ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ, ১৪ সেনা আহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত হয়েছে।



বৈশাখী মেলায় নৌকা ভেঙে ৫ শিশু-কিশোর আহত

পটুয়াখালী প্রতিনিধি :: ধারণক্ষমতার বেশি শিশু-কিশোর-কিশোরী নিয়ে দোল খাওয়ার সময় খেলনা রাইড নৌকার জয়েন্ট খুলে দুর্ঘটনায় অন্তত পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে।

এর মধ্যে দেবদাস (৮) ও তন্ময় (১৭)কে কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় বৈশাখী মেলার অনুষ্ঠান কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে এ দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন : ১৭ বছর পর মা-মেয়ে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্থানীয়রা জানান, ধারণ ক্ষমতার বেশি শিশু-কিশোর-কিশোরী নিয়ে রাইড লোহার তৈরি নৌকাটি দোল খাওয়ার সময় হঠাৎ করে মাঝখান দিয়ে জয়েন্ট ছুটে যায়। এ সময় শিশু-কিশোররা রাইড থেকে লাফিয়ে নিচে পড়ে অনেকে আহত হয়। তাদের ডাক চিৎকারে ভীতিকর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে দ্রুত খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। তিনি গতকাল বুধবার থেকে দোলনা নৌকা রাইডটি বন্ধ করে দিয়েছেন।

নৌকা দোলনার মালিক চান মিয়া জানান, লোহার তৈরি এই দোলনা নৌকাটির ৩টি পার্ট। এক পার্টের জয়েন্ট নাট খুলে দুর্ঘটনাটি ঘটে।
যা ঠিক করা হয়েছে।

উল্লেখ্য কলাপাড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পৌরসভার সার্বিক সহযোগিতায় চলছে সাতদিনব্যাপী বৈশাখী মেলা। বিকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে বিভিন্ন ধরনের রাইডস, বিনোদনমূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।




ইরানকে ‘জবাব’ দেবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান




বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য : হেপাটাইটিস সংক্রমণের উচ্চঝুঁকিতে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে হেপাটাইটিস সংক্রমণ ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে। সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী, উচ্চঝুঁকিতে থাকা ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রথমে রয়েছে চীন এবং দ্বিতীয় ভারত। এমন পরিস্থিতিতে নতুন প্রজন্মের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সুচিকিৎসার সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ডাব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগী ৩০ কোটি ৪০ লাখ। এর মধ্যে ২৫ কোটি ৪০ লাখ হেপাটাইটিস বি ও পাঁচ কোটি হেপাটাইটিস সি ভাইরাস বহন করছে। ভাইরাসটিতে আক্রান্তদের অর্ধেকের বয়স ৩০ থেকে ৫৪ বছর। আক্রান্তদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ এবং ১২ শতাংশ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, হেপাটাইটিসের দুই-তৃতীয়াংশই বাংলাদেশ, চীন, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া ও ভিয়েতনামে। বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় ৮৩ লাখ মানুষ আক্রান্ত। এর মধ্যে ৮৬.৭৪ শতাংশ হেপাটাইটিস বি ও ১৩.২৬ শতাংশ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত।গত সপ্তাহে পর্তুগালে বিশ্ব হেপাটাইটিস সম্মেলন উপলক্ষে প্রকাশিত ডাব্লিউএইচওর প্রতিবেদন অনুসারে ১৮৭টি দেশের নতুন তথ্যে দেখা গেছে, ভাইরাল হেপাটাইটিসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০২২ সালে ১৩ লাখে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালে ছিল ১১ লাখ।

প্রতিবেদনে বলা হয়েছে, হেপাটাইটিস সংক্রমণে বিশ্বব্যাপী প্রতিদিন তিন হাজার ৫০০ জন মারা যাচ্ছে। এর মধ্যে হেপাটাইটিস বি থেকে ৮৩ শতাংশ এবং হেপাটাইটিস সি থেকে ১৭ শতাংশ।

