাদ করছে। আমাদের কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে অধিকাংশ স্থানেই বাম্পার ফলন হয়েছে। আর আমাদের উপজেলায় দেশের অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে বেশি জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। আমরা ১০ লাখ টন ভোজ্য তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি আগামী বছর এই এলাকায় আরো বেশি পরিমাণ জমিতে সূর্যমুখীর আবাদ হবে।




ঢাকাসহ ৪ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা




গাজায় নিহত ৩৩ হাজার ছুঁই ছুঁই, ২৪ হাজারই নারী-শিশু




পবিপ্রবির ভিসি-রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সেকশন অফিসার নিয়োগ বাতিল চেয়ে উপাচার্য ও রেজিস্ট্রারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শাহানা সুলতানা ও মোসা. হেলেনা বেগম নামের দুজন ভুক্তভোগী। গতো মঙ্গলবার পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান।

আরো পড়ুন : পটুয়াখালীতে ১ সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫২৩ ডায়রিয়া রোগী

বাদীপক্ষের আইনজীবী হুমায়ূন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাদী (ভুক্তভোগী) আদালতে মামলাটি দায়ের করেছেন এবং আদালত সমন নোটিশ ইস্যু করেছেন।’

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ নভেম্বর ৩ জনসহ অন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর। সেকশন অফিসার পদের জন্য মুরাদিয়ার বাসিন্দা শাহানা সুলতানা ও দুমকির বাসিন্দা হেলেনা বেগম আবেদন করেন। ২০২৩ সালের ২ নভেম্বর বাদীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাক্ষাৎকার দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা পদে বাছাইয়ের জন্য একাধিক কমিটি গঠন করে। যা বিধিবহির্ভূত বলে বিবরণে উল্লেখ করা হয়।

এ ছাড়াও নিয়ম অনুযায়ী নিয়োগ বোর্ড কমিটির চেয়ারম্যান উপাচার্য হওয়ার কথা থাকলেও চেয়ারম্যান হন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী এবং রেজিস্ট্রার কামরুল ইসলামকে বাদ দিয়ে রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে সদস্যসচিব এবং অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসকে রিজেন্ট বোর্ডের সদস্য করা হয়। পরে ২০২৩ সালের ১, ২, ৪ ও ৭ নভেম্বর নিয়ম বহির্ভূতভাবে দুটি বাছাই বোর্ড কমিটি গঠন করা হয়। কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের ছেলে শাওন চন্দ্র সামন্ত তনু, উপ-রেজিস্ট্রার জসিম উদ্দিন বাদলের স্ত্রী আয়েশা সিদ্দিকা, পবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি সাইদুর রহমান জুয়েলের ভাই মো. আরিফুর রহমান পিয়েল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের ভাই মো. হাফিজুর রহমান, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের ছেলে তানভীর হাসান স্বাধীন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের স্ত্রী তাকছিনা নাজনীনকে সুপারিশ করে।
গত ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয় এবং সেকশন অফিসার পদে বিজ্ঞপ্তিতে ৩ জন নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাছাই বোর্ড ৬ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে। পরে ৩ ডিসেম্বর নিয়োগদের ডাক্তারি পরীক্ষার কথা থাকলেও ওই দিনই তারা যোগদান করেন।

বিবরণে আরও বলা হয়, সেকশন অফিসারসহ বিভিন্ন পদে নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও টাকা লেনদেনের গুঞ্জন রয়েছে। এ প্রক্রিয়ার কারণে মামলার বাদী শাহানা সুলতানা ও মোসা. হেলেনা বেগম উপযুক্ত প্রার্থী হয়েও নিয়োগ বঞ্চিত হয়েছেন। এজাহারে সেকশন অফিসারসহ অন্য পদের নিয়োগ বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানানো হয়।

আরো পড়ুন ; পটুয়াখালীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত, আটক চালক-হেলপার

মামলার বিষয়ে জানতে চাইলে পবিপ্রবির রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘জানা নেই, এখনো কোনো কাগজপত্র পাইনি।’

এর আগে গত ২৭ ডিসেম্বর পবিপ্রবিতে নিয়ম বহির্ভূতভাবে উপাচার্যের ছেলেসহ ৫৮ জনকে নিয়োগের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। ১৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
এর পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ইউজিসির সচিব ফেরদৌস জামানকে আহ্বায়ক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম শেখকে সদস্যসচিব এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল আলিমকে সদস্য করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি ক্যাম্পাসে সরেজমিন তদন্ত সম্পন্ন করেছে বলে জানা গেছে।