বরিশালে ভুয়া চিকিৎসকের ফাঁদে নারী চিকিৎসক

বরিশাল অফিস :: অন্য চিকিৎসকের নাম ও সনদ ব্যবহার করে প্রায় তিন বছর ধরে বরিশালের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়ার অভিযোগে উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। সম্প্রতি এক নারী চিকিৎসকের সঙ্গে প্রেমের নামে প্রতারণা করলে ধীরে ধীরে বেরিয়ে আসে রহস্য। আর ভুয়া চিকিৎসকের বিষয়টি প্রকাশ্যে এলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।

জানা গেছে, অন্য এক চিকিৎসকের সনদ ও নাম ব্যবহার করে তিন বছর যাবৎ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৬টি ক্লিনিকে ডাক্তারি করে আসছিলেন আরিফুল ইসলাম আরিফ। নাম আরিফুল ইসলাম আরিফ হলেও ডাক্তার জাকির হোসেন নামে তিনি পরিচয় দিতেন।

রোগী দেখার পাশাপাশি নারী চিকিৎসকদের ফেলতেন প্রেমের ফাঁদে। সম্প্রতি একটি ক্লিনিকের এক নারী চিকিৎসকের সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নিয়ে থাকতেন একটি বাসায়।

সদ্য বিবাহিত স্বামীকে তালাক দিয়ে প্রতারকের প্রেমের ফাঁদে পড়া ভুক্তভোগী ওই নারী চিকিৎসক জানান, তিনি যে ক্লিনিকে চাকরি করতেন সেখানে আসতেন জাকির হোসেন নামে ওই সিনিয়র চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তি। এরপর তিনি বিভিন্ন সময়ে ওই নারীকে খাবার পাঠাতেন। পরে কল করতে শুরু করেন, এভাবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়।

এর কিছুদিন পর ক্লিনিকের স্টাফদের কাছে স্বামী হিসেবে পরিচয় দেওয়ার জন্য ওই নারীকে চাপ দেন জাকির হোসেন। তবে এভাবে পরিচয় দিলেও তাদের বিয়ে হয়নি। বিয়ের প্রলোভন দিলেও বিয়ে করেননি জাকির।

তবে স্বামী-স্ত্রী হিসেবে একসাথে থাকতেন জানিয়ে ভুক্তভোগী নারী চিকিৎসক বলেন, বিয়ে করতে অস্বীকৃতি জানালে খোঁজ-খবর নেয়া শুরু করি। প্রথমে জানতে পারি জাকির নামধারী ওই ব্যক্তির সঙ্গে অন্য এক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। যে ঘটনায় গ্রামের লোকজন তাকে আটকও করে, তবে মোটা অংকের টাকা দিয়ে সে ছাড়া পায়। তবে এসব ঘটনা জানার পর কিছুটা চেপে রেখে আরও খোঁজ-খবর নিতে থাকি। সে সব সময় তার বাসার ঠিকানা বলতো ঢাকার বিজয়নগরে। পরে ওর ছবি ও ঠিকানার জন্য অনলাইনে সার্চ দিয়ে দেখি সে বিএমডিসির যে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছে, সেই রেজিস্ট্রেশনে থাকা লোকের ছবি আর তার ছবি এক নয়।

ভুক্তভোগী নারী আরও বলেন, আরও খোঁজ নিয়ে জানতে পারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জাকির হোসেনের বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর ও নাম-ঠিকানা ব্যবহার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দিয়ে আসছিল টাঙ্গাইল জেলার বাসিন্দা আরিফুল ইসলাম আরিফ নামের এই প্রতারক।

ভুক্তভোগী এই নারী চিকিৎসক অভিযোগ করেন, ডাক্তার সেজে তার সঙ্গে প্রতারণা করেছেন আরিফ। স্থানীয় অগণিত সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চিকিৎসার নামে। তাই সবাইকে সতর্ক হবার আহ্বান জানান তিনি।তিনি আরও জানান, ডাক্তার পরিচয় দেওয়া আরিফ ইউটিউব দেখে আলট্রাসনোগ্রাফি করতেন। এ সময় তিনি বেশ কিছু রোগীর নরমাল ডেলিভারিও করিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

