বুবলীর সাক্ষাৎকারে ‘বিরক্ত’ শাকিব খান, অভিমান অপু বিশ্বাসের




থাইল্যান্ডের দাবায় শীর্ষে বাংলাদেশের নীড়

দুই খেলায় বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক দেড় পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান এক পয়েন্ট করে অর্জন করেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান কোন পয়েন্ট পাননি।

রোববার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিলিপাইনের মহিলা আন্তর্জাতিকমাস্টার সান দিয়াগো ম্যারি এন্টোয়িনিটিকে ও ফিদেমাস্টার নাইম হক শ্রীকার্তিকা ভেলমুরুগানকে পরাজিত করেন।

আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল চিনের ডং হংফুর কাছে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের গ্র্যান্ডমাস্টার সায়ন্তন ঘোষের কাছে ও তাশরিক সায়হান শান ভারতের অত্রিনজয় সাহার কাছে হেরে গেছেন।




লঞ্চে ফিরতে শুরু করেছে মানুষ, কর্মচঞ্চল সদরঘাট

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদুল ফিতরের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) থেকে অফিস-আদালত খোলার কথা রয়েছে বলে রাজধানীতে পেশাজীবী শ্রমজীবী মানুষ ফিরতে শুরু করেছে। পরিবার নিয়ে গ্রামে ঈদ কাটিয়ে হাসিমুখে মানুষ কর্মস্থলের উদ্দেশ্যে রাজধানী ঢাকায় ফিরছেন। ফাঁকা ঢাকা ফের সরগরম ও কর্মচঞ্চল হতে শুরু করেছে বুড়িগঙ্গার তীরবর্তী সদরঘাট।

মানুষ ঢাকামুখী হওয়ায় ধীরে ধীরে চিরচেনা রাজধানী তার পুরনো চেহারায় ফিরছে। ঈদের পর ঘর থেকে শহরে ফেরা মানুষে আবারো কর্মচঞ্চল হয়ে উঠতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষজনের চিরচেনা নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল। লঞ্চের হর্ন ও যাত্রীদের পদচারণায় সদরঘাট যেন আবার পূরনো রুপে ফিরেছে। কালবৈশাখী শঙ্কা থাকলেও তেমন পরিবেশ সৃষ্টি না হওয়ায় নিরাপদে ফিরতে পেরে আনন্দিত যাত্রীরা।

ঈদের তৃতীয় দিনে রোববার (১৪ এপ্রিল) সকালে খুব বেশি যাত্রীয় লঞ্চ টার্মিনালে না ফিরলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোলা, বরিশাল, কালীগঞ্জ, চাঁদপুর থেকে রাজধানী মুখী যাত্রী নিয়ে লঞ্চ ঢাকায় ফিরতে শুরু করেছে। টার্মিনালে লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পহেলা বৈশাখে রাজধানী ঢাকার বাইরে সদরঘাট থেকে যাত্রীসহ লঞ্চ খুব কমই গেছে। তবে এদিন বাইরে থেকে ফিরতি যাত্রী ঢাকায় আসা শুরু করেছে। সকালে ঘর মুখো মানুষ ঢাকায় খুব বেশি না ফিরলেও দুপুর থেকে লঞ্চ ভর্তি যাত্রী ফিরতে শুরু করেছে।

দুপুরে সরজমিন ঘুরে দেখা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা ঈগল-৪ লঞ্চটি ঘাটে ভেড়ার সাথে সাথে যাত্রীরা হুড়োহুরি করে নামতে শুরু করে। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, রোববার ছুটি শেষ, সোমবার, অফিস-আদালত মার্কেট সবকিছু খোলা হবে, তাই চলে আসলাম। ভাড়া কেমন নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, এখন তো মাত্র ফিরা শুরু হয়েছে মানুষের চাে কম, ভাড়া বেশি নেয়নি।

ভোলা থেকে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে আবার ঢাকায় ফিরলাম। আসতে তেমন কোন ভোগান্তি হয়নি। ঝড় নিয়ে আতঙ্ক ছিল, কী হয় না হয়। ভালোভাবে পৌঁছে গেছি। একই ঘাটে পাশেই চাঁদপুর থেকে এমবি কর্ণফুলী লঞ্চটি তার সাত আট মিনিট আগে ঘাটে ভীড়ে। সেই লঞ্চ থেকেও থেকেও যাত্রী নেমে আসছে ঘাটে।

এদিকে চাঁদপুরগামী গ্রীন লাইন মাঝারি পাকৃতির লঞ্চটি যাত্রী নিয়ে ছেড়ে গেছে। আর এমভি জামান -৯ লঞ্চে তোলার জন্য যাত্রীদের ডাকছে। এই লঞ্চের কর্মচারী শামসুল ইসলাম বলেন, আজ যাত্রী ঢাকা ছাড়ার অবস্থা আগের মতো স্বাভাবিক। ঈদের কয়েকদিন আগে এবং ঈদের পরের দিন যাচ্ছি ঢাকা ছাড়া যে চাপ ছিল সেটি এখন আর নেই। আজ ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন। এখন যাত্রী না পেলেও আমরা আমরা সদরঘাট ছাড়বো যাত্রী নিয়ে ঢাকায় ফিরব।

