ঝালকাঠি সদর হাসপাতালে সংকটের শেষ নেই

বরিশাল অফিস :: ঝালকাঠিতে গত কয়েক দিনের অসহনীয় গরমে বাড়ছে জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা। গত কয়েক দিন ধরে সদর হাসপাতালে শয্যার বিপরীতে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছেন।

১শ শয্যার ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিন প্রায় ৮শ থেকে হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। দীর্ঘ ৬ মাস যাবৎ এক্সরে মেশিনের প্রিন্টার বিকল থাকার পর এখন মূল মেশিনও বিকল। ফলে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। বাধ্য হয়ে সরকারি ধার্যকৃত টাকার চেয়ে কয়েকগুণ বেশিটাকা গুনে বাইরে থেকে এক্স-রে করাতে হয় রোগীদের।

এছাড়াও হাসপাতালটিতে রয়েছে ওষুধ সংকটও। এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালটি উদ্বোধন হলেও সেবা কার্যক্রম এখনো চালু হয়নি। তবে হাসপাতালের কর্তৃপক্ষ বলছেন শিগগিরই এসব সমস্যা সমাধান করা হবে।

জানা গেছে, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট চিকিৎসকের পদ রয়েছে ৩৬টি, আছেন মাত্র ১৭ জন। তাদের মধ্যে অন্য হাসপাতালের ৫ জন চিকিৎসক এখানে সংযুক্ত হয়ে কাজ করছেন। সিনিয়র স্টাফ নার্সের মধ্যে প্রয়োজনীয় পুরুষ নার্স কম থাকায় জরুরী সেবায় বিঘ্ন ঘটে। রয়েছে চতুর্থ শ্রেণির কর্মচারিরও সংকট।

প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী এই হাসপাতালে ভর্তি হন। প্রয়োজনীয় মেডিক্যাল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। চক্ষু বিশেষজ্ঞের পদটিও দীর্ঘদিন ধরে শূন্য থাকায় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

হাসপাতালটির প্যাথলজি বিভাগে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। ফলে অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হয় রোগীদের। এতে কয়েকগুণ বেশি টাকা গুনতে হয় তাদের। বিকল পড়ে থাকা এক্সরে মেশিনের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সচল করার কোনো পদক্ষেপ নেননি তারা। ঝালকাঠি সদর হাসপালে কেএমসি কর্ণার নেই। এনআইসিউ না থাকায় নবজাতক শিশুদের নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের।

এদিকে ২৫০ শয্যার জন্য ৯ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ হলেও জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় এখনি চালু হচ্ছে না ২৫০ শয্যার কার্যক্রম।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন সুমন দেবনাথ বলেন,‘ হাসপাতালটি আজ নানা সমস্যায় জর্জরিত। এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল থাকায় বাধ্য হয়ে বাহির থেকে বেশি দামে করাতে হচ্ছে। দীর্ঘ দিন ধরে চিকিৎসক সংকট লেগেই আছে। আমরা এর সমাধান চাই।

হাসপাতালে ভর্তি কাজেম আলী হাওলাদার বলেন,‘ প্রচণ্ড গরমে মানুষ দিশেহারা হয়ে উঠেছে। গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। মাঝে মাঝে ডাক্তার আসে আবার আসে না এই অবস্থার মধ্যে চলছে। এখানের সেবা নিয়ে আমরা সন্তুষ্ট নই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.শামীম আহমেদ বলেন,‘ ঝালকাঠি সদর হাসপাতালে যে সমস্যা রয়েছে শিগগিরই এসব সমস্যা সামাধান করা হবে। আমরা আশা করছি দ্রুতই ঝালকাঠি সদর হাসপাতালের এক্স-রে মেশিন চালু করা সম্ভব হবে।




মনোনয়নপত্র জমা দিতে না পেরে সব হারালেন রিনা গাজী

বরিশাল অফিস ::বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যথাসময়ে অনলাইনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা না দিতে পেরে আম-ছালা দুটিই হারালেন আওয়ামী লীগ নেত্রী ও কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা প্যানেল চেয়ারম্যান রিনা গাজী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল রোববার বিকেল ৪টার পর সময় শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের অনলাইন সার্ভারে তার মনোনয়ন পত্র জমা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি।

জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিনা গাজী বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও কাজিরাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।

উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে তিনি ১৬ এপ্রিল ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. ফারুক আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই তিনি নির্বাচনী মাঠে গণসংযোগ চালাচ্ছিলেন। উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়েছেন ব্যানার ও পোস্টারও।

কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন মাহমুদ সুমন বলেন, ‘রিনা গাজী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন। শুনেছি তিনি সময় মতো অনলাইনে ওই পদে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। বিষয়টি খুবই দুঃখজনক।’

বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বলেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন সার্ভারের সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপলোড বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। অনলাইনে ছাড়া মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো উপায় কিংবা অন্য কোনো সুযোগ নেই।’

মনোনয়নপত্র দাখিল করতে না পারা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিনা গাজী বলেন, ‘আমার সব কাগজপত্র তৈরি ছিল। কিন্তু অনলাইনে মনোনয়নপত্র সাবমিট করতে গিয়ে দেরি হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে পারিনি। বিকেল ৪টা বাজার সঙ্গে সঙ্গেই অনলাইন সার্ভার বন্ধ হয়ে যায়। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে গেলেও তিনি মনোনয়নপত্র জমা নেননি।’




দুমকী উপজেলা পরিষদ নির্বাচন – প্রচার প্রচারণায় ব্যস্ত সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম রাজনৈতিক, সামাজিক ও সুশীল মহল। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ-প্রত্যাশীরা ইতিমধ্যে নানা কৌশল অবলম্বন করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশ, কর্মী সভা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্হিত, মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান, কর্মী-সমর্থকদের নিয়ে হাটবাজার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় জনসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন, উঠান বৈঠক ও দোয়া চাওয়ায় সরগরম হয়ে উঠেছে সর্বমহল। 

এছাড়াও রাজনৈতিক মহলে ব্যাপক লবিং গ্রুপিং চলছে পুরোদমে। উপজেলার আনাচে কানাচে হোটেল কিংবা চায়ের দোকানে হরহামেশা নির্বাচনী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে রসাত্মক সমীকরন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত দুমকি উপজেলার মোট ভোটার ৭১হাজার ৭৫৫ এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ এবং নারী ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন।

সরেজমিনে দেখা যায়, ৩য় ধাপে অনুষ্ঠিতব্য আগামী ২৯মে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুমকী উপজেলায় ইতিমধ্যে সমগ্র নির্বাচনী এলাকায় জনসমর্থন আদায় করতে শোডাউন, শুভেচ্ছা বিনিময় ও কর্মী সংগ্রহে তোড়জোড় চালাচ্ছেন সম্ভব্য প্রার্থীরা।

আরো পড়ুন :  নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কার বিএনপি নেতা

তারা হলেন –
১/ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পায়রা সিরামিক ইন্ডাজট্রিজ লিঃ এর চেয়ারম্যান ও পায়রা শপিং পয়েন্ট কমপ্লেক্সের ম্যানেজিং পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোড়ন সৃষ্টিকারী এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। তিনি বিভিন্ন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় উঠান বৈঠক, কর্মীসমর্থকদের নিয়ে শোডাউন এবং সর্বমহলে যোগাযোগের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

২/ দুমকী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা, রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ, হাটবাজার, পাড়ায় মহল্লায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন।

/ দুমকী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার। তিনি এলাকায় ইতিমধ্যে নিজের প্রার্থীতা ও সমর্থন চেয়ে দোয়া প্রার্থনা করছেন এবং হাট- বাজার, সামাজিক -সাংস্কৃতিক ও রাজনৈতিক‌, ধর্মীয় অঙ্গনে সমর্থনের চেষ্টা অব্যাহত রেখেছেন। উপজেলার সর্বত্র জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

/ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান ও শুশীল মহলে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছেন।