এদিকে ভুয়া চিকিৎসকের খবরে নড়েচড়ে বসেছে দুই উপজেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো। অভিযোগ আছে স্থানীয় সুইস হাসপাতাল থেকেই চিকিৎসা কার্যক্রম চালাতেন আরিফ। তবে ওই হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ছিলেন না। বিভিন্ন জায়গায় চেম্বার করার সুবাদে শুক্রবার ও বুধবার তাদের ওখানে চেম্বার করতেন। আর জাকির হোসেন নামের ওই ব্যক্তির কাছে জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ডের কাগজ চাওয়া হলেও তা তিনি দেবেন দেবেন বলে দেননি।

ডাক্তারের সনদ যাচাই না করেই চিকিৎসা করতে দেওয়াটা ভুল হয়েছে স্বীকার করে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতাল সংশ্লিষ্টরা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। তবে চিকিৎসক সেজে প্রতারণার বিষয়টি জানাজানি হয়ে গেলে গৌরনদী থেকে গা ঢাকা দিয়েছেন জাকির ওরফে আরিফ।




বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি

বরিশাল অফিস :: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরিশাল সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটির সাতটি শূন্য পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, বরিশাল

চাকরির ধরন: সরকারি চাকরি

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৪

পদের সংখ্যা: ৭টি

লোকবল নিয়োগ: ১০০ জন

পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৪টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/ গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ৮২টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ৫টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: গাড়ি চালক

পদসংখ্যা: ২টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট

পদসংখ্যা: ২ টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

কর্মস্থল: বরিশাল

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: ১৩ থেকে ১৬ তম গ্রেডের পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ১৭ থেকে ২০ তম গ্রেডের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।




অভিযানে যাওয়া মৎস্য কর্মকর্তাদের ওপর পুলিশের হামলার অভিযোগ

বরিশাল অফিস:: বরিশালের হিজলার হরিনাথপুরে অবৈধ জাল জব্দে মৎস্য অফিসের অভিযানিক দলের উপর ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ওই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হরিনাথপুরে পুলিশ ফাঁড়ি এলাকা সংলগ্ন একটি বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ জাল রয়েছে। ওই জালের সন্ধানে বৃহস্পতিবার বিকালে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে এক বস্তা জাল জব্দ করা হয়। ওই সময় বাড়ির নারীরা জানান ৪/৫ দিন আগে অভিযান চালিয়ে জাল এবং টাকা নিয়ে গেছে ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা।

তিনি জানান, সঙ্গে সঙ্গে ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিমকে মোবাইল করা হলে তিনি ঘটনাস্থলে আসেন। তার সামনে নারীরা জাল ও টাকা নেওয়ার বিষয়টি উত্থাপন করেন। একইসঙ্গে নিশ্চিত করেন আব্দুর রহিম ওই জাল ও টাকা নিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে ইনচার্জ রহিম সঙ্গে থাকা জেলেদের গালাগাল করে ওই স্থান ত্যাগ করেন। এরপর থ্রি হুইলারে অবৈধ জাল নিয়ে উপজেলা সদরে যাওয়ার সময় ইনচার্জ রহিম তার পুলিশ সদস্যদের নিয়ে গতিরোধ করেন। এরপর জেলে সাইফুলকে দুই পুলিশ মারধর করেন। এ সময় অপর এক পুলিশ লাঠি নিয়ে আঘাত করতে এলে অভিযানিক দলের সঙ্গে থাকা ইয়াসিন ও হানিফকে আঘাত করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর ফাঁড়ির ইনচার্জ রহিম তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে মৎস্য কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন। এরপর ওই স্থান ত্যাগ করেন। বিষয়টি মৎস্য কর্মকর্তা হিজলা থানার ওসিকে জানিয়েছেন।

