ইরানের আবদুল্লাহিয়ানকে ফোন করে প্রশংসা ওয়াংয়ের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরায়েলে ইরানের সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরের দিন সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে টেলিফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আর না বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।




ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ

চন্দ্রদ্বীপ ডেস্ক : সপ্তাহান্তে ইরান থেকে ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও মিসাইল হামলা করা হয়। তবে এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে সেই চেষ্টা করেছে জর্ডান। আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার।




ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ : নিহত বেড়ে ১৩

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফরিদপুরের সদরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে মৃত্যু হয়েছে আরো দুজনের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এ্যাবলুম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন নারী, দুইজন শিশু ও চারজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন হলেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের রাকিবুল ইসলাম মিলন (৪০), তার স্ত্রী সুমি (৩০) ও দুই ছেলে আবু রায়হান (৬), আবু সিনান রুহান (৫)।

অপর নিহতদের মধ্যে ছত্রকান্দা গ্রামের ওহাব মোল্যার স্ত্রী মর্জিনা বেগম (৭০), আলফাডাঙ্গার মিল্টন শেখের স্ত্রী সোনিয়া (২৫), হিদাডাঙ্গা গ্রামের সূর্য (৬০), কুসুমদি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৩৫), চরবাইল গ্রামের রশিদ খানের ছেলে তবিবুর রহমান (৬০) ও হিদাডাঙ্গা গ্রামের আমীর আলীর স্ত্রী কোহিনুরের (৫৫) পরিচয় পাওয়া গেছে।

 




শ্বশুর বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী – কলাপাড়া মহাসড়কের কলঙ্ক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম নাহিদ(৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নজরুল পটুয়াখালী সদর সাবরেজিস্টার অফিসের নকল শাখার তল্লাশীকারক পদে কর্মরত ছিলেন। সে পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকার বাসিন্দা।

আরো পড়ুন : ছেলেকে বাঁচাতে ভিটে-বাড়ি বিক্রি করছেন মা ফরিদা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল সন্ধ্যায় পটুয়াখালীর বাসা থেকে শশুরবাড়ি ঈদের দাওয়াত খেতে নিজে মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া উপজেলার বানাতিবাজার এলাকায় রওনা দেয়। পরে কলঙ্ক এলাকায় সড়কে উপরে তার মোটরসাইকেলটির পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম ছিলো। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত হওয়ায় দুর্ঘনার কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের ধারনা, কোন বড় যানবাহনের ধাক্কা অথবা নিজেই নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপরে পরে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত নজরুলের শ্বশুর সালাউদ্দিন খান জানান, ঈদ উপলক্ষে আমার জামাতার আজ আমার বাড়িতে আসার কথা ছিলো। খাওয়া দাওয়ার ভালো আয়োজনও করা হয়েছিলো। কিন্তু কে খাবে এসব খাবার? আমার দুই নাতী রয়েছে ওরা আজ এতিম হয়ে গেলো।

আরো পড়ুন :পটুয়াখালী মেডিকেলের শিক্ষার্থীরা ভবিষ্যতে কেমন চিকিৎসক হবেন?

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এটি পার্শ্ববর্তী আমতলী এলাকার ঘটনা। আমতলী থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তারপরও হাসপাতালে কলাপাড়া থানা পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।




চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন




হামলার সময় ইসরায়েলকে রক্ষায় সহযোগিতা করেছে সৌদি!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের ছোড়া ড্রোন-ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব। সৌদিতে ক্ষমতাসীন রাজপরিবারের ওয়েবসাইটের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএন নিউজ।




ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী

 

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে।




ছেলেকে বাঁচাতে ভিটে-বাড়ি বিক্রি করছেন মা ফরিদা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত ফারুক মল্লিকের ছেলে সজিব মল্লিক (৩০)। তিনি দীর্ঘদিন ধরে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। সজিব ঢাকায় দিন মজুরের কাজ করে সংসার চালাতেন। চার মাস আগে ঢাকা থেকে বাসে পটুয়াখালী নিজ বাড়িতে ফেরার পথে বাখেরগঞ্জ এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। তাকে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য তার বাবার রেখে যাওয়া সহায় সম্পদ ও পৈত্রিক ভিটে-বাড়ি বিক্রি করে পরিবারটি এখন নিঃস্ব হওয়ার পথে।

আরো পড়ুন : পটুয়াখালী মেডিকেলের শিক্ষার্থীরা ভবিষ্যতে কেমন চিকিৎসক হবেন?