আরো পড়ুন : মানসিক ভারসাম্যহীন নারীর লাঠির আঘাতে শিশুর মর্মান্তিক মৃত্যু

৫/ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ হিসেবে মাল্টা আওয়ামীলীগের সভাপতি মোঃ কাওসার আমিন হাওলাদার। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মিডিয়া, ধর্মীয় অনুষ্ঠান, সেবামূলক কাজ, উঠান বৈঠক,গ্রাম ও হাটবাজারে নিজের প্রার্থীতার ব্যাপারে বাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

/ দুমকী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির বাদশা। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে, পাড়ায় মহল্লায় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করছেন।

তবে আসন্ন দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যায়ে কত জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হবেন তা নিয়ে রাজনৈতিক ও শুশীল মহলে চলছে নানা হিসাব নিকাশ এবং আগামী ২মে মনোনয়ন পত্র দাখিলের পর নিশ্চিত করে বলা যাবে।




নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কার বিএনপি নেতা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির রহমান মৃধাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুন : মানসিক ভারসাম্যহীন নারীর লাঠির আঘাতে শিশুর মর্মান্তিক মৃত্যু

গত ২১এপ্রিল ২০২৪ তারিখ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত এবং সূত্র নং বিএনপি/বহিস্কার/৭৭/১৩/২০২৪ নং স্বারকে রুহুল কবির রিজভী উল্লেখ করেছেন যে, দলীয় সিদ্বান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো।

ঘটনার সত্যতা স্বীকার করে জেলা বিএনপির সদস্য সচিব হাংষু সরকার কুট্টি জানান, এর আগে আমরা একই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে (মনির রহমান) সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রিয় কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছি। ওই সুপারিশের উপর নির্ভর করেই তাকে (মনির রহমান) দল থেকে বহিস্কার করা হয়েছে।

জানতে চাইলে মনির রহমান জানান, চিঠি এখনও হাতে পাইনি তবে কোন না কোন ভাবে জানতে পেরেছি। আশা করি এর কোন প্রভাব নির্বাচনে পরবেনা।

আরো পড়ুন : দুটি ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্য আটক

প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন বর্তমান চেয়ারম্যান মনির রহমান মৃধা। তিনি সদর থানা বিএনপির দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এবং গত কয়েক বছর ধরে ‘বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন নয়’ এমন কেন্দ্রিয় বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন। এ ছাড়াও বিগত পৌর নির্বাচনেও বর্তমান মেয়র মহিউদ্দিনের পক্ষালম্বন করতে দেখা গেছে। এর আগে ইউনিয়ন পরিষদ থেকে সরকারী চাল আত্মসাতের ঘটনায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরনের পর তার চেয়ারম্যানের পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত হয়েছিলেন। পরবর্তিতে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।




মানসিক ভারসাম্যহীন নারীর লাঠির আঘাতে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাঠির আঘাতে আয়শা মনি (০৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকিখালি গ্রামে এই নির্মম ঘটনা ঘটে।

সোমবার ভোর রাত ২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে রবিবার বিকেল ৫ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : দুটি ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্য আটক

স্থানীয় ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, একই বাড়ির সম্পর্কে দাদি হনুফা বেগম(৫২) ১০-১২ বৎসর যাবত মানসিক ভারসাম্যহীন সমস্যায় ভুগতে ছিলেন। প্রচন্ড গরম লাগার কারণে নিহত আয়েশার মা ঘটনার সময় আয়েশা মনিকে বসতঘরের সামনে শুয়াইয়া রাখে। এ সময় অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন হনুফা ষলাকনি জাতীয় কাঠের টুকরা দিয়ে হনুফার মাথায় বাড়ি দিলে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত হনুফা বেগম একই গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা ঘটার পরপর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।




দুটি ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় দুটি ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে আট করেছে পুলিশ ৷

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেতাগিনাসকিপুর ইউনিয়নের খারিজা বেতাগি রহিম হাওলাদারের বসত ঘরের সামনে চোরাই ইজিবাইক বেচা-বিক্রির সময় দশমিনা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক ও দুটি ইজিবাইক জব্দ করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

