আজ টিভিতে খেলা




ইরাকে সামরিক ঘাঁটিতে ‘বিকট বিস্ফোরণ’

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে ইরান-সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি সামরিক ঘাঁটিতে ‘বিকট বিস্ফোরণ’ ঘটেছে। বাদগাদের দক্ষিণে বেবিলন এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় অন্তত একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রটি জানায়, পিএমএফের সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণটি ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

নিকটস্থ হিলা নগরীল হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে পিএমএফের এক যোদ্ধা নিহত এবং ছয়জন আহত হয়েছে।

এর আগে এক বিবৃতিতে বেবিলনের পিএমএফ জানায়, আমেরিকান আগ্রাসন কালসো সামরিক ঘাঁটিতে বোমা হামলা ঘটিয়েছে।

এই বাহিনীটি ইরানের সাথে ঘনিষ্ঠ। তবে সাম্প্রতিক সময়ে ইরাকি কর্তৃপক্ষ একে আনুষ্ঠানিক নিরাপত্তা বাহিনী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অস্বীকার
ইরাকে এই হামলাটি যুক্তরাষ্ট্র চালানি বলে দাবি করেছে দেশটি। এক্সে এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, তার বাহিনী ইরাকি সামরিক ঘাঁটিতে কথিত হামলাটি চালায়নি।

তারা জানায়, মার্কিন বাহিনী হামলাটি চালিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ‘সত্য নয়।’

সূত্র : আল জাজিরা, সিএনএন এবং অন্যান্য




ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্ব প্রতিক্রিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, মার্কিন কর্মকর্তারা এমনটি বলার পর তেহরান তিনটি ড্রোন ভূপাতিত করে।

শুক্রবার ইস্পাহান ও তাবরিজ শহরের আকাশে বিস্ফোরণ ঘটে বলে খবরে বলা হয়।

তবে ইরান সরকার তা অস্বীকার করেছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি।

বেশ কয়েকটি দেশ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলার নিন্দা জানায়। বিবৃতিতে দেশটি বলে, তারা অঞ্চলে বারবার ইসরায়েলি হামলার নিন্দা জানায়।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এ অঞ্চলে সংঘাত ও অস্থিতিশীলতা প্রসারিত করার পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে মিশর।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, এমন পদক্ষেপ থেকে যেন দুইপক্ষই বিরত থাকে। এক বিবৃতিতে এটি বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার হওয়া উচিত, গাজায় গণহত্যা বন্ধ করা এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করা।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি আরএআইকে বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, এটি চলমান পরিস্থিতি। পুরো ঘটনা সম্পর্কে পরিষ্কার হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না। মিত্রদের সঙ্গে মিলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়াতে উভয়পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলে দুই পক্ষকে উত্তেজনা থেকে দূরে রাখতে আমাদের সবকিছু করতে হবে। অঞ্চলটি স্থিতিশীল থাকা এবং সব পক্ষের পরবর্তী পদক্ষেপ থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ নিশ্চিত করেছে যে, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি চূড়ান্ত সংযমের আহ্বান জানান এবং বলেন, সামরিক সংঘাতে পারমাণবিক স্থাপনা লক্ষবস্তু হওয়া উচিত নয়। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আইএইএ পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হ্যাঙ্কে ব্রুইনস স্লট বলেন, ইরানে পরিস্থিতি নেদারল্যান্ডস কাছ থেকে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে সর্বসাম্প্রতিক ঘটনা গভীর উদ্বেগের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীন প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করেছে এবং উত্তেজনা বাড়িয়ে তোলে এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করেছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে সতর্ক করে বলেছেন, প্রত্যেককেই এখন নিশ্চিত করতে হবে, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যেন আর আর কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়।

ক্রেমলিন বলেছে, ইরানে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করছে রাশিয়া। উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দেশটি।

এ ছাড়া জাপান, সুইডেন, কানাডা ফ্রান্সও উদ্বেগ প্রকাশের সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।




ইসরায়েলের হামলা : অবিলম্বে প্রতিশোধ ভাবছে না ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েলের হামলার খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। দুই মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ইরানের ওপর এই হামলা ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে। যদিও ইসরায়েল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা বলেন, এই ঘটনাটি যে বিদেশি কোনো উৎস থেকে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বাইরে থেকে কোনো আক্রমণের সম্মুখীন হইনি এবং চলমান আলোচনা হামলার চেয়ে অনুপ্রবেশের দিকেই বেশি ঝুঁকছে।

এদিকে মাত্র এক ঘন্টা আগে একজন ইরানি বিশ্লেষক দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন, ইসফাহানে বিমান প্রতিরক্ষা দিয়ে যে মিনি ড্রোনগুলোকে গুলি করা হয়েছিল সেগুলো ইরানের ভেতর থেকেই ওড়ানো হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে, ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র বা স্থাপনাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জাতিসংঘের এই সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জোর দিয়ে বলেছেন যে, পারমাণবিক স্থাপনাগুলো সামরিক সংঘাতের লক্ষ্য হওয়া উচিত নয় এবং তিনি সবাইকে সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে তিনি বলেন, ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ নিরাপদ’। ইসরায়েলে হামলার ঘটনাকে বেশ ছোট করেই দেখাতে চাইছে ইরান। যেন এর বিশেষ তাৎপর্য নেই। তারা বলছে, কোনো হামলা হয়নি। ক্ষুদ্রাকৃতি ড্রোনের রম্য ছবি প্রচার করছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

