ঈদের আনন্দ নেই বেইলি রোডে আগুনে নিহত জুয়েল রানার দুই সন্তানের

বরিশাল অফিস :: কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে বেইলি রোডের আগুনে নিহত পটুয়াখালীর কলাপাড়ার জুয়েল রানার আশির্ধো বৃদ্ধ বাবা ইসমাইল গাজীর। সামনে ঈদ। ছোট নাতি নাতনির জন্য এখনও নতুন জামা কাপড় কিনতে পারেননি । ঘরেও খাবার বাড়ন্ত। এই বয়সে কোন কাজ নেই, তাই প্রখর রোদের মধ্যে দুই নাতি নাতনি কে নিয়ে ছেলে জুয়েলের কবর পরিষ্কার করছে সে। ওর বাবা কখন ঘুম থেকে উঠবে জানতে চাইছে জুয়েলের ছোট্ট ছেলে তাহমিদ। তাকে সান্ত্বনা দিচ্ছে তার বোন তাসমিম।

সোমবার সকালে কলাপাড়ার মধুখালী গ্রামের জুয়েলের বাড়িতে গিয়ে চোখে পড়ে দৃশ্য। ঈদ যে পরিবারে স্বজনদের ভীরে থাকতো কোলাহল মুখর, সে বাড়িতে আজ সুনশান নীরবতা। আর ছোট ছেলেমেয়ে, অসুস্থ বৃদ্ধ শশুর শাশুড়িকে নিয়ে ঘরের কোণে বসে চোখের জল ফেলছে নিহত জুয়েলের স্ত্রী। গত ঈদেও বাবা-মাকে নতুন জামা কাপড় ও সন্তানদের দিয়েছিল চাহিদা মত পোশাক। স্ত্রীকেও দিয়েছিল নতুন কাপড়। অথচ এ বছর ঈদের একদিন আগেও এ পরিবারের সবার আদরের সন্তান তাসনিম ও তাহমিদের জন্য কিছুই কেনা হয়নি। এ কারণে নতুন পোশাকের জন্য বারবার বায়না ধরছে আট বছরের তাসমিম। একটু পর পর মাকে জড়িয়ে ধরে বলছে,আব্বা বলেছিল এ বছর ঈদে লেহেঙ্গা নতুন জুতা,লিপস্টিক দিবে। আমার জন্য কিনবা কবে। কিন্তু যেই ঘরে এখন শুধুই অন্ধকার ঈদের সকালে এই ঘরের শিশুদের মুখে হাসি ফুটবে কিভাবে এই চিন্তায় চোখের জল ফেলছেনিহত জুয়েলের স্ত্রী।

প্রশাসন ও স্থানীয়ভাবে কিছু সহায়তা পেলেও সবাই ভুলতে বসেছে জুয়েলের পরিবারকে। জুয়েলের বৃদ্ধ বাবা-মা জানায়, কিভাবে এখন সংসার চলবে, কিভাবে শিশুদের খাবারদাবার ও তাদের নতুন পোশাক দিব তার কোন উপায় নেই। বৃদ্ধ বয়সে কেউ কাজও দিতে চায় না। তাই জানিনা ঈদের দিন কি হবে। আর আট শিশু বছরের তাসমিম জানায়, আব্বায় বলেছিলো এবার ঈদে আমাকে লেহেঙ্গা, নতুন জুতা, ভাইকেও নতুন সবাই কিনে দেবে। কিন্তু আব্বার তো নাই, আর কেউ দেয়ারও নেই। আর ছেলের মৃত্যুর পর যেন নানা রোগ বাসা বেধেছে জুয়েলের বৃদ্ধ মা ফাতেমা বেগমের শরীরে।

ছেলের মৃত্যুর পর থেকে সে শয্যাশায়ী। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে। গত বছর ছেলে চিকিৎসা করিয়েছিল, কিন্তু এবছর তাকে রেখেই চলে গেছে পরিবারের একমাত্র সম্বল জুয়েল। ছেলের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে তার চোখের জলও শুকিয়ে গেছে। আর জুয়েলের স্ত্রী রেবা আক্তার বলেন, ছেলে মেয়েদের আবদার কিভাবে মেটাবো। ওরা তো সকাল বিকাল আবদার করে।

