হামাসই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে : ইসরাইলি মন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য গাদি আইসেনকট গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের নাম না উল্লেখ করেই বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে দুর্বল শত্রুই আমাদের সবচেয়ে ক্ষতি করেছে। গাজা যুদ্ধে ছয় মাস ধরে যুদ্ধ করেও সাফল্য না পাওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। ইয়েডিওথ পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে।

ইসরাইলি মন্ত্রী বলেন, অর্ধ বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র গাজা উপত্যকায় বোমা বর্ষণ করেও বন্দীদের উদ্ধার করতে ইসরাইলি সেনাবাহিনী ব্যর্থ হয়েছে।

তিনি ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট কনফারেন্সে বলেন, ‘মধ্যপ্রাচ্যের দুর্বলতম শত্রু আমাদের সবচেয়ে ক্ষতি করেছে। এখন আমাদের উচিত হবে আমাদের কৌশল পরিবর্তন করা।’

তিনি বলেন, ‘অনেক বছর না কাটা পর্যন্ত বর্তমান যুদ্ধের ফলাফল পরিষ্কার হবে না।’

ইরান হামলার পর সোমবার থেকে ইসরাইলের স্কুলগুলো খুলে দেয়া হবে চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের নজিরবিহীন বিমান হামলার কারণে ইসরাইল তাদের স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়ার পর সোমবার ইসরাইলজুড়ে স্কুলগুলো আবার খোলার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী ।




৫৪ জেলায় বইছে দাবদাহ হাঁসফাঁস জনজীবন

চন্দ্রদ্বীপ ডেস্ক : পয়লা বৈশাখ থেকে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সারা দেশের জনজীবন। গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। রাজধানীসহ দেশের ৫৪ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমের দাপটে নাভিশ্বাস অবস্থা। বয়ে যাওয়া তীব্র তাপদগ্ধের কারণে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড দাবদাহের কারণে তাদের রাস্তায় বের হয়ে কাজ করতে চরম কষ্ট হচ্ছে। এই বৈশাখ জুড়ে টানা গরম ও শুষ্ক আবহাওয়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদেরা বলছেন, চড়তে থাকবে তাপমাত্রা, বাড়বে আরও গরম। ২০২৩ সাল ছিল পৃথিবীর ইতিহাসের উষ্ণতম বছর। গত বছরের সেই উষ্ণতা এবার ছাড়িয়ে যাবে। এবার পুরো মৌসুমে তাপমাত্রা বেশি থাকবে। এর মধ্যে এই এপ্রিলে গরমের তীব্রতা পৌঁছাতে পারে সর্বোচ্চ পর্যায়ে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা গতকাল সোমবার আরো বেড়েছে। থার্মোমিটারের পারদ বলছে, তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার (১৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাঙামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি হওয়ায় গরমে অস্বস্তি আরও বাড়ছে। ২০২৩ সালের তুলনায় এ বছর তাপমাত্রা আরও বাড়তে পারে। বাংলাদেশে সাধারণত মার্চ থেকে মে মাসকে বছরের উষ্ণতম সময় ধরা হয়। এর মধ্যে এপ্রিল মাসেই সাধারণত তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। নির্বিচারে গাছ কাটা, জলাশয় ভরাট করা, এসির অত্যধিক ব্যবহারের কারণে রাজধানীর তাপমাত্রা বেড়েই চলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের গত কয়েক দিনের পূর্বাভাসের দিকে লক্ষ করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ বাংলাদেশের ওই অঞ্চলের দিকে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ ইত্যাদি রাজ্যের অবস্থান। কিন্তু এসব প্রদেশের তাপমাত্রা অনেক বেশি। এসব জায়গায় বছরের এই সময়ে তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, গত বছর ভারতের ঐ সব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস। যেহেতু ওগুলো উত্তপ্ত অঞ্চল, তাই ওখানকার গরম বাতাস চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং তা আমাদের তাপমাত্রা বাড়িয়ে দেয়। বিগত বছরের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এটা প্রতীয়মান হচ্ছে, ২০২৪ সাল উত্তপ্ত বছর হিসেবে যাবে। আমরা এ বছর তাপপ্রবাহের দিন ও হার বেশি পেতে যাচ্ছি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে প্রচণ্ড তাপপ্রবাহ বলা হয়। আর অতি প্রচণ্ড হয় ৪২ ডিগ্রি বা এর বেশি হলে। বর্তমানে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।




পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, দিশেহারা সাধারণ মানুষ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মানুষের বেশ কয়েক দিনের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। আজ সোমবার (১৫ এপ্রিল) বছরের সর্বোচ্চ গরম অনুভূত হয়েছে জেলার কলাপাড়া উপজেলায়। এ উপজেলায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কলাপাড়া ঝড় সতর্কীকরণ রাডার স্টেশন। আজ এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ঝড় সতর্কীকরণ রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ।

আরো পড়ুন : পটুয়াখালী মেডিকেলের শিক্ষার্থীরা ভবিষ্যতে কেমন চিকিৎসক হবেন?