পশ্চিমা দেশগুলো বলছে, ওই অঞ্চলের ভালোর জন্য ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি পদক্ষেপের ইতি টানা উচিত। এই পাল্টাপাল্টি আক্রমণের শুরুটা হয় দামেস্কে ইরানি কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলের হামলার মধ্য দিয়ে।

এমনকি এই পর্যায়ে এসেও যদি ঘটনাপ্রবাহ থেমে যায় তারপরেও কিন্তু নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েই গেল। ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে যার জবাবে ইসরায়েলও হামলা চালালো। এমন ঘটনা আগে দেখা যায়নি।

ওই অঞ্চলে ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাতে দুই দেশের অভ্যন্তরে সরাসরি হামলা না চালানোটাই যেন রুলস অব দ্য গেম(খেলার নিয়ম) ছিল এতদিন। ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ছদ্মবেশী সেই ছায়া যুদ্ধ এখন প্রকাশ্যে চলে এলো।

এদিকে ইরানে হামলা চালানোর বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কবার্তা দিয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এমন কয়েকজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ইসরায়েল তাদের হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। তবে ওয়াশিংটন এই হামলার বিষয়টিকে সমর্থন করেনি।

গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের ওই হামলার জবাব দেওয়া হবে এমনটা আগেই স্পষ্ট করেছিল তেল আবিব। পুরো সপ্তাহজুড়েই ইসরায়েলের পশ্চিমা মিত্র বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন দেশটির সরকারকে তাগিদ দিয়ে আসছিল যেন ইরানি হামলার জবাবে বড় ধরনের পাল্টা হামলা চালানো না হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরানের একটি স্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের ইসফাহান বিমানবন্দরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে ইরানের ‘ন্যাশনাল সেন্টার ফর সাইবারস্পেস’-এর পক্ষ থেকে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি সরাসরি অস্বীকার করা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে সংস্থাটির মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, ইসফাহান বা দেশের অন্য কোনো জায়গায় সীমান্তের বাইরে থেকে কোনো হামলা হয়নি। তিনি বলেন, ইসরায়েল কোয়াডকপ্টার (ড্রোন) পাঠানোর ব্যর্থ ও বিব্রতকর একটি প্রয়াস চালিয়েছে এবং সেসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একই ধরনের রিপোর্ট করেছে। তারা জানিয়েছে, দেশের ভেতরের একাধিক অঞ্চলে ডিফেন্স সিস্টেম কার্যকর করা হলেও কোনো সংঘাত বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।




বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি।



তাপপ্রবাহের মধ্যে ৭ দিন স্কুল বন্ধের দাবি




মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ২ নারীসহ আহত ৭

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি থেকে মুগডাল তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের নেতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের নেতা গ্রাম সংলগ্ন আমলিবাড়িয়া মৌজার একটি কৃষি জমি নিয়ে একই বংশের দুই পক্ষের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এনিয়ে ২০২২ সালে আদালতে একটি মামলাও করেন একপক্ষ। বিরোধী পক্ষ সেই জমিতে শুক্রবার সকালে মুগডাল তুলতে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একপক্ষের পাঁচজন এবং আরেক পক্ষের দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের সবুজ সরদার (৫৫), জহির আকন (৪০), সালমা (৩০), কচি বেগম (২৫), নূর মোহাম্মদ (২৫), সদর ইউনিয়নের নেতা গ্রামের আবু মিয়া (৩৫) ও  চান মিয়া (৪০)। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে এদিন দুপুরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় মরিয়ম বেগম (৭) নামের এক শিশুর বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার গোলখালী ইউনিয়নের কালির চর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মরিয়ম বেগম গোলখালীর ৫নং ওয়ার্ডের কালির চর গ্রামের মো: মনির মোল্লার একমাত্র মেয়ে। সে বাড়ির পার্শ্ববতী পূর্ব কালির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মরিয়ম বেগমের বংশীয় দাদা শাহজামাল মোল্লার মিশুক গাড়িতে ঘরের সামনেই চার্জ দেয়া হচ্ছিল। মরিয়ম বেগম সবার চোখ ফাঁকি দিয়ে চার্জের ব্যাটারির কাছে যায়। এ সময় পুরুষরা জুমার নামাজে ও মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকায় মরিয়মকে কেউ দেখতে পায়নি। পরে বাড়ির লোকজন তাকে দেখতে পেয়ে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস আলম খান জানান, অভিভাবকরা এসেছিলেন। অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।




গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণের অজস্র ঘটনার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েক জন জেষ্ঠ্য কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।



হামলার পর ইসরায়েলকে যে হুমকি দিল ইরান