২০২২ সালের শেষ নাগাদ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি আক্রান্তদের মধ্যে মাত্র ১৩ শতাংশ শনাক্ত হয়েছে এবং ৩ শতাংশ অ্যান্টিভাইরাল চিকিৎসা পেয়েছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ শতাংশ ডায়াগনসিস হয়েছে এবং ২০ শতাংশ ওষুধ পেয়েছে। ২০২২ সাল নাগাদ ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি চিকিৎসা পেয়েছে ও এক কোটি ২৫ লাখ হেপাটাইটিস সি চিকিৎসা পেয়েছে, যা ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক যে লক্ষ্যমাত্রা এর অনেক কম।

হেপাটাইটিস বি এর উপসর্গ হলো জ্বর, দুর্বলতা, অবসাদ, বমি ভাব বা বমি হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে অনেকেই এসব উপসর্গ নিয়ে কবিরাজি চিকিৎসা নিচ্ছেন। কবিরাজি চিকিৎসা বিশ্বাসের একটা বৈজ্ঞানিক ভিত্তি হলো হেপাটাইটিস এ এবং ই যথাযথ বিশ্রাম নিলে এমনিতেই সেরে যায়। এ ভাইরাসে সংক্রমিতরা ঝাড়-ফুঁক, ডাব পড়া পানি পড়া নিয়ে মনে করেন যে কবিরাজি চিকিৎসায় কাজ হয়েছে। কিন্তু হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তে সংক্রমিত হলে লিভার সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সার হয়ে মৃত্যু হতে পারে। তাই বাংলাদেশের বিরাট জনগোষ্ঠীকে হেপাটাইটিস থেকে রক্ষা করতে সচেতন করা প্রয়োজন বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।




ম্যান সিটির হৃদয় ভেঙে সেমিফাইনালে রিয়াল

চন্দ্রদ্বীপ ডেস্ক : রদ্রিগোর গোলে আলো ছড়িয়ে শুরুটা হয় রিয়াল মাদ্রিদের। এরপর একের পর এক আক্রমণে দলটির রক্ষণে ভীতি ছড়ায় ম্যানচেস্টার সিটি।

পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয়ার্ধে গোলও পায়। ড্র নিয়ে ম্যাচ অতিরিক্ত সময় পার করে গড়ায় টাইব্রেকারে।

সেখানেই রিয়াল করে বাজিমাত। আন্দ্রে লুনিন নৈপুণ্যে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করলো ইউরোপের সবচেয়ে সফলতম দলটি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-৩ ড্রয়ের ফলে ৪-৪ ব্যবধানের কারণে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে দারুণ। এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের দ্বাদশ মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে আক্রমণে গিয়ে ভালভার্দেকে খুঁজে নেন বেলিংহ্যাম। উরুগুয়ে মিডফিল্ডার থেকে বল নিয়ে রদ্রিগোকে বাড়ান ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম শট এদারসন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন।

গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটি। ১৯তম মিনিটে দারুণ এক সুযোগ পায় তারা। ডি ব্রুইনার জোরালো শট ঠেকিয়ে দেন লুনিন। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে হেড নেন হালান্ড, যেটি গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি শটে বল বাইরে পাঠিয়ে দেন বের্নান্দো সিলভা। ২৪তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত রিয়াল। তবে ভিনিসিয়ুসের দেওয়া দারুণ পাস ঠিকঠাক শট নিতে পারেননি ভালভার্দে।

২৮তম মিনিটে ডি ব্রুইনা নৈপুণ্যে আরও এক দারুণ সুযোগ পায় সিটি। তবে তার দেওয়া ক্রস ঠিকঠাক হেড নিতে পারেননি হালান্ড। ফলে সহজেই বল নিয়ন্ত্রণে নেন লুনিন। ৩২তম মিনিটে আরও একটি সুযোগ পায় স্বাগতিকরা। তবে গ্রিলিসের নেওয়া শট ঠেকিয়ে দেন দানি কারভাহাল।