ভ্যাপসা গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন ফুটপাতের দোকানদার, ঠেলাগাড়িচালক, অটোরিকশা চালক, ভ্যান-অটোরিকশার চালকসহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

তীব্র গরমে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা পর্যটকদের চোখে-মুখে ছিল বিরক্তির ছাপ। একটু স্বস্তির আশায় ডাব ও শরবতের দোকানে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

কলাপাড়া পৌর শহরে ভ্যানচালক হোসাইন মিয়া বলেন, ‘প্রচণ্ড গরমে যাত্রী টানতে পারছি না। রোদে বারবার তৃষ্ণা পাচ্ছে। শরীরটারে শান্তি দিতে দুই গ্লাস শরবত খেলাম। এভাবে গরম পড়লে ভ্যান চালানো বন্ধ করে দেয়া লাগবে।’

কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটক ইউসুফ মিয়া বলেন, ‘শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে এখন ডাব খাচ্ছি। তাতেও তৃষ্ণা মিটছে না।’

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন রকমের শাক-সবজি ও শসার চাষ করেছি। রোদে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। রোদের তেজ আরও বাড়লে গাছ মরে যাবে। তাহলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।’

আরো পড়ুন : দোকান ঘর ধুয়ে ঘরে ফেরা হলো না জামালের

কলাপাড়া ঝড় সতর্কিকরণ রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ বলেন, ‘আজ কলাপাড়ায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এ জেলায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। তবে উপকূলে বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। উপকূলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো সময় ঝড়ো হাওয়া বা ঝড়ো বৃষ্টি বয়ে যেতে পারে।’




পটুয়াখালী মেডিকেলের শিক্ষার্থীরা ভবিষ্যতে কেমন চিকিৎসক হবেন?

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী মেডিকেল কলেজে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসক তৈরির নামে জোড়াতালির পাঠদানে স্বাস্থ্যখাত ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

এ ছাড়াও ল্যাব-আবাসন সংকটের পাশাপাশি শিক্ষক সংকটেও নেই মাথাব্যথা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যত কোনো ফল মিলছে না।

সংশ্লিষ্টরা জানান, পটুয়াখালী মেডিকেল কলেজটি ২০১৪ সালে যাত্রা শুরুর পর ২০১৬ সালে নতুন অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। ২০২০ সালে হস্তান্তর হওয়ার কথা থাকলেও কয়েক দফায় সময় বাড়িয়েও এখনও কাজ সম্পূর্ণ হয়নি।

আরো পড়ুন : পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কলেজের একাডেমিক ভবনের কাজ। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি নিয়েই পাঠদান কার্যক্রম চলছে। কোনো ল্যাব এখনও না হওয়ায় শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন। নিশ্চিত হচ্ছে না গুণগত মান; রয়েছে আবাসন সংকটও।

শুধু তাই নয়, বছরের পর বছর শিক্ষক সংকটেও ভুগছে প্রতিষ্ঠানটি। ৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ৩০ জন। সংকটের বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ফল আসেনি।

শিক্ষার্থীরা বলেন, প্র্যাকটিক্যাল রিলেটেড ক্লাসগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাঠদানে পর্যাপ্ত শিক্ষক নেই, সরঞ্জামেরও অভাব রয়েছে। তাহলে বলেন, এখানে পড়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে কেমন চিকিৎসক হবেন?

আরো পড়ুন : বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

পটুয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. মনরিুজ্জামান বলেন, প্রতিমাসই মাসিক প্রতিবেদন আমরা অধিদফতরের পাঠাই। আমাদের কতোটা পদ খালি আছে সেটার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

পটুয়াখালী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. দিলরুবা ইয়াসমিন বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের একাডেমিক ভবনটা আসলে কীভাবে রেডি করা যায় সে বিষয়ে কাজ করছি। সে বিষয়ে তাগেদাও দেয়া হচ্ছে।

পটুয়াখালী মেডিকেল কলেজে বর্তমানে ১০ ব্যাচসহ ৩২৫ জন শিক্ষার্থী রয়েছেন।




বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চন্দ্রদ্বীপ ডেস্ক :  সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়। তবে ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় গেল মাসে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিল বিসিবি।




ইরান-ইয়েমেনের ৮৬ ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

চন্দ্রদ্বীপ ডেস্ক :  নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো এই হামলা অনেকাংশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল।




ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরেছেন শান্ত-তামিমরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : গতকাল পর্যন্ত ছুটিতে ছিলেন দেশের ক্রিকেটাররা। তবে আজ সোমবার থেকে মাঠের ক্রিকেটে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-তামিম ইকবালরা। কেননা ঈদের ছুটি শেষে আজ থেকে মাঠে গড়িয়েছে ডিপিএলের দশম রাউন্ড। যে কারণে ব্যস্ততা বেড়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামেও।