আটকরা হলেন- বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত রশিদ সরদারের ছেলে মো. সাইদুল সরদার (২৫), নওমালা ইউনিয়নের বটকাজল ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মৃধার ছেলে মো. ওহিদুল (২০) এবং মো. খলিল মৃধার ছেলে মো. রাহাত (১৯)।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এই চক্রটি অনেক দিন দশমিনা উপজেলায় চোরাই ইজিবাইক বেচা-বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয় এবং দুটি ইজিবাইক জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে দশমিনা থানায় নিয়মিত মামলা হয়েছে। এর সঙ্গে ৬-৭ জন জড়িত আছে। তাদের গ্রেপ্তারের চেষ্ট চলছে। আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।




মুক্ত এমভি আবদুল্লাহ আমিরাতের হামরিয়াহ বন্দরের জেটিতে 




বাকেরগঞ্জে যৌতুকের প্রতিবাদ করায় স্ত্রীসহ ৪ জনকে পিটিয়ে জখম

বরিশাল অফিস :: বাকেরগঞ্জ উপজেলার ৬ নং বাদলপাড়া চরামদ্দি ইউনিয়নে বোনের যৌতুকের প্রতিবাদ করায় স্ত্রী ও সমন্দিসহ ৪ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে পাষণ্ড স্বামী ও তার পরিবার।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শেষ বাদল পাড়া গ্রামের হাওলাদার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাদল পাড়া গ্রামের বাসিন্দা মৃত:বেলায়েত মোল্লার মেয়ে রাহিমা আক্তার, ছেলে পান্নু মোল্লা, নান্নু মোল্লা, ও সোহেল মোল্লা। আহতদের মধ্যে পান্নু মোল্লা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। আহত পান্নু মোল্লার ভাই নান্নু মোল্লা জানান,ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় তার বোন রাহিমাকে যৌতুকের দাবিতে মারধর করে তার পাষণ্ড স্বামী নুরুল ইসলাম হাওলাদার। সংবাদ পেয়ে সে ও তার দুই ভাই পান্নু ও সোহেল তাদের বাড়িতে যায়। এ সময় তারা নূরুলকে জিজ্ঞাসাবাদ করলে উত্তেজিত হয়ে নুরুল,রবিউল ও নূর হোসেন সহ অজ্ঞাত আরো কয়েকজন তাদেরকে হত্যার উদ্দেশ্যে রড ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা আহতদের মধ্যে পান্নু কে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং নান্নু সোহেল ও রাহিমা প্রাথমিক চিকিৎসাধীন।

তিনি অভিযোগ করে আরো বলেন, রহিমার বিয়ের সময় নুরুলকে নগদ ৬০ হাজার টাকা ও এক লক্ষ টাকার মালামাল যৌতুক হিসেবে দেয়। ঘটনার দিন নুরুল ঘর উঠানোর জন্য রাহিমার পরিবারের কাছে দুই লক্ষ টাকা দাবি করে। এতে সে অপারগতা স্বীকার করলে সে রাহিমার ওপর অমানবিক নির্যাতন চালায়। ভুক্তভোগী ও পরিবার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বরিশাল বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, আমাদের থানায় এখনো এ বিষয় নিয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। কোন পক্ষ অভিযোগ দিলে আইন অনুযায়ী তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




বরগুনায় শিশুদের তুলিতে সবুজ পৃথিবী

বরিশাল অফিস;: মাঠের পাশে সবুজ ধানের ক্ষেত। এক পাশে বয়ে গেছে আঁকাবাঁকা সরু নদী। দু’পাশে ধান‌ক্ষেত আর পাশে রয়েছে খাল।

অপর দিকে নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছে সাদা বক এবং জেলেদের নৌকার পাল। গ্রামের অপরূপ প্রকৃতি এমনভাবেই পেন্সিল ও রং তুলির আচড়ে ফুঁটিয়ে তুলেছে তৃতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান নিসা, শুধু নিসা-ই নয়; অন্তত অর্ধশত কচিকাঁচা শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে সবুজ পৃথিবী চেয়েছে।

