বরিশাল থেকে পাহাড়ি তরুণী উদ্ধার

বরিশাল অফিস :: রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে হারিয়ে যাওয়া বিউটি চাকমা নামের এক পাহাড়ি তরুণীকে নয়দিন পর বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি আবুল হাসান খান।

ওসি বলেন, গত ৩০ মার্চ সাজেকের নিজের বাসা থেকে বিউটি চাকমা বের হয়ে আর ফিরে আসেনি। এরপর তার পরিবার সাজেক থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তৎপর হয় এবং ৮ এপ্রিল বরিশাল শহর থেকে ওই তরুণীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভিকটিমের পরিবার তাদের মেয়েকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয় এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

 




ঈদের জন্য স্বাস্থ্যকর খাবার

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রমজান শেষ হয়ে এলো। দরজায় উপস্থিত ঈদ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই দিনে নানা রকম মজাদার খাবারের আয়োজন থাকবে না, তাই কি হয়! কিন্তু সারা মাস রোজা থাকার পরে হঠাৎ ঈদের দিন হরেক রকম মুখরোচক খাবার আমাদের পেট সহ্য না-ও করতে পারে। তাই ঈদের দিনটিতেও খেতে হবে একটু রয়েসয়ে। ঈদের আয়োজনে রাখতে পারেন স্বাস্থ্যকর এই খাবারগুলো-



‘রাজকুমার’ মুক্তির আগে যা বললেন শাকিবের ‘প্রিয়তমা’

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে কাজ করেই বাজিমাত করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। গত ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তাদের ‘প্রিয়তমা’ সিনেমা।



আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




গাজার রাফাহতে হামলার তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহতে হামলার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।




চাঁদ দেখা যায়নি সৌদিতে, ঈদ বুধবার




যাত্রীদের পিটুনিতে বাসচালক ও সুপারভাইজার নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকার আশুলিয়ায় বাড়তি ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার পর যাত্রীদের পিটুনিতে বাসচালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের ঘটনা ঘটে।

পরে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তারা মারা যান।

নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের বাস চালক ও সুপারভাইজার। মারধরের গুরুতর আহত হন তারা। তাদের গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান ঢাকা মেইলকে বলেন, বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মারধরের শিকার হয়ে দুই পরিবহন শ্রমিক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।




সড়ক ট্রেন লঞ্চে ঈদযাত্রা: ঢল নেমেছে বাড়ির পথে

চন্দ্রদ্বীপ ডেস্ক : আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পথে নগরবাসীর রাজধানী ছাড়ার ঢল নেমেছে। সড়ক-নৌ ও রেলপথ সবখানের বাড়িমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রী সংকটে ভোগা সদরঘাটের লঞ্চগুলোতেও তিল ধারণের ঠাঁই থাকছে না। গার্মেন্ট ছুটি হওয়ায় সড়কপথে গাড়ির চাপও অনেক বেড়েছে। রেলেও রয়েছে যাত্রীর অতিরিক্ত চাপ। যদিও দুর্ভোগ উপেক্ষা করে আপন নীড়ে ছুটে চলা মানুষের মনে বইছে খুশির বন্যা। আপনজনদের সান্নিধ্য তাদের পথে ভোগান্তির সব কষ্ট ভুলিয়ে দেবে।

সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার ভোগান্তি আজ আরও বেশি হতে পারে বলে শঙ্কা করা হয়েছে। যদিও হাইওয়ে ও জেলা পুলিশ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে। তবে একসঙ্গে অনেক বেশি যাত্রী সড়কে নেমে পড়ায় পরিস্থিতি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় মাঠে নেমেছে কমিউনিটি পুলিশ, রোবার স্কাউট, বিএনসিসি। তাদের সমন্বিত এই তৎপরতা অব্যাহত থাকলে ঈদযাত্রার দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