বিরতির পর আক্রমণ আরও বাড়ায় ম্যান সিটি। তার সুফলও পায় তারা। তবে অপেক্ষা করতে হয় লম্বা সময়। ৭৬তম মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে সমতায় ফিরে ইংলিশ ক্লাবটি। বদলি হয়ে নামা দোকু বল টেনে নিয়ে শট নিলে সেটি ঠেকিয়ে দেন রুডিগার। কিন্তু বক্সে থাকা ডি ব্রুইনা ফিরতি বল লুনিনের মাথার ওপর দিয়ে জালে পাঠান। পরবর্তীতে আরও কয়েকটি আক্রমণ করে তারা। তবে নির্ধারিত সময়ে গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৯তম মিনিটে এগিয়ে যেতে পারত ম্যান সিটি। তবে সিলভার দেওয়া ক্রস ফোডেনের পায়ে লেগে লুনিনের কাছে চলে যায়। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে রুডিগারের বুলেট গতির ভলি উপর দিয়ে উড়ে যায়। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করে সিটি। ডান দিক থেকে আক্রমণে গিয়ে বল টেনে নিয়ে বক্স থেকে শট নেন আলভারেস। যদিও লুনিন সেটি সহজেই ঠেকিয়ে দেন। পরে আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টান টান উত্তেজনার টাইব্রেকারে আলভারেস শুরুতেই স্পট কিকে সফল হন। কিন্তু রিয়ালের প্রথম পেনাল্টি মিস করেন মদ্রিচ। সিটির পরের পেনাল্টি নিতে গিয়ে লুনিনের হাতে বল তুলে দেন সিলভা। তবে রিয়ালের হয়ে এবার সফল কিক নেন বেলিংহ্যাম। তৃতীয় পেনাল্টিতে সিটির কোভাচিচের স্পট কিক ঠেকিয়ে দেন লুনিন। আর রিয়ালের হয়ে গোল করেন লুকাস ভাসকেস। পরবর্তীতে সিটির ফিল ফোডেন ও এদেরসন গোল পায়। আর রিয়ালের নাচো ও রুডিগারের পেনাল্টি মিস না হলে আনন্দে ভাসে ক্লাবটি।

একই রাতের আরেক কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে আর্সেনালকে ১-০ ব্যবধানে হারায় বায়ার্ন। প্রথম লেগে ২-২ ড্রয়ের ফলে ৩-২ ব্যবধানের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করে জার্মান ক্লাবটি। ফিরতি লেগে তাদের হয়ে একমাত্র গোলটি করেন জশুয়া কিমিচ।




পরীমনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই, শুনানি আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলচ্চিত্র নায়িকা পরীমণির ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় কোনো প্রমাণ পায়নি পুলিশ। তবে পিবিআই গত ১৮ মার্চ নাছিরের করা পাল্টা অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পরীমণি ও জিমি-র বিরুদ্ধে তদন্তের চার্জশিট দাখিল করেছে।

আজ বৃহস্পতিবার এ মামলার প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে।

পিবিআইয়ের তদন্তে বলা হয়েছে, অ্যালকোহল পার্সেল দিতে রাজি না হওয়ায় পরীমণি অকথ্য ভাষায় গালি দেন ও কাচের জিনিসপত্র দিয়ে নাছির ইউ মাহমুদকে আঘাত করতে থাকেন। এ বিষয়ে নাছির আদালতে পরীমণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করলে আদালত মামলা করার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও ক্লাবের মূল্যবান জিনিসপত্র ভাঙচুরের অভিযোগে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা ৯৫০/২০২২ দায়ের করেন নাছির ইউ মাহমুদ।




নিউইয়র্ক টাইমস : ইসরায়েলের পাল্টা হামলায় পদে পদে ঝুঁকি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরানের নজিরবিহীন হামলার জবাব কীভাবে সর্বোচ্চ উপায়ে দেওয়া যায়– এ নিয়ে মঙ্গলবার ইসরায়েল সরকারের কর্মকর্তারা আলোচনা করেছেন। ভিন্ন ভিন্ন কৌশলগত ফলাফলের লক্ষ্যে তারা বেশ কিছু বিকল্প নিয়েও কথা বলেছেন। এর মধ্যে আছে ভবিষ্যতে একই ধরনের হামলার প্রসঙ্গ, ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ও বৃহত্তর যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা।

