মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবনে নাভিশ্বাস

চন্দ্রদ্বীপ ডেস্ক : চুয়াডাঙ্গায় শনিবার দেশের ও এই মৌসুমের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা কয়েক দিনের গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে।

সঙ্গে রোজাদার খেটে খাওয়া মানুষদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। মার্কেটে ঈদের কেনাকাটা জমে উঠলেও ভ্যাপসা গরমের কারণে দিনের বেলা লোকজন বাইরে তেমন বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গত ১ এপ্রিল থেকে জেলার ওপর দিয়ে মৃদ ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান পরামর্শ দিয়ে বলেন, তাপপ্রবাহের কারণে হিটস্টোকের ঝুঁকি থাকে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দেওয়া হচ্ছে।

রোজাদারদের সন্ধ্যার পর থেকে বেশি বেশি পানি ও ফলমূল খেতে বলা হচ্ছে। শিশু-কিশোর ও যারা রোজায় থাকছেন না তাদের ঘন ঘন পানি ও শরবত পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
অপরদিকে চলমান তাপপ্রবাহের কারণে কৃষকদের পরামর্শ দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।




গলাচিপায় ডায়রিয়ার প্রাদুর্ভাব

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১১০ জন রোগীকে ৫০ শয্যা বিশিষ্ট গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে, উপজেলার বিভিন্ন এলাকার ডায়রিয়ায় আক্রান্ত ৪৫ জন নারী, ৩২ জন পুরুষ ও ৩৩ শিশুসহ মোট ১১০ জন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : এক টানেই জালে ১৩০ মণ ইলিশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আল-আমিন জানান, ভর্তি হওয়া রোগীদের ফ্রি সালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭০ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। বর্তমানে ৪০ জন ভর্তি রুগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (টিএইচএ) ডা. মেজবাহ উদ্দিন বলেন, বিশুদ্ধ পানির অভাব, গরম, অতিরিক্ত তরমুজ খাওয়া, রমজানে ইফতারিতে তৈলাক্ত খাবারের প্রভাবে ডায়রিয়া ছড়াচ্ছে। এতে ভয়ের কিছু নেই। ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যাপ্ত স্যালাইন ও অন্যান্য ওষুধপত্র মজুদ আছে।




এক টানেই জালে ১৩০ মণ ইলিশ

পটুয়াখালী প্রতিনিধি:: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামে এক জেলের জালে এক টানে ধরা পড়েছে ১৩০ মণ ইলিশ।

শনিবার (৬ এপ্রিল) সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে।

আরো পড়ুন : ঈদে ছুটিতে ঘুরে আসুন সাগরকন্যা কুয়াকাটায়

গত বুধবার সূর্য মাঝি ১৭ জেলেসহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামে একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান।

একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে। এসময় সব মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা।

এসব ইলিশের দাম ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে জেলেরা। আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসব বিক্রি করা হবে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। আমরা আশা করছি বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।




শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর




ইসরায়েলের লক্ষ্যে হামলার প্রস্তুতি ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি সিরিয়ায় ইরানের কনস্যুলার ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত সাত সদস্য রয়েছেন। এ ঘটনার পরই ইরানের পক্ষ থেকে প্রতিশোধের হুমকি দেওয়া হয়।

জানা গেছে, ইসরালের লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তেহরান। বলা হয়েছে, নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে।

এক লিখিত বার্তায় ওয়াশিংটনকে ইরান জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে ও আঘাত এড়াতে হলে দূরে সরে থাকতে।

তবে এর জবাবে তেহরানকে যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে হামলা করতে নিষেধ করেছে মার্কিন প্রশাসন।

ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে ইরানের প্রতিশোধের ভয়ে এরই মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দখলদার ইসরায়েল।

সেনাবাহিনীর সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পাশাপাশি রিজার্ভ সেনাদেরও তলব করছে নেতানিয়াহু প্রশাসন।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, পরিস্থিতি বিবেচনা করেই সেনাবাহিনীর সব যুদ্ধ ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে আইডিএফ। আইডিএফ এরই মধ্যে একটি যুদ্ধে (গাজা সংঘাত) রয়েছে। তবে প্রয়োজন অনুসারে দেশের অভ্যন্তরে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি নিয়মিতভাবে মূল্যায়ন করা হচ্ছে।