রাজধানীর সদর ঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদের টানা ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীদের পদচারণায় সদরঘাট যেন কিছুটা স্বরূপে ফিরে এসেছে। হকারদের হাক ডাক, লঞ্চের হর্ন, রিকশা, সিএনজি চালকদের হাক ডাকে কর্মচঞ্চলতা ফিরে পেয়েছে। এদিন দুপুট থেকে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের যাত্রী বোঝাই লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টার্মিনালে লঞ্চ ও যাত্রীও বাড়তে থাকে।

নৌ যান সংশ্লিষ্টরা বলছেন, রোববার ঘাটে ঈদের পরের দিনের তুলনায় লঞ্চ ও যাত্রী দুটোই কম। তবে এখন ঢাকায় ফেরার পালা। অফিস পুরোদমে শুরু হবে। ফলে সকাল থেকেই ঘাটে লঞ্চ আসতে শুরু করেছে, কিছু লঞ্চ ছেড়েও গেছে। পুলিশ বাহিনী সার্বক্ষণিক সতর্ক আছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।




লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  দখলদার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় হামলার পর ইরানের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) একটি কলাম প্রকাশ করেছে।



এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে জড়িত ৮ জলদস্যু গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক : মুক্তিপণ নেওয়ার পর ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছেড়ে দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। এমভি আবদুল্লাহকে ছেড়ে দিয়ে তীরে উঠতেই অন্তত আট জলদস্যুকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে। সোমালিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘গারোই’ অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি অনলাইনের প্রতিবেদনে জানায়, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে রাখা আট দস্যুকে গ্রেপ্তার করেছে পান্টল্যান্ড পুলিশ।

তবে তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দুই দস্যু জানিয়েছে, দুইদিন আগেই মুক্তিপণ হিসেবে তাদের ৫০ লাখ ডলার দেওয়া হয়। এই অর্থগুলো নকল কিনা পরবর্তীতে সেটি যাচাই-বাছাই করে তারা। এরপর নিজেদের মধ্যে অর্থগুলো ভাগ করে তারা জাহাজ থেকে চলে যায়।

মুক্তিপণের মাধ্যমে জাহাজ ছাড়িয়ে নেওয়ার বিষয়টি দস্যুদের আরো জাহাজ ছিনতাইয়ে উদ্বুদ্ধ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পুন্টল্যান্ডের আরেক পুলিশ কর্মকর্তা।




প্যালেসের কাছে হেরে শিরোপাস্বপ্নে বড় ধাক্কা লিভারপুলের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানচেস্টার সিটি-আর্সেনালের সঙ্গে আছে লিভারপুলের নাম। সেই দৌড়ে টিকে থাকতে হলে আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না অলরেডসদের। কিন্তু এনফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১–০ গোলে হেরে লিগ–শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল জার্গেন ক্লপের দল।

৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় অবস্থানে। রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতলেই শীর্ষে উঠে আসবে গানাররা।

এনফিল্ডে ম্যাচের ১৪ মিনিটেই ক্রিস্টাল প্যালেসকে লিড এনে দেন মিডফিল্ডার এবরশি এজ। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো লিভারপুলের জন্য নতুন কিছু নয়। তবে আজ যেন ক্লপের দলের ওপর শনি ভর করলো। বেশি বল দখলে রেখে আক্রমণে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ খোলা যায়নি। বিরতির পর সালাহ-নুনিয়েজ-দিয়াজরা আক্রমণের ধার বাড়ালেও খুব একটা কাজে লাগেনি তা।

৫৫ মিনিটে নুনিয়েজের মিস, ৭৩ মিনিটে জোটার সুযোগ নষ্ট। এর দুই মিনিট বাদেই বড় সুযোগ পেয়েছিলেন কার্টিস জোনস। প্যালেসের গোলরক্ষক হেন্ডারসনকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি। আক্রমণভাগের এমন বিবর্ণতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।

এতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হারল লিভারপুল। এর আগে শেষ হার এসেছিল ২০১৭ সালে। নাটকীয় কিছু না ঘটলে এই মৌসুমে লিভারপুলকে খালি হাতেই শেষ করতে হবে প্রিমিয়ার লিগ।




বাউফলে ৯৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে রবিবার (১৪ এপ্রিল) দুপুরে মোঃ নাঈম হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

মো. নাঈম বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মোঃ মাসুদুর রহমানের ছেলে।

আরো পড়ুন : পহেলা বৈশাখে পর্যটকে মুখরিত কুয়াকাটা

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোয়াজ্জেম এবং এএসআই সাইফুলের নেতৃত্বে পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’