হামলার আগে সতর্ক করেছিল ইরান, অস্বীকার যুক্তরাষ্ট্রের

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের বৈরিতা থাকলেও এবারই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি।



পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

পটুয়াখালী প্রতিনিধি :: ঈদ ও পহেলা বৈশাখ উদযাপনে ভ্রমণ পিপাসু পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। সকাল থেকেই আগত পর্যটকের আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের ভিড় বাড়তে থাকে সমুদ্র সৈকতে। আগত দর্শনার্থী ও পর্যটকরা সমুদ্র নীল জলে সাঁতার কাটাসহ প্রিয়জনের সাথে ছবি তুলে দিনটি উপভোগ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন সমুদ্রের ঢেউ ও প্রকৃতি। সৈকতে হই হুল্লোড়, ছুটাছুটি, ফুটবল খেলা যেন আনন্দের কমতি ছিল না। সমুদ্রর উত্তাল ঢেউয়ের তালে তালে নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে আগত পর্যটক এবং দর্শনার্থীরা।

কুয়াকাটার কুয়া, সৈকতের লেম্বুরবন, তিন নদীর মোহনা, গঙ্গামতির লেক, লাল কাকড়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, টুরিস্ট বোটের মাধ্যমে সমুদ্র পথে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্পটগুলা ঘুরে বেড়িয়েছেন এসব পর্যটকরা।

ঈদ ও পহেলা বৈশাখ উদ্যাপনে আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট গুলোর ৮৫ ভাগ কক্ষই বুকিং ছিল জানিয়েছেন হোটেল মোটেল কৃর্তপক্ষ। ১৫ দিন আগ থেকেই অনেকেই অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন।

খাবার হোটেল গুলোতেও খাবারের জন্য ভিড় পরে যায়। রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মাকের্ট, মিশ্রিপাড়া তাঁত পল্লী সবখানেই কেনা কাটায় ভিড় লেগে যায়। ফিস ফ্রাইয়ের দোকানেও সিরিয়াল দিয়ে কাকড়া, চিংড়িসহ নানা ধরনের সমুদ্রের মাছ খেতে দেখা গেছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সতর্কতা ছিল চোখে পড়ার মতো।

আরো পড়ুন : ছুটি শেষে অফিস খুলছে আজ

রমজানের একমাস পর্যটনমুখী ব্যবসায়ীরা অলস সময় কাটিয়ে বর্তমানে ভ্রমণে আসা পর্যটকদের আগমনে আনন্দ লক্ষ্য করা গেছে। ঈদের ছুটির সাথে পহেলা বৈশাখের ছুটির কারণে অসংখ্য পর্যটক ও দর্শনার্থীদের আগমনে ব্যবসায়ীদের মুখে হাসি এবং কর্ম ব্যস্ততা ফিরে এসেছে।

খুলনা থেকে ঘুরতে আসা কাওছার জানান, ঈদ ও পহেলা বৈশাখ একসাথে হওয়াতে অনেক টুরিস্ট এসেছে কুয়াকাটা, খুব ভালো লাগছে। সাগরে অনেক ঢেউ আছে। বন্ধুদের নিয়ে হই হুল্লোড়ে মেতেছি। দিনটা বেশ ভালোই কাটছে।

কুয়াকাটার বার্মিজ আচার ব্যবসায়ী জহির জানান, ঈদের ছুটির সাথে পহেলা বৈশাখের ছুটি যোগ হওয়াতে কুয়াকাটা অনেক পর্যটক এসেছে। আমাদের বেচাকেনা ভালো হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কারণে ঢাকা থেকে সহজেই অসংখ্য টুরিস্ট আসতে পেরেছে যার জন্য আমরা অনেক খুশি।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ জানান, এবারের ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ এর লম্বা ছুটিতে কুয়াকাটায় অসংখ্য পর্যটকের আগমন ঘঠেছে। ইতোমধ্যে প্রথম শ্রেণির হোটেল-মোটেল রিসোর্টগুলোর প্রায় ৮৫ ভাগ রুম বুকিং হয়ে গেছে। তবে ঈদের দিন স্থানীয় পর্যটকদের ভিড় ছিল বেশি। পহেলা বৈশাখ উপলক্ষে একটু বেশি পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, আগত পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সাদা পোশাকেও নজরদারি থাকবে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ মহাসড়কে আগত পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহলে আছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




ছুটি শেষে অফিস খুলেছে আজ

চন্দ্রদ্বীপ নিউজ :পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সপ্তাহিক ও ১৪ এপ্রিল রোববার পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলা নববর্ষের ছুটি। ফলে ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি কাটাচ্ছেন চাকরিজীবীরা। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে সোমবার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।