মাশরাফির নাম ভাঙিয়ে প্রতারণা




হেপাটাইটিসে প্রতিদিন মারা যাচ্ছে সাড়ে ৩ হাজার মানুষ: ডব্লিউএইচও

চন্দ্রদ্বীপ ডেস্ক : ক্রমশই আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠছে ভাইরাসজনিত রোগ হেপাটাইটিস। এই রোগের কারণে বিশ্বজুড়ে প্রতিদিন মারা যাচ্ছে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। এমনটিই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এমন অবস্থায় দ্বিতীয় বৃহত্তম এই সংক্রামক প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বুধবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হেপাটাইটিস ভাইরাসে প্রতিদিন সাড়ে তিন হাজারেরও বেশি লোক মারা যাচ্ছে এবং বিশ্বব্যাপী এই সংখ্যা বাড়ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার সতর্ক করেছে। হেপাটাইটিস রিপোর্ট প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, প্রতি বছর ১৩ লাখ মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে। যা যক্ষ্মায় মৃত্যুর সমান।

ডব্লিউএইচওর প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৮৭টি দেশের রিপোর্ট অনুসারে- ২০১৯ সালে যেখানে ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছিল হেপাটাইটিসে, সেখানে ২০২২ সালে মৃত্যু হয়েছে ১৩ লাখ মানুষের। এর মধ্যে ৮৩ শতাংশ মৃত্যুর কারণ হেপাটাইটিস বি।

অন্যদিকে হেপাটাইটিস সি কেড়েছে ১৭ শতাংশ মানুষের প্রাণ। আর এই সব মৃত্যুর ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ মৃত্যুই হয়েছে বাংলাদেশ, চীন, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া ও ভিয়েতনামে।

মনে করা হচ্ছে, ২০২২ সালেই হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়েছিলেন ২৫ কোটিরও বেশি মানুষ। হেপাটাইটিস সি-এর ক্ষেত্রে সংখ্যাটা ৫ কোটি। আক্রান্তদের মধ্যে অর্ধেকই ৩০-৫৪ বছর বয়সী মানুষ। ১২ শতাংশ নাবালক। নারী ও পুরুষদের মধ্যে দেখলে আক্রান্তের ৫৮ শতাংশই পুরুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট অনুযায়ী, ভাইরাল হেপাটাইটিসে মৃত্যু বেড়েই চলেছে। ২০১৯ সাল থেকে রিপোর্ট দেখলে বোঝা যাবে, ১৮৭টি দেশে হেপাটাইটিসে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ লাখ মানুষের। এই সংখ্যা বেড়ে চলেছে।

ডব্লিউএইচওর সমীক্ষা বলছে, বিশ্বজুড়ে ২৫ কোটির বেশি মানুষ হেপাটাইটিস নিয়ে বেঁচে আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ‘এই রিপোর্ট বিপন্ন দৃশ্যকে তুলে ধরছে। যদিও হেপাটাইটিসের সংক্রমণ ও মৃত্যু রুখতে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবুও খুব অল্প মানুষেরই হেপাটাইটিস ধরা পড়ে ও চিকিৎসা করা সম্ভব হয়। এই পরিস্থিতিতে ডব্লিউএইচও এই রোগের প্রকোপ থেকে বাঁচতে সব দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রসঙ্গত, লিভারের মারাত্মক অসুখই হলো হেপাটাইটিস। মূলত লিভারের প্রদাহজনিত অসুখ এটি। হেপাটাইটিসের কারণ ভাইরাল ইনফেকশন। এর নানা ধরন আছে। হেপাটাইটিস-এ এবং ই সংক্রমিত হয় দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে। আর হেপাটাইটিস-বি, সি এবং ডি সংক্রমিত হয় রক্তের মাধ্যমে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, সারা বিশ্বে প্রতি বছর মোট ১০ কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত হন। কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, এই সংক্রমণের উপসর্গ অনেক বেশি মারাত্মক হতে পারে।




ঈদ ভাষণে গাজায় সহিংসতা বন্ধের আহ্বান সৌদি বাদশাহর




পদ্মা সেতুতে একদিনে প্রায় ৫ কোটি টাকা টোল আদায়ের রেকর্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক : একদিনে টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছে পদ্মা সেতু। মঙ্গলবার পদ্মা সেতুতে টোল আদায়ের এই নতুন রেকর্ড সৃষ্টি হয়।