‘অন্ধকার ভেদ করে আলো জ্বালার বার্তায়’ শেষ হলো মঙ্গল শোভাযাত্রা

চন্দ্রদ্বীপ ডেস্ক : অন্ধকারের শক্তিকে পরাজিত করে আলোর আহ্বান জানিয়ে শেষ হলো এবারের বর্ষবরণ উৎসবের মঙ্গল শোভাযাত্রা। নববর্ষকে বরণ করতে আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয় শোভাযাত্রাটি। এরপর ঢাকা ক্লাব ঘুরে ৯টা ৫০ মিনিটে টিএসসিতে এসে শেষ হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে বের হওয়া এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনীর জন্য বিভিন্ন মুখোশ, পেঁচা, ঘোড়া, মূর্তি, ট্যাপা পুতুল, নকশি পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হয়।

উল্লেখ্য, ১৯৮৯ সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা। সেবারই এ উৎসব সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এর পর থেকে বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে এটি।




আজ থেকে চালের বস্তায় জাত ও মূল্য লেখা বাধ্যতামূলক

চন্দ্রদ্বীপ নিউজ: চালের বস্তার গায়ে ধানের জাত, মিলের ঠিকানা ও দাম লেখা বাধ্যতামূলক ঘোষণা করে মাস দুয়েক আগে যে পরিপত্র জারি করা হয়েছিল তা কার্যকর হচ্ছে আজ পহেলা বৈশাখ থেকে। এর ব্যত্যয় ঘটলে রয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।

আজ রোববার থেকে চালের বস্তায় ধানের জাত, মিলগেটের মূল্য, উৎপাদনের তারিখ ও প্রস্ততকারক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এমনকি প্রস্ততকারক প্রতিষ্ঠানের অবস্থান (জেলা ও উপজেলা) উল্লেখ করতে হবে। থাকতে হবে ওজনের তথ্যও।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলায় পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বৃদ্ধি পেলে মিলার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করছেন। এতে ভোক্তারা ন্যায্যমূল্যে পছন্দমত জাতের ধানের চাল কিনতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থার উত্তরণের লক্ষ্যে চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই যাতে চাল বাজারজাতকরণ করা হয় তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিংয়ের সুবিধার্থে নির্দেশনায় কয়েকটি বিষয় নির্ধারণ করে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- চালের উৎপাদনকারী মিলমালিকদের গুদাম থেকে বাণিজ্যিক কাজে চাল সরবরাহের প্রাক্কালে চালের বস্তার ওপর উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্য এবং ধান বা চালের জাত উল্লেখ করতে হবে। বস্তার ওপর এসব তথ্য কালি দিয়ে লিখতে হবে। যা আগামী পহেলা বৈশাখ থেকে কার্যকর হবে।

চাল উৎপাদনকারী মিল মালিকের সরবরাহ করা সবধরনের চালের বস্তা ও প্যাকেটে ওজন উল্লেখ থাকতে হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে মিলগেট দামের পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে। এর ব্যত্যয় ঘটলে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩-এর ধারা ৬ ও ধারা ৭ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনটির ধারা-৬-এর অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে। আর ধারা-৭-এর শাস্তি হিসেবে রয়েছে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা ১৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান।




পহেলা বৈশাখে পর্যটকে মুখরিত কুয়াকাটা

পটু্য়াখালী প্রতিনিধি :: কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট, ঝাউ বাগান, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ প্রতিটি ভ্রমণ স্পটে রয়েছে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি।

রোববার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিনকে বরণ করে নিতে সরকারি ছুটিতে এসব পর্যটকের আগমন ঘটেছে।

সকাল থেকে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে, বেঞ্চিতে বসে এবং বন্ধু ও স্বজনদের সঙ্গে হইহুল্লোড়ে করে মেতে থাকতে দেখা গেছে তাদের।

এদিকে, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নারায়নগঞ্জের ফতুল্লা থেকে আসা পর্যটক শাহ আলম বলেন, গতকাল শনিবার পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছি। এখন সমুদ্রের বড় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে না। তবে, সমুদ্রের যে গর্জন সেটা আমাদের মুগ্ধ করেছে। সবেচেয়ে বেশি আনন্দে মেতেছে আমাদের বাচ্চারা।

আরো পড়ুন : পটুয়াখালীতে পহেলা বৈশাখ ১৪৩১ নানা আয়োজনে পালিত

ঢাকার গাজীপুর থেকে আসা পর্যটক রইসুল ইসলাম টিপু বলেন, আমরা বন্ধুরা মিলে ঈদের ছুটি কাটাতে এবং পহেলা বৈশাখ উদযাপনে কুয়াকাটায় এসেছি। বৈশাখ উপলক্ষে এখানে তেমন আয়োজন না থাকলেও আমরা চর গঙ্গামতি, ঝাউ বাগান ও তিন নদীর মোহনায় ঘুরেছি। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য দারুন লাগছে। বন্ধুরা মিলে সাঁতার কেটেছি সমুদ্রে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা সব পর্যটন স্পটে ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন করেছি। নৌ-পুলিশ, থানা পুলিশ ও ৪০ জন রোভার স্কাউট সদস্য পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। আশা করছি, পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমন উপভোগ করতে পারবেন।