পদ্মা সেতুমুখো সড়কে স্বস্তিতে যানবাহন চলাচল : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে যাওয়া যানবাহনগুলো তেমন ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে চলাচল করছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনে মোটরসাইকেলের দীর্ঘসারি তৈরি হয়েছিল। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরে পর্যায়ক্রমে যানবাহনের ভিড় বাড়ে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। এরপর ধীরগতিতে থেমে থেমে যানবাহন চলাচল করেছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৭টি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। তবে মোটরসাইকেলের বাড়তি চাপ থাকায় আলাদা লেন তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করেছে। অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও ওভার ট্রাকিং বন্ধে স্পিডগানের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ম্যানেজার আহমেদ হক জানান, যেহেতু সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি গার্মেন্ট ছুটি হয়েছে। এজন্য সড়কে বিড়ম্বনা একটু হবে। তবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহণগুলো পদ্মা সেতু অতিক্রম করে দ্রুতগতিতে। আজ সকাল থেকেই যানবাহনের বাড়তি চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এবার ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি নিরসনে সব ধরনের প্রস্তুতি রয়েছে সেতু কর্তৃপক্ষের।

লঞ্চে উপচে পড়া ভিড় : সোমবার সদরঘাটের ঢাকা নদীবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সেই সঙ্গে প্রায় লঞ্চেই অতিরিক্ত যাত্রী পরিবহণ করতে দেখা গেছে। লঞ্চ টার্মিনাল, পন্টুনেও তিল ধারণের ঠাঁই ছিল না। লঞ্চগুলোতে ছাদ ছাড়াও ডেকের বিভিন্ন স্থানেও যাত্রীরা অবস্থান নিয়েছে। অধিকাংশ কেবিন অগ্রিম বুকিং হয়ে গেছে। বরিশালগামী লঞ্চগুলোতে ডেক যাত্রীদের ৫০০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা, ডাবল কেবিন ৩ হাজার টাকা ও ভিআইপি কেবিন ১ হাজার ২০০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া চরফ্যাশন, বেতুয়া, হাতিয়া, আমতলী, বরগুনা ও ভোলা রুটেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬৫টি লঞ্চ বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। রাত ১২টা পর্যন্ত ১০৫টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। এবার লঞ্চগুলোতে সুশৃঙ্খল পরিবেশে যাত্রীরা আরোহণ করেছে। ঘাটে যাত্রীদের নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত টানাহেঁচড়া চোখে পড়েনি।

 




আমাদের ঈদ তাহলে বৃহস্পতিবার?

চন্দ্রদ্বীপ ডেস্ক : সৌদিতে আগামীকাল ঈদ। গতকাল দেশটিতে চাঁদ দেখা যায় নি। যার অর্থ, দেশটিতে ঈদুল ফিতর বুধবার হলে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার ঈদুল ফিতর হবে।’

প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা আগেই জানিয়েছিল যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত মিসরসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আগামীকাল ৯ এপ্রিল। সেই হিসেবে ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করবেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা।

ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদের মধ্যে প্রথমটির নাম ঈদুল ফিতর। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ৯ম মাস রমজানে ১ মাস উপবাস এবং ধর্মীয় আচার পালন শেষে এই ঈদের মধ্যে দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। দশম মাস শাওয়ালের প্রথম চাঁদ উদয়ের পর থেকেই প্রকৃত অর্থে শুরু হয়ে যায় ঈদুল ফিতর উদযাপন।




মুস্তাফিজুরের হাত ধরে জয় পেলো চেন্নাই

চন্দ্রদ্বীপ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ মিস করেন তিনি। কাজ শেষ করে চেন্নাই ক্যাম্পে যোগ দিয়েই একাদশে জায়গা করে নেন কাটার মাস্টার খ্যাত ফিজ। সোমবার চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কাটারের কারিশমাও দেখিয়েছেন তিনি।

নিজের ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার দল চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স

চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেন মুস্তাফিজ। ১৮তম ওভারে আক্রমণে এসে দেন ৯ রান। দারুণ সব স্লোয়ার-কাটারে বোকা বানান আন্দ্রে রাসেলকে। এরপর শেষ ওভারে আক্রমণে এসে মাত্র ১ রান দিয়ে তিনি তুলে নেন ২ উইকেট। শেষ ওভারে তার দেওয়া স্লোয়ার-কাটারের জবাব ছিল না স্টার্কদের কাছে।

চেন্নাইয়ের হয়ে এ ম্যাচে তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নেওয়ায় আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ উইকেট মুস্তাফিজের নামের পাশে। যে কারণে পার্পল ক্যাপ ফিরে পেলেন তিনি।