মুখ লুকিয়ে কান্না ছাড়া আর কিছুই করার নেই আমার। ঘরে ঈদে বাচ্চাদের মুখে কি দেব সে উপায়ও নেই। আর প্রতিবেশীরা বলেন, এ পরিবারটিকে আর্থিক সহায়তা না করলে ছোট দুটি সন্তানের ভবিষ্যৎ অন্ধকার থেকে যাবে। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল বলেন, এপরিবারটি এখন খুবই অসহায়। পরিষদের পক্ষ থেকে ও ব্যক্তিগত ভাবে তাদের সব ধরনের সহায়তা করা হচ্ছে।




ভোলার ২ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত

 বরিশাল অফিস:: আদালতের আদেশ প্রতিপালনার্থে ভোলার লালমোহন উপজেলার দুই ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ এপ্রিল) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৩৫৮৬/২০২৪ ও রিট পিটিশন নং ৩৫৮৭/২০২৪ এর গত ২০ মার্চের আদেশ প্রতিপালনার্থে আগামী ২৮ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া ভোলা জেলার লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

https://www.chandradipnews24.com/2024/04/26023/

এ অবস্থায় ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

https://www.chandradipnews24.com/2024/04/25338/




বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে আহত

বরিশাল অফিস::  সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করায় অভিযোগকারীর বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চার মাসের অন্তঃসত্ত্বা রোজাদার গৃহবধু মনি আক্তারকে (২২) পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত গৃহবধু মনি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সজিব হাওলাদারের স্ত্রী।

https://www.chandradipnews24.com/2024/04/26035/

রবিবার বিকেলে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ মনি আক্তার অভিযোগ করে বলেন, খাঞ্জাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হাওলাদার তার কৃষি জমি থেকে কালকিনির একটি ইটভাটায় মাটি বিক্রি করেছে। ইট ভাটার ট্রাক ঢুকে এলাকার চলাচলের রাস্তা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে আমার ভাসুর জাহিদ হাওলাদার কয়েকদিন আগে ইউপি সদস্য কামালের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

মনি আক্তার আরও বলেন, ইউএনও’র কাছে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে শনিবার ইফতারের পূর্ব মুহুর্তে কামাল হাওলাদারের নেতৃত্বে তার ৭/৮ জন সহযোগিরা আমাদের বসতবাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে পুরুষ সদস্যদের না পেয়ে হামলাকারীরা আমাকে (মনি) মারধর করে আহত করে।

তবে হামলার ঘটনা সম্পূর্ন অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য কামাল হাওলাদার। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম।

https://www.chandradipnews24.com/2024/04/26014/




প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে ব্যাপক খুশি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা

বরিশাল অফিস:: পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। ইতোমধ্যে জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান নিজ হাতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার খাদ্য সামগ্রী।

https://www.chandradipnews24.com/2024/04/26035/

এরআগে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই প্রকল্পের বাসিন্দারা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কোনো ঘরবাড়ি ও ঠিকানা ছিলোনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর উপহার দিয়ে তাদের ঠিকানা করে দিয়েছেন। এখন আবার ঈদের উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর পাঠানো উপহারগুলো সঠিক বন্টনের জন্য নিজ হাতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের হাতে তুলে দিতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। প্রকল্পের বাসিন্দারাও প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে ব্যাপক খুশি হয়েছেন।

https://www.chandradipnews24.com/2024/04/26014/




বরিশালে অবৈধ জাল-জাটকা জব্দ

বরিশাল  অফিস:: জেলার হিজলা ও মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি জাটকা বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে।