হামলার বিষয়টি অস্বীকার করে ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিকালে কল করলে অভিযান স্থলে যাই। সেখানে গেলে যে অভিযোগ উত্থাপন করা হয় তা সম্পূর্ণ মিথ্যা। ওই বাড়িতে কোনও অভিযানই চালানো হয়নি। সেখান থেকে চলে আসার পর সড়কে আবার মৎস্য কর্মকর্তার সঙ্গে দেখা হলে তার সঙ্গে থাকা জেলেরা পুলিশের ওপর গ্রামবাসীকে হামলা চালাতে বলে। তখন মৎস্য কর্মকর্তাকে শান্ত করতে বলি। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাদের শান্ত করেন। এখানে কোনও ধরনের হামলা চালানো হয়নি। তারা বিষয়টি ঘোলাটে করার জন্য এ ধরনের অভিযোগ করছেন।

হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, যদি উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযোগ সত্য হয় তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

হিজলা নৌ-পুলিশের ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ফাঁড়ির পুলিশের সঙ্গে মৎস্য কর্মকর্তার অভিযান দলের হাতাহাতির ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি নিশ্চিত হয়ে এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো।




আমতলী-ঢাকা নৌ রুটে নয় মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল অফিস :: যাত্রী সংঙ্কটে গত নয় মাস ধরে আমতলী-ঢাকা রুটে নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রী ও অল্প খরচে মালামাল আনা-নেয়ার নিরাপদ সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পরেছে। এর প্রভাব পরছে দ্রব্য মুল্যের উপরে বলে জানান ব্যবসায়ীরা। এছাড়াও লঞ্চঘাটে কর্মরত অর্ধ শতাধিক মানুষ কর্মহীন হয়ে পরেছে। তারা খুবই কষ্টে দিনাতিপাত করছে। দ্রুত এ রুটে লঞ্চ সার্ভিস চালুর দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু খুলে দেয়ার পর যাত্রী সংঙ্কটে পড়ে লঞ্চ মালিকরা। এতে আমতলী-ঢাকা নৌ রুটে লঞ্চ সার্ভিস চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রী সংঙ্কট চরম আকার ধারন করায় আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচল অনিয়মিত হয়ে পড়ে। পদ্মা সেতু চালু হওয়ার পর ছয় মাস ধরে অনিয়মিতভাবে একটি লঞ্চ চলাচল করলেও গত বছর ২০ জুলাই মালিক কর্তৃপক্ষ একেবারেই বন্ধ করে দেয়। এতে দক্ষিণাঞ্চল আমতলী, তালতলী, বরগুনা, কলাপাড়া ও পর্যটনকেন্দ্র কুয়াকাটার নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পরছে। বাধ্য হয়েই তারা সড়ক পথে চলাচল শুরু করে।

এদিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় ঢাকা থেকে স্বল্প খরচে দক্ষিণাঞ্চলে মালামাল আনা- নেয়া করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে বেশী খরচ দিয়ে তাদের মালামাল আনতে হচ্ছে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে এর প্রভাব পরছে। অপর দিকে লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার রাজস্ব হারাচ্ছে সরকার। দক্ষিনাঞ্চলের যাত্রী ও ব্যবসায়ীরা দ্রুত লঞ্চ সার্ভিস চালুর দাবী জানিয়েছেন। এছাড়াও লঞ্চঘাটে কর্মরত অর্ধ শতাধিক মানুষ কর্মহীন হয়ে পরেছে। তারা খুবই কষ্টে দিনাতিপাত করছে।

বুধবার আমতলী লঞ্চঘাট ঘুরে দেখাগেছে, সুনসান নিরাবতা। নেই কোন যাত্রীর কোলাহল। লঞ্চ টামিনাল ফাঁকা। টার্মিনালে জেলেরা নৌকা ও বালু ব্যবসায়ীরা বলগেট বেঁধে রেখেছে। লঞ্চঘাটের সিঁড়িতে ছাগল শুয়ে আছে।

লঞ্চযাত্রী জুয়েল, কামরুল, সাকিলা ও মামুন বলেন, কাজের সন্ধানে ঢাকা যেতে হয়। কিন্তু লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার যেতে খুব সমস্যা হচ্ছে। দ্রুত আমতলী-ঢাকা নৌ রুটে লঞ্চ সার্ভিস চালু করার দাবী জানান তারা। কেয়ামনি বলেন, অসুস্থ্য থাকায় গাড়ীতে উঠতে পারি না। তাই লঞ্চে ঢাকায় যেতাম কিন্তু লঞ্চের নিরাপদ যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় খুবই সমস্যা পরেছি।