ইসরায়েলের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ইসরায়েলে ইরানের হামলা ছিল ব্যাপক। কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ হামলা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ গতি পরিবর্তন করেছে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা যখন বৈঠক করছে, তখন অন্য দেশগুলো তেল আবিব ও তেহরানকে উস্কানি থেকে বিরত থাকতে বলেছে। ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তা ইসরায়েল ও তার দুই প্রধান মিত্র– যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সৃষ্টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিয়েছে।

ইরান বলছে, ছায়াযুদ্ধের শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল। এ কারণে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, হামলার পেছনে তেহরানের কট্টর সমর্থক ও প্রক্সি সংগঠনগুলোর চাপ ছিল। ইসরায়েলের কর্মকর্তারা জানান, তারা চান না বিষয়টি এভাবে শেষ হোক যে– তৃতীয় কোনো দেশে ইরানের স্বার্থের ওপর (মূলত সরাসরি ইরানের কর্মকর্তাদের ওপর) হামলার জবাবে তেহরান ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে তা নিষ্পত্তি করুক। ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল দানিয়েল হাগেরি বলেন, তারা এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চুপ দাঁড়িয়ে থাকবেন না।

তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইরানের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে চাইবে না ইসরায়েল। কারণ, তারা গাজায় যুদ্ধ করছে। এ অবস্থায় ইসরায়েলে যুদ্ধবিষয়ক মন্ত্রিসভার সদস্যরা চান ইরানকে এমন বার্তা দিতে– এ ধরনের হামলা জবাবের বাইরে থেকে যাবে না। তবে তারা কোনো বড় ধরনের উস্কানিও চান না। ইরানের যেসব স্থানে হামলা নিয়ে ইসরায়েলের আলোচনা হয়েছে সেগুলো হলো– সিরিয়া ও ইরাকের বাইরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ঘাঁটি; বিভিন্ন লক্ষ্যে গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে সাইবার হামলা ইত্যাদি। তবে গুঞ্জন আছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এরই মধ্যে সেসব স্থাপনা বন্ধ করেও দেওয়া হয়েছে।

বৈঠকে মন্ত্রিসভার অন্তত দুই সদস্য অতি দ্রুত পাল্টা আঘাতের পরামর্শ দিয়েছেন। তা সত্ত্বেও তিন দিনের বৈঠকে এখনও কোনো পাকা সিদ্ধান্ত হয়নি। কারণ, পাল্টা আঘাতের জন্য ইসরায়েলের সামনে যেসব বিকল্প আছে, তার প্রতিটিতেই রয়েছে ঝুঁকি। গতকাল বুধবার তারা আবারও বৈঠকে বসেন।

যা বললেন এরদোয়ান

ইসরায়েলের ভূখণ্ডে হামলার জন্য সরাসরি তেল আবিবকেই দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেন, নেতানিয়াহুর কারণেই ইরান এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল, তার জন্য প্রধানত দায়ী নেতানিয়াহু ও তাঁর নিষ্ঠুর প্রশাসন। যারা ইসরায়েলের আগ্রাসী মনোভাব সম্পর্কে কয়েক মাস ধরে নীরব ছিলেন, তারা ইরানের প্রতিশোধমূলক হামলার পরপরই নিন্দা জানিয়েছেন। কিন্তু এ ঘটনার জন্য নেতানিয়াহুকেই প্রথমে নিন্দা করা উচিত।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছে, যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলীতে পরিণত করা যায়। ইসরায়েল দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালিয়েছে, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। একে কেন্দ্র করেই ইরান-ইসরায়েল সংঘাত শুরু হয়।




আজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

চন্দ্রদ্বীপ ডেস্ক : কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার দিবাগত রাতে এক ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। গতকাল বুধবার বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা কেবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।




ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: নিহতদের পরিচয় মিলেছে, এক পরিবারের ৪ জন

বরিশাল অফিস :: বরিশালের ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১৪ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে স্বামী–স্ত্রী দুই সন্তানসহ চারজন রয়েছেন।