https://www.chandradipnews24.com/2024/04/26014/

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, র‍্যাব- ৮, হিজলা নৌপুলিশ ও মুলাদী থানা পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দুই লাখ মিটার
অবৈধ কারেন্ট জাল ও একটি মশারি জাল পাশাপাশি ২ হাজার ২০০ কেজি জাটকা মাছ জব্দ করেছে। পরবর্তীতে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিনের পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দ করা প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এছাড়া জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। একইসাথে জাটকা বিক্রির অপরাধে মুলাদীর চর লক্ষীপুর গ্রামের ইউসুফ খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

https://www.chandradipnews24.com/2024/04/26023/




এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক: বেসরকারি ভালো ব্যাংকের তালিকায় থাকা সিটি ব্যাংকের সঙ্গে এবার একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একীভূত হবে স্বেচ্ছায়।

সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে গত ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংককে একীভূত করার পরামর্শ দেওয়া হয়। তারপর সিটি ও বেসিক ব্যাংকের পর্ষদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দুই ব্যাংকের কমকর্তারা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ব্যাংক দুটি একিভূত হলেও আগামী তিন বছর পৃথক আর্থিক প্রতিবেদন করবে৷

বেসিক ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন নিশ্চিত না করলেও গণমাধ্যমকে বলেন, স্বতঃপ্রণোদিত একত্রীকরণ নীতিমালার আওতায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের নীতি সহায়তা বাধ্যতামূলক একত্রীকরণ থেকে অনেক বেশি, তাই সবল ব্যাংক হিসেবে কোন দুর্বল ব্যাংককে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করা যায়, তা আমরা খতিয়ে দেখছি। সিটি নিজেই ২০০৭ সালে একটা প্রবলেম ব্যাংক ছিল। আজ আমরা দেশ সেরা স্থানীয় ব্যাংক। আমরা ব্যাংক পুনর্গঠনে অভিজ্ঞ। ব্যালান্স শিট একত্রীকরণে তিন বছর সময় পাওয়া যাবে। এ তিনটা বছর ভালোভাবে কাটলে আমি আশাবাদী, সময় আরও বাড়বে। আমরা যেন আরও সবল ও বড় ব্যাংক হয়ে উঠি এবং আর্থিক খাতের সংকটেও পাশে দাঁড়াতে পারি, এমন অবস্থান থেকেই ব্যাংক পুনর্গঠনে দক্ষ হিসেবে দুর্বল ব্যাংকগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ চলছে-এর বেশি কিছু বলতে পারছি না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের আলোচনা হচ্ছে। একীভূত হওয়া নিয়েও অনেকের সঙ্গে আলোচনা হচ্ছে; চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে আমরা জানাব।

এ নিয়ে মোট আটটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে সরকারি ব্যাংক পাঁচটি আর বেসরকারি ব্যাংক তিনটি। গত মার্চ মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি করেছে পদ্মা ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংক একীভূত করার ধারা শুরু হয়। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংকের সঙ্গে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।




গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় গাছের ডাল কাটকে গিয়ে বশির হাওলাদার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বশির ওই গ্রামের বারেক হাওলাদারের পুত্র।

আরো পড়ুন : দুমকিতে রাস্তা সংস্কার বন্ধ দুবছর

নিহতের চাচাতো ভাই রফিক হাওলাদার জানান, দুপুরে তার বাড়িতে একটি চাম্বল গাছের ডাল কাটতে ওঠেন বশির। এ সময় আচমকাই তিনি নিচে ছিটকে পড়ে যান। তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেনন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালের ৫ নদীতে অভিযান জাটকাসহ নিষিদ্ধ জাল জব্দ

বরিশাল অফিস :: বরিশালের মুলাদী উপজেলার পাঁচটি নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল সহ ৮ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার রাতভর মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বদানকারী হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মুলাদীর আড়িয়াল খাঁ, নয়া ভাঙ্গনী, জয়ন্তী, লুকাস ও পাতার চর মরানদী মোট পাঁচটি নদীতে অভিযান চালিয়ে এসময় একটি পাই জাল,ছয়টি বেহুন্দী জাল, জালের এংকর সহ ৮ আট মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

