রিয়াল-বার্সা ক্লাসিকোসহ টিভিতে খেলার সূচি




নতুন নির্বাচন ও বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ




বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টিকফা বৈঠক আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক বসছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র।




বিদেশে মিশনগুলোতে বড় পরিবর্তন আনছে সরকার




ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাইডেন প্রশাসন ইজ়রায়েলের সঙ্গে ১০০ কোটি ডলারের নতুন অস্ত্র চুক্তি বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে সম্মত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে আইনসভা কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে।

গাজ়ায় সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত পর্বের মধ্যেই তেল আভিভের পাশে দাঁড়াল ওয়াশিংটন। ইজ়রায়েলকে আরও ১০০ কোটি ডলারের (প্রায় ৮৩৪০ কোটি টাকা) অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার।

ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন-এ প্রকাশিত খবরে দাবি, বাইডেন প্রশাসন ইজ়রায়েলের সঙ্গে ১০০ কোটি ডলারের নতুন অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে সম্মত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আমেরিকার আইনসভা কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে।

ওই অস্ত্রচুক্তি অনুযায়ী পেন্টাগনের কাছ থেকে কামান এবং ট্যাঙ্কের জন্য গোলা, মর্টারের শেল পাবে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজ়রায়েলের সংঘাত শুরুর পরেই নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়িয়েছিল বন্ধুরাষ্ট্র আমেরিকা। অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছে গিয়েছিল ইজ়রায়েলের দক্ষিণ প্রান্তের নেভাটিম বিমানঘাঁটিতে।

তার পর থেকে ধারাবাহিক ভাবে ইজ়রায়েলকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে চলেছে বাইডেন সরকার। এমনকি, গাজ়ায় শরণার্থী শিবিরে ধারাবাহিক হামলা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আবহেও তা অব্যাহত রয়েছে। গত শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে ইজ়রায়েলে প্রায় ২০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেনা। যদিও আমেরিকা এবং জর্ডনের মতো দেশের সহায়তায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে প্রায় ৯৯ শতাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করে ইজ়রায়েল। ফলে বিশেষ ক্ষয়ক্ষতি ঘটেনি।

তার আগে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র বিমানহানা চালিয়েছিল ইজরায়েল। তাতে নিহত হয়েছিলেন ইরানের কয়েক জন কূটনীতিক এবং সামরিক প্রতিনিধি। তারই জেরে তৈরি হয় যুদ্ধের আবহ। তবে ইজ়রায়েলের প্রতি আমেরিকার এই সমর্থন নতুন কোনও ঘটনা নয়। ইজ়রায়েল রাষ্ট্রের গোড়ার দিন থেকেই আমেরিকা ‘ত্রাতা’ হিসাবে ধরা দিয়েছে ইজ়রায়েলবাসীর কাছে।

সম্প্রতি গাজ়ায় শরণার্থী শিবিরে ইজ়রায়েলি সেনার হামলার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন বাইডেন। নেতানিয়াহুর প্যালেস্টাইন নীতির সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পূর্বসূরিদের পথই অনুসরণ করলেন হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দা।




আমির-শাহিনের তোপে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি ভেসে গিয়েছিল বৃষ্টি বাধায়। সেই ম্যাচ দিয়েই প্রায় চার বছর পর পাকিস্তানের জার্সিতে ফিরেছিলেন মোহাম্মদ আমির।

কিন্তু বল হাতে কিছু করার সুযোগ পাননি এই বাঁহাতি পেসার। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই নিজেকে নতুন করে চেনালেন তিনি।

দারুণ বোলিং করলেন শাহিন শাহ আফ্রিদিও। তাদের দাপুটে বোলিংয়ে ভর করে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান।

শনিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আমির-শাহিনদের তোপে আগে ব্যাট করে স্রেফ ৯০ রানে গুটিয়ে যায় কিউইরা।

লক্ষ্য তাড়ায় মোহাম্মদ রিজওয়ানের ৪৫ রানের ইনিংসে ভর করে ৪৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।




পাওয়ার প্লেতে হায়দরাবাদের বিশ্বরেকর্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চার ছক্কার ঝড় তুলেছে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ছয় ওভারে বিনা উইকেটে ১২৫ রান সংগ্রহ করেছে দলটি। এতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজেদের করে নিয়েছে হায়দরাবাদ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের ৩৫তম ম্যাচে দিল্লির মুখোমুখি হয় হায়দরাবাদ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় শতরান পূর্ণ করে হায়দরাবাদ। শেষ পর্যন্ত পাওয়ার প্লে তে বিশ্বরেকর্ড গড়ে দলটি।

এর আগে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল কলকাতা নাইট রাইডার্সের দখলে। ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১০৫ রান তুলেছিল দলটি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০২ রান সংগ্রহ করেছিল দলটি।

আইপিএলে পাওয়ায় প্লেতে সর্বোচ্চ রান
সানরাইজার্স হায়দরাবাদ: ১২৫/০ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস – ২০২৪ সাল
কলকাতা নাইট রাইডার্স: ১০৫/০ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ২০১৭ সাল

এর মধ্য দিয়ে যায় দিল্লির সামনে ২৬৭ রানের আকাশছোঁয়া লক্ষ্য দেয় হায়দরাবাদ।

জবাবে দিল্লি ১৯৯ রানে অলআউট হয়ে ৬৭ রানে হারে।

এত বড় রান তাড়ায় জেইক ফ্রেজার ম্যাগার্ক আর অভিষেক পোরেল ছাড়া দিল্লির কারো ব্যাট হাসেনি।

এ নিয়ে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে হায়দরাবাদ। সাত ম্যাচে তাদের জয় পাঁচটি। অন্যদিকে আট ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের সাতে আছে দিল্লি।




বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। এই সহায়তা গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণ জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার প্রস্তুতি গ্রহণকে জোরদার করবে।

এ লক্ষ্যে শনিবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে এবং এডিবির আবাসিক প্রধান এডিমন গিনটিং এডিবির পক্ষে চুক্তিতে সই করেন।

এডিমন গিনটিং বলেন, এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে এডিবির প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে। কেননা এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনার অনেক উন্নতি হবে, যা প্রধানত জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।




সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক : সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় শনিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবি সূত্র বলছে, আজ রোববার (২১ এপ্রিল) সকাল ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ১ এপ্রিল একই অভিযোগে গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে শেহেলা পারভীনের নাম উঠে আসে।

এ ছাড়া গত ৪ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান গ্রেপ্তার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, সনদ বাণিজ্যের নানা প্রক্রিয়ায় তার কাছে গ্রাহক নিয়ে আসতেন দেশের আনাচে কানাচে গড়ে ওঠা কারিগরি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও প্রিন্সিপালেরা। যেসব প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল মধ্যস্থতা করে গ্রাহক নিয়ে আসতেন, তাদের নামের দীর্ঘ তালিকা এসেছে গোয়েন্দা পুলিশের হাতে। সনদ বাণিজ্যের বিষয়ে বোর্ডের ছোট–বড় সব কর্মকর্তা জানতেন বলেও উল্লেখ করেন এ গোয়েন্দা কর্মকর্তা।




চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে দ্রুত সমন্বয় করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে অভ্যন্তরীণ ত্রুটি মেরামত করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে প্রাথমিক জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।