সোমবার (২২ এপ্রিল) ‘বিশ্ব ধরিত্রী দিবস’ উপলক্ষে শিশুর চোখে আগামীর সবুজ পৃথিবী চিত্রাঙ্কন অনুষ্ঠানে অংশ নিয়ে রং তুলিতে প্রকৃতির নানা রূপ ফুটিয়ে তোলে কোমলমতিরা।

পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান নিসা, মধুমতি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুহিত, আরিশা মুসারাত, সারা ইয়াসমিন, ইমান, অর্ঘ্য জ্যোতি বড়াল, নুসরাত জাহান হিমু, নিলাদ্রী হালদার, মাধু চৌধুরী দোলা, দিব্য রাজ বালাসহ। অর্ধশত শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে তুলে ধরে আগামীর বাসযোগ্য সবুজ পৃথিবী।

‘আমরা বসবাসযোগ্য সবুজ পৃথিবী চাই, পৃথিবী বাঁচাতে না পারলে আমাদের রক্ষা নাই’ ‘প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি’সহ নানা স্লোগান নিয়ে এবং ‘প্লানেট বনাম প্লাস্টিক’ প্রতিপাদ্য নিয়ে বরগুনার পাথরঘাটায় বিশ্ব দিবস পালন করা হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এ আয়োজন করেন।এর আগে পাথরঘাটা পৌর শহরের প্রান রিজার্ভ পুকুরের পাড়ে প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন অর্ধশত জলবায়ুযোদ্ধা।

পরে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে জলবায়ু পরিবর্তন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্লাস্টিক বর্জ্য অপসারণসহ নানা বিষয় আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর চামেলি আক্তার, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

রোকনুজ্জামান খান বলেন, শিশু শিক্ষার্থীদের মাঝে যে প্রতিভা আছে সেটা আজ প্রকাশ পেয়েছে। শিশু থেকেই পরিবেশের প্রতি গুরুত্ব এবং জ্ঞান নেওয়া উচিত। শিশুর মাথায় ঢোকাতে হবে গাছপালা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পরিবেশগত সমস্যা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে এবং বিশ্বের প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিশুদের সচেতনতা বাড়াতে হবে।

শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর কাগজ কলমে নেই। এখন আমরা বাস্তবে ক্ষতি দেখতে পারছি। পৃথিবী আজ অস্তিত্ব সংকটে পড়েছে, যা আমাদের কারণেই। পৃথিবী রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। আজকে যদি শিশুদের পরিবেশের প্রতি গুরুত্ব বা পরিবেশের লাভ ক্ষতি বোঝানো হয় তাহলে আগামীতে পৃথিবী ভালো দেখতে পাব।




নির্বাচনে অনড় থাকায় বিএনপি থেকে মনির মৃধাকে বহিষ্কার

বরিশাল অফিস:: স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করার অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান মৃধাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সদ্য বহিষ্কৃত নেতা মনির রহমান মৃধা পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বর্তমানে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় স্থানীয় ইউনিয়ন বিএনপির বড় একটি কর্মী সমর্থনরা তার পক্ষে নির্বাচনী মাঠে নেমেছিলেন। দলীয় সিদ্ধান্তে গতকাল রাতেই নড়েচড়ে বসেছে তারা।

এ বিষয়ে মনির রহমান মৃধা বলেন, রিটায়ার্ড এর বয়স হইছে তাই আমাকে রিটায়ার্ডে পাঠাইছে। বহিষ্কারের কোনো প্রভাব নির্বাচনী মাঠে পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপির কোনো প্রভাব কমলাপুরে পড়বে না। এখানে বিএনপি না করলে তারা জিতে বেশি। বিএনপি করলে আরও ঠকে, বিএনপি না করলে আজীবন চেয়ারম্যান থাকতাম।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. মুজিবুর রহমান টোটন বলেন, মনির রহমান মৃধা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে। এজন্য কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে। সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী যিনি আছে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ, আগামী (২৮ এপ্রিল) পটুয়াখালী সদর উপজেলার ৫ নং কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনির রহমান মৃধা আনারস মার্কা প্রতীক নিয়ে লড়বেন।