পরবতীতে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হবে বলেও তিনি উল্লে করেন।




দুমকিতে রাস্তা সংস্কার বন্ধ দুবছর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিন ধরে একটি রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় খানাখন্দক ও ধুলাবালিতে যানবাহনসহ চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে কলবাড়ি বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য দুই বছর আগে খোয়া দেওয়ার পর থেকে অজানা কারণে কাজটি বন্ধ। নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করায় এমনটা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

এলজিইডি সূত্রে জানা গেছে, দুমকী উপজেলার মুরাদিয়া ইউপিসি টু লাউকাঠী ইউপিসি ভায়া মুরাদিয়া হাইস্কুল ভায়া সাউথখালী জিপিএস এবং ভক্ত বাড়ি রাস্তাটি আম্পার প্রকল্প থেকে বাস্তবায়নের লক্ষ্যে ৫ দশমিক ৬ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৩ কোটি ২৫ লাখ ৬ হাজার ৭৮৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই সাপেক্ষে শরিয়তপুরের মেসার্স শেখ এন্টারপ্রাইজ গত ২০২২, ২৫ ডিসেম্বর কাজ শুরু করে এবং গত বছরের ২৪ সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা। মেয়াদ উত্তীর্ণ হলেও রাস্তাটি বেহাল রয়েছে।

আরো পড়ুন : গলাচিপায় স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু

স্থানীয় মোটরসাইকেল চালক মমিনুল ইসলাম খবির, গৌরী রানী নামের এক যাত্রী বলেন, গত দুইবছর আগে রাস্তায় নিম্নমানের ইটের খোয়া ফেলে রাখায় গুড়া হয়ে ধূলায় পরিণত হয়েছে। ধূলায় অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন যাতায়াতের সময় ইটের গুড়া, মাটি ও বালি মিশে ধূলায় পরিণত হয়ে বাতাসে উড়ছে। যাত্রীদের জামাকাপড় ধূলাবালিতে নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার দুইপাশের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ধুলাবালি পড়ে লাল হয়ে গেছে এবং শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান তারা। এছাড়াও রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের নামে ফেলে রাখায় খানাখন্দের কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নিম্নমানের ইট ব্যবহার করার কারণে গুড়া হয়ে গেছে। গাড়িতে উঠলে ঝাঁকুনিতে চলাচলে শরীর ব্যথা হয়ে যাচ্ছে। ধুলাবালির কারণে চলাচলে অসুবিধা হচ্ছে এবং শাসকষ্ট জনিত রোগে ভুগছেন। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পেইজ ঢালাই করে দিলে দুর্ভোগ পোহাতে হতো না।

এদিকে, সংশ্লিষ্ট ঠিকাদার রাকিবুল ইসলাম আকন মোবাইলে বলেন, ঈদের পরে রাস্তাটির কাজ শেষ করা হবে।

দুমকী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাদ জগলুল ফারুক বলেন, আম্পার প্রকল্পের আওতায় রাস্তাটির কাজ চলমান। ঠিকাদার দীর্ঘ দিন ধরে কাজটি ফেলে রেখেছে। দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বার বার তাগিদ দেওয়া হচ্ছে।




ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত গাড়িসহ কেএনএফের ৪ সদস্য গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জিপগাড়িসহ পৃথক অভিযানে কেএনএফের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে  রুমা-থানচিতে কেএনএফ তাণ্ডবের ঘটনায় আটটি মামলায় সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের সাঁড়াশি অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হলো।

সোমবার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, গতকাল রোববার রাতে থানচি থেকে একজন এবং রুমা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সদরের স্যারণপাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে কেএনএফ তাণ্ডবের ঘটনায় বান্দরবান জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে। রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকের দীর্ঘলাইন। বেড়েছে ভোগান্তিও।