আজ বুধবার দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোল ঘরে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও প্রাইভেট কারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাবখান ইউনিয়নের নজরুল ইসলাম (৩০), ওস্তাখানার শফিকুল মাঝী (৫০), শেখেরহাটের আতিকুর রহমান সাদি (১১), বিমানবাহিনীর সদস্য ইমরান হোসেন (৪০), কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের তাহমিনা বেগম (২৫) ও মেয়ে নুরজাহান (৭), রাজাপুরের প্রাইভেট কার চালক ইব্রাহিম (২০), রাজাপুরের উত্তর সাউথপুর এলাকার হাসিবুর রহমান (৪০), তাঁর স্ত্রী হাসিবুরের স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে তানিয়া আক্তার (৩), ছেলে তাহমিদ রহমান (১), সাউথপুরের নিপা আক্তার (২২), স্বরূপকাঠির রুহুল আমিন (৩০), গাবখানের শহিদুল ইসলাম (৩৫)।

ঝালকাঠিতে টোল প্লাজায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, তদন্তে কমিটিঝালকাঠিতে টোল প্লাজায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, তদন্তে কমিটি ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম নিহত ১৪ জনের পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।




জমে উঠেছে কমলাপুর ইউপি নির্বাচনী প্রচার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার জমে উঠেছে। এ ইউনিয়নে পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান, ৩টি সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ আসনে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পেয়েই প্রার্থীরা আটঘাঁট বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছেন।

গত মঙ্গলবার প্রার্থীরা প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী ৩ চেয়ারম্যান প্রার্থী, ৩টি সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ আসনে ২৬ প্রার্থী তাদের প্রতীক নিয়ে উঠান বৈঠকের পাশাপাশি রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন- সাবেক চেয়ারম্যান ছালাম মৃধা (চশমা), বর্তমান চেয়ারম্যান মো. মনির রহমান মৃধা (আনারস) ও মো. শফিকুল ইসলাম (ঘোড়া)। সংরক্ষিত ৩টি আসনে ৮ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- ১নং সংরক্ষিত আসনে আসমা- বেগম (বই) ও ফারজানা (মাইক), ২নং সংরক্ষিত আসনে- উম্মে হানি (মাইক), খুশি (কলম) ও সাথী (বই), ৩নং সংরক্ষিত আসনে- পারভীন বেগম (বই), মোসা. আফরোজা (কলম) ও সেলি আক্তার (মাইক)।

আরো পড়ুন : পটুয়াখালীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

৯টি সাধারণ ওয়ার্ডের ২৬ প্রার্থী হলেন ১নং ওয়ার্ডে- মো. আলী আকবর (মোরগ), মো. জাফর শরীফ (টিউবওয়েল), মো. নজরুল ইসলাম (তালা) ও মো. বশিরুল আলম (ফুটবল), ২নং ওয়ার্ডে- জাফর (টিউবওয়েল), মো. আ. মালেক হাওলাদার (ফুটবল), মো. জাহাঙ্গীর হোসেন (বৈদ্যুতিক পাখা), মো. মোশাররফ (মোরগ) ও সবুজ দাস (তালা), ৩নং ওয়ার্ডে- মো. আলাউদ্দিন মোল্লা (ফুটবল) ও মো. আশ্রাফ আলী (মোরগ), ৪নং ওয়ার্ডে- মো. বশির আহমেদ (মোরগ) ও মো. মনিরুল ইসলাম মানিক (ফুটবল), ৫নং ওয়ার্ডে- মো. বাবুল (ফুটবল) ও মো. লিটন মৃধা (মোরগ), ৬নং ওয়ার্ডে- গৌতম পাল (ফুটবল), জসিম উদ্দিন (মোরগ) ও মো. সফিকুল ইসলাম (তালা), ৭ নং ওয়ার্ডে- মনির হোসেন সিকদার (তালা), মো. ফারুক মোল্লা (ফুটবল) ও মো. সবুজ (মোরগ), ৮নং ওয়ার্ডে-  মো. ছোহরাব মোল্লা (তালা) ও মো. সুলতান পাঠান (মোরগ), ৯নং ওয়ার্ডে- আ. রাজ্জাক হাওলাদার (মোরগ), মো. কামাল হোসেন (ফুটবল) ও মো. মিজানুর রহমান (তালা)।

কমলাপুর ইউনিয়নে ২৮ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমলাপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৯,৮৪৫।