বর্তমানে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামে আন্ধারমানিক নদীর তীরের ঝুপড়ি ঘরে শুয়ে আছেন অসুস্থ সজিব মল্লিক। বিধবা ফরিদার এক ছেলে এক মেয়ে। মেয়ে দিয়েছেন বিয়ে থাকেন পরের ঘরে। একমাত্র ছেলে সজিবকে নিয়েই স্বপ্ন দেখতেন ফরিদা। একমাত্র সজিবের আয়েই চলতো পুরো পরিবার। ছেলে শয্যাশায়ী হওয়ায় দিশেহারা মা ফরিদা বেগম। স্বামী ফারুক মল্লিকের মৃত্যুর পর ফরিদা জীবনযুদ্ধে সংগ্রামী এক নারী। কখনো কোমর বেঁধে নদীতে ধরতেন মাছ, বসত-ভিটের পাশেই কখনো করতেন সবজি চাষ। বর্তমানে বিধবা ফরিদা অসুস্থ থাকায় পারছেন না ছেলের চিকিৎসা করতে। অসুস্থ সজিব এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

প্রতিবেশীরা বলেন, সজিব ঢাকার দিন মজুরের কাজ করতেন। ৪ মাস আগে বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আমাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করছি কিন্তু এতো টাকা দেয়া আমাদের পক্ষে সম্ভব না। সমাজের বিত্তবান কিংবা সরকার যদি একটু সহযোগিতা করতো তাহলে পরিবারটা স্বাভাবিক জীবনে ফিরতে পারতো। অপারেশনে বেশি দেরি হলে সজিব আজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে।

বর্তমানে অর্থের অভাবে সজিবের চিকিৎসা বন্ধ। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্যথায় তার জীবননাশের আশঙ্কা রয়েছে। অসুস্থ সজিবের অপারেশনে জন্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকার জন্য সকলের দরজায় সাহায্য সহযোগিতা চেয়েও হয়নি সমাধান। তাই সজিবের চিকিৎসায় বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর।

সজীবের মা ফরিদা বলেন, আট বছর বয়সে সজিবের বাবা মারা যায়। সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করিনি। অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছি। অনেক স্বপ্ন ছিল, আজ সব খান খান হয়ে গেছে। ভিটে বাড়ি বিক্রি করেছি।

আরো পড়ুন :পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, দিশেহারা সাধারণ মানুষ

ঝুপড়িঘরে শয্যাশায়ী সজিব জানান, পটুয়াখালী, বরিশাল মেডিকেল শেষে ঢাকা আগারগাঁও পঙ্গু হাসপাতালে ডাক্তার দেখিয়ে অনেক টাকা খরচ হয়েছে। এখন মায়ের হাতে কোনো টাকা পয়সা নেই। বিয়া করেছি আড়াই বছরের মেয়ে আছে আমার। মা জীবনে অনেক কষ্ট করেছে আমাদের জন্য। একটু ভালো থাকার জন্য ঢাকায় দিন মজুরের কাজ করতাম। গত জানুয়ারি মাসের ১৪ তারিখ বাড়িতে আসার সময় বাখেরগঞ্জ এলাকায় বাস দুর্ঘটনায় আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। ডাক্তার বলছে অপারেশন লাগবে নাহলে আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব। আমারে বাঁচান আমি বাঁচতে চাই বলে কান্নায় ভেঙে পড়ে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, নিলগঞ্জ ইউপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।




রেকর্ডময় ‘ব্লকবাস্টার’ ম্যাচে কোহলিদের হারাল হায়দরাবাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ট্রাভিস হেডের সেঞ্চুরিতে আইপিএলে নিজেদের গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও কম যায়নি।

দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে রানের পাহাড়ে চড়েছে তারাও। দুই দল মিলে গড়েছে বেশ কয়েকটি রেকর্ড।শেষ পর্যন্ত ব্লকবাস্টার ম্যাচটিতে জয় পেয়েছে হায়দরাবাদ।

বেঙ্গালুরুর ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ ২৫ রানে জিতেছে হায়দরাবাদ।

আগে ব্যাট করে তারা ৩ উইকেটে ২৮৭ রানের অবিশ্বাস্য সংগ্রহ গড়ে। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

এর আগে এশিয়ান গেমসে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছিল নেপাল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হায়দরাবাদের রানই সর্বোচ্চ।

আইপিএলের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় সংগ্রহের ৪টিই হয়েছে এবারের আসরে। এর মধ্যে আজকেই হয়েছে দুটি রেকর্ড। হায়দরাবাদের ছুড়ে দেওয়া লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ২৬২ রান তুলতে পারে বেঙ্গালুরু। আইপিএলে লক্ষ্য তাড়ায় যা কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।

দুই দল মিলে তুলেছে ৫৪৯ রান, যা আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই সর্বোচ্চ। তাছাড়া আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা (৩৮টি) ও চারের (৪৩) রেকর্ডও হয়েছে আজ। চার ও ছক্কা হয়েছে মোট ৮১টি। এর আগে ২০২৩ সালে সেঞ্চুরিয়নে সমান বাউন্ডারি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ ম্যাচে।

লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ব্যাটে ঝোড়ো শুরু পায় বেঙ্গালুরু। দুজনের জুটিতে আসে ৮০ রান। ২০ বলে ৪২ রান করে কোহলি বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। সেই ধাক্কার পর দলীয় ১২২ রান তুলতেই আরও ৪ উইকেট হারায় বেঙ্গালুরু।

ধুঁকতে থাকা বেঙ্গালুরু দশম ওভারে ম্যাচ থেকে একপ্রকার ছিটকেই যায়। কিন্তু এরপরই বেঙ্গালুরুর আশার আলো হয়ে আসেন কার্তিক। প্রায় একাই দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন তিনি। মাত্র ২৩ বলে তিনি তুলে নেন ফিফটি। ১১ বলে ১৯ রান করে তাকে প্রথমে সঙ্গ দেন মহিপাল লোমরোর।

কার্তিক যেভাবে ব্যাট করছিলেন, তাতে ম্যাচ বেঙ্গালুরুর দিকেই হেলে পড়তে শুরু করেছিল এক পর্যায়ে। কিন্তু লক্ষ্যটা অনেক বেশি হওয়ায় তা আর সম্ভব হয়নি। শেষ ১২ বলে ৫৮ রান দরকার ছিল তাদের। ১৯তম ওভারের প্রথম ৪ বলে ১৪ রান তুলে ফেলেন কার্তিক। কিন্তু পঞ্চম বলে কাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি।

মাত্র ৩৫ বলে ৮৩ রান করেন কার্তিক। যা ৫টি চার ও ৭টি ছক্কায় সাজানো। এমনকি শেষ ওভারে অনুজ রাউত ৪ চারে ২০ রান তুলে ফেলেছিলেন। কিন্তু জয় থেকে ২৫ রান পেছনে রয়ে যায় তারা।

এর আগে শুরু থেকেই বেঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করে হায়দরাবাদের ওপেনাররা। ট্রাভিস হেড তো ছিলেন একদমই বিধ্বংসী রূপে। অভিষেক শর্মাকে সঙ্গে করে ১০৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি।

অভিষেক ৩৪ রানে ফিরে গেলেও হেড তাণ্ডব চালাতেই থাকেন। মাত্র ৩৯ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। যা  আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম। সেঞ্চুরির পর অবশ্য এই অজি ওপেনার অবশ্য মাত্র দুই বলই টেকেন। তবে বাকি ব্যাটারদের জন্য বিধ্বংসী শুরুর সুর বেঁধে দিয়েছেন। ৪১ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০২ রানে সাজঘরে ফেরেন তিনি।