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার ২০৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। যা একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।

দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পদ্মা সেতু উদ্বোধনের পর গতকাল পর্যন্ত একদিনে ৫ কোটি টাকার টোল আদায় হয়নি।




পটুয়াখালীর ২১ গ্রামে ঈদ উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি :: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২১টি গ্রামের ২৫ হাজার মানুষ বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করছেন।

আজ সকাল সাড়ে ৮টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ১০০ বছর ধরে তারা একদিন আগেই ঈদ উদযাপন করে আসছেন।

আরো পড়ুন : আগামীকাল ঈদুল ‍ফিতর

এছাড়া, জেলার সদর উপজেলার চারটি, কলাপাড়ার সাতটি, রাঙ্গাবালীর দুটি, গলাচিপার তিনটি, দুমকির দুটি ও বাউফল উপজেলার তিনটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

চম্পাপুর থেকে নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফে ঈদের জামাতে আসা ফরিদ শিকদার বলেন, আমার বাপ-দাদারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী ছিলেন। আমরাও শাহ সুফির অনুসারী। আজ এখানে হাজারো মানুষ একসঙ্গে ঈদের নামাজ পড়েছি। আমরা দুনিয়ার প্রতিটি মুসলমান এক সঙ্গে চলতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করেছি।

উত্তর নিশান বাড়িয়া এলাকার সায়েম মিয়া বলেন, আমার পরিবারের সবাই আজ ঈদ উদযাপন করছি। ঈদের নামাজ আদায় করেছি। ভালোই কাটছে সময়। 

উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস জানান, এখানে এক হাজারেরও বেশি মুসুল্লি একত্রে নামাজ আদায় করেছেন। এখানে আমরা মিষ্টান্নের আয়োজন করেছি। এছাড়া কলাপাড়ার বেশ কয়েকটি স্থানে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা মূলত দেশের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করি। কারণ ইসলামে আছে চাঁদ দেখলেই ঈদ উদযাপন করতে হবে। তাই সব মুসলমানদের আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করার অনুরোধ করছি।




আজ কোন কোন দেশে ঈদ ?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উদযাপিত হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হয় তার পরের দিন। কিন্তু এবার কিছু জায়গায় তার ব্যতিক্রম ঘটছে। পাকিস্তানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায়। ফলে বুধবার মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ঈদুল ফিতর উদযাপন করছে তারা।

ঈদের চাঁদ দেখা গেছে ভারতের কিছু জায়গাতেও। জম্মু-কাশ্মীর, লাদাখ ও কেরালায় শাওয়াল মাসের চাঁদ দেখার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ফলে এসব জায়গার মুসলিমরাও বুধবার ঈদযাপন করছেন। তবে দেশটির বাকি অংশে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। অর্থাৎ, গোটা বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অংশের মুসলিমরা ৩০টি রোজা পালনের পরেই ঈদ উদযাপন করবেন।

বুধবার ঈদ কোন কোন দেশে?
সৌদি আরবে গত সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগেই অনেকটা নিশ্চিত হয়ে গেছিল, সেখানে ঈদ হবে বুধবার। যথারীতি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির আকাশে সমহিমায় হাজির হয়েছে ঈদের চাঁদ। ফলে বুধবার ঈদ উদযাপন করছেন সৌদির বাসিন্দারা।

সৌদির মতো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, তুরস্ক, মিশর, ইরাক, ইরান, ফিলিস্তিন, সিরিয়া, ওমান, মরক্কোতেও মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ, এসব দেশে ঈদযাপিত হচ্ছে বুধবার।

এশিয়ার ভেতর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, জাপান, পাকিস্তান ও ভারতের কিছু অংশে ঈদ উদযাপিত হচ্ছে বুধবার।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মুসলিমরাও বুধবার ঈদ উদযাপন করছেন।




পিএসজি-বার্সেলোনা ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা দেখবেন




ইউসিবির সঙ্গে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক




আগামীকাল ঈদুল ‍ফিতর




ধ্বংস-মৃত্যু-বেদনার মধ্যেই ফিলিস্তিনে ঈদ, হামাসের শুভেচ্ছা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ঈদ শব্দটি আরবি। যার অর্থ খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব ইত্যাদি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে সারা বিশ্বের মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।