সূত্র: প্রেসটিভি




দেশে দেশে কলেরার প্রাদুর্ভাব: ডব্লিউএইচও

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পানিবাহিত এই প্রাণঘাতী রোগটির প্রাদুর্ভাব ঠেকাতে তাই বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি।




বুবলী ও পরীমণির বাগবিতণ্ডা চলছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণির বাগবিতণ্ডা চলছে। দুই নায়িকাই একে অন্যেকে উদ্দেশ্য করে পরোক্ষভাবে নানা মন্তব্য করছে। সবশেষ বুবলীল সন্তান শেহজাদ খান বীরের জন্মদিনে আরও স্পষ্ট হয় দু’জনের কোন্দল।



আজ টিভিতে যা দেখছেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।




তাপপ্রবাহ অব্যাহত আজো ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়বে

চন্দ্রদ্বীপ ডেস্ক : তাপপ্রবাহ অব্যাহত আছে। আজো দেশব্যাপী ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়তে পারে এবং দেশব্যাপী তাপ প্রবাহের আওতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া বসন্তের এই শেষ সময়ে সূর্য কিরণ খাড়াভাবে পড়ায় এবং তাপের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। এর মধ্যে ঝড়, তুফান, বজ্রসহ ঝড়, শিলাবৃষ্টি অন্যতম। একটু ঘন ঘন বৃষ্টি হচ্ছে বলে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ।

আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, নাটোর, নওঁগা, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সাথে এই ১১ জেলার বাইরে তাপপ্রবাহ বিস্তার লাভ হতে পারে।

আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সিলসিয়াস বেড়ে যেতে পারে। সারা দেশে ঝড়-বৃষ্টির মধ্যে বাতাসে থাকবে অত্যধিক জলীয় বাষ্প। ফলে খোলা আকাশে রোদের মধ্যে কাজ করলে অথবা চলাফেরা করলে অত্যধিক ঘাম দেখা দিতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেড়ে গেলে বাতাস ভেজা বা আর্দ্র থাকে। এই আর্দ্র বাতাসে মানুষের দেহ ঘাম শুকাতে পারে না। ঘাম শরীরে লেগে থাকলে, সহজে না শুকালে প্রচণ্ড অস্বস্তির সৃষ্টি করে। ঘাম থেকে অস্বস্তির কারণ হলো ঘামের মধ্যে লবণের আধিক্য বেশি থাকে এবং শরীর থেকে যে পানিটা বের হয় তা অনেকটা ভারী হয়ে থাকে সেই পানিতে নানা ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে।

আবহায়াবিদরা এ সময়ে প্রকৃতির বৈরিতা সম্বন্ধে বলেন, এ সময়টায় বিরামহীনভাবে সূর্যকিরণ দিয়ে থাকে। আকাশে মেঘমালার অনুপস্থিতির কারণ সর্বোচ্চ সূর্যতাপ মাটিতে এবং মাটির কাছাকাছি পরিবেশে আপতিত হয়। ফলে প্রকৃতি গরম হয়ে যায়। বৈরী পরিবেশের এটাই কারণ। ফলে কাল বৈশাখী, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং মাঝে মাঝে প্রচণ্ড গতিতে টর্নেডো হয়ে থাকে।




বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীর ভিড়

চন্দ্রদ্বীপ ডেস্ক : শুক্রবার সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীর চাপ দেখা গেছে। ব্যক্তিগত গাড়িতেও অনেকেই ঢাকা ছাড়ছে। বিভিন্ন সেতুর টোল প্লাজায়ও বেড়েছে ভীষণ।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় সাতটি টোল বুথে প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে যানবাহনে টোল আদায় করা হচ্ছে। তবে মোটরসাইকেলের উপচে পড়া ভিড় থাকায় আলাদা দুটি লেন তৈরি করে টোল আদায় করা হচ্ছে। ঈদ যাত্রাকে কেন্দ্র করে আজ শনিবার সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক) আওতায় নির্মিত পাঁচটি উড়ালসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

শেষ বেলায় যাত্রী পাচ্ছে লঞ্চ

নৌপথে ঈদ যাত্রীদের চাপ বেড়েছে। বিশেষ করে লঞ্চের কেবিনের চাহিদা বেশি। ডেকে তুলনামূলক যাত্রী কম। যাত্রী বাড়তে থাকায় লঞ্চের সংখ্যাও বাড়িয়েছেন লঞ্চ মালিকরা। তবে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যানজটে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।