হায়দরাবাদের ঝড় তখনো থামার নাম নেই। হেডের জায়গায় বসে বেঙ্গালুরুর বোলারদের কচুকাটা করতে থাকেন হাইনরিখ ক্লাসেন। মুম্বাইয়ের বিপক্ষে সেদিন ভয়ানক রূপে থাকা এই প্রোটিয়া ব্যাটার আজও ছক্কার বৃষ্টি বইয়ে দেন। খেলেন ৩১ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস।

ক্লাসেন যখন আউট হন তখনো ইনিংস শেষ হতে তিন ওভার বাকি ছিল। সেই তিন ওভারে ৫৬ রান তোলেন এইডেন মারক্রাম ও আব্দুল সামাদ। ১৭ বলে  ২ চার ও ২ ছক্কায় মারক্রাম ৩২ ও সামাদ ১০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন।

সব মিলিয়ে এই ইনিংসে ২২টি ছক্কা মেরেছেন হায়দরাবাদের ব্যাটাররা। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে একই মাঠে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ২১টি ছক্কা মেরেছিল বেঙ্গালুরু।

প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে শেষ পর্যন্ত ১৯ দিন আগে গড়া নিজেদের রেকর্ড ভাঙে হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে আইপিএলে দলীয় সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল তারা। ভেঙেছিল ১১ বছর ধরে টিকে থাকা বেঙ্গালুরুর রেকর্ড। নিজেদের গড়া রেকর্ড আজ ভাঙে হায়দরাবাদ।

বল হাতে বেঙ্গালুরুর চারজন বোলার খরচ করেছেন ৫০-এর অধিক রান। এককথায় আজ বেঙ্গালুরুর ঘরের মাঠ ছিল বোলারদের বধ্যভূমি। হায়দরাবাদের বোলারদের ওপর ঝড় বয়ে গেছে সমানতালে। তবে ভুবনেশ্বর কুমার ৬০ রান খরচ করলেও পেয়েছেন ৪ উইকেট।

এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট হলো হায়দরাবাদের। যা তাদের তুলে আনলো পয়েন্ট টেবিলের চারে। দুই ও তিনে থাকা কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসেরও পয়েন্টও ৮। তবে নেট রানরেটে এগিয়ে আছে তারা। আর কলকাতা ম্যাচ খেলেছে ৫টি। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের সংগ্রহ ৬ ম্যাচে ১০ পয়েন্ট।




ওমানে বন্যায় স্কুল শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক : ওমানে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। সোমবার এক শিশু ও তিনজন প্রাপ্তবয়স্কের মৃতদেহ উদ্ধারের পর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় দেশটির সরকারি বার্তা সংস্থা রবিবার প্রাথমিকভাবে জানায়, যানবাহন বন্যার পানিতে ভেসে যাওয়ার পর ৯ জন স্কুল শিক্ষার্থী এবং অন্য তিনজন প্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছে।

এদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ওমান নিউজ এজেন্সি সোমবার এক শিশু এবং আরো তিনজনের মৃতদেহ উদ্ধারের খবর দিয়েছে।

রবিবার থেকে শুরু হওয়া মারাত্মক বজ্রপাত, প্রবল বৃষ্টি ও বাতাস দেশটিকে বিপর্যস্ত করেছে। এতে দেশটির উত্তর ও পূর্বে বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা হয়েছে। বন্যায় বেশ কয়েকটি রাস্তাও বন্ধ হয়ে গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সোমবার বন্যার বিরুদ্ধে সতর্কতা হিসেবে অধিকাংশ অঞ্চলের স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। ওমানের বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে অভিযানে আটকা পড়া কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে।ওমানের মন্ত্রিপরিষদ একটি বিবৃতিতে বলেছে, তারা দুঃখের সঙ্গে সম্প্রতি আ’শরকিয়াহ গভর্নরেটে মারা যাওয়া স্কুল শিক্ষার্থীদের পরিবার ও আত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।

এ ঝড় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে প্রভাবিত করবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে ওমানে বৃষ্টিপাতের সময় বন্যায় ইতিমধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছিল।সূত্র : এএফপি