আমতলী মাতৃছোয়া বস্ত্রালয়ের মালিক জিএম মুছা বলেন, লঞ্চে অল্প খরচে ঢাকা থেকে মালামাল আনা যেত কিন্তু সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় বেশী খরচে সড়ক পথে মালামাল আনতে হচ্ছে। এর প্রভাব পরছে দ্রব্য মুল্যের উপরে। দ্রুত লঞ্চ সার্ভিস চালুর দাবী জানান তিনি। আমতলী লঞ্চঘাট সুপার ভাইজার শহীদুল ইসলাম হাওলাদার বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় আমতলী লঞ্চঘাটের অন্তত অর্ধ শতাধিক শ্রমিক কঠিন সঙ্কটে পরেছে। তারা পরিবার পরিজন নিয়ে বেশ কষ্টে দিন কাটাচ্ছেন।

ইয়াদ লঞ্চ মালিক মামুন-অর রশিদ বলেন, যাত্রী সংঙ্কটে লোকসানের মুখে গত নয় মাস ধরে লঞ্চ সার্ভিস বন্ধ করে রেখেছি। লঞ্চ চালালে ওই রুটে দৈনিক এক লক্ষ টাকা লোকসান গুনতে হয়। এতো লোকসান আর গুনে পারছি না। তিনি আরো বলেন, যাত্রীদের দাবীর মুখে আগামী শুক্রবার ঢাকা থেকে লঞ্চ সার্ভিস চালু করা হবে। বরগুনা বিআইডব্লিউটি’র সহকারী নৌ বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খাঁন মুঠোফোনে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লঞ্চ সার্ভিস চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।




একীভূত হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক:  একীভূত হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংক। এরই মধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে এবার উচ্চ খেলাপি ঋণের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দ্রুতসময়ের মধ্যে একীভূত করার বিষয়ে আলোচনা শেষ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে আলাদা সভা করে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বেসরকারি খাতের শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে নাজুক পদ্মা ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ দুই ব্যাংকের আদলেই কেন্দ্রীয় ব্যাংকে দ্রুতসময়ে চার ব্যাংক সমঝোতা স্মারক সই হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যাডভাইজর ও সদ্য বিদায়ী ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের এবং সরকারি চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আনুষ্ঠানিকতার জন্য এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক ডেকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, রাষ্ট্রীয় বেসিক ব্যাংকও একীভূত হচ্ছে। ব্যাংকটি নিয়ে আলোচনা রয়েছে। রাষ্ট্রীয় অগ্রণী ব্যাংকের সঙ্গে বেসিককে এক করা হতে পারে। সরকারি ৬ ব্যাংক ও পদ্মা ছাড়াও বেসরকারি আরও আটটি ব্যাংক একীভূতকরণের আলোচনা রয়েছে। এভাবে ব্যাংকের সংখ্যা কমিয়ে ৬১ থেকে ৫০ বা এর নিচে নামানো হবে।

আমানতকারীর সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংক একীভূতকরণের মাধ্যমে ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের দায় ও সম্পদ মিলিয়ে দেওয়া হবে। ভালো ব্যাংক যেন চাপে না পড়ে, সে জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিষয়ে নীতি-সহায়তা দেবে। এতে খারাপ ব্যাংকের আর্থিক পরিস্থিতির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এবং বিধিবদ্ধ তারল্য সংরক্ষণে (এসএলআর) ছাড় দিতে পারে। পাশাপাশি খেলাপি ঋণের বিপরীতে সাধারণভাবে যে হারে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হয় সেখানেও শিথিল করা হবে। ভালো ব্যাংকে এসে গ্রাহকের যেন আমানত ফেরত নেওয়ার চাপ তৈরি না হয়, সে জন্যও একটি ব্যবস্থা রাখা হবে।

অন্যদিকে, একীভূত হওয়া ব্যাংকের মধ্যে দুর্বল ব্যাংকের পরিচালক আগামী ৫ বছর অন্য কোনো ব্যাংকে পরিচালক হতে পারবেন না। একই সঙ্গে চাকরি হারাবেন দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।

আজ ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত নীতমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে দুর্বল (খারাপ অবস্থা) থাকা ব্যাংকগুলো নিজ থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে। এর আগে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা সই করতে হবে। এরপর আমানতকারী, পাওনাদার ও বিনিয়োগকারীর অর্থ ফেরতের পরিকল্পনা জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের সার্বিক আর্থিক চিত্র বের করবে। সর্বশেষ আদালতের কাছে একীভূতকরণের আবেদন করতে হবে ব্যাংকে।

এতে কোনো ব্যাংক মূলধন ও তারল্য ঘাটতি, খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি এবং আমানতকারীদের জন্য ক্ষতিকর কার্যকলাপের কারণে পিসিএ ফ্রেমওয়ার্কের আওতাভুক্ত হলে সংশ্লিষ্ট ব্যাংক পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ মানতে হবে। পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে আমানতকারীর স্বার্থে ব্যাংক বাধ্যতামূলক একীভূতকরণ হবে। একীভূতকরণ প্রক্রিয়া শৃঙ্খল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে ব্যাংকের অনুসরণের এ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।




গরম বাড়ছে, সুস্থ থাকার উপায়?




চোখের সামনেই মৃত্যু দেখছিলাম, থানচি থেকে অভিনেত্রী সায়মা 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বান্দরবানের থানচি উপজেলায় ‘নাদান’ সিনেমার শুটিংয়ে গিয়ে বিপাকে পড়ে অভিনেতা শ্যামল মাওলাসহ পুরো শুটিং ইউনিট। বুধবার (৩ এপ্রিল) দুপুরে শহরের সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী।



মুস্তাফিজদের খেলাসহ আজ যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আইপিএল আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে চেন্নাই সুপার কিংস।



গভীর রাতে আলীকদমেও সন্ত্রাসী হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার পর এবার আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার রাত পৌনে ২টার দিকে উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় এ হামলা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান। তিনি বলেন, উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় সন্ত্রাসীরা গাড়িতে করে এসে তল্লাশি চৌকি ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে হামলাকারীরা সেখান থেকে পিছু হটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার থানচি উপজেলায় পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। রাত ১১টার দিকে গোলাগুলি থামলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে রুমা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।




পটুয়াখালী থেকে অপহৃত কিশোরী যাত্রাবাড়ীতে উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: বহুল আলোচিত পটুয়াখালী জেলার বাউফল এলাকা হতে অপহৃত কিশোরীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অপহরণকারী মো. মাসুম বিল্লাহ আকনকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, অপহৃত ভিকটিম কিশোরী পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বাউফল সরকারি কলেজের একাদশ শ্রেশির ছাত্রী। গত ১ এপ্রিল সন্ধ্যা ৬টায় ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে তার প্রাইভেট টিউটরের বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে বিলবিলাস বাজারের কাছাকাছি পৌঁছালে গ্রেপ্তারকৃত অপহরণকারী মাসুম অজ্ঞাতনামা ৩/৪ জনের সহায়তায় ভিকটিমকে পথরোধ করে এবং জোরপূর্বক ভিকটিমকে একটি মাহিন্দ্রো গাড়ীতে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ভিকটিম নিজ বাড়িতে না ফেরায় তার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে প্রাইভেট টিউটরের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করে। প্রাইভেট টিউটর জানায় ভিকটিম তার কাছে প্রাইভেট পড়তে যায়নি। এমতাবস্থায়  ভিকটিমের পরিবার ভিকটিমকে খোঁজাখুঁজির জন্য বের হলে প্রত্যক্ষদর্শী একজন পথচারীর নিকট হতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা নিশ্চিত হয় যে, ভিকটিমকে গ্রেপ্তারকৃত মাসুম অপহরণ করেছে।

আরো পড়ুন :দুমকিতে হটাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৫ রোগী

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় গ্রেপ্তারকৃত মাসুম এবং অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে। এপ্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থান শনাক্ত করে আজ ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী মাসুমকে গ্